Blog

বসন্তের আগমনে পলাশ-শিমুলের রক্তিম আভায় সেজে উঠেছে প্রকৃতি

বসন্তের আগমনে পলাশ-শিমুলের রক্তিম আভায় সেজে উঠেছে প্রকৃতি

বসন্তের আগমনে পলাশ-শিমুলের রক্তিম আভায় সেজেছে প্রকৃতি। আর এই ঋতুরাজকে বরণ করে নিতেই উত্তরবঙ্গের ধূপগুড়িতে এবার আয়োজিত হচ্ছে এক অনন্য উৎসব। ইতিহাসে প্রথমবার বড় পরিসরে অনুষ্ঠিত হতে চলেছে প্রাচীন লোক-ঐতিহ্য ‘ত্যারেয়া ফেলা ও রাখালসেবা’। আগামী বৃহস্পতিবার ধূপগুড়ির কালীরহাট সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় এই বিশেষ উৎসবের আসর বসবে। একসময় উত্তরবঙ্গের গ্রামগঞ্জে ‘ত্যারেয়া ফেলা’র মাধ্যমে শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আবাহন করার রেওয়াজ থাকলেও, আধুনিকতার ভিড়ে তা আজ বিলুপ্তপ্রায়। সেই হারানো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে দেবীডাঙ্গা ত্যারেয়া উৎসব কমিটি এই অভিনব উদ্যোগ নিয়েছে। গ্রামের আবালবৃদ্ধবনিতা সমবেত হয়ে প্রাচীন রীতি মেনে ‘ত্যারেয়া’ ফেলবেন।নদীর তীরে গবাদি পশুদের স্নান করিয়ে পালন করা হবে বিশেষ রীতি, যা আয়োজকদের মতে…
Read More
প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লেখনেই শুরু শিলিগুড়ির নির্বাচনী উত্তাপ

প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লেখনেই শুরু শিলিগুড়ির নির্বাচনী উত্তাপ

প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দেওয়াল লেখনে তৎপর হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এখনও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও শহরের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হয়ে গেল একপ্রকার নির্বাচনী প্রচার। এদিন মেয়র জানান, দেওয়াল লেখনের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এতে খুব বেশি সময় লাগবে না। যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবুও কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, “যেদিন দল প্রার্থী ঘোষণা করবে, সেদিন থেকেই নাম-সহ পোস্টার দেওয়া হবে। যদি দল আমাকে প্রার্থী করে, তবেই শহরের দেয়ালে আমার নাম-সহ পোস্টার লাগানো হবে।” প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা…
Read More
হারপিক লঞ্চ করল নতুন হারপিক বাথরুম আলট্রা ক্লিনার

হারপিক লঞ্চ করল নতুন হারপিক বাথরুম আলট্রা ক্লিনার

ভারতের শীর্ষস্থানীয় হাইজিন ব্র্যান্ড হারপিক গত ১০ বছরের মধ্যে তাদের সবচেয়ে বড় উদ্ভাবন হারপিক ‘বাথরুম আল্ট্রা ক্লিনার' লঞ্চ করেছে। ভারতীয় পরিবারের বাথরুমের দীর্ঘদিনের সমস্যা যেমন জেদি লাইমস্কেল, হলদেটে জলের দাগ এবং মরচে দূর করার জন্য এর ফর্মুলা বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি সাধারণ ডিটারজেন্ট বা ফিনাইলের থেকে অনেক বেশি কার্যকর। এই শক্তিশালী লঞ্চটিকে সফল করতে হারপিক তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করেছে আইকনিক বলিউড চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টিকে। তাঁর অ্যাকশন-প্যাকড এবং নির্ভরযোগ্য ইমেজের সঙ্গে মিল রেখে পণ্যটির নতুন কনসেপ্ট তৈরি করা হয়েছে “ক্যায়সা ভি হো দাগ, পুরা বাথরুম আল্ট্রা সাফ” (দাগ যেমনই হোক, পুরো বাথরুম হবে আল্ট্রা পরিষ্কার)। রোহিত শেট্টি…
Read More
মৈত্রী ছাড়া উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়ঃ মন্ত্রী সুশান্ত চৌধুরী

মৈত্রী ছাড়া উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়ঃ মন্ত্রী সুশান্ত চৌধুরী

দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঐতিহাসিক আগরতলা–ঢাকা–কলকাতা আন্তঃদেশীয় বাস পরিষেবা। মঙ্গলবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক পুনরারম্ভ করা হয়। কলকাতা থেকে ভায়া ঢাকা হয়ে আগত বাসটির যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “মৈত্রী ছাড়া উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়।” তিনি দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক আস্থার গুরুত্ব তুলে ধরেন। তাঁর কথায়, শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি গড়ে ওঠে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার উপর। আগরতলা–ঢাকা–কলকাতা এবং কলকাতা–ঢাকা–আগরতলা রুটে বাস পরিষেবা পুনরায় চালু হওয়াকে তিনি দুই দেশের মৈত্রীর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে…
Read More
রোহিণীতে চড়ুইভাতি আয়োজনে বরদাকান্ত বিদ্যাপীঠ

