পশ্চিমবঙ্গ

কলেজের ছাত্রের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

কলেজের ছাত্রের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

তুফানগঞ্জ এক নম্বর ব্লকের আন্দোরন ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি এলাকায় তুফানগঞ্জ কলেজের এক ছাত্রের বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। ছাত্রের নাম বিক্রম দাস তুফানগঞ্জ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ছাত্রের অভিযোগ এর আগেও তাকে কলেজে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। গতকাল রাতে সে বাড়িতে ছিল না সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী এসে তার বাড়িতে ভাঙচুর চালায় ও বোমাবাজি…
Read More
খুশ মেজাজে মেঘালয়ে দেখা গেলো মুখ্যমন্ত্রীকে

খুশ মেজাজে মেঘালয়ে দেখা গেলো মুখ্যমন্ত্রীকে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই উদ্যোগে চলতি মাসেই প্রথম বার মেঘালয়ে সফরে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিলঙে ২২ নভেম্বর বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তারপর তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মমতা। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেঘালয় তৃণমূল পর্যবেক্ষক মানস ভুঁইয়া, মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা ও তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপ। সেই সাক্ষাতের পর শিলঙে সেন্ট্রাল লাইব্রেরিতে যান মমতা এবং যাওয়ার পথে তাঁকে আবারও এক অন্য রূপে দেখা যায়। মেঘালয় সংস্কৃতির পরিচিত ঢোল বাজাতে দেখা যায় মমতা…
Read More
বড়দিনের আগেই বাস্তবের সান্তাক্লজকে দেখা গেলো জটেশ্বরের পথে

বড়দিনের আগেই বাস্তবের সান্তাক্লজকে দেখা গেলো জটেশ্বরের পথে

রূপকথার সান্তাক্লজ মানেই স্লেজে করে গভীর রাতে এসে ছোটো ছোটো কচিকাচাদের উপহার দিয়ে যাবে ২৫শে ডিসেম্বরের দিন। এমনটাই জানা সকলের। তবে ২৫শে ডিসেম্বরের আগেই বাস্তবের সান্তাক্লজকে দেখা গেল জটেশ্বরের পথে। বড়দিনের আগেই বুধবার সকালের আলো ফুটতে না ফুটতেই রাস্তায় দাঁড়িয়ে পথচারী থেকে মোটর বাইক, ছোটো গাড়ি চালকদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে ফালাকাটা ব্লকের জটেশ্বরের রাস্তায় হাজির এক সান্তাক্লজ। আর এহেন দৃশ্য দেখে অবাক স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা জটেশ্বর এডুকেশন সেন্টারের উদ্যোগে সান্তাকে নিয়ে এই অভিনব র‍্যালি ও সচেতনতা মূলক প্রচার চালানো হয়। পাশাপাশি,পথ চলতি মানুষের হাতে চকলেট ও উপহার তুলে দেওয়া হয়।
Read More
লালন শেখের মৃত্যুতে সিবিআই-এর বিরুদ্ধে খুনের মামলা পুলিশের

লালন শেখের মৃত্যুতে সিবিআই-এর বিরুদ্ধে খুনের মামলা পুলিশের

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রহস্যমৃত্যু হয় লালনের৷ ভাদু শেখ খুনে গ্রেফতার করা হয়েছিল লালনকে৷ লালন শেখের ‘অস্বাভাবিক মৃত্যু’কে কেন্দ্র করে তুলকালাম রাজ্য রাজনীতি৷ এই ইস্যুকে হাতিয়ার করে সিবিআইয়ের সঙ্গে সম্মুখসমরে নামার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। লালন শেখের দেহের ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যুতে খুনের মামলা রুজু করল বীরভূম জেলা পুলিশ৷ সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ করেন লালন শেখের আত্মীয়-স্বজনরা। এদিকে রামপুরহাট মেডিক্যাল কলেজে লালন শেখের দেহ নিয়ে আসা…
Read More
আসন্ন নির্বাচনের আগেই একাধিক নির্দেশ নবান্নের তরফে

আসন্ন নির্বাচনের আগেই একাধিক নির্দেশ নবান্নের তরফে

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। ভোটার দামামা বেজে গিয়েছে৷ ২০২৩ সাল পড়তে না পড়তেই রাজ্যে শুরু হয়ে যাবে পঞ্চায়েত ভোটের চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে কাজ শুরু করেছে। আর রাজ্য নির্বাচন কমিশন তো আরও আগে থেকেই কাজ চালিয়ে যাচ্ছে। এই আবহে ত্রিস্তর পঞ্চায়েতকে তাঁদের যাবতীয় উন্নয়নের পরিকল্পনার কথা জানাতে নির্দেশ দিয়ে বিবৃতি জারি করেছে পঞ্চায়েত দফতর। আগামী ২৫ জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নবান্নের তরফ থেকে জানান হয়েছে, ২০২৩-২৪ সালের জন্য আর্থিক বছরের জন্য পঞ্চায়েতের উন্নয়ন ও পরিকল্পনার বাজেট তৈরি করতে হবে এবং সব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও মহকুমা…
Read More
মেঘালয়ে নিহতদের পরিবারের হাতে চেক তুলে দিলেন মমতা

