west bengal

আসন্ন কালী পূজার আগেই বড় সুখবর কলকাতা পুরসভার তরফে

আসন্ন কালী পূজার আগেই বড় সুখবর কলকাতা পুরসভার তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর কলকাতা পুরসভার তরফে। কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ইকবালপুর সংলগ্ন ডায়মন্ড হারবার রোডের একাংশকে ওয়াটারপ্রুফ করে তোলার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। নির্দিষ্ট তাপমাত্রায় বিটুমিন, স্টোন চিপস আর বালির সঙ্গে মেশানো হচ্ছে প্লাস্টিকের গ্রেনিউলস। এইদিন রাস্তা পরিদর্শনের সময় এই প্রতিটা উপাদানকে খতিয়ে দেখেন ফিরহাদ হাকিম। এই উপাদান দিয়ে রাস্তা তৈরি করা হলে তার উপরে বড় বড় পণ্যবাহী যানবাহন চলাচল করলেও কোনও অসুবিধা নেই। এর আগেও ডায়মন্ড হারবার রোডের একাংশ এই উপাদান দিয়েই তৈরি হয়েছে। আর সেই কারণেই তিলোত্তমা নগরীর নানান রাস্তা এই উপাদান দিয়েই তৈরি করার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। এইদিন মেয়র এই প্রসঙ্গে বলেন, “ওই…
Read More
প্রকাশ্যে এল বড় তথ্য, বাকিবুরের সাথে যোগ ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের

প্রকাশ্যে এল বড় তথ্য, বাকিবুরের সাথে যোগ ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছে মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ বাকিবুর রহমান নামের এক ব্যবসায়ী। প্রভাবশালী ব্যবসায়ী তথা চালকল-আটাকল, পানশালার মালিক বাকিবুর রহমানের বিরুদ্ধে রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ। ইডির দাবি, ধৃত বাকিবু ও তার আত্মীয়ের নামে ৯৫টি সম্পত্তির হদিস পেয়েছেন তারা। যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি ধৃত বাকিবুর ছিলেন সিনেমার প্রযোজকও। বাকিবুর প্রযোজনায় ম্যানগ্রোভ নামে একটি সিনেমা তৈরী হয়েছিল। এই সিনেমায় অভিনয় করেছিলেন…
Read More
বড় উদ্যোগ নেওয়া হলো রাজ্য সরকারের তরফে

বড় উদ্যোগ নেওয়া হলো রাজ্য সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই আবারও এক বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের তরফ থেকে এবার আয়ুষ ডিসপেনসারি খোলা হবে গোটা রাজ্যেই। শহরতলি এবং গ্রামবাংলার মানুষজন যাতে সস্তায় সমস্ত ধরণের ওষুধ পেতে পারে সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ। এছাড়াও এতে স্থানীয় মানুষদের জন্য একটা কর্মসংস্থানও তৈরি করবে। সারা রাজ্যে মোট ১২০ টি আয়ুষ ডিসপেনসারি খোলার পরিকল্পনা রয়েছে। মোট ৭০ টি হোমিওপ্যাথি, ৪০টি আয়ুর্বেদিক এবং ১০টি ইউনানি ডিসপেনসারি খোলা হবে। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য আধিকারিকদের কাছে নোটিশও চলে এসেছে। প্রতিটি জেলায় উপযুক্ত জায়গা চিহ্নিত করতে বলা হয়েছে এই নোটিশে।…
Read More
সাহুনদীর পা ভেজানো জলে ভাসানো দেবীর কাঠামো সরানোর কাজে নামলো প্রশাসন

সাহুনদীর পা ভেজানো জলে ভাসানো দেবীর কাঠামো সরানোর কাজে নামলো প্রশাসন

সপ্তমী থেকে দশমী, চারদিনে পূজো শেষ। সাহুনদীর পা ভেজানো জলে ভাসা সারিসারি কাঠামো সরানোর কাজে নামলো প্রশাসন। দশমীর পরেও পূজোর আনন্দে ভাটা পড়েনি। ত্রয়োদশীতেও রাজ্যের বিভিন্ন প্রান্তে চললো প্রতিমা নিরঞ্জন। এবার শিলিগুড়ির মহানন্দা নদীতে দূষণ রোধে তৎপর প্রশাসন। ফুল সহ পূজোর সামগ্রী যেমন সরাসরি নদীতে ফেলতে দেওয়া হয়নি। তেমনই প্রতিমা নিরঞ্জনের পর সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নেওয়া হয়েছে কাঠামো। এমনকি বিসর্জন শেষেও কাঠামো থেকে শুরু করে কোনো রকমের সামগ্রী নদীতে পড়ে রয়েছে কি না, তাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এসজেডিএর সাফাই কর্মীরা। পাশাপাশি হোস পাইপের সাহায্যে নদীর জলের মধ্যেই প্রতিমা গলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঠিক একই ছবি ধরা পড়লো…
Read More
অজানা কারণে তিস্তায় মাছের মড়ক, চাঞ্চল্য