রোহিণীতে চড়ুইভাতি আয়োজনে বরদাকান্ত বিদ্যাপীঠ

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশের লক্ষ্যেই রোহিণীতে বনভোজনের উদ্যোগ নিল বরদাকান্ত বিদ্যাপীঠ প্রাথমিক। এদিন প্রায় ২০৬ জন পড়ুয়াকে নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ চড়ুইভাতি কর্মসূচির। সকালে স্কুল প্রাঙ্গণ থেকে কয়েকটি বাসে করে পড়ুয়ারা রওনা দেয় রোহিণীর উদ্দেশ্যে। প্রকৃতির মনোরম পরিবেশে সারাদিন কাটিয়ে খুদে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরের এক নতুন অভিজ্ঞতার স্বাদ পায়। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা, গান, গল্প ও নানা বিনোদনমূলক কর্মকাণ্ডে মেতে ওঠবে তারা। শিক্ষকদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবেই সম্পন্ন হবে গোটা অনুষ্ঠান। বিদ্যালয় সূত্রে জানা যায়, শুধুমাত্র শ্রেণিকক্ষের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচয় করানো ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।…
Read More
প্রতারণা মামলায় মুচলেকায় মুক্তি গায়ক নোবেলের

প্রতারণা মামলায় মুচলেকায় মুক্তি গায়ক নোবেলের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় কণ্ঠশিল্পীমইনুল আহসান নোবেল-এর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহম্মেদ আপসের শর্তে এক হাজার টাকা মুচলেকায় তাঁর জামিনের আদেশ দেন।দুপুরে নোবেলকে আদালতে হাজির করা হলে বিচারক মামলার বাদীর কাছে আপসের বিষয়ে জানতে চান। বাদী সম্মতি দিলে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতেই জামিন মঞ্জুর করা হয়।মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট ঢাকার সিএমএম আদালতে এক তরুণী নোবেলের বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই) তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। এরপর চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা…
Read More
ফেব্রুয়ারির শেষে সান্দাকফুতে তুষারপাত, ছাঙ্গুতে আটকে পড়া ৪৬ পর্যটককে উদ্ধার

ফেব্রুয়ারির শেষে সান্দাকফুতে তুষারপাত, ছাঙ্গুতে আটকে পড়া ৪৬ পর্যটককে উদ্ধার

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অপ্রত্যাশিত তুষারপাতে সেজে উঠল উত্তরবঙ্গের পাহাড়। মঙ্গলবার দার্জিলিং জেলার অন্তর্গত সান্দাকফু এলাকায় তুষারপাতের খবর ছড়াতেই পর্যটকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। সাধারণত ফেব্রুয়ারি মাসে এই সময় তুষারপাত খুব একটা দেখা যায় না। তবে এ বছর মাসের একেবারে শেষ লগ্নে হওয়া তুষারপাত পর্যটন মহলে নতুন করে আশার সঞ্চার করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো মঙ্গলবার দার্জিলিং জেলায় হালকা শিলাবৃষ্টি হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল একাধিক জেলা।  আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, ভোর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। পূর্বাভাস মতোই মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ আশেপাশের জেলায় বৃষ্টি নামে। আবহাওয়াবিদদের মতে, শীতের প্রভাব এখন…
Read More
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে বিজেপির উচ্চপর্যায় বৈঠক

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে বিজেপির উচ্চপর্যায় বৈঠক

আসন্ন ২০২৬ সালের বঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ‘সংকল্প পত্র’ (ইশতেহার) প্রণয়নের উদ্দেশ্যে শিলিগুড়িতে এক উচ্চপর্যায়ের পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার বিভিন্ন সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে প্রায় ২০০ জন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন যুব সংগঠনের সদস্য, সামাজিক সংস্থা ও এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, বুদ্ধিজীবী ও ক্রীড়াবিদরা। তাঁরা বিজেপির আসন্ন সংকল্প পত্রে অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পোন্নয়ন, এমএসএমই ও স্টার্টআপের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, নারী ও যুব ক্ষমতায়ন, ক্রীড়া উন্নয়ন…
Read More
আসানসোল আদালতে বোমা হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসানসোল আদালতে বোমা হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পশ্চিম বর্ধমান জেলা আসানসোল আদালতে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে এগারোটা একটি হুমকি মেল আসে বলে আসানসোল জেলা আদালতের জেলা বিচারক জানিয়েছেন। বাংলায় লেখা তামিলনাড়ু থেকে আসা এই মেলে আদালতে আরডিএক্স লাগানো রয়েছে বলে জানা গেছে। স্বাভাবিক ভাবেই গোটা আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা বিচারক সঙ্গে সঙ্গে এই মেল আসার কথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে জানান। এরপরেই আদালতে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা। সঙ্গে সঙ্গে গোটা আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। নিয়ে আসা হয় ডগ ও বোম স্কোয়াডকে। সপ্তাহের দ্বিতীয় দিন হওয়ায় এদিন সকাল থেকে আসানসোল…
Read More
কেলেঘাই তীরে আফিম চক্র ভেঙে দিল প্রশাসন, তদন্তে কড়া পদক্ষেপের আশ্বাস

কেলেঘাই তীরে আফিম চক্র ভেঙে দিল প্রশাসন, তদন্তে কড়া পদক্ষেপের আশ্বাস

কেলেঘাই নদীর তীরে চলছিল নিষিদ্ধ আফিম তৈরির নীল নকশা। বিঘার পর বিঘা জমিতে রমরমিয়ে চলছিল বেআইনি পোস্ত চাষ। কিন্তু শেষরক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর ১ নম্বর ব্লকে এক বিশাল মাদকবিরোধী অভিযান চালিয়ে সেই সাম্রাজ্য ধূলিসাৎ করে দিল পুলিশ ও প্রশাসন। পুলিশি অভিযানে তছনছ করে দেওয়া হয়েছে পোস্ত খেত। ঘটনাস্থল থেকে প্রায় ১৪০ কেজি পোস্ত গাছ ও ঢুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ কাঁচামাল পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পোস্তর আঠা থেকেই তৈরি হয় মারাত্মক মাদক আফিম। অর্থনৈতিকভাবে এক বিঘা জমিতে পোস্ত চাষ করলে প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত উপার্জন সম্ভব,…
Read More