পশ্চিমবঙ্গ

কলকাতা জুড়ে বাড়ছে শীত

কলকাতা জুড়ে বাড়ছে শীত

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ হালকা আভাস মিললেও কিন্তু শেষ ক'দিনে তাপমাত্রার রদবদল হল ভালোই। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। শনিবার তা আরও এক ধাপ নেমে গেল। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা হল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিনে তাপমাত্রার যে আরও পতন ঘটবে সেটাও স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। দুপুরের পর থেকেই কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রার পতন অনুভব করা যাচ্ছে। ভোর পেরিয়ে সকাল পর্যন্ত সেই আমেজ থাকছে এখন থেকেই। অর্থাৎ অনুমান করা হচ্ছে যে, এবার শীত জাঁকিয়ে পড়তে শুরু…
Read More
চলতি মাসেই খুলে যেতে পারে সাঁতরাগাছি ব্রিজ

চলতি মাসেই খুলে যেতে পারে সাঁতরাগাছি ব্রিজ

মেরামতের কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল ব্রিজ। ব্রিজের সংস্কার চলায় মাসখানেক ধরে পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল এই ব্রিজে। এদিকে একমুখী যান চলাচল করায় সাধারণ মানুষের বিরাট অসুবিধা হচ্ছিল। কিন্তু দীর্ঘ সময়ের এই দুর্ভোগ শেষ হতে চলেছে আর অল্প দিনের মধ্যেই। জানা গিয়েছে, বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের মধ্যেই খুলে যেতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ। এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। গত ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছিল এই সাঁতরাগাছি ব্রিজে। জানা গিয়েছিল যে, অন্তত দেড় মাস সংস্কারের কাজ চলবে। কিন্তু রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যাতে সাধারণ মানুষের বেশি দিনের দুর্ভোগ না হয় তার দিকে নজর রাখতে। সেই…
Read More
ভবিষ্যৎবাণী না মেলায় এবার কিছুটা ব্যাকফুটে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা

ভবিষ্যৎবাণী না মেলায় এবার কিছুটা ব্যাকফুটে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ রাজ্য জুড়ে আগামী নির্বাচনের প্রস্তুতির মাঝেই এই ক'দিন যাবৎ ডিসেম্বরের কয়েকটি তারিখ নিয়ে ব্যাপক জলঘোলা চলছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের কথা জানিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন। প্রথম দুটি তারিখ পেরিয়ে গিয়েছে কিন্তু রাজনৈতিকভাবে এই বঙ্গে তেমন কিছু ঘটেনি ঠিকই, কিন্তু ওই দুদিনই দুটি বড় ঘটনা ঘটেছে। ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু ও ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিরোধী দলনেতা বেরিয়ে আসার পরে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা। স্বাভাবিকভাবেই এই নিয়ে চাপে পড়েছে বিজেপি শিবির। আর তাই হয়তো এই…
Read More
শাহের সাথে বৈঠক সারলেন বঙ্গ নেতৃত্ব

শাহের সাথে বৈঠক সারলেন বঙ্গ নেতৃত্ব

পূর্ব ঘোষনা মতোই গতকাল অর্থাৎশুক্রবার রাতে শহর কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিতে তিনি আসলেও বিজেপির সদর কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরেছেন তিনি। সেই বৈঠক থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিছু বার্তা দিয়েছেন অমিত শাহ বলে খবর। রাতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন শাহ। বিজেপি সূত্রে খবর, ৩৫ মিনিট মতো এই বৈঠক হয়েছে সকলের মধ্যে। জানা গিয়েছে, রাজ্যের প্রচুর বিজেপি সমর্থকের কথা বলেছেন তিনি এবং বঙ্গের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যে সকলের কাছে পৌঁছতে হবে। পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে মজবুত করতে এবং একযোগে কাজ করতে হবে, এমন বার্তাও এসেছে…
Read More
বিক্ষোভ চলাকালীন অসুস্থ হলো আরও এক পড়ুয়া

বিক্ষোভ চলাকালীন অসুস্থ হলো আরও এক পড়ুয়া

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন, অচলাবস্থা চলছে মেডিক্যাল কলেজে। অনশনে বসা আরও এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। সব মিলিয়ে মেডিক্যালের পরিস্থিতি আরও জটিল। গত শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। তারপর সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু আন্দোলন যেমন ওঠেনি, আবার নির্বাচনের তারিখও মেলেনি। এদিনের বৈঠকে তাই সরাসরি সরকারকে গোটা বিষয়ের জন্য দায়ী করা হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে, কলেজের অধ্যক্ষদেরও কড়া কথা শুনিয়েছে পড়ুয়ারা।…
Read More
আয়োজিত হতে চলেছে জাতীয় স্তরের পর্যটন মেলা

