পশ্চিমবঙ্গ

রেলের লেভেল ক্রসিং এর গেট সারাদিন ধরে বন্ধ, সমস্যায় সাধারণ মানুষ

রেলের লেভেল ক্রসিং এর গেট সারাদিন ধরে বন্ধ, সমস্যায় সাধারণ মানুষ

কোচবিহার ১ নম্বর ব্লকের হরিণচোরা এলাকায় রেলের লেভেল ক্রসিং এর গেট সারাদিন ধরে বন্ধ থাকায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হরিণচোরা এলাকায় ওই রেলগেটটি দিনের বেশি সময় বন্ধ থাকে। ট্রেন আসুক বা না আসুক সারাদিন গেট বন্ধ থাকায় বাসিন্দাদের যাতায়াত করতে হয় অনেক ঘুর পথে। স্কুলের ছাত্র থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত সমস্যায় পড়ছে বলে অভিযোগ। যদিও ওই গেটে থাকা গেটম্যানের দাবি তাদের উচ্চ অধিকারীরা সেই গেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে কি কারণে বন্ধ রাখা হয়েছে গেটটি সেই বিষয়ে কিছুই জানা নেই স্থানীয় বাসিন্দাদের।
Read More
বাঘ নিয়ে মাতামাতি চলছে গঙ্গাসাগর মেলায়

বাঘ নিয়ে মাতামাতি চলছে গঙ্গাসাগর মেলায়

একজোড়া পূর্ণ বাঘ ঢুকে পড়েছে গঙ্গাসাগর মেলায়। নানা,পাশের ম্যানগ্রোভ জঙ্গল থেকে নয়, কাছের গ্রাম থেকে। সাগর মেলায় মানুষের ভীড় বাড়তেই তারা কপিল সৈকতে দাপিয়ে বেড়াচ্ছে। মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে শুরু করেছে। সেই ভিড়ের মধ্যে সমুদ্র সৈকতের এ-প্রান্ত থেকে সে-প্রান্ত দেদার ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। কপিলক্ষেত্রে পূণ্য করতে আসা মানুষজন কাছ থেকে বাঘ দেখার স্বাদ মেটাতে নাওয়া-খাওয়া ভুলে বাঘের পিছু পিছু ঘুরছে। এ বাঘের 'নখ নেই, দাত নেই, কাউকে সে কাটে না' কেবল হালুম হালুম করে,মুখভার করে না। বাঘেদের কেরামতি দেখে লুটুপুটি খাচ্ছে আট থেকে আশি সবাই। কাউকে কোন ক্ষতিও করছে না। বিশালদেহী এই দুই রয়েল বেঙ্গল টাইগারদের কাছে পেয়ে…
Read More
উধাও শীতের আমেজ, তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি

উধাও শীতের আমেজ, তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি

গত বছরের শেষের দিকে শীত না পড়লেও, বছর ঘোড়ার সাথে সাথেই জাকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ গত সপ্তাহে তিন দিন শীতের পারদ দারুন চড়েছিল শহরে৷ সেই দাপট কিছুটা কমল৷ আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এদিন সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল আকাশের মুখ। তবে বেলা বাড়তেই তা কেটে গিয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনভর কলকাতার আকাশ মেঘমুক্তই থাকবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বছরের শুরুতে…
Read More
ত্রিপুরা সফরের পূর্বে কুণালকে পাল্টা জবাব মহাগুরুর

ত্রিপুরা সফরের পূর্বে কুণালকে পাল্টা জবাব মহাগুরুর

বিতর্কের শিরোনামে রয়েছে প্রজাপতি। বিস্তর রাজনৈতিক তরজার মাঝে তিনি ছিলেন চুপ৷ প্রজাপতি বিতর্কে দেব মুখ খুললেও, প্রতিক্রিয়া জানাননি মিঠুন চক্রবর্তী৷ অবশেষে নীরবতা ভেঙে প্রজাপতি-বিতর্কে মুখ খুললেন মহাগুরু৷ নিজস্ব কায়দায় জানালেন, তাঁর টিআরপি কোনওদিনই কমানো যাবে না। মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘আমার টিআরপি নামাতে চেয়েছিলিস। মরা অবধি পারবি না।” এদিন কুণাল ঘোষের বক্তব্য নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। তৃণমূল মুখপাত্রের নাম শুনেই কার্যত দূরছাই ভঙ্গিতে মহাগুরু বলেন, “আমি এলি তেলিদের জবাব দিই না। ওসব গঙ্গারামদের কথায় জবাব দিতে নেই।” প্রসঙ্গত, ত্রিপুরায় সামনেই ভোট৷ তার আগে দলের হয়ে প্রচারে যাচ্ছেন বিজেপির এই তারকা প্রচারক৷ কুণালের এই বক্তব্যকে সমর্থন করেননি তৃণমূল সাংসদ তথা টলি তারকা দেব।…
Read More
গেরুয়া শিবিরের গঙ্গা অরতি কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি শহরে

গেরুয়া শিবিরের গঙ্গা অরতি কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি শহরে

