27
May
রাজ্যে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর তৎপরতা শুরু হলো রাজনৈতিক মহলে। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ লোকভবনে পৌঁছে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের এই রুদ্ধদ্বার বৈঠককে কেন্দ্র করে নতুন মন্ত্রীদের শপথগ্রহণের জল্পনা তীব্র হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, আগামী ২২ জুন রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের পর মাত্র পাঁচজন মন্ত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল এই নতুন সরকার। তবে আসন্ন বাজেট অধিবেশনে বিভিন্ন দফতরের কাজের চাপ সামলাতে এবং প্রশাসনিক গতি বাড়াতে…
