পশ্চিমবঙ্গ

চলতি মাস শেষেই জোড়া নিম্নচাপের পূর্বাভাস রাজ্যে

চলতি মাস শেষেই জোড়া নিম্নচাপের পূর্বাভাস রাজ্যে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। অন্যদিকে, আগামী ৩০ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় ফের ভিজবে রাজ্য। জমিয়ে বৃষ্টি চলবে উইকএন্ডে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা,…
Read More
বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে করে সাহায্যের হাত বাড়ালে রাজ্য সভাপতি

বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে করে সাহায্যের হাত বাড়ালে রাজ্য সভাপতি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। তবে গত কয়েকদিনে উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই নাগাড়ে বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এলাকা সরেজমিনে খতিয়ে দেখলেন, এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিজেপি সাংসদ। গত কয়েকদিনে নাগাড়ে এক বৃষ্টির জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাদ পড়েনি হরিরামপুর বিধানসভার এলাকাও। এরই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘এখানে মানুষের পাকা বাড়ি থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। ভাগ্য ভালো যে, জল নামতে শুরু করেছে নয়তো অনেক মানুষ মারা যেতেন। অনেক…
Read More
আদালতের নির্দেশের অপেক্ষায় আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া

আদালতের নির্দেশের অপেক্ষায় আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে ন্যায্য চাকরির দাবিতে দীর্ঘদিন রাস্তায় বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। আদালতে চলছে একের পর এক মামলা। তবে এরই মাঝে উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের জন্য কিছুটা আশার খবর শোনালো রাজ্য। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে চূড়ান্ত মেধাতালিকা আগেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ ৯ বছর ধরে আটকে নিয়োগ। কমিশন সূত্রে খবর আদালত থেকে নিয়োগের সবুজ সংকেত মিললেই শুরু হবে তোড়জোড়। মনে করা হচ্ছে পুজোর পরপরও ২০২৩ সালে এর সুরাহা হতে পারে। পুজোর পরই উচ্চ প্রাথমিকে নিয়োগ হতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস…
Read More
বড় ছুটির ঘোষণা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য

বড় ছুটির ঘোষণা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই উৎসবের মরশুমের আগে সুখবর শোনা যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য। পুজো ও উৎসব মিলিয়ে লম্বা ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্যের অর্থমন্ত্রকের পক্ষ থেকে বছরের শুরুতেই প্রকাশ করা হয় ছুটির তালিকা। এই তালিকা অনুযায়ী এ বছর চতুর্থী অর্থাৎ ১৮ই অক্টোবর থেকে লক্ষ্মী পুজোর পরের দিন অর্থাৎ ২৯ শে অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা দুর্গাপুজো উপলক্ষে ছুটি পাবেন। সবমিলিয়ে প্রায় দেড় সপ্তাহ মতো এবার দুর্গা পুজোর ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী ১৪ই অক্টোবর মহালয়া। বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে যায় মহালয়া…
Read More
সুজয়কৃষ্ণর বিরুদ্ধে প্রকাশ্যে এল নয়া তথ্য

সুজয়কৃষ্ণর বিরুদ্ধে প্রকাশ্যে এল নয়া তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, শাসকদলের বহু দুঁদে নেতা, শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি জেলবন্দি রয়েছেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের মোবাইল ফোনে মিলেছে সুজয়কৃষ্ণ ভদ্রর হোয়াটসঅ্যাপ চ্যাট, দাবি ইডির। ২০১৮ সাল থেকে নিয়মিত তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ ছিল সুজয়কৃষ্ণর, শঙ্কা ইডির। মানিকের দফতরে যাতায়াত ছিল কালীঘাটের কাকুর। ২০১২ ও ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড, মার্কশিট এসব মানিকের হোয়াটসঅ্যাপে পাঠাতেন কাকু।…
Read More
লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন গোসানিমারীর বাপ্পা

লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন গোসানিমারীর বাপ্পা

লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন গোসানিমারীর বড় নাটাবাড়ি মাল্লির হাট এলাকার এক ব্যক্তি, নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার রাতেই দিনহাটা থানার দ্বারস্থ হলেন তিনি। কখন যে কার লক্ষী লাভ হয় সেটা বলা মুশকিল, মাত্র ৩০০ টাকা দিয়ে লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন বাপ্পা আলী। পেশায় তিনি খালাসীর কাজ করেন। কিন্তু এভাবে তার ভাগ্য বদলে যাবে তিনি কখনোই তা ভাবতে পারেননি। জানা যায় , এদিন বিকেল নাগাদ স্থানীয় একটি লটারি দোকান থেকে ৩০০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন তিনি। রাতে টিকিট মিলাতেই তার চক্ষু চরক গাছ, ফলাফলের নাম্বারের সঙ্গে তার লটারির টিকিটের নাম্বার মিলে গেছে। অর্থাৎ লটারিতে প্রথম পুরস্কার পেয়েছেন তিনি।…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নাজুলিতে অল্টো

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নাজুলিতে অল্টো

মাথাভাঙ্গা ময়নাগুড়ি ১২ নং রাজ্য সড়কে চৌরঙ্গি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি রাস্তার পাশে ডোবায় পরে যায় ।প্রত্যক্ষদর্শীরা জানান আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডোবায় পরে যায়।গাড়িটিতে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিল না , চালক গুরুতর আহত হয় খানিকক্ষণ পরে মেখলিগঞ্জ থানার পুলিশ এসে গাড়িটি আর চালককে উদ্ধার করে নিয়ে যায়।
Read More
সৌলমারি দোলন চা বাগানে বিক্ষোভ ও মিছিল

সৌলমারি দোলন চা বাগানে বিক্ষোভ ও মিছিল

মাথাভাঙ্গা ২ নং ব্লক এর অন্তর্গত শোলমারী দোলন চা বাগানে ২০% বোনাসের দাবিতে তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি,সিপিআইএমের ও সিআইটিইউর শ্রমিক যৌথ উদ্যোগে এদিন দোলন চা বাগানের অফিসের গেটের সামনে মিছিল করেন।দোলন চা বাগানের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির সম্পাদক দীনেশ বর্মন এবং সিআইটিইউর শ্রমিক সংগঠনের সম্পাদক রমেন বর্মন বলেন আমাদের ২০ শতাংশ বোনাসের দাবিতে  আজ এই কর্মসূচি  তারা আরো বলেন যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শামিল হব।
Read More
সেবা সপ্তাহ উপলক্ষে সাফাই অভিযান চালালো বিজেপি

সেবা সপ্তাহ উপলক্ষে সাফাই অভিযান চালালো বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী ২রা অক্টোবর পর্যন্ত সেবা সপ্তাহ পালন করছে বিজেপি।‌‌ সেই মতো বৃহস্পতিবার নকশালবাড়ি মন্ডল বিজেপির উদ্যোগে সাফাই অভিযান করা হয়।‌ এদিন নকশালবাড়ি রেলস্টেশনের দুপাশে আগাছা পরিষ্কার করে কীটনাশক ব্যবহার করা হয়।‌ উপস্থিত ছিলেন নকশালবাড়ি মন্ডল সভাপতি মংলু রায়, মন্ডলের ইনচার্জ ববিতা ছেত্রী, সাধন চক্রবর্তী, শৈলেন রায়, বরতু রায় সহ অন্যান্যরা। মন্ডল সভাপতি মংলু রায় জানান, পরিচ্ছন্নতা বজায় রাখতে এই কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি মন্ডল ইনচার্জ ববিতা ছেত্রী বলেন, রেললাইনের পাশে বাড়ির নোংরা না ফেলে সকলে মিলে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এর জেরে পথচলতিদের সমস্যা হতো বলে তিনি জানান।
Read More
জলপাইগুড়িতে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস

জলপাইগুড়িতে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস

জলপাইগুড়িতে পালন করা হল বিশ্ব জলাতঙ্ক দিবস। এদিন সদর ব্লক অফিসে, ব্লক Animal হেল্প সেন্টারে গৃহ পালিত কুকুর ও বিড়াল, এবং পথ কুকুরদের জলাতঙ্ক টিকা করন করা ছাড়াও জলাতঙ্কের বিষয়ে সচেতনতা প্রচারের মধ্যে দিয়ে আজ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। এদিন কুকুর এবং বিড়াল মিলিয়ে মোট ৫০টি টিকা দেওয়ার লক্ষ মাত্রা রাখা হয়েছিল। প্রানী বিকাশ সম্পদ বিভাগের জলপাইগুড়ি সদর ব্লকের