পশ্চিমবঙ্গ

রাস্তার ধারে এক ব্যক্তির দেহ পড়ে থাকার ঘটনাকে ঘিরে ছড়াল চাঞ্চল্য

রাস্তার ধারে এক ব্যক্তির দেহ পড়ে থাকার ঘটনাকে ঘিরে ছড়াল চাঞ্চল্য

শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় সকালে পথের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। মৃত ওই ব্যক্তির নাম কন্দ্রু হাজরা। মৃতের বয়স ৫৬ বছর। শুক্রবার সকালে বাগডোগরার হালালজোত এলাকার ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। দেহে আঘাতের চিহ্ন রয়েছে দেখেই স্থানীয় বাসিন্দারা খবর দেন বাগডোগরা থানার পুলিশকে। এরপর স্থানীয়রা খবর দেন মৃতের পরিবারকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ এবং মৃতের পরিবারের লোকজন। পুলিশ এবং স্থানীয়দের সন্দেহ গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাগডোগরার হালালজোত এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন কন্দ্রু হাজরা। বাড়ি…
Read More
চিন্তা বেড়ে চলছে জোশীমঠ নিয়ে, সরকারের তরফে উচ্চ পর্যায়ের বৈঠক

চিন্তা বেড়ে চলছে জোশীমঠ নিয়ে, সরকারের তরফে উচ্চ পর্যায়ের বৈঠক

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, সেনা শিবিরের প্রায় ২৫-২৮টি ভবনে বড় ফাটল দেখা দিয়েছে। প্রয়োজনে সেনাদের অন্যত্র সরানো হবে বলেও ইঙ্গিত মিলেছে। ভারতীয় সেনা খেয়াল করেছে যে জোশীমঠের বর্তমান অবস্থায় ফায়দা তুলতে সীমান্তে সেনার সংখ্যা বাড়ানোর তাগিদ দেখাচ্ছে চিন। এই সময়ে যদি সীমান্ত সংলগ্ন জোশীমঠ এলাকা থেকে সেনা শিবির বা সেনাদের সরানো হয় তাহলে ঝুঁকি বাড়তে পারে। এদিন যে বৈঠক হয়েছে…
Read More
বদল হল ডিএ মামলার বেঞ্চ

বদল হল ডিএ মামলার বেঞ্চ

দীর্ঘদিন ধরে চলছে লড়াই, কিন্তু সুরাহা হয়নি এখনো৷ ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা৷ গত বছর ডিসেম্বর মাসেই শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ কিন্তু, রাজ্যের ডিএ মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত৷ এর এক মাস পর সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ মামলা। মামলাটি গিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। আগামী সোমবার অর্থাৎ ১৬ জানুয়ারি এই মামলার শুনানি হবে। ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী। গত বছর ৫ ডিসেম্বর মামলাটি প্রথম শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে। পরে তা পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। সেই…
Read More
বাড়ছে গরম, উধাও হলো শীত

বাড়ছে গরম, উধাও হলো শীত

বছর শুরুর সাথে সাথে শীত যেন জাঁকিয়ে পড়েছিলো রাজ্য জুড়ে৷ কিন্তু টানা কয়েক দিন ব্যাটিয়ের পর কিছুটা শ্লথ শীতের গতি৷ সকাল থেকেই কলকাতায় আকাশের মুখ ভার৷ মেঘলা আবহাওয়ার জেরে শীতও এক ধাক্কায় কমল অনেকটা। আগামী ২-৩ দিনে আরও পারদ পতন ঘটবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রিরও বেশি বেড়ে গিয়েছে। আগামীকাল, অর্থাৎ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। অর্থাৎ, পৌষ সংক্রান্তিতে শীতের আমেজে পিঠে-পুলি খাওয়ার সাধ পূরণ হবে না রাজ্যবাসীর। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি…
Read More
স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে

স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে

আজ ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন ও ৩৯তম জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। বেলুড় মঠে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। তবে মূল অনুষ্ঠান হবে আগামী শনিবার। ওইদিন বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব হবে। আজ বিবেকানন্দের আবির্ভাব দিবস উপলক্ষে সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে গান করতে করতে বেলুড় মঠে আসেন। তারা স্বামীজীর মন্দিরে প্রণাম নিবেদন করে বেলুড় মঠ প্রদক্ষিণ করে মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মন্ডপে গিয়ে বসেন। প্রায় দেড় ঘন্টার এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্র উচ্চারণের…
Read More
দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য বিশেষ ট্রেন শুরু করতে চলেছে রেল কর্তৃপক্ষ

দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য বিশেষ ট্রেন শুরু করতে চলেছে রেল কর্তৃপক্ষ

