পশ্চিমবঙ্গ

নতুন উপাচার্যের নাম ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়

নতুন উপাচার্যের নাম ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়

মামলা চলাকালীনই পদ থেকে সরানো হলো তাকে। বিতর্কের অবসান ঘটিয়ে নতুন উপাচার্যের নাম ঘোষণা করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নিয়োগের বিষয়ে নবান্ন যে সিদ্ধান্ত নিয়েছিল তা আগেই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ পরে সুপ্রিম কোর্টে মামলা হওয়ায় সেই রায় বহাল রেখেছিল দেশের শীর্ষ আদালত। অবশেষে বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানো হল সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে, সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের জায়গায় উপাচার্য করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আশিস চট্টোপাধ্যায়কে। যদিও তিনি অস্থায়ী এবং তিন মাসের জন্য এই পদে আসছেন। এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য লা গণেশন বলেও জানা গিয়েছে।…
Read More
আবার চাপ বাড়ল সায়গলের, খারিজ হলো আবেদন

আবার চাপ বাড়ল সায়গলের, খারিজ হলো আবেদন

সাময়িক ভাবে চাপ বাড়লেও এবার স্বস্তি পেয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। কিন্তু স্বস্তি আর থাকল না গরু পাচার কাণ্ডে ধৃত সায়গলের। কারণ তার আবেদন খারিজ হয়ে গিয়েছে দিল্লি হাইকোর্টে। তাই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আর কোনও বাধা রইল না তাকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে। দিল্লির রাউস এভিনিউ আদালত জানিয়েছিল, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। সেই রায়ের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল সায়গল। কিন্তু তার আবেদন খারিজ হয়ে গিয়েছে। যদিও ইডিকে কিছু শর্ত এবং সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, এই মামলার স্বার্থে সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে…
Read More
বাংলা ভাগের বিরোধিতায় পথে নামল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ

বাংলা ভাগের বিরোধিতায় পথে নামল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ

বাংলা ভাগের বিরোধিতা করে পথে নামল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ। এদিন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের পক্ষ থেকে বাংলা ভাগের বিরোধিতা সহ অন্যান্য কর্মসূচি নিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জে। রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য বলেন, "রায়গঞ্জ শহরে একটি মিছিল সহ কর্মী সভা অনুষ্ঠিত করলাম।" তিনি আরো বলেন "আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি বাংলাটাকে ভাগ করার একটা ষড়যন্ত্র চলছে এবং জাতিভিত্তিক রাজ্য তৈরি করার ষড়যন্ত্র। আমরা সেই জাতিভিত্তিক রাজ্য গঠনের বিরোধী। এবং এই শান্তি ও সম্প্রীতিতিতে গড়া বাংলার মানুষরা কোনদিনই মেনে নেবে না। তাই জলপাইগুড়ির রায়গঞ্জে একটি মিছিলের মধ্য দিয়ে উত্তরবঙ্গ বাসীদের…
Read More
মানসিকভাবে ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে

মানসিকভাবে ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে

রায়গঞ্জ মেডিকেল কলেজের সুপারের অফিসের সামনে অবস্থিত বিশ্রামাগারে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার মধ্যরাতে। এই ঘটনায় পুলিশ আজগর সরকার নামে এক রোগীর আত্মীয়কে আটক করেছে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য রোগীর পরিজনদের অভিযোগ বিশ্রামাগারে শুয়ে থাকা অবস্থায় আজগর সরকার ভারসাম্যহীন ঐ মহিলাকে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করলে তখন তাঁরা ঐ অভিযুক্তকে ধরে ফেলে। এরপরই অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন তারা। রায়গঞ্জ মেডিকেলের সুপারের অফিসের সামনে এধরনের ঘটনা ঘটায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। পাশাপাশি এই ঘটনা ঘটার ঘন্টা দুয়েক পর মানসিক ভারসাম্যহীন নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে পুলিশ রায়গঞ্জ মেডিকেলে স্বাস্থ্য…
Read More
রাস্তা পার করতে গিয়ে চিতাবাঘের মৃত্যু

রাস্তা পার করতে গিয়ে চিতাবাঘের মৃত্যু

গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক চিতা বাঘের। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডিমডিমা এলাকায় ৩১ নং জাতীয় সড়কে। গতকাল গভীর রাতে কোনো এক গাড়ির ধাক্কায় একটি পূর্ণ বয়ষ্ক চিতা বাঘের ঘটনাস্থলে মৃত্যু হয়। সম্ভবত চিতা বাঘের সড়ক পারাপার করছিল। ঘটনাস্থলে বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে। বনদপ্তর সূত্রে খবর শুক্রবার ময়নাতদন্ত করা হবে।
Read More
দীপাবলীর আগেই বিপুল বিস্ফোরক উদ্ধার রাজ্যে

দীপাবলীর আগেই বিপুল বিস্ফোরক উদ্ধার রাজ্যে

চলছে উৎসবের মরশুম, মাঝে বাকি আর কদিন তার পরেই আলোর উৎসব দীপাবলী। বঙ্গবাসী আবার আনন্দে মেতে ওঠার জন্য প্রস্তুত। কিন্তু তার আগেই আতঙ্কের খবর। শব্দবাজি আটক করতে গিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে রাজ্যে, উদ্ধার করেছে এসটিএফ। জানা গিয়েছে, ব্যারাকপুরের কেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে এই ঘটনায়। কালীপূজোর জন্য শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে। দেশের একাধিক রাজ্যের মতো বাংলাতেও চলছে ধরপাকড়। সেই অভিযানেই নেমে বিভিন্ন জায়গায় শব্দবাজি আটক করতে গিয়ে ২০০ কেজিরও বেশি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে তারা। আর সেই শব্দবাজির আড়ালে বিস্ফোরক উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। সূত্রের খবর, বিস্ফোরক তৈরির প্রায় ১০০ কেজি মশলা উদ্ধার করা…
Read More
কাজ দিলো না অনুরোধ, অবশেষে টেট-উত্তীর্ণদের তুলে দিল পুলিশ

