12
Feb
দীর্ঘ ১৮ মাস ধরে বকেয়া পাওনা না মেলায় আলিপুরদুয়ারে জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরের অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। বুধবার দফতরের প্রধান ফটকের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। সেই সময় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধীরাজ মণ্ডল মূল গেটের কাছেই আটকে থাকেন বলে জানা গিয়েছে। ঠিকাদারদের দাবি, আলিপুরদুয়ার জেলার প্রায় ৭০ জন ঠিকাদারের মোট প্রায় ১২০ কোটি টাকা গত দেড় বছর ধরে বকেয়া রয়েছে। এই দীর্ঘসূত্রিতার জেরে তাঁদের পরিবারে তীব্র আর্থিক সংকট নেমে এসেছে। কাজের টাকা না পেয়ে অনেকেই ঋণের বোঝায় জর্জরিত বলেও অভিযোগ। সূত্রের খবর, রাজ্যের অন্যান্য জেলাতেও একই সমস্যায় কিছু ঠিকাদার চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি বিক্ষোভকারীদের। এদিন আন্দোলনকারীরা…
