16
Feb
রাজনীতির ভেদরেখা ভুলে মহাশিবরাত্রির পবিত্র আবহে একসঙ্গে দেখা গেল শিলিগুড়ির দুই শীর্ষ জনপ্রতিনিধিকে। রবিবার সন্ধ্যায় শহরের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত শিবরাত্রি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। দীর্ঘ পথ পায়ে হেঁটে শোভাযাত্রায় পরিক্রমা করেন দুই জনপ্রতিনিধি। ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও উৎসবের আবহে সামিল হন। তাঁদের একসঙ্গে উপস্থিতি ঘিরে কৌতূহল ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায় স্থানীয়দের মধ্যে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা শোভাযাত্রায় যোগ দেন। ঢাক-ঢোল, আলোকসজ্জা ও ভক্তিমূলক সঙ্গীতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শিবভক্তদের উপস্থিতিতে ৫ নম্বর ওয়ার্ড যেন এক উৎসবমুখর মেলায় পরিণত হয়। রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শের দুই নেতা…