কাজ দিলো না অনুরোধ, অবশেষে টেট-উত্তীর্ণদের তুলে দিল পুলিশ

মাসের পর মাস কেটে গেলো, শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলছে একভাবে। একাধিক প্রতিশ্রুতির পরেও সুরাহা মিলছেনা কিছুই। এই পরিস্থিতিতে গত সোমবার থেকে সল্টলেকের করুণাময়ীতে আমরণ অনশনে বসেছিলেন ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ প্রশাসনের তরফে বারবার তাঁদের সতর্ক করা হচ্ছিল৷ অবস্থান থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিধাননগর পুলিশের পক্ষ থেকেও৷ সেই অনুরোধে কাজ না হলে অবশেষে বৃহস্পতিবার মধ্য রাতে তাঁদের ‘জোর করে’ অবস্থান থেকে তুলে দেয় পুলিশ। ধাপে ধাপে আটক করা হয় টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড প্রার্থীদের। বাসে তুলে সেখান থেকে তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। অসুস্থ হয়ে পড়া আন্দোলনকারীদের তোলা হয় অ্যাম্বুল্যান্সে৷ তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতে আন্দোলনকারীদের সরাতে ঘটনাস্থলে…
Read More
আসন্ন বিপর্যয়ের বিরুদ্ধে মোকাবিলার নির্দেশ নবান্নের তরফে

আসন্ন বিপর্যয়ের বিরুদ্ধে মোকাবিলার নির্দেশ নবান্নের তরফে

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। এই পরিস্থিতিতে কালীপুজোর আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় বঙ্গবাসী। সুপার সাইক্লোন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। আসন্ন ঘূর্ণিঝড়কে মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নিচ্ছে নবান্নে। হাওয়া অফিসের পূর্বাভাস পেয়ে কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো শক্তপোক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। জেলাশাসকদের উপর দেওয়া হয়েছে নজরদারির নির্দেশ। বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার জেলাশাসকদের নবান্নের তরফে বিশেষভাবে সতর্ক করা হবে।…
Read More
হীরক জয়ন্তী বর্ষে শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাবের পুজোর থিম “ডোকরা”

হীরক জয়ন্তী বর্ষে শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাবের পুজোর থিম “ডোকরা”

শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের ৭৫ তম বর্ষের শ‍্যামা পূজোতে থিম ঐতিহাসিক "ডোকরা" শিল্পের মন্ডপ। এবছর শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের ৭৫তম বর্ষ,এই বছরকে স্বরণীয় করে রাখতে শ‍্যামা পূজা দিয়ে শুরু করে সারা বছর নানান সামাজিক কাজ ও নানান প্রতিযোগীতামূলক খেলাধুলার মধ‍্য দিয়ে পালন করা হবে। আজ বিবেকানন্দ স্কুল মাঠে পূজো মন্ডপে এক সাংবাদিক বৈঠকে ক্লাব সভাপতি পিযুষ কান্তি ঘোষ,সম্পাদক নিলয় চক্রবর্তী ছাড়াও দুই পূজো কমিটির সম্পাদক ও অন‍্যান‍্য সদস‍্যরা উপস্থিত থেকে জানান,চলতি বছর ক্লাবের "হীরকজয়ন্তী"কে স্বরণীয় করে রাখতে সারা বছর নানান সামাজিক কাজ হাতে নেওয়া হয়েছে। ক্লাব সম্পাদক নিলয়বাবু জানান, ঐতিহাসিক "ডোকরা" শিল্পকে চির স্বরণীয় করে রাখা এবং সাধারণ মানুষের মধ্যে এই শিল্পের…
Read More
স্কুল ইউনিফর্ম ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে ময়নাগুড়িতে বিক্ষোভ

স্কুল ইউনিফর্ম ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে ময়নাগুড়িতে বিক্ষোভ

জেলা জুড়ে চলছে নীল সাদা স্কুল ইউনিফর্ম বাতিলের দাবিতে বিক্ষোভ। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুল ইউনিফর্ম স্কুলে ফেরত দেওয়ার মতো ঘটনা ঘটলেও নীল সাদা স্কুল ইউনিফর্ম বাতিল করে স্কুলের ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও গ্রহণ করেনি প্রশাসন। অন্যদিকে, শিক্ষা দপ্তরের প্রায় সমস্ত আধিকারিকরাই জেলে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অবিলম্বে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগের দাবীতে ও স্কুল ইউনিফর্মের রঙ পরিবর্তন করে নীল সাদা করার বিরুদ্ধে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন ময়নাগুড়ি শাখার ডাকে পথসভা ও মিছিল সংগঠিত হয় ময়নাগুড়ি শহরে। পথসভায় বক্তব্য রাখেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাসগুপ্ত, ডিওয়াইএফআই জলপাইগুড়ি…
Read More