পর্যটকদের দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য একটি বিশেষ ট্রেন শুরু করতে চলেছে IRCTC। ট্রেনটির নাম দেওয়া হয়েছে স্বদেশ দর্শন স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান IRCTC কর্তৃপক্ষ। মার্চ মাসের ১৫ তারিখ এই ট্রেনটি যাত্রা শুরু করবে কাটিহার স্টেশন থেকে। সেখান থেকে মুঙ্গের-ভাগলপুর-দুমকা- কলকাতা থেকে যাত্রীদের নিয়ে দক্ষিণ ভারতের দিকে রওনা দেবে ট্রেনটি। এই ট্রেনে করে তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাই, মালিকারজুন ইত্যাদি জায়গায় ঘোরানো হবে। এই ভ্রমণের জন্য তিনটি প্যাকেজ করা হয়েছে। ট্রেনের স্লিপার ক্লাসের টিকিটের প্যাকেজ নিলে খরচ পড়বে মাথা পিছু ২০,৯০০ টাকা, AC তৃতীয় শ্রেণীর টিকিটের প্যাকেজ মাথা পিছু ৩৪,৫০০ টাকা , Ac দ্বিতীয়…
Read More
লালনের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে অখুশি হাইকোর্ট

লালনের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে অখুশি হাইকোর্ট

তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডের তদন্ত চলার মাঝেই, সিবিআই হেফাজতে মৃত্যু হয় ভাদু শেখ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের৷ এই মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ লালন শেখের মৃত্যুর ঘটনায় প্রাথমিক রিপোর্ট খুশি নন বিচারপতি জয় সেনগুপ্ত। দিল্লি এইমস এবং এসএসকেএম-এ পাঠাতে হবে প্রথম ময়নাতদন্তের রিপোর্ট, এমন নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট চিকিৎসকেরা সেই রিপোর্ট দেখে তাঁদের মত জানাবেন আদালতকে। ওদিকে আদালত জানিয়েছে, সিবিআই অফিসারদের জিজ্ঞাসাবাদ করা যাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তবে সিবিআইয়ের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের ২৪ ঘণ্টা আগে রাজ্য পুলিশকে জানাতে হবে। এই মামলায় হলফনামা জমা দিয়েছেন লালন শেখের স্ত্রীর। সেই হলফনামার ভিত্তিতেই আবার হলফনামা দেবে সিবিআই। তার আবার পাল্টা হলফনামা…
Read More
শুধু বাবুঘাটেই নয় আরো দুই জায়গায় গঙ্গা আরতির ভাবনা মমতার

শুধু বাবুঘাটেই নয় আরো দুই জায়গায় গঙ্গা আরতির ভাবনা মমতার

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। বারাণসীর ঘাটে যে ভাবে গঙ্গা আরতি হয়, ঠিক সেভাবেই কলকাতাতেও এবার থেকে শুরু হবে গঙ্গা আরতি৷ বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনেই এই উদ্যোগ শুরু করবে রাজ্য সরকার। কলকাতা পুরসভাকে তেমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামীকাল থেকে বাবুঘাটে শুরু হবে গঙ্গা আরতি। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “পঞ্চশঙ্খের আয়োজন করতে হবে। বাবুঘাট অন্যতম দর্শনীয় জায়গা হতে চলেছে।” তিনি আরও বলেন, “খুব শীঘ্রই তারাপীঠ, বেলুড় এবং দক্ষিণেশ্বরেও এই উদ্যোগ চালু করা হবে। স্থানীয়ভাবে বাবুঘাটকে মডেল করে গঙ্গা আরতির উদ্যোগ নেওয়া যেতে পারে।” এদিন গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আগে সাগরে আগে কিছু ছিল না।…
Read More
অবরোধ উঠলেও জারি রইলো বয়কট

অবরোধ উঠলেও জারি রইলো বয়কট

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ বয়কট চালিয়ে যাচ্ছেন৷ তবে আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। গত কয়েক দিন ধরে আদালতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তা নিয়ে সতর্ক করেছেন বিচারপতি৷ আদালতের সম্মান যাতে ক্ষুন্ন না হয়, তা নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি৷ গত সোমবার বিচারপতি মান্থার এজলাস বয়কট করেন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ৷ প্রতিবাদ জানান বাকি আইনজীবীদের একাংশ৷ এই বয়কট ঘিরে আইনজীবীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত বেধে যায়। কলকাতা হাই কোর্টের ১৩ নম্বর আদালত কক্ষ বন্ধ থাকা নিয়ে প্রতিবাদ জানিয়ে আইনজীবীদের…
Read More
নিম্নমুখী হল শীতের পারদ

নিম্নমুখী হল শীতের পারদ

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। তবে অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মকরে হাড় কাঁপানো ঠাণ্ডা পাবে না রাজ্যবাসী৷ বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই৷ বৃহস্পতিবার অবশ্য আরও কিছুটা পারদ পতন ঘটেছে৷ সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়ছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আজ থেকেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে, কমবে শীতের আমেজ৷ তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। শুক্রবার, অর্থাৎ…
Read More