অজানা কারণে তিস্তায় মাছের মড়ক, চাঞ্চল্য

গোলা,বারুদ! হাতির হানার ঘটনার পর এবার নতুন বিপদ তিস্তায়। মরে ভেসে উঠলো বোরোলি, দারাঙ্গি সহ তিস্তার একাধিক নদীয়ালী মাছ। জল দূষণের কারনেই এই ঘটনা বলে অনুমান। ঘটনার কারন খুঁজতে মৎস্য দপ্তরের দারস্থ স্থানীয় পঞ্চায়েত। তিস্তা নদী সংলগ্ন এলাকায় জেলা পুলিশের নজর দাড়ি অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত ৪ঠা অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তায়। পাহাড় থেকে নদীর জলে ভেসে আসে সেনা বাহিনীর সমরাস্ত্র। যা ফেটে এক জনের মৃত্যু হয়। আহত হন একাধিক। সেনা পুলিশের যৌথ সার্চ অপারেশনে কিছুটা বিপদ মুক্ত হলেও এখনো পুরোপুরি বিপদমুক্ত নয় তিস্তার চর এলাকা। এরই মধ্যে এবার মাছের মড়ক। তাতে নতুন করে উদ্বেগ…
Read More
রাজ্যে আগামী দুদিন কোনো রকম বৃষ্টির সম্ভবনা নেই

রাজ্যে আগামী দুদিন কোনো রকম বৃষ্টির সম্ভবনা নেই

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহর কলকাতাতেও আজ নামলো তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দু-তিন দিন তাপমাত্রার সেরম পরিবর্তন হবে না। তবে নভেম্বরের শুরুর দিকে ফের হালকা গরম বাড়বে। ওদিকে পশ্চিমের জেলা গুলিতে আজ তাপমাত্রা ২০ ডিগ্রি বা তার নীচে। কমেছে তাপমাত্রাও। দফতর সূত্রে খবর, আজ রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দুই বঙ্গেই বেশ কিছুটা কমবে তাপমাত্রা। হাওয়া অফিসের…
Read More
রাত পোহালেই লক্ষী পূজো, মানুষের ভিড় শিলিগুড়ির বিধান মার্কেটের বাজারে

রাত পোহালেই লক্ষী পূজো, মানুষের ভিড় শিলিগুড়ির বিধান মার্কেটের বাজারে

রাত পোহালেই লক্ষ্মীপুজো। তাই আজ লক্ষীপুজোর বাজার জমে উঠেছে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকায়। দশকর্মা থেকে সবজি, ফল থেকে প্রতিমা সবকিছুরই দাম আকাশ ছোঁয়া হওয়ায় লক্ষ্মীর বাজারে কাটছাট করতে হচ্ছে। বাজারের আগুন দামের ছ্যাকায় নাভিশ্বাস মধ্যবিত্তদের। মৃৎ শিল্পীরা প্রতিমা এবং পট নিয়ে, কলাগাছ কলা গাছের ডোম নিয়ে বাজারে হাজির হয়েছে সকলে। পুজোর বাজার করতে শহরের মানুষেরা সেখানে ভিড় জমিয়েছেন। বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজনে এখন সকলেই ব্যস্ত। পুজোর আয়োজনের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হলেও মা লক্ষ্মীর আরাধনায় পিছপা নয় শিলিগুড়িবাসী। প্রতিমা বিক্রেতারা হাজির হরেক প্রতিমার সম্ভার নিয়ে। বিভিন্ন দামে প্রতিমা পাওয়া যাচ্ছে। ক্রেতাদেরও ঢল নেমেছে প্রতিমা বিক্রেতাদের দোকানে দোকানে।
Read More
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভনা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ আজ সন্ধ্যার দিকে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খেপুপাড়া ও চট্টগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এর জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। কোথাও কোথাও বইবে ঝোড়ো হাওয়া। আজ বিকেলের পর পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগানা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং হালকা বৃষ্টি হতে…
Read More
সামান্য কম হলো জ্বালানির দাম

সামান্য কম হলো জ্বালানির দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। আজ কিছুটা হলেও পেট্রোল ও ডিজেলের দাম কমল আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে। তবে পুজোর শেষ লগ্নে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, বাঁকুড়ায়। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। জেলাগুলির মধ্যে সর্বোচ্চ ১.০৫ টাকা পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে জলপাইগুড়িতে। জ্বালানির দাম আজ অপরিবর্তিত রয়েছে কলকাতা শহরে। আজ কলকাতায় এক লিটার পেট্রোল ১০৬.০৩ টাকা ও ডিজেল ৯২.৭৬ টাকায় বিক্রি হচ্ছে। আজ কালিম্পঙে…
Read More
ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটকদের আকর্ষণ করতে নতুন পার্ক ও অন্যান্য বিনোদনমূলক ব্যবস্থা চালু করেছে সরকার। এবার দিঘার পর্যটকদের জন্য অপেক্ষা করছে আরো একটি বড় উপহার। সম্প্রতি দিঘার সমুদ্র ট্রায়াল রান হয়ে গেল প্রমোদতরীর। আর কিছুদিন অপেক্ষা করতে হবে পর্যটকদের নতুন এই প্রমোদতরীর চড়ে আনন্দ উপভোগ করার জন্য। হলদিয়া উন্নয়ন সংস্থা ‘এমভি নিবেদিতা’ নামে এই প্রমোদতরীটি তুলে দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার হাতে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পরিকল্পনা নিয়েছে এই প্রমোদতরী চম্পা নদী ক্যানেল থেকে দিঘা মোহনা হয়ে সমুদ্র উপকূলবর্তী এলাকার শৌলা…
Read More