west bengal

স্থগিত করা হলো বেশ কিছু মামলা

স্থগিত করা হলো বেশ কিছু মামলা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ বড় পালাবদলের পর এবার তার প্রভাব পড়তে শুরু করেছে আদালতের কাজেও। নতুন সরকার গঠনের আগে, কলকাতা হাই কোর্টে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত মামলাগুলিতে এখনই কোনও রায় না দেওয়ার আর্জি জানালেন বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীরা। তাঁদের যুক্তি, প্রশাসনিক বদলের এই সময়ে পুরনো সরকারের আইনজীবীরা আর কার্যত সক্রিয় নন, আর নতুন প্যানেল তৈরি হতেও সময় লাগবে। অন্যদিকে, নতুন সরকার এখনও নিজেদের আইনজীবী প্যানেল গঠন করেনি। ফলে এই মধ্যবর্তী সময়ে যদি কোনও রায় দেওয়া হয়, তাহলে তা ভবিষ্যতে…
Read More
জনস্বার্থ মামলা দায়ের হলো

জনস্বার্থ মামলা দায়ের হলো

পূর্ব ঘোষণা মতোই নির্বাচন হয়েছে সারা রাজ্য জুড়ে, বেশ কিছু জায়গায় অশান্ত পরিবেশ হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মিটেছে নির্বাচন। ভোট শেষ হতেই রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে জল্পনা ক্রমেই জোরাল হচ্ছে। সেই আবহে কলকাতা হাইকোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা, যেখানে ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে মামলার শুনানিতে বিচারপতিরা ক্ষুব্ধ হয়েছেন। বিষয়টি ওঠে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। আইনজীবী চিত্তরঞ্জন পাণ্ডা এই মামলা দায়ের করে দাবি করেন, ফল ঘোষণার পর রাজ্যে হিংসা ছড়াতে পারে। আবেদনকারীর যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতিরা। শুনানির সময়ই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও হিংসা হয়নি । আবেদন এক্ষণি খারিজ…
Read More
আগামী সপ্তাহেই হাজিরা দেবার নির্দেশ

আগামী সপ্তাহেই হাজিরা দেবার নির্দেশ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পুর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় আবারও সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। ভোটপর্ব শেষ হতেই এই ডাকে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ইডি জানিয়েছে, আগামী বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাদের দফতরে হাজির হতে হবে রথীন ঘোষকে। এর আগেও নির্বাচনের আগে একাধিকবার তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু মধ্যমগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রচারে ব্যস্ত থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।…
Read More
ঘোষিত হলো ছুটির তালিকা

ঘোষিত হলো ছুটির তালিকা

নতুন মাস শুরু হতেই ঘোষিত হলো ছুটির তালিকা। এবার মে মাস। আর নতুন মাসেও একাধিক ছুটি রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য। ইতিমধ্যেই ছুটির তালিকা সামনে এসেছে। মে মাসেই রয়েছে মে দিবস থেকে বুদ্ধ পূর্ণিমা। ৮ মে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। ৮ মে পড়েছে শুক্রবার। তারপর শনিবার ও রবিবার এমনিতেই ছুটি থাকে। ফলত টানা তিন দিন ছুটির সুযোগ থাকছে এই সময়ে। আবার মাসের শেষের দিকে রয়েছে আরও ছুটি। ঈদ-উদ-জোহা পড়েছে ২৭ মে। সেই দিনও সরকারি ছুটি পাবেন সকলে। এছাড়া শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি তো রয়েইছে। সবমিলিয়ে বেশ কয়েকটি ছুটি উপভোগ করার সুযোগ থাকবে আগামী মাসে। হলিডে লিস্ট: মে দিবস- ১ মে…
Read More
নতুন রেল চালু হতে চলেছে

নতুন রেল চালু হতে চলেছে

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এবার দিঘার জন্য স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করল রেল। ২ মে থেকে ২০ জুন পর্যন্ত চলবে এই ট্রেন। রেল সূত্রে খবর, মালদা টাউন থেকে ১ টা ১০ এ ছেড়ে দিঘা পৌঁছাবে রাত ১১ টা ৪০ এ। রামপুরহাট থেকে ৩ টে ২০ তে ছেড়ে ডানকুনি পৌঁছাবে রাত ৩ টে ৪২ এ। ডানকুনি থেকে সন্ধ্যা ৬ টা ৩২ এ ছেড়ে রামপুরহাট পৌঁছাবে ভোর ৬ টা ২৭ এ। দিঘা থেকে রাত ১১ টায় ছেড়ে মালদা টাউন পৌঁছাবে সকাল ৯ টা…
Read More
খুব শীঘ্রই শুরু হতে চলেছে সেতুর কাজ

