পশ্চিমবঙ্গ

আবার বাড়লো চাপ, একদিনের স্বস্তির পর আজ সায়গলের মামলার রায়দান আদালতে

আবার বাড়লো চাপ, একদিনের স্বস্তির পর আজ সায়গলের মামলার রায়দান আদালতে

সাময়িক ভাবে চাপ বাড়লেও এবার স্বস্তি পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনের করা মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। শুনানিতে তাকে একদিনের স্বস্তি দেওয়া হয়েছিল। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা হবে বলে জানান হয়েছে। গরু পাচার মামলায় দিল্লির রাউস এভিনিউ আদালত জানিয়েছিল, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। সেই রায়ের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল সায়গল। দিল্লি হাইকোর্ট এই ইস্যুতে জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। অর্থাৎ এখনই সায়গলকে দিল্লি…
Read More
বড় ঘোষণা উত্তরবঙ্গে, চাকরি দিলেন উদ্ধারকারীদের

বড় ঘোষণা উত্তরবঙ্গে, চাকরি দিলেন উদ্ধারকারীদের

পূর্বেই ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের সঙ্গে দেখা করে তিনি বললেন যে, মালবাজার-কাণ্ডের তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি মানিক সহ অনেককে ধন্যবাদ জানিয়েছেন যারা সেদিন সাধারণ মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছিল। তবে বিষয়টি শুধু ধন্যবাদজ্ঞাপনে সীমাবদ্ধ নেই। মাল নদীতে হরপা বানের বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়ে যারা অন্যের প্রাণ বাঁচিয়েছেন এমনই সাতজন যুবক–যুবতীকে সরকারি চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে প্রশাসনিক বৈঠকের মঞ্চে তাঁদের ডেকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন এই প্রশাসনিক বৈঠকের মঞ্চে উদ্ধারকারীদের ডেকে তাদের সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ১ লক্ষ টাকা করে আর্থিক…
Read More
এবার নির্বাচন কমিশনের তরফেও মিললো ইঙ্গিত, বছর ঘুরলেই হবে ভোট

এবার নির্বাচন কমিশনের তরফেও মিললো ইঙ্গিত, বছর ঘুরলেই হবে ভোট

শুরু হয়ে গিয়েছে আগামী ভোটের প্রস্তুতি, বছর ঘুরলেই শুরু হবে পঞ্চায়েত নির্বাচন। বিগত বেশ কিছুদিন ধরেই ইঙ্গিত মিলেছিল যে এগিয়ে আসতে পারে ভোট। সম্ভবত মার্চ-এপ্রিলেই হবে ভোট৷ ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের৷ পাশাপাশি রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, আগামীকালই ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে৷ এই তালিকা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ২ নভেম্বরের মধ্যে সে বিষয়ে ডিএম কমিশনের কাছে জানানো যাবে৷ নভেম্বরের শেষ দিকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে৷ ডিসেম্বর মাসে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ সভাপতি, সভাধিপতি এই সমস্ত পদ সংরক্ষণের কাজ শুরু হবে৷ আগামী জানুয়ারি মাসে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি৷ ফলে ফেব্রুয়ারির…
Read More
চা-চাষীদের সুবিধা দিতে বসানো হচ্ছে পাঁচটি ওয়েদার স্টেশন

চা-চাষীদের সুবিধা দিতে বসানো হচ্ছে পাঁচটি ওয়েদার স্টেশন

ক্ষুদ্র চা-চাষীদের আর‌ও বেশি সুবিধা দিতে পাঁচটি ওয়েদার স্টেশন বসানো হচ্ছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলা‌য়। স্মার্ট অ্যাগ্রি প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প নেওয়া হয়েছে।ইতিমধ্যে‌ই জলপাইগুড়ি ও কোচবিহার জেলা‌য় তিনটি ওয়েদার স্টেশন বসানো হয়েছে বলে জানান জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা-চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী। তিনি জানান, এই ওয়েদার স্টেশনের মাধ্যমে সূর্যের তাপমাত্রা, আদ্রতা, বাতাসের গতি, মাটির তাপমাত্রা সহ বিভিন্ন বিষয়গুলো জানানো সম্ভব হবে। এতে ক্ষুদ্র চা-চাষীদের চা-চাষের ক্ষেত্রে খরচ অনেক কম হবে। এই প্রকল্পকে দীপাবলি‌র সেরা উপহার বলে জানান তিনি। মোবাইল অ্যাপের সহায়তায় সমস্ত বিষয়গুলো জানতে পারবেন চা-চাষীরা। এই প্রকল্পের মাধ্যমে সব মিলিয়ে পঁচিশ হাজার ক্ষুদ্র চা-চাষী উপকৃত হবে‌ন।
Read More
কোচবিহারবাসীর মঙ্গল কামনায় মদনমোহন মন্দিরে পুজো দিলেন সায়নী ঘোষ

কোচবিহারবাসীর মঙ্গল কামনায় মদনমোহন মন্দিরে পুজো দিলেন সায়নী ঘোষ

গতকালই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে কোচবিহার এসেছেন সায়নী ঘোষ। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে আজ কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা নেত্রী সায়নী ঘোষ। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারবাসীর মঙ্গল কামনা করেন তিনি। গতকাল যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের উপস্থিতিতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। বিজয়া সম্মিলনী মঞ্চে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বলে জানা যায়।
Read More
রক্তশূন্য জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংক, কালোবাজারীর অভিযোগ

রক্তশূন্য জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংক, কালোবাজারীর অভিযোগ

রক্তশূন্যতায় ভুগছে জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংক। রোগীর অপারেশনের আগের দিন ব্লাড ব্যাংকে রাত জেগে কাটালেও পাচ্ছেননা রক্ত। রক্তের অভাবে অনেক রোগী অপারেশনের করতে পারছে না। চরম ভোগান্তির স্বীকার রোগীরা। ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় দালাল চক্রের খপ্পরে পড়ছে সাধারণ মানুষ। এমনটাই অভিযোগ এক স্বেচ্ছাসেবী সংস্থার। অভিযোগ, মাঝেমধ্যেই রক্ত শূন্য হয়ে পড়েছে জলপাইগুড়ি জেলা তথা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড। রক্ত নিতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস বলেন, " রক্ত নিয়ে কালোবাজারী চলছে। কোনও হেলদোল নেই স্বাস্থ্য কর্তাদের। তার আরও অভিযোগ, রক্ত সংগ্রহ করার জন্য বিভিনি ক্লাব থেকে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, প্রতিষ্ঠানদের সঙ্গে…
Read More
রাজ্যে উদ্ধার একশো কোটির বেশি অর্থ

রাজ্যে উদ্ধার একশো কোটির বেশি অর্থ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতি, একের পর এক উদ্ধার হয়েছে কয়েক কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে রীতিমতো যকের ধনের সন্ধান মিলল। কোটি টাকার সেঞ্চুরি পার হয়ে গিয়েছে! একাধিক অ্যাকাউন্টে কয়েক মাসের মধ্যেই ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। গত রবিবার সকালে হাওড়া মন্দিরতলার অপ্রকাশ মুখার্জি লেনের বাসিন্দা শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বাণ্ডিল বাণ্ডিল টাকা উদ্ধার করে পুলিশ৷ দুই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা৷ এবার আরও টাকার সন্ধান মিলেছে। হিসেব করে দেখা গিয়েছে, হাওড়ার ব্যবসায়ীর ১৭ টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে। শুধু…
Read More
একবালপুরের মর্মান্তিক ঘটনায় আজ থেকেই তদন্তে নামবে এনআইএ

একবালপুরের মর্মান্তিক ঘটনায় আজ থেকেই তদন্তে নামবে এনআইএ

ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো তদন্তে কোনো সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে একবালপুরের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় এনআইএ তদন্ত শুরু হতে চলেছে। ইতিমধ্যে এই ঘটনায় একটি এফআইআর রুজু করেছে তারা এবং আজ বুধবার থেকেই তারা তদন্তে নামবে বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, আদালত সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিচ্ছে না কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এনআইএ তদন্ত হতে পারে। আসলে ঘটনার দিন বিস্ফোরণ হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে রাজ্য আদালতকে জানিয়েছিল, ঘটনার দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট পাঠিয়ে বিস্ফোরণের…
Read More
পূর্বাভাসকে আরও নিখুঁত করতে অত্যাধুনিক প্রযুক্তি আনছে আবহাওয়া দফতর

পূর্বাভাসকে আরও নিখুঁত করতে অত্যাধুনিক প্রযুক্তি আনছে আবহাওয়া দফতর

চলতি বছর শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর। এর ফলে শহরে প্রায়শই নানা সঙ্কটের সৃষ্টি হয়। সেই পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া দফতর অত্যাধুনিক এলাকা ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থাপনা চালু করছে বলেই খবর। আগামী বর্ষার আগেই এই ব্যবস্থা চালু করা হয়ে যাবে। এক বৈঠকে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের মহা নির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র এই কথাই জানিয়েছেন। কলকাতায় 'আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম' চালু করা হবে। ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের অনেক শহরেই এই ব্যবস্থা চলছে। কলকাতা পুরসভা, রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে কলকাতাতেও এই পরিকাঠামো তৈরি হবে আগামী দিনে। এই সিস্টেমের মাধ্যমে কলকাতার কোন ওয়ার্ডে কোন সময় কতটা বৃষ্টি…
Read More
স্বস্তি দিয়ে কম হলো সংক্রমণের সংখ্যা

স্বস্তি দিয়ে কম হলো সংক্রমণের সংখ্যা

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে সাধারণ মানুষকে। সংক্রমণ ওঠা-নামা করতে করতে ২০০-৩০০ ছাড়িয়ে চলে গিয়েছিল বঙ্গে। তবে আজ গতকালের তুলনায় সংক্রমণ কমেছে যা একটা স্বস্তি দিচ্ছে সকলকে। আপাতত মোট সংক্রমণ প্রায় ৩১ হাজার। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৬৬ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৬ হাজার ৬৮৬ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫২০ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২৫৯ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ…
Read More