Blog

রামনবমীতে রঙিন শোভাযাত্রায় মুখরিত শিলিগুড়ি শহর

রামনবমীতে রঙিন শোভাযাত্রায় মুখরিত শিলিগুড়ি শহর

রামনবমী উপলক্ষ্যে শুক্রবার শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় অনুষ্ঠিত হল একাধিক বর্ণাঢ্য শোভাযাত্রা। ধর্মীয় আবেগ ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা শহর। এই শোভাযাত্রায় অংশ নেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ও মাটিগাড়া- নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। তাঁদের উপস্থিতি শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করে। এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ। ভক্তদের হাতে ছিল রাম পতাকা ও বজরংবলীর পতাকা, মুখে ধ্বনিত হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি। পাশাপাশি, শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাধারণ মানুষের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রসাদ, পানীয় জল ও ফল বিতরণের ব্যবস্থা করা হয়। সবমিলিয়ে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়…
Read More
পল্লীশ্রী ময়দান থেকে ইংলিশ বাজার জুড়ে অস্ত্র হাতে শোভাযাত্রা

পল্লীশ্রী ময়দান থেকে ইংলিশ বাজার জুড়ে অস্ত্র হাতে শোভাযাত্রা

রাম নবমীর মিছিলে মালদহের অস্ত্রের ঝলকানি। রামদা, হাঁসুয়া,কাটারি নিয়ে মিছিলে হাঁটলেন অসংখ্য রাম ভক্তরা। মিছিলের মধ্যেই অস্ত্র ঘুরিয়ে ঝলকানি রামভক্তদের। ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের পল্লীশ্রী ময়দান থেকে শুরু হয় এই রাম ভক্তদের মিছিল। মিছিলে পা  মিয়েছিলেন ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুবি থেকে শুরু করে জেলা বিজেপি নেতৃত্ব। তাদের উপস্থিতিতে কার্যত রামভক্তদের অস্ত্র হাতে এই প্রদর্শনী দেখা যায় গোটা ইংরেজ বাজার শহর জুড়ে।
Read More
মহানন্দা ঘাট থেকে শুরু রাম নবমীর শোভাযাত্রা, ভক্তদের ঢল

মহানন্দা ঘাট থেকে শুরু রাম নবমীর শোভাযাত্রা, ভক্তদের ঢল

প্রতি বছরের মতো এবারও রাম নবমীর পুণ্যতিথিতে হরিনাম সংকীর্তন উপলক্ষে কলসযাত্রার আয়োজন করলেন মালদা শহরের ২৫নং ওয়ার্ডের কুলিপাড়া এলাকার ধর্মপ্রাণ মানুষজন। শুক্রবার সাত সকালে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শুরু হয় মালদা শহরের রামকৃষ্ণ মিশন মহানন্দা নদীর ঘাট থেকে। শোভাযাত্রায় অংশ নেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু, ২৫নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি কর্মকার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা প্রবল হর্ষ উল্লাসের মাধ্যমে গোটা শহর ঘুরে কুলিপাড়ায় গিয়ে শোভাযাত্রা শেষ করেন। এদিনের শোভাযাত্রায় সামিল ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু বলেন, বাংলার ঐতিহ্য হল সকল ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে মিলেমিশে চলা। আজ রাম নবমীর পুণ্যতিথিতে ভগবানের কাছে সেই প্রার্থনায় করলেন তিনি।
Read More
শোভাযাত্রার আগে কড়া নজরদারি, এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

শোভাযাত্রার আগে কড়া নজরদারি, এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

রামনবমী উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মালাগুড়ির সংকটমোচন হনুমান মন্দির চত্বরে পৌঁছালেন ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন এবং শিলিগুড়ি প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকার। এদিন মন্দিরের সামনে থেকেই যে শোভাযাত্রা শুরু হওয়ার কথা, তার আগে পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন তাঁরা। ডিসিপির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মূলত কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতেই এই তৎপরতা বলে জানানো হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। এদিন কাজী শামসুদ্দিন নিজে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং শোভাযাত্রা চলাকালীন কী কী করণীয়, সে বিষয়েও নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তি ও শৃঙ্খলা বজায়…
Read More
শিলিগুড়িতে রামনবমী উদযাপনে জনজোয়ার, মিছিলে অংশ নিলেন গৌতম দেব

শিলিগুড়িতে রামনবমী উদযাপনে জনজোয়ার, মিছিলে অংশ নিলেন গৌতম দেব

রামনবমী উপলক্ষ্যে সন্তোষীনগর বিষ্ণু মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। ধর্মীয় আবহে ভক্তি ও উৎসবের মেলবন্ধনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এদিন গৌতম দেব প্রথমে বিষ্ণু মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর আরতি করেন। এরপর শোভাযাত্রায় অংশ নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন গৌতম দেব। সাথে এলাকাবাসী ও পথচারীদের রামনবমীর শুভেচ্ছাও জানান। শোভাযাত্রায় স্থানীয় মানুষের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মন্দির কমিটির উদ্যোগে এই শোভাযাত্রা প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হয়, যেখানে বহু ভক্ত অংশগ্রহণ করেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। গৌতম দেব জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই সকল উৎসব উদযাপন করা…
Read More
ভোটার তালিকায় নাম নেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির: আইনি সিদ্ধান্তের পর পদক্ষেপ

ভোটার তালিকায় নাম নেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির: আইনি সিদ্ধান্তের পর পদক্ষেপ

কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতির নাম পশ্চিমবঙ্গ রাজ্যের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। সাধারণত কোনো বিচারপতির কর্মজীবন এবং পরবর্তী আবাসের পরিবর্তনের ক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদ করা একটি নিয়মিত প্রক্রিয়া হলেও, এই ক্ষেত্রে বিষয়টি আইনি এবং প্রশাসনিক পর্যবেক্ষণের (Adjudication) মাধ্যমে সম্পন্ন হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ওই প্রাক্তন বিচারপতির বর্তমান আবাসের স্থান এবং ভোটার হিসেবে নিবন্ধিত ঠিকানার মধ্যে অসংগতি থাকায় অথবা নির্দিষ্ট কিছু আইনি নির্দেশনার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা যুক্ত হওয়া…
Read More
পুজো দিয়ে শুরু, উন্নয়নেই জোর – শিলিগুড়িতে ভিন্ন বার্তা তৃণমূল প্রার্থীর

পুজো দিয়ে শুরু, উন্নয়নেই জোর – শিলিগুড়িতে ভিন্ন বার্তা তৃণমূল প্রার্থীর

রামনবমীর দিনটি শুরু করলেন হনুমান মন্দিরে পুজো দিয়ে। এরপর ‘জয় শ্রী রাম’  স্লোগান ও ‘রঘুপতি রাঘব’ গান গেয়ে নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। ধর্মীয় আবহের মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন, ধর্মকে সামনে রেখে তিনি রাজনীতি করেন না। প্রচারের সময় তিনি বলেন, “আজ থেকে প্রায় ৭০-৮০ বছর আগে বাবা পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিলেন। ছোটবেলা থেকেই বাড়িতে নিয়মিত গীতা পাঠ হত। বাবা ছিলেন অত্যন্ত আধ্যাত্মিক মানুষ, সেই আদর্শেই বড় হয়েছেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব।” তিনি আরও বলেন, “কখনও ধর্ম নিয়ে রাস্তায় রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না।“ মানুষের জন্য, উন্নয়নের জন্য আজীবন লড়াই করবেন…
Read More
চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস: ২৪টি মনোনয়ন নিয়ে শীর্ষে ‘ধুরন্ধর’

চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস: ২৪টি মনোনয়ন নিয়ে শীর্ষে ‘ধুরন্ধর’

২০২৫ সালের হিন্দি সিনেমা ও ওটিটি কনটেন্টের সেরা কাজগুলোকে স্বীকৃতি দিতে ‘চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ এবং স্ক্রিন অ্যাকাডেমি। আগামী ৫ এপ্রিল এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এবারের আসরে আদিত্য ধরের স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’ সর্বোচ্চ ২৪টি বিভাগে মনোনয়ন পেয়ে তালিকার শীর্ষে রয়েছে। মোহিত সুরির ‘সাইয়ারা’ ১৭টি এবং নীরজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’ ১৫টি মনোনয়ন নিয়ে কড়া টক্কর দিচ্ছে। সেরা চলচ্চিত্রের দৌড়ে রয়েছে ‘ছাওয়া’, ‘ধড়ক ২’, ‘হক’, এবং ‘সিতারে জমিন পর’-এর মতো সিনেমাগুলোও। সেরা অভিনেতার লড়াইয়ে ভিকি কৌশল (ছাওয়া), রণবীর সিং (ধুরন্ধর) এবং ইশান খট্টরের (হোমবাউন্ড) মতো তারকারা রয়েছেন। অন্যদিকে সেরা অভিনেত্রীর বিভাগে তৃপ্তি দিমরি…
Read More
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে রাম নবমী পূজা

কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে রাম নবমী পূজা

শুভ রাম নবমী উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক ভক্তিময় পরিবেশ বিরাজ করছিল। ঐতিহাসিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক বিশাল রাম নবমী পূজা ও উৎসবের আয়োজন করা হয়েছিল।ভক্ত ও ছাত্রছাত্রীরা ভোরবেলা থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে কলেজ স্ট্রিটে জড়ো হতে শুরু করেন। ভগবান রামের ছবি ও মূর্তি স্থাপন করে আরোহন করা হয়। গেরুয়া পতাকা ও ফুলে সজ্জিত একটি প্যান্ডেল পুরো এলাকাটিকে উৎসবের আমেজে ভরিয়ে তুলেছিল। পূজা চলাকালীন, ক্যাম্পাস 'জয় শ্রী রাম' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পথচারী ও স্থানীয়দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজক কমিটির সদস্যরা জানান যে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই এই রাম নবমী উদযাপনের আয়োজন করা…
Read More
নতুন বছরে ইডেনে ফিরছে টিম ইন্ডিয়া: জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে খেলতে কলকাতায় আসছেন রোহিতরা

নতুন বছরে ইডেনে ফিরছে টিম ইন্ডিয়া: জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে খেলতে কলকাতায় আসছেন রোহিতরা

ক্রিকেট প্রেমীদের জন্য বড় খবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬-২৭ মরশুমের জন্য ভারতীয় দলের ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। নতুন প্রকাশিত এই সূচি অনুযায়ী, আগামী বছরের শুরুতেই কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের। ২০২৭ সালের ৩ জানুয়ারি ইডেনে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের একটি হাই-ভোল্টেজ এক দিনের ম্যাচ রয়েছে। বিসিসিআই-এর ঘোষণা অনুযায়ী, আগামী মরশুমে ভারতের মাটিতে মোট ১৭টি শহরে ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ৯টি এক দিনের ম্যাচ, ৮টি টি-টোয়েন্টি এবং ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। এই মরশুমে ভারত সফর করবে মোট চারটি দেশ— ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কা, জ়িম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়া। ভারতের…
Read More