আয়োজিত হতে চলেছে জাতীয় স্তরের পর্যটন মেলা

জাতীয় স্তরের পর্যটন মেলার আয়োজন করতে চলেছে ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই মেলার বিষয়ে জানান আয়োজকরা। আগামী 17 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার একটি শপিংমলে ওই মেলার আয়োজন করা হয়েছে আয়োজকদের তরফে। এবারের ওই পর্যটন মেলায় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর আয়োজক হিসেবে থাকছে। পাশাপাশি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ঝাড়খন্ড ট্যুরিজম গোল্ড স্পন্সর ও হিমাচল প্রদেশ ট্যুরিজম, চন্ডিগড় ট্যুরিজম সিলভার স্পন্সর হিসেবে থাকবে। দুই দিনের ওই পর্যটন মেলায় পর্যটকদের পাশাপাশি বিভিন্ন পর্যটন সংস্থার সদস্যরা উত্তরের পর্যটন শিল্পের সঙ্গে বিভিন্ন রাজ্যের পর্যটন শিল্পকে কি করে তুলে ধরা যায় সেই নিয়ে আলোচনা করা…
Read More
আচমকাই এক অবাক দৃশ্য বাংলার আকাশে

আচমকাই এক অবাক দৃশ্য বাংলার আকাশে

বাংলার আকাশে আচমকাই এক অবাক দৃশ্য দেখা গেলো। আচমকাই বঙ্গের আকাশে দেখা গিয়েছে এক রহস্যময় আলো! বাংলার একাধিক জেলার পথ চলতি সাধারণ মানুষ আকাশে এমন আলো দেখতে পেয়েছেন বলে খবর। এমনিতেই এখন শীতের সময়। খুব তাড়াতাড়ি বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে যায়, চারিদিক অন্ধকার হয়ে পড়ে। এদিন সন্ধ্যের সময়তেই আকাশে এই আলো দেখতে পান বিভিন্ন জেলার বাসিন্দারা। যদিও কথা থেকে এই আলো এল তা স্পষ্ট নয় এবং কেউই আপাতত কোনও ব্যাখ্যা দিতে পারছে না। তবে প্রত্যক্ষদর্শীরা যেমন জানাচ্ছেন তাতে অনেকের ধারণা কোনও বিমানে আগুল লেগে থাকতে পারে। তারই হয়তো শিখা কোথাও থেকে বেরচ্ছে এবং আকাশে এমন রহস্য তৈরি করেছে। যারা এই…
Read More
একাধিক অভিযোগের মাঝেই কেষ্টর আইনি খরচের উৎস খুঁজছে ইডি

একাধিক অভিযোগের মাঝেই কেষ্টর আইনি খরচের উৎস খুঁজছে ইডি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় গত অগাস্ট মাসে সিবিআই-এর হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গত চার মাস বাজেয়াপ্ত হয়েছে তাঁর অগাধ সম্পত্তি। ফ্রিজ হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই পরিস্থিতিতে গরু পাচার কাণ্ডের অন্যতম মূল চক্রী হিসেবে অভিযুক্ত কেষ্টর হয়ে আইনি লড়াই চালানো খ্যাতনামা আইনজীবীদের খরচের জোগান আসছে কোথা থেকে? এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারদের মধ্যেও। টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে ইডি। গত চার মাসে আসানসোল ও কলকাতার বিভিন্ন আদালতে হাজিরা দিয়েছেন কেষ্ট। প্রতিবারই তিনি বলেছেন, ‘আমি নির্দোষ। আমার আয়ও বিশেষ নয়!’ যাঁর…
Read More
উদ্বোধন হল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের

উদ্বোধন হল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতির বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল ২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের৷ সেই উপলক্ষে নেতাজি ইন্ডোরে বসেছিল চাঁদের হাট৷ উপস্থিত হয়েছিলেন বিগ বি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, কুমার শানু এবং অরিজিৎ সিংয়ের মতো তারকারা। মঞ্চে উজ্জ্বল উপস্থিতে ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। এদিন চলচ্চিত্র উৎসবের সূচনা হয় অমিতাভ বচ্চন এবং অরিজিৎ সিংয়ের গান দিয়ে। মঞ্চে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর দল। উপস্থিত ছিলেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক সহ প্রায় গোটা টলিপাড়া৷ প্রদীপ…
Read More
প্রকাশ্যে এলো কারণ, গলায় ফাঁস লেগেই মৃত্যু লালন শেখের

প্রকাশ্যে এলো কারণ, গলায় ফাঁস লেগেই মৃত্যু লালন শেখের

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ খুন নয়, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তে লালনের শরীরে কয়েকটি ছড়ে যাওয়া আঘাতের চিহ্ন মিলেছে। চিকিৎসকদের ভাষায় এগুলিকে বলে ‘Superficial Bruise’ মার্ক৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের শৌচাগারে যে শাওয়ার পাইপ থেকে ঝুলন্ত অবস্থায় লালনের দেহ উদ্ধার করা হয়, তার মাপ নিয়েও দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে,…
Read More