দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বার সরকার গড়তে চলেছে বিজেপি। বাংলায় রাজনৈতিক পালাবদলের উচ্ছ্বাস পৌঁছেছে দিল্লিতেও। এবার সব কিছু বদলের পালা, আসি যাই মাইনে পাই কালচারে ইতি! রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়াকড়ি শুরু করল রাজ্য সরকার।
নতুন বিজেপি সরকার রাজ্যের কর্মসংস্কৃতিতে আমূল বদল আনতে চলছে। ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য জারি হয়েছে কড়া নির্দেশিকা। সরকারি কর্মীদের উদ্দেশে রাইটার্স বিল্ডিংয়ের বিচার বিভাগীয় দফতর থেকে বিশেষ নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কর্মীদের অফিসে ঢোকা এবং বেরোনোর নির্দিষ্ট সময়সীমা কঠোরভাবে মেনে চলতে হবে। এই বিষয়ে সামনে আনা হয়েছে ২০০০ সালের অর্থ দফতরের এক নির্দেশিকা। বলা হয়েছে, এবার থেকে সরকারি কর্মীদের প্রত্যেক কাজের দিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অবশ্যই অফিসে উপস্থিত হতে হবে। ছুটির সময় নিয়েও কড়াকড়ি। কাজ শেষ করে বিকেল ৫টা ১৫ মিনিটের আগে কোনও অবস্থাতেই অফিস ছাড়া যাবে না। ক্ষমতায় এসেই সরকারি পরিষেবাকে গতিশীল করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
