02
Mar
উচ্চতর পর্যায়ে দায়ের হলো মামলা। গতকাল এসএলএসটি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানাল রাজ্য সরকারের। রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে। বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এই মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়েছে রাজ্য। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। এসএলএসটি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার। রাজ্যের দাবি, এই রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এদিকে, এসএলএসটি নবম-দশমের নিয়োগ দুর্নীতির রহস্যভেদে ২৮ মার্চ মধ্যে সিবিআই-কে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ…