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। কিন্তু এই মুহূর্তে বিজেপির গঙ্গা অরতি কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার অবস্থা শহরে। বাবুঘাটে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের কার্যত ধ্বস্তাধস্তি বাঁধে। পরিস্থিতি এমন তৈরি হয় যে, কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি নেতা সজল ঘোষকে টেনে-হিঁচড়ে লালবাজারে নিয়ে যায় পুলিশ। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, কর্মসূচির কোনও অনুমতি ছিল না বিজেপির কাছে, তাও তারা এখানে এসেছিলেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগে থেকেই জানিয়েছিলেন, পুলিশ অনুমতি না দিলেও এই কর্মসূচি হবে এবং তারা বাবুঘাটে যাবেন। সেই মতো বিজেপি এই কর্মসূচি করে। এদিন বিজেপি নেতা…
Read More
আতঙ্ক বেড়ে চলেছে জোশীমঠের ভাঙণ নিয়ে

আতঙ্ক বেড়ে চলেছে জোশীমঠের ভাঙণ নিয়ে

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। আশঙ্কা বাড়ছে ক্ষণে ক্ষণে। যে কোনও মুহূর্তে জায়গাটি ধসে যেতে পারে বলেই ধারনা করা হচ্ছে। ইতিমধ্যেই ৬০০-র বেশি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে এবং ধীরে ধীরে ফাটল ধরা বাড়িগুলি ভাঙা হচ্ছে। এই অবস্থার মধ্যেই এবার জানা গেল কর্ণপ্রয়াগে একাধিক বাড়িতে ফাটল ধরেছে। প্রায় ৫০টির বেশি বাড়ির বাসিন্দারা এই নিয়ে ভয়ানক আতঙ্কিত। অনেকেই ঘর ছাড়তে শুরু করে দিয়েছেন। উত্তরাখণ্ডের চামোলি জেলার কর্ণপ্রয়াগ শহরের বহুগুণা নগর এলাকায় বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যে সমস্ত বাড়িতে ফাটল দেখা…
Read More
মিড ডে মিলের খাবার ঘিরে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি

মিড ডে মিলের খাবার ঘিরে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি

নতুন করে এক অস্বস্তির মাঝে পড়লো রাজ্য। এবার মিড ডে মিল এবার খাবারের ভিতর সাপ পাওয়ার মতো ঘটনা ঘটল। বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকে চরম উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার সাপ ছিল বলে অভিযোগ উঠেছে। ওই খাবার খাওয়ার পরেই প্রায় ১৫ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মিড ডে মিল খাওয়ার পরেই চার পড়ুয়া স্কুলের ভিতরেই বমি করে। ৩৬ পড়ুয়ার জন্য মিড ডে মিল রান্না ছিল বটে, তবে প্রথমে ১৪ জন খেতে বসেছিল। তাদের মধ্যেই ওই ৪ জন আগে কিছুটা খেয়ে ফেলে। বাকিরা তখনও খায়নি।…
Read More
বাড়তে থাকা সংক্রমণের মাঝেও স্বস্তি দিচ্ছে বঙ্গের কোভিড গ্রাফ

বাড়তে থাকা সংক্রমণের মাঝেও স্বস্তি দিচ্ছে বঙ্গের কোভিড গ্রাফ

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। তবে নতুন বছরের শুরুতে এটাই স্বস্তি যে বঙ্গের গ্রাফ বাড়েনি এখনও। আজ ৫-এরও নীচে দৈনিক সংক্রমণের সংখ্যা। এদিকে একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে কিঞ্চিৎ বেশি। তাই সার্বিকভাবে বিষয়টি নিয়ে আশ্বস্ত হওয়া যাচ্ছে। কিন্তু যতদিন না পর্যন্ত এই সংখ্যা '০' হচ্ছে ততদিন একটা চিন্তা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৩ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৬৫৯ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩২ জনের।…
Read More
গঙ্গা আরতি ঘিরে বিবাদ, বাধা পুলিশের তরফে

গঙ্গা আরতি ঘিরে বিবাদ, বাধা পুলিশের তরফে

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। কিন্তু এই মুহূর্তে বিজেপির গঙ্গা অরতি কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। বঙ্গ বিজেপির তরফে বাবুঘাটের কাছেই বাজে কদমতলায় গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে৷ কিন্তু, গঙ্গাসাগর আবহে শহরে ট্র্যাফিক দুর্ভোগের কথা উল্লেখ করে গেরুয়া শিবিরের কর্মসূচিতে ‘না’ করে দিয়েছে কলকাতা পুলিশ। তবে পুলিশ অনুমতি না দিলেও কর্মসূচি থেকে সরছে না বঙ্গ বিজেপি৷ সাফ জানিয়ে দিলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতায় গঙ্গার মঙ্গল কামনা করে গঙ্গা পুজোর আয়োজন করেছে রাজ্য বিজেপি। গঙ্গা পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে অনুমতি চাওয়া হলেও, সোমবার পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। পুলিশের তরফে…
Read More
দুর্নীতির অভিযোগে চাকরি গেল আরও তিন জনের

দুর্নীতির অভিযোগে চাকরি গেল আরও তিন জনের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বেআইনি ভাবে প্রাথমিকে চাকরি পাওয়া আরও ৩ জন শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়ে যায় তাঁদের৷ বিচারপতির গঙ্গোপাধ্যায়ের এজলাসে তাঁদের চাকরি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন ওই তিন শিক্ষক। আদালত তাঁদের নথিপত্র খতিয়ে দেখে বলেন, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়৷ এই নিয়ে বেনিয়মের অভিযোগ ওঠা ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের মধ্যে ২৫৮ জনেরই চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্ট৷ বেআইনি ভাবে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগে চাকরি বাতিল হয়েছিল ২৬৮ জন শিক্ষকের। তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ পরে সেই নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান ওই শিক্ষকরা৷…
Read More