খুব শীঘ্রই শুরু হতে চলেছে সেতুর কাজ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই প্রবাদ এবার পুরনো হওয়ার পথে। চালু হতে চলেছে গঙ্গাসাগর সেতু। মুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্মাণকারী সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো। সম্প্রতি একটি বৈঠকে নির্মাণকারী সংস্থার তিন প্রতিনিধি প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর নকশা দেখান। ওই বৈঠকেই ব্রিজটির দৈর্ঘ্য, স্থায়িত্ব থেকে স্তম্ভের বিন্যাস নিয়ে হয় বিস্তারিত আলোচনা এবং ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্তারা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন সেতুর জন্য। মুড়িগঙ্গা নদীর নাব্যতার কথা মাথায় রেখেই সেতুর অত্যাধুনিক নকশা তৈরি করা হয়েছে। সেতু নির্মাণের কাজে ব্যবহৃত বড় আকারের যন্ত্রপাতি এবং…
Read More
স্কুলের মিড-ডে মিল নিয়ে চলছে সংশয়

স্কুলের মিড-ডে মিল নিয়ে চলছে সংশয়

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে ব্যবস্থা রয়েছে মিড ডে মিলের। কিন্তু পড়ুয়াদের মিড ডে মিল দেওয়ার মতো অর্থ নেই। এদিকে কেন্দ্রের তরফে বরাদ্দ দাবি করতে গেলে আগে খরচের হিসাব দাখিল করতে হবে। কিন্তু কেন্দ্রের পোর্টাল খারাপ থাকায় সেকাজ বন্ধ রয়েছে। স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানান, যে পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে মিড ডে মিলের খরচের হিসাব দাখিল করতে হয় সেই পোর্টাল কাজ করছে না। অনেক বার জানিয়েও কোনও লাভ হয়নি। তাই পুরনো পদ্ধতিতেই বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু এতে অনেক সময় লেগে যাচ্ছে। যেমনটা জানা গিয়েছে,…
Read More
বাড়ানো হলো দাম

বাড়ানো হলো দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতায় আবারও বেড়ে গেল ডিমের দাম। গত এক সপ্তাহে প্রায় ডিমের ট্রের দাম প্রায় ২০ টাকা বেড়ে গেল। প্রতি পিস ডিমের দাম বেড়েছে ৭০ পয়সা করে। পাইকারি বাজারে তো দাম বেড়েইছে, সেই সঙ্গে খুচরো বাজারেও দেখা গিয়েছে ডিমের দামের উর্দ্ধগতি। তথ্য অনুযায়ী, আজ শহর কলকাতায় ডিমের ট্রের পাইকারি রেট ১৭৪ টাকা। অর্থাৎ প্রতি পিসের দাম রয়েছে ৫ টাকা ৮০ পয়সা। খুচরো বাজারে এই ডিমের প্রতিটি ট্রের দাম হতে পারে ১৮৫ টাকা থেকে ১৯০ টাকা। অর্থাৎ প্রতি পিস ডিমের দাম হবে ৬ থেকে সাড়ে…
Read More
নির্বাচন পূর্বে নতুন কর্মসূচি

নির্বাচন পূর্বে নতুন কর্মসূচি

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে কিন্তু ভোটের আগে প্রচারে নতুনত্ব আনতে আবারও নতুন পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। প্রচারে নতুনত্ব আনা তৃণমূল কংগ্রেসের পুরনো অভ্যাস। এবার সেই ধারাতেই নতুন সংযোজন ‘প্রতিজ্ঞা স্তম্ভ’। রাজ্যের মোট ২৯১টি বিধানসভা কেন্দ্রে এই স্তম্ভ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি স্তম্ভে ওই এলাকার জন্য ১০টি করে নির্দিষ্ট প্রতিশ্রুতি লেখা থাকবে। যেমন- রাস্তা, সেতু, পানীয় জল বা এলাকার জরুরি সমস্যা যেগুলো মানুষ প্রতিদিনের জীবনে অনুভব করেন, সেগুলোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক কারণও রয়েছে। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…
Read More
নির্বাচন প্রক্রিয়ায় আসতে পারে নতুন পদ্ধতি

নির্বাচন প্রক্রিয়ায় আসতে পারে নতুন পদ্ধতি

দোরগোড়ায় প্রায় চলে এসেই গেছে নির্বাচন, এখন পরিস্থিতি তুঙ্গে। নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে প্রযুক্তির ব্যবহার নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। ভুয়ো ভোট, পরিচয় জালিয়াতি রুখতে আধুনিক পদ্ধতি প্রয়োগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা চালুর প্রস্তাব ঘিরে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। ভোটের সময় আঙুলের ছাপ ও চোখের মণির বায়োমেট্রিক ব্যবহারের প্রস্তাবে, এবার সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে। একটি জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের অবস্থান জানতে চেয়েছে। আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের মতে, ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যানের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা গেলে জাল ভোট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।‌…
Read More