west bengal

অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানে নামল ভূমি রাজস্ব দপ্তর

অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানে নামল ভূমি রাজস্ব দপ্তর

অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানের নামল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের তারবান্দা শিবডাঙ্গগি এলাকায় বালাসন নদীতে বেশ কয়েকটি ট্রাক্টর অবৈধভাবে নদী থেকে বালু তুলে পাচারের চেষ্টা করছিল। সেইসময় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ধাওয়া করে সেই ট্রাক্টর আটক করে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ট্রাক্টর চালক। এরপরে খবর দেওয়া হয় বাগডোগরা থানার পুলিশকে। পুলিশ এসে বাগডোগরা থানায় ক্রেনের সাহায্যে ট্রাক্টরটি নিয়ে যায়। এই বিষয়ে ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ অফিসার অশোক পাল জানান, "যারা প্রতিনিয়ত রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচার কজার তাদের বিরুদ্ধে অভিযান চলছে। তেমনি…
Read More
এবার ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সম্পর্ক

এবার ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সম্পর্ক

বর্তমানে আবার নতুন করে রাজ্যসরকার ও রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। কেন্দ্রের ইশারায় রাজ্যপাল সিভি আনন্দবোস কাজ করছেন বলেই তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপাচার্য নিয়োগ নিয়ে তো সংঘাত চরমে পৌঁছেছিল। এই আবহেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছিলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর পর রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতেই রাজভবন গেছিলেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের মামলা সুপ্রিম পর্যন্ত গড়িয়েছে। সেখানে রাজ্যের সর্বোচ্চ আদালতে রায় রাজ্যপাল বোসের পক্ষে না গেলেও উভয় পক্ষকেই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিল আদালত। পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্যের প্রশাসনিক প্রধান ও সাংবিধানিক প্রধানের মধ্যে কোনও ইগো থাকবে তেমনটা প্রত্যাশিত নয়। বরং তাদের মধ্যে যাতে সমন্বয় থাকা উচিৎ। তবে এই সাক্ষাতে দুই…
Read More
রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজন করা হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের৷ শুক্রবার রাজগঞ্জ থানার অধীনস্থ ফাটাপুকুর টোল গেট সংলগ্ন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়৷ এদিন সিভিক ভলেন্টিয়ার,গাড়ি চালক সহ স্থানীয় বাসিন্দারা চক্ষু পরীক্ষা করান। এদিন বিনামূল্যে চশমাও দেওয়া হয়। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, রাজগঞ্জের ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্যরা।
Read More
সামান্য বদল করা হলো স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম

সামান্য বদল করা হলো স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম স্বাস্থ্যসাথী কার্ড। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার নয়া নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করানো যাবে না। তবে পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকরী হবে না। পাশাপাশি বলা হয়েছে, সরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো না থাকলে তবেই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অস্ত্রোপচারের জন্য রেফার করা যাবে। এ ক্ষেত্রে নির্দিষ্টভাবে সেই রেফারেল সার্টিফিকেট নিয়ে বেসরকারি হাসপাতালে যেতে হবে। স্বাস্থ্য দপ্তরের দাবি, গত কয়েক বছরে সব জেলা এবং মহকুমা হাসপাতালেই অর্থপেডিক অস্ত্রোপচারের পরিকাঠামোর মানোন্নয়ন হয়েছে‌। ফলে…
Read More
জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

নজরে উত্তরবঙ্গের সাধারণ মানুষের স্বার্থ। সেই লক্ষ্যেই জি ২০ কে সামনে রেখে শৈলরানী দার্জিলিং এ বিশেষ বৈঠকে যোগ দিতে শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালে শহর শিলিগুড়ি লাগোয়া শালবাড়ি এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে রওনা হন তিনি। এদিনই তার কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে বলেই বিশেষ সূত্রে খবর। দার্জিলিং-এ গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতেই এবার উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যপাল। এদিন সকালে দার্জিলিং রওনা হওয়ার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশেষ কিছু অতিথিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের ফল উত্তরবঙ্গের মানুষের কাজে আসবে। অন্যদিকে, রাজ্যের রেশন দুর্নীতি ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট উত্তরে জানান, এখন…
Read More
একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে রেশন দুর্নীতির মামলায়

একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে রেশন দুর্নীতির মামলায়

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক ও মন্ত্রীর দাদাকে জিজ্ঞাসাবাদ করেছে। ইডির দাবি, নোটবন্দির মাসে প্রিয়দর্শিনী মল্লিকের অ্যাকাউন্টে ৩ কোটি ৭৯ লক্ষ টাকা নগদে জমা পড়েছে। মন্ত্রীর স্ত্রী ও তার মেয়ের একাধিক ভুয়ো কোম্পানির ডিরেক্টর ছিলেন বলেও দাবি ইডির। পেশায় কলেজের সহকারী অধ্যাপক প্রিয়দর্শিনী রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদেও রয়েছেন। ইডি…
Read More
কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগিতায় কোচবিহার পৌরসভার সমস্ত রকম ব্যবস্থাপনায় আজ গ্যাসের পাইপ লাইনের শুভ সূচনা করা হলো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে। কোচবিহারের প্রত্যেকটি বাড়িতে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার শুভ সূচনা করা হলো আজ। এ বিষয়ে রবিবাবু বলেন, প্রথম পর্যায়ে এক বছরের মধ্যে দশ হাজার বাড়িতে পাইপ লাইন পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাঁচটা ধাপে কোচবিহার শহরে প্রত্যেকটা বাড়িতে গ্যাসের পাইপলাইন দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। তারপর আস্তে আস্তে আবার কাজ করা হবে। এই গ্যাসের লাইন বাড়ি বাড়ি পৌঁছে গেলে মানুষের অনেক সুবিধা হবে এবং অনেক কম খরচে মানুষের পাইপ লাইনের মাধ্যমে…
Read More
চলতি মাসের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার

চলতি মাসের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার

গত মাসেই সমাপ্ত হয়েছে বাংলার দুর্গোৎসব। একাধিক ছুটি পেয়েছিলো সরকারি কর্মীরা। তবে এবার চলতি মাসেও আরও বেশ কিছু ছুটি পেতে চলেছে সরকারি কর্মীরা। আগামী ১২ নভেম্বর রবিবার কালীপুজো। কালীপুজো রবিবার পড়ায় তারপর দুদিন ১৩ ও ১৪ নভেম্বর (সোম ও মঙ্গলবার) নবান্ন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। ওদিকে ১৫ নভেম্বর এবার ভাইফোঁটার ছুটি। তবে ১৫ নভেম্বর ওই একই দিনে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি রয়েছে। এই কারণে ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ টানা চার দিন ছুটি। তবে এখানেই শেষে নয়। এ বার আবার ছটপুজোও পড়েছে রবিবার ১৯ নভেম্বর। ছট রবিবার পড়ায় ২০ নভেম্বর, সোমবার অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে…
Read More
ধীরে ধীরে তাপমাত্রা নামছে বঙ্গে

ধীরে ধীরে তাপমাত্রা নামছে বঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। আজও রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। দক্ষিণবঙ্গ সহ শহর কলকাতাতেও তাপমাত্রা কিছুটা নামবে। উত্তরেও একই অবস্থা। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের থেকেও নেমে যেতে পারে। তবে নভেম্বরের শুরুতে ফের হালকা গরম বাড়বে। এই দুদিন উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরের…
Read More
দীপাবলির আগে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন

দীপাবলির আগে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন

দীপাবলিতে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর বেশি জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সেই অনুযায়ী, পুরসভা এলাকার পাশাপাশি ব্লকগুলিতেও পরিবেশ বান্ধব বাজির স্টল দেওয়ার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।ইতিমধ্যে গ্রীণ ক্র‍্যাকার্স এর লাইসেন্স দেওয়া হয়েছে ২৯ জনকে। আলিপুরদুয়ারের প‍্যারেড গ্রাউন্ডে গ্রীণ ক্র‍্যাকার্সের দোকান বসবে। অন‍্যত্র বাজির কোনও দোকান বসবে না বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার পুরসভার অন্তর্গত ৯ জনকে লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানান মহকুমা শাসক। কুমারগ্রামে ৩ জন, ফালাকাটায় ২ জন, কালচিনতে ১০ জন ও মাদারিহাটের ৫ জন ব‍্যবসায়ীকে দেওয়া হয়েছে লাইসেন্স বলে জানা গিয়েছে।
Read More