শহরের পরিষেবা ব্যবস্থা নিয়ে উঠছে একধিক প্রশ্ন

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। রাজ্যের শাসনব্যবস্থায় পালাবদলের পর এবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে শহরের পরিষেবা ব্যবস্থা। পশ্চিমবঙ্গে ১২০টিরও বেশি পুরসভা রয়েছে।

কলকাতা, হাওড়া, বিধাননগর, আসানসোল ও শিলিগুড়ির মতো বড় শহরগুলিতে পুরনিগম চালু আছে। এই সংস্থাগুলির অধিকাংশই এখনও তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু রাজ্যে সরকার বদলের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে রাজ্য প্রশাসন ও পুর প্রশাসন আলাদা রাজনৈতিক দলের হাতে। ফলে এই দ্বৈত কাঠামো শহুরে পরিষেবার স্বাভাবিক গতিকে প্রভাবিত করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রশাসনের একাংশ মনে করছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় পুরবোর্ড ও প্রশাসনিক আধিকারিকদের মধ্যে মতপার্থক্য বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে পরিষেবার উপর। পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা। তার আগে পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম কীভাবে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।