পশ্চিমবঙ্গ

জামিনের আবেদন সুবীরেশের

জামিনের আবেদন সুবীরেশের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা সুবীরেশ ভট্টাচার্যের জামিনের শুনানি ছিল৷ এদিন এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ আদালতে সুবীরেশের আবেদন ছিল, সিবিআইয়ের এফআইআর-এ তাঁর নাম উল্লেখ নেই। তদন্ত শেষ হয়ে গিয়েছে৷ এর পরেও তাঁকে আটকে রাখা হয়েছে। এবার তাঁকে জামিন দেওয়া হোক৷ বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানি৷ এদিন আদালকের সামনে সুবীরেশের আইনজীবী বলেন, সিবিআই ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট জমা দিয়েছে এং সেখানে তাঁর মক্কেলের নাম নেই। এর…
Read More
আগামী পনেরদিন জেল হেফাজতে থাকবেন অপা

আগামী পনেরদিন জেল হেফাজতে থাকবেন অপা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের জেল হেফাজতের নির্দেশ৷ ৭ জানুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট৷ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে পার্থ ও অর্পিতাকে ভার্চুয়ালি ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়েছিল৷ সওয়ার জবাবের পর ৭ জানুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয় নগর দায়রা আদালতের ইডি-র স্পেশ্যাল কোর্ট৷ বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে একটি আবেদন রাখে৷ পিএমএলএ অ্যাক (প্রিভেনশন অফ মানি লন্ডারিং)-এর যে যে ধারাতে তাঁর মক্কেল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাৎপর্যপূর্ণ ভাবে সেই ধারাগুলি খারিজের আবেদন জানানো হয়৷ আদালতের তরফে সেই আবেদন গ্রহণ করা হয়েছে৷ আগামী…
Read More
লালন হত্যাকাণ্ডে হাই কোর্টে সিবিআই

লালন হত্যাকাণ্ডে হাই কোর্টে সিবিআই

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রহস্যমৃত্যু হয় লালনের৷ ভাদু শেখ খুনে গ্রেফতার করা হয়েছিল লালনকে৷ গটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে ৭ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ৷ এবার পাল্টা আইনি পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পুলিশের দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টেের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা৷ এ নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালনের রহস্যমৃত্যুতে সাত সিবিআই অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে…
Read More
অনিয়ম নিয়ে একুশজন ছাত্রীকে জিজ্ঞেসাবাদের নির্দেশ

অনিয়ম নিয়ে একুশজন ছাত্রীকে জিজ্ঞেসাবাদের নির্দেশ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে ২০১৬ সালের এসএলএসটি পরীক্ষার্থীদের নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতকে জানিয়েছেন, নবম-দশম শ্রেণির শিক্ষক পদে শারীরশিক্ষা বিষয়ে ১০১৯ জনকে নিয়োগ করা হয়েছিল৷ কিন্তু এই নিয়োগে অনিয়ম হয়েছে৷ বহু অযোগ্য প্রার্থী সুযোগ পেয়েছেন৷ এই দাবিতে কলকাতায় ধর্নাও শুরু করেন চাকরিপ্রার্থীদের একাংশ। এই মামলায় ২১ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু৷ তাঁদের সকলের বিরুদ্ধে প্রত্যেকের অ্যাকাডেমিক নম্বর এবং বয়স বাড়িয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। ১৯৬ জন মামলাকারী বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা করেছিলেন৷ তাঁদের অভিযোগ, মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হয়নি। সেই মামলায় শুনানি ছিল বুধবার৷ শুনানি শেষে সিবিআই তদন্তের নির্দেশ…
Read More
রাজ্যের বিরোধী দলীয় নেতার অনুষ্ঠানে মৃত তিন

রাজ্যের বিরোধী দলীয় নেতার অনুষ্ঠানে মৃত তিন

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতেই শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিন জন মারা গিয়েছেন বলে খবর৷ তার মধ্যে একজন শিশুও রয়েছে। আসানসোলের এই অনুষ্ঠান ঘিরে রীতিমতো উত্তেজনা তৈরি হয়। সব থেকে বড় কথা, এই অনুষ্ঠানের জন্য কোনও পুলিশের অনুমতিও নেওয়া হয়নি। প্রাথমিক সূত্রে খবর পাওয়া গিয়েছে, কম্বল বিতরণের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপাড়া এলাকার একটি ছোট্ট মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। শুভেন্দু সহ আসানসোলের বিজেপি নেতারা উপস্থিত…
Read More
নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা রাজ্য সরকারের তরফে

নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা রাজ্য সরকারের তরফে

রাজ্য সরকারের তরফে এবার নয়া উদ্যোগ। রাজ্যের নজরে এবার স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থা। বহু স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অভিভাবকদের দাবি স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বহুবার তাঁরা প্রশ্ন তুললেও সেগুলি যথাযথ গুরুত্ব পায়নি। সেই সূত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে স্কুল ভিত্তিক একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এ ব্যাপারে সাত দফা নির্দেশিকা জারি করেছে পর্ষদ। তাতে 'স্টুডেন্ট অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটি' গঠনের কথা বলা হয়েছে। বলা হয়েছে স্কুলের নিরাপত্তা কমিটিতে থাকবেন প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক অথবা চেয়ারম্যান। সেই সঙ্গে রাখতে হবে একজন শিক্ষিকাকে। এছাড়া কমিটিতে থাকবেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবকদের পক্ষ থেকে দু'জন, পুলিশ প্রশাসন এবং রাজ্যের…
Read More
শীতবস্ত্রের সম্ভার নিয়ে এবারও শিলিগুড়ি শহরের ভুটিয়া মার্কেটে বসেছে ব‍্যবসায়ীরা

শীতবস্ত্রের সম্ভার নিয়ে এবারও শিলিগুড়ি শহরের ভুটিয়া মার্কেটে বসেছে ব‍্যবসায়ীরা

দূরদূরান্ত থেকে শীতবস্ত্রের সম্ভার নিয়ে বসেছে ব‍্যবসায়ীরা, এখনও পর্যন্ত ঠান্ডা ঠিক ভাবে না পড়ায় বিক্রি তেমন শুরু হয়নি,তবুও আশায় দিন গুনছেন ঠান্ডা পরলে ব‍্যবসা ভালো হবে। প্রতি বছর পাহাড়ি অঞ্চল থেকে ব‍্যবসায়ীরা নীজ হাতের তৈরী শীতবস্ত্রের সম্ভার নিয়ে হাজির হন শিলিগুড়ি শহরের ভুটিয়া মার্কেটে।গত দু-বছর করোনার কারণে ব‍্যবসা তেমন জমেনি।এ বছর সব কিছু স্বাভাবিক ছন্দে ফেরার আশায় দিন গুনছেন শীতবস্ত্রের ব‍্যবসায়ীরা। এমনি কয়েকজন ব‍্যবসায়ী জানান, এখনও পর্যন্ত ঠান্ডা ঠিক মতো পরেনি তবু অল্প বিস্তর বিক্রি হচ্ছে। তাঁরা নিশ্চিত যে শিলিগুড়িতে ঠান্ডা পরবে এবং তাদের বিক্রি ঠিক হবে। এক মহিলা ব‍্যবসায়ী জানান, ২০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকার মধ্যে শীতবস্ত্র…
Read More
শীতের অপেক্ষায় কলকাতাবাসী

শীতের অপেক্ষায় কলকাতাবাসী

বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ শুরুতেই বেশ টালমাটাল শীত৷ শীতের কনকনে আমেজের অপেক্ষায় রয়েছে শহরবাসী। ঘূর্ণিঝড় মন্দৌসের প্রভাবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছিল। মন্দৌসের প্রভাব কাটলেও এখনও জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি৷ হাওয়া অফিসের আশ্বাস, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে৷ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও, তা ছিল স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরআবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে৷ আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার…
Read More
হাই কোর্টের তরফে জানানো হলো শুভেন্দুর পঞ্চায়েত-মামলার পরবর্তী শুনানির তারিখ

হাই কোর্টের তরফে জানানো হলো শুভেন্দুর পঞ্চায়েত-মামলার পরবর্তী শুনানির তারিখ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানির দিন পিছিয়ে দিল কলকাতা হাই কোর্ট। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট৷ নির্বাচন যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে হয় সেই দাবি জানিয়েই ওই জনস্বার্থ মামলা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে৷ পাশাপাশি আরও কয়েক দফা প্রস্তাব নিয়ে মামলা করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক। মঙ্গলবার সেই মামলারই শুনানি পিছিয়ে দেওয়া হল৷ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুভেন্দুর দায়ের করা মামলাটি ওঠে। সেখানে বিরোধী দলনেতার আনা প্রস্তাবের বিরোধিতা…
Read More
সারদা মায়ের জন্মতিথিতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল বেলুড় মঠে

সারদা মায়ের জন্মতিথিতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল বেলুড় মঠে

আজ ২৯ অগ্রহায়ণ, বৃহস্পতিবার শ্রীশ্রী সারদা মায়ের ১৭০তম জন্মতিথি উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে বেলুড় মঠে। ভক্ত ও দর্শনার্থীরা শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির ও স্বামীজীর মন্দিরে দর্শন ও প্রণাম নিবেদন করছেন। সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এদিন বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মায়ের ১৭০তম জন্মতিথি উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরেও নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো হয়। ভোরে শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতি দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ, স্তবগান, ভজন, বিশেষ পূজো, হোম ভজনের আয়োজন করা হয়েছে শ্রীশ্রীমায়ের মন্দিরে। এছাড়াও সভামন্ডপে মাতৃসঙ্গীত, শ্রীশ্রীমায়ের কথা পাঠ, ভক্তিগীতি, কথানাট্য, শ্যামা-সঙ্গীত, পদাবলী কীর্তন, ধর্মসভার আয়োজন করা হয়েছে। ভক্তদের প্রসাদ বিতরণ করা…
Read More