west bengal

দিন ঘোষণা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার

দিন ঘোষণা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার

করোনা সংক্রমণের তান্ডবে বিগত দু বছরের বেশি সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ করোনা কাঁটায় গত বছর হয়নি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ তবে এই বছর পরিস্থিতি অনেকটই স্বাভাবিক৷ আগামী মার্চ মাস থেকে শুরু হবে মাধ্যমিক৷ তার আগে অ্যাডমিট দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ৷ ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে৷ কোনও ভুল থাকলে ৪ মার্চের মধ্যে জানাতে হবে আবেদন৷ বৃহস্পতিবার এই মর্মে মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুলগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে৷ অন্যদিকে, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে প্র্যাক্টিক্যাল পরীক্ষা৷ ৪ মার্চের মধ্যে তা শেষ করতে হবে৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা চাইলে স্কুলে এসে পরীক্ষা…
Read More
দীর্ঘ সময় বাদে রাজ্যে শুরু হলো পঠন পাঠন

দীর্ঘ সময় বাদে রাজ্যে শুরু হলো পঠন পাঠন

বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা দেশে তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। এই কোভিড পরিস্থিতির কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পরে গতকাল থেকে রাজ্যে শুরু হওয়া প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার গড়ে ৬৫ শতাংশর বেশি ছিল বলে বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। গতকাল প্রথম দিনে রাজ্যের মোট ৫০ হাজার ২৬৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ৭৩.৩৩ শতাংশ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। অন্যদিকে, উচ্চ প্রাথমিকে ১৩ হাজার ৪৭৫ টি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতির হার ছিল ৬০.৭৩ শতাংশ। ২০২০ সালের ১৬ মার্চ শেষ স্কুল হয়৷ এর পর করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লাগু হয় লকডাউন৷ বন্ধ হয়ে যায় স্কুল। ২০২১-এর ১২…
Read More
ঊর্দ্ধমুখী হলো রাজ্যের সংক্রমণ

ঊর্দ্ধমুখী হলো রাজ্যের সংক্রমণ

কড়া বিধিনিষেধে মিলেছিল সুফল, কিন্তু বিধিনিষেধ শিথিল হতেই বাড়লো বিপদ। সংক্রমণ নিয়ে আবার বাড়লো চিন্তা। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমেছিল মাঝে, কিন্তু আজ আবার রাজ্যে কোভিড গ্রাফ বাড়ল। তবে মৃত্যু তুলনায় অনেকটাই কমেছে আজ। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট কিঞ্চিত বেড়ে হল ১.১৮ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮ শতাংশের ওপরে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৯৫ জন। কলকাতা দ্বিতীয় স্থানে, সেখানে…
Read More
নতুন নির্দেশ কমিশনের

নতুন নির্দেশ কমিশনের

বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। গত পরশু চার পুরসভার নির্বাচন হল এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে। এদিকে, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যে আরেক দফা পুরভোটের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন সরকারের কর্মসূচি নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছে। ভোট মুখী পুর এলাকাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হবে, সেখানে কোনও জায়গাতেই মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷ কোনও রাজনৈতিক নেতা বা মন্ত্রী দুয়ারের সরকার শিবিরে যেতে পারবেন না বলে কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কোনও রকম রাজনৈতিক প্রচার করা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। আগেই জানা গিয়েছিল…
Read More
খুলতে চলছে স্কুল

খুলতে চলছে স্কুল

অবশেষে মিলল স্বস্তি। খুলে যাচ্ছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। এদিন বিবৃতি প্রকাশ করে সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার। আগামী ১৬ তারিখ অর্থাৎ বুধবার থেকে খুলে যাচ্ছে স্কুল। এমনটাই জানা গিয়েছে। কোভিড বিধি মেনেই এই স্কুল চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রায় ২ বছর পর রাজ্যে খুলতে চলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্যে বিধিনিষেধ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে। রাত্রীকালীন কার্ফু রাত ১১ টার পরিবর্তে ১২ টা থেকে শুরু হবে, চলবে ভোর ৫ টা পর্যন্ত। স্কুল খোলা ছাড়াও সব আইসিডিএস সেন্টারও খোলা হচ্ছে আগামী বুধবার থেকে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী…
Read More
অনেকটাই কম হলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

অনেকটাই কম হলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তি মিলছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়৷ সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। আগের তুলনায় মৃত্যুও কমেছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ১.১৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৭১ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৪৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ…
Read More
জয় লাভ করে কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী

জয় লাভ করে কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী

বিপুল ভোটে জয় লাভ করেছে রাজ্যের শাসক দল। চার পুরসভার নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে বয়েছে সবুজ ঝড়। চার জায়গাতেই উড়েছে তৃণমূল কংগ্রেসের পতাকা। অধিকাংশ ওয়ার্ড জিতেছে তৃণমূল এই চার কেন্দ্রেই। শিলিগুড়িতে গত ভোটে পিছিয়ে থাকলেও এবার হতাশ হয়নি মমতা বাহিনী। বিপুল ভোটে জিতেছেন ঘাসফুল প্রার্থী গৌতম দেব। তিনিই সেখানের মেয়র হচ্ছেন তাও ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি গিয়ে তিনি সেখানকার মানুষদের ধন্যবাদ জানান। এদিন শিলিগুড়ি গিয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য তিনি মানুষের কাছে কৃতজ্ঞ। তারা যত বেশি জিতবেন তত বেশি নম্র হবেন বলেই মনে করিয়ে দেন তিনি। আর ভোটে জেতার সঙ্গে সঙ্গে…
Read More
ভোটের ফল প্রকাশ হতেই বিপরীত সুর বিরোধী দলের

ভোটের ফল প্রকাশ হতেই বিপরীত সুর বিরোধী দলের

গতকালই রাজ্যে হওয়া সম্প্রতি পৌরসভা ভোটের ফলাফল প্রকাশ পেয়েছে। চার পুরসভার ভোটে বিজেপি যে এবারেও তৃণমূলের কাছে পরাজিত হয়েছে তা একেবারে স্পষ্ট। ফল বলছে, বিজেপি ০-৪ গোলে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগরের ভোটে দাপুটে জয় পেয়েছে ঘাসফুল শিবির। এই ভোট এবং ফলাফল নিয়ে বাংলার শাসক শিবিরকে কড়া আক্রমণ করেছে বিজেপি। তাদের সাময়িক প্রতিক্রিয়া, এই ফলাফল কাঙ্খিত ছিল। ভোটের ফল নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভোটের ফল যে এই হবে তা আগে থেকে প্রত্যাশিত ছিল। কোনও জায়গায় ভোট করতেই দেয়নি তৃণমূল কংগ্রেস। গুন্ডা ও পুলিশ দিয়ে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়া…
Read More
পুরসভা ভোটের কর্মসূচির জন্য পিছিয়ে দেওয়া হলো টিকাকরণ

পুরসভা ভোটের কর্মসূচির জন্য পিছিয়ে দেওয়া হলো টিকাকরণ

রাজ্যে সদ্য মাত্র হওয়া চার কেন্দ্রে পুরসভা ভোটের জন্য পিছিয়ে দেওয়া হলো অন্য কর্মসূচি। রাজ্যে গতকালই সমাপ্ত হয়েছে পুরসভা ভোট। অতীতে করোনা সংক্রমণের কারণে স্থগিত রাখা হয়েছিল পোলিও টিকাকরণ। এবার ভোটের প্রভাব পড়ল পোলিও কর্মসূচিতে। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে পোলিও টিকাকরণের কর্মসূচি থাকলেও ভোটের কারণে মালদার দুই পুরসভা এলাকায় সেদিন কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। তবে তারপর থেকে দুই পুরসভা এলাকায় একদিন অতিরিক্ত পোলিও টিকাকরণ করা হবে। জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (৩) সব্যসাচী চক্রবর্তী জানান, ২৭ ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে পোলিও কর্মসূচি। করোনার জন্য গত বছরের মতো এবারও কোনও বুথ তৈরি করা হচ্ছে না। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি…
Read More
ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানানো হলো

ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানানো হলো

চাকরিতে নিয়োগ নিয়ে চলছে দুর্নীতি, রাজ্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে বারংবার৷ এসএসসি-র গ্রুপ ডি’ নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি গিয়েছে ৫৭৩ জনের৷  সেই বেআইনি নিয়োগ বাতিলের রায়কি চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল বিশেষ অনুসন্ধান কমিটি। আগামী সোমবাল কলকাতা হাই কোর্টের  বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলার জরুরি ভিত্তিতে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিনই একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করবে বিশেষ অনুসন্ধান কমিটি৷ উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি  বেআইনি নিয়োগের অভিযোগে ৫৭৩ জনকে বরখাস্ত করার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ৷  সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে গেল অনুসন্ধান কমিটি। গত ৯ তারিখ, এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায়…
Read More