Blog

জাতীয় সড়কে এসটিএফের অভিযান, গাঁজা সহ আটক দু’জন

জাতীয় সড়কে এসটিএফের অভিযান, গাঁজা সহ আটক দু’জন

ঘটনাটি ঘটেছে বারাসাত ময়না এলাকায়। জাতীয় সড়ক ১২ নম্বর ধরে আসা একটি সবজি বোঝাই গাড়িকে থামায় এস টি এফ। গাড়ির তল্লাশি চালালে উদ্ধার হয় ১১ বস্তা গাজা। পুলিশ সূত্রে খবর, প্রায় 300 কিলো গাজা মজুদ ছিল ওই উত্তরবঙ্গ থেকে আসা কলকাতাগামী  ট্রাকে। ঘটনাস্থল থেকে ট্রাক ও তার চালক এবং আরো একজনকে আটক করে নিয়ে যায় এস টি এফ।
Read More
কালিয়াচক থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল ৫০০ টাকার নোট

কালিয়াচক থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল ৫০০ টাকার নোট

৫ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার একজন। বৈষ্ণবনগর থানার সীমান্তবর্তী গ্রাম পারদেবনপুরের কালিয়াচক থানার চরিয়ানন্তপুর এলাকা থেকে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মুদ্রা ৫০০ টাকার। মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, জাল নোটটি বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল। এই ব্যবসায় আরও কারা জড়িত তা জানতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে আরও দুজনের নাম উঠে এসেছে এবং তাদের খোঁজ চলছে।
Read More
মাধ্যমিকের প্রথম দিনে বামনগোলায় পুলিশের মানবিক উদ্যোগ

মাধ্যমিকের প্রথম দিনে বামনগোলায় পুলিশের মানবিক উদ্যোগ

আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।বামনগোলা থানা আইসি তরুন কুমার রায় সহ বামন গোলা থানার সমস্ত পুলিশ আধিকারিকদের উদ্যোগে সোমবার ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে  উদ্যোগে ছাত্র-ছাত্রীদের হাতে কলম তুলে দেওয়া হল। এদিন পরীক্ষা শুরুর প্রাক্কালে এবছর পরীক্ষার্থীদের  কলম শুভেচ্ছা, জানালেন বামনগোলা থানার আইসি তরুন কুমার রায়। তার পাশাপাশি বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় থেকে আসা পরীক্ষাথিদের যাতে কোন সমস্যা না হয় সেই দিকে নজর রেখে পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে।পরীক্ষা দিতে এসে  কোন সমস্যা হলে তাদের সবরকম সহযোগিতা করার ব্যবস্থা করেছে পুলিশ। এ বছর বামনগোলা ব্লকের পাকুয়াহাট এএনএম হাই , নালাগোলা হাই স্কুল, বামন গোলা হাই স্কুল, মহেশপুর হাই স্কুল,…
Read More
WHO কম-সোডিয়াম লবণের বিকল্পের উপর জোর দিচ্ছে কারণ অতিরিক্ত গ্রহণ বার্ষিক ১.৯ মিলিয়ন মৃত্যুর সাথে যুক্ত

WHO কম-সোডিয়াম লবণের বিকল্পের উপর জোর দিচ্ছে কারণ অতিরিক্ত গ্রহণ বার্ষিক ১.৯ মিলিয়ন মৃত্যুর সাথে যুক্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সম্প্রতি লবণের ব্যবহার কমাতে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি এড়াতে সাধারণ টেবিল সল্টের পরিবর্তে কম-সোডিয়ামযুক্ত লবণের বিকল্প (এলএসএসএস) ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছে। সংস্থার মতে, অতিরিক্ত সোডিয়াম গ্রহণের ফলে প্রতি বছর বিশ্বে প্রায় ১৯ লক্ষ মানুষের মৃত্যু হয়। বর্তমানে বিশ্বব্যাপী দৈনিক সোডিয়াম গ্রহণের গড় পরিমাণ ৪.৩ গ্রাম, যা হু-র নির্ধারিত ২ গ্রামের লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি। ২০৩০ সালের মধ্যে সোডিয়াম গ্রহণ ৩০ শতাংশ কমানোর লক্ষ্যে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা বিশেষত হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক হবে। লো-সোডিয়াম লবণ মূলত সোডিয়াম ক্লোরাইডের একটি অংশ পটাশিয়াম ক্লোরাইড দ্বারা প্রতিস্থাপন করে তৈরি করা হয়, যা স্বাদে খুব…
Read More
মহানগরীতে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা

মহানগরীতে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা

ঘোষিত হয়েছিল পূর্বেই, ঘোষণা মতোই যথা সময়েই শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। উদ্বোধন হল ৪৯ তম কলকাতা বইমেলার। এবারও করুণাময়ী মিলন মেলা গ্রাউন্ডেই বসেছে মেলা। আর মেট্রো যাত্রীদের যাতে সুবিধা হয় তার জন্য প্রথম থেকেই উদ্যোগী কর্তৃপক্ষ। মেলার গেট থেকেই পাওয়া যাবে মেট্রোর টিকিট। আর এবার বইপ্রেমীদের সুবিধার জন্য পয়লা ফেব্রুয়ারি থেকেই ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৩০ টির বদলে ১৬০ টি মেট্রো চালানো হবে বইমেলা উপলক্ষে। মেট্রোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ১ লা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। সকাল ৯ টায় পরিষেবা শুরু হবে দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে।…
Read More
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্লাসিক লেজেন্ডস-এর অভিনব উদ্যোগ

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্লাসিক লেজেন্ডস-এর অভিনব উদ্যোগ

২৬শে জানুয়ারী ২০২৬-এ, জাওয়া, ইয়েজদি এবং বিএসএ রাইডাররা মোটরসাইক্লিংয়ের অভিন্ন বিশ্বাস এবং প্রজাতন্ত্রের বৈচিত্র্য ঐক্যতাকে উদযাপন করে ভারত জুড়ে যাত্রা শুরু করেন। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্লাসিক লেজেন্ডস তাদের ওয়েবসাইটে 'নোম্যাডস্: রাইড অ্যাজ ওয়ান, রাইড দ্য লিগ্যাসি' নামে একটি কমিউনিটি পেজ চালু করেছে, যার লক্ষ্য রাইডারদের স্থানীয় ক্লাবগুলোর সাথে সংযুক্ত হয়ে কমিউনিটির অংশগ্রহণকে বাড়িয়ে তোলা। 'বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জন্য যাযাবর' থিমের ওপর ভিত্তি করে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের এই রাইডগুলোতে জম্মু থেকে তামিলনাড়ু এবং গুজরাট থেকে মণিপুর পর্যন্ত ভারতের বিশাল সাংস্কৃতিক ভূখণ্ডকে কভার করা হবে। এটি ২০টিরও বেশি স্বাধীন রাইডিং কমিউনিটি এবং ১৫০টি ডিলারশিপ-পরিচালিত গোষ্ঠীর ২,০০০-এরও বেশি রাইডারকে একত্রিত করেছিল, যাঁরা…
Read More
বাড়িতেই রেজিস্ট্রেশন কার্ড! পুলিশের তৎপরতায় স্বস্তি পরীক্ষার্থীর

বাড়িতেই রেজিস্ট্রেশন কার্ড! পুলিশের তৎপরতায় স্বস্তি পরীক্ষার্থীর

নির্বিঘ্নেই শুরু হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর মুহূর্তে বিপাকে পড়েছিল এক ছাত্রী। রেজিস্ট্রেশন কার্ড ভুলে যাওয়ায় পরীক্ষা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ে সে। কিন্তু সময়মতো মানবিক উদ্যোগে পরিস্থিতি সামাল দিল উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশের ট্রাফিক গার্ড। ইসলামপুর থানার স্টেট ফার্ম কলোনি হাইস্কুলের ছাত্রী রাখী দে এদিন মাধ্যমিক পরীক্ষা দিতে আসে ইসলামপুর বালিকা বিদ্যালয়ে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সে বুঝতে পারে, বাড়িতেই রয়ে গেছে তার রেজিস্ট্রেশন কার্ড। দ্রুত টোটো করে বাড়ি ফেরার পথে ট্রাফিকে ডিউটি করা এক সিভিক ভলান্টিয়ারের নজরে পড়ে বিষয়টি। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই সিভিক ভলান্টিয়ার নিজের বাইকে করে ছাত্রীকে তার বাড়িতে নিয়ে যান। বাড়ি থেকে রেজিস্ট্রেশন কার্ড…
Read More
কড়া নজরদারিতে নদীপথে প্রশ্নপত্র, সুন্দরবনে নিরাপদে শুরু মাধ্যমিক

কড়া নজরদারিতে নদীপথে প্রশ্নপত্র, সুন্দরবনে নিরাপদে শুরু মাধ্যমিক

রাজ্য জুড়ে আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। আর সেই সঙ্গে সুন্দরবনের দুর্গম এলাকায় ভোর থেকেই নদী পেরিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল ছাত্রছাত্রীরা। দ্বীপাঞ্চলের বহু পরীক্ষার্থীকে একটি, দুটি এমনকি তিনটি নদী অতিক্রম করে পৌঁছতে হচ্ছে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে। দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই সকাল সকাল নৌপথে রওনা দেয় তারা। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, রায়মঙ্গল, বেতনি, ছোট কলাগাছি নদী সহ একাধিক জলপথে এদিন মাধ্যমিকের চেনা ছবি ধরা পড়ে। একইসঙ্গে কড়া নিরাপত্তায় জলপথে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান স্কুল অবজারভাররা। নদীপথে নজরদারি বাড়াতে তৎপর প্রশাসন। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নামানো হয়েছে বিপর্যয়…
Read More
আজ থেকে শুরু মাধ্যমিক, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

আজ থেকে শুরু মাধ্যমিক, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

আজ থেকে রাজ্যজুড়ে কড়াকড়ির মধ্যেই শুরু হয়ে গেল চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিতরণ ও উত্তরপত্র দেওয়ার পর্ব শুরু হবে। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ। লেখা শুরু হবে সকাল ১১টা থেকে ও পরীক্ষা চলবে দুপুর ২টা পর্যন্ত।মাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও কড়া নিরাপত্তা ও পর্যাপ্ত প্রস্তুতির মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে সব ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (ডব্লিউবিবিএসই)। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা যে কোনও ধরনের বৈদ্যুতিন গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় এসব নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তার সমস্ত পরীক্ষা বাতিল করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। এবছর মাধ্যমিকে…
Read More
ভারতের প্রথম ‘পিএম ই-ড্রাইভ’ সার্টিফায়েড ই-ট্রাক সরবরাহ মন্ট্রার

ভারতের প্রথম ‘পিএম ই-ড্রাইভ’ সার্টিফায়েড ই-ট্রাক সরবরাহ মন্ট্রার

মুরুগাপ্পা গ্রুপের অংশ মন্ট্রা ইলেকট্রিক, ভারত সরকারের 'পিএম ই-ড্রাইভ' প্রকল্পের অধীনে দেশের প্রথম ভারী বৈদ্যুতিক ট্রাক প্রস্তুতকারক হিসেবে সার্টিফিকেশন পেয়ে ভারতের ক্লিন মবিলিটি যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে কোম্পানিটি ভারতের বৃহত্তম সিমেন্ট এবং রেডি-মিক্স কংক্রিট প্রস্তুতকারক সংস্থা আলট্রা টেক সিমেন্ট লিমিটেডকে দেশের প্রথম পিএম ই-ড্রাইভ–সার্টিফায়েড ভারী বৈদ্যুতিক ট্রাক, রাইনো ৫৫৩৮ ইভি ৬x৪ ট্রাক্টর ট্রেলার সরবরাহ করেছে, যা বৈদ্যুতিক যানবাহনের প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যায়। মন্ট্রা ইলেকট্রিক-এর চেয়ারম্যান শ্রী অরুণ মুরুগাপ্পান, মন্ট্রা ইলেকট্রিক (টিআই ক্লিন মবিলিটি)-এর এমডি জলজ গুপ্ত এবং আলট্রাটেক সিমেন্ট লিমিটেডের চিফ প্রকিউরমেন্ট অফিসার শ্রী সাথিয়া রাজের উপস্থিতিতে এই মাইলফলকটি উদযাপন করা হয়।…
Read More