মেঘালয়ে নিহতদের পরিবারের হাতে চেক তুলে দিলেন মমতা

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। ভোটার দামামা বেজে গিয়েছে৷ এই উদ্যোগে চলতি মাসে মেঘালয় সফরে গিয়ে সেখানকার কর্মীদের উদ্বুদ্ধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের কর্মী সম্মেলনে দলের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি জানালেন, রাজ্যে তৃণমূলের নেতৃত্ব তৈরি। এছাড়া সেই নেতৃত্বকে কারা পরামর্শ দেবেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। তিনি আশাবাদী, তাঁর দল মেঘালয়ে ক্ষমতায় এলে নেতৃত্ব পুরোদমে সফল হবে। শিলঙের সেন্ট্রাল লাইব্রেরি হলে আয়োজিত কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা জানান, মেঘালয়ের নেতৃত্ব তৈরি। তাই দল মেঘালয়ে ক্ষমতায় এলে তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারকে পরামর্শ দেবেন। নেত্রীর কথায়, তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসা মানে মেঘালয়ের মানুষ মেঘালয় শাসন করবে। রাজ্য…
Read More
চলতে থাকা বিক্ষোভের মাঝেই অসুস্থ এক পড়ুয়া

চলতে থাকা বিক্ষোভের মাঝেই অসুস্থ এক পড়ুয়া

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। এমনকি কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটক করে রেখেছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। অচলাবস্থা চলছে কলেজে। এখনও পর্যন্ত সমস্যার কোনও সুরাহা হয়নি। আর এরই মধ্যেই জানা গেল, কলেজে অসুস্থ হয়ে পড়েছে এক পড়ুয়া। ইতিমধ্যেই ওই পড়ুয়াকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। কিন্তু বিক্ষোভ যে এই মুহূর্তে থামছে না তা স্পষ্ট। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু সমস্যার সমাধান তারা বের করতে পারেননি। এদিকে পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার পর বাকি…
Read More
আবাস যোজনার সার্ভে করতে গিয়ে হেনস্থার ঘটনার প্রতিবাদে আশাকর্মীরা

আবাস যোজনার সার্ভে করতে গিয়ে হেনস্থার ঘটনার প্রতিবাদে আশাকর্মীরা

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কর্মরত আশা কর্মীরা এবং আইসিডিএস কর্মীরা। কিন্তু অভিযোগ, এই সার্ভে করতে গিয়ে তাদের ওপর নানা ভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন হচ্ছে। এমনই অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে শিলিগুড়িতে একটি প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় এবং শিলিগুড়ি মহাকুমার শাসকের দপ্তরে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় আশা কর্মীরা। পরবর্তীতে তাদের প্রতিনিধির একটি দল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেয়। তাদের দাবি মানা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় সংগঠনের সম্পাদক জয় লোধ।
Read More
লালন শেখের মৃত্যুর প্রসঙ্গ এড়িয়ে গেলেন মন্ত্রী মলয় ঘটক

লালন শেখের মৃত্যুর প্রসঙ্গ এড়িয়ে গেলেন মন্ত্রী মলয় ঘটক

সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গ এড়িয়ে গেলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। এই ইস্যুতে যা বলার দল বলবে, জলপাইগুড়ি স্টেশনে দার্জিলিং মেল থেকে নামার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করেন মন্ত্রী। চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড জমা পড়ছে না। এবিষয়ে পিএফ দপ্তর কোনও ব্যবস্থাই নিচ্ছে না, এমন অভিযোগে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে। অফিসের সামনে মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মন্ত্রী। সেই কর্মসূচিতে যোগ দিতে এদিন জলপাইগুড়ি(Jalpaiguri) এসেছেন মলয় ঘটক।
Read More
সিবিআই হেফাজতে মৃত্যু হয় রামপুরহাট হত্যাকাণ্ডের মূল অভিযুক্তের

সিবিআই হেফাজতে মৃত্যু হয় রামপুরহাট হত্যাকাণ্ডের মূল অভিযুক্তের

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রহস্যমৃত্যু হয় লালনের৷ ভাদু শেখ খুনে গ্রেফতার করা হয়েছিল লালনকে৷ ২১ মার্চ খুন হন তৃণমবল নেতা ভাদু শেখ৷ সেই রাতেই বগটুইতে পুড়িয়ে খুন করা হয় ১০ জনকে৷ আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই৷ ভাদু শেখ হত্যাকাণ্ডেরও তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই বগটুইকাণ্ডের অন্যতম অভিযুক্ত ছিল লালন শেখ৷ লালনের বিরুদ্ধে বগটুই গ্রামে আগুন লাগানোর অভিযোগ ছিল। চলতি মাসেই ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি বাড়ি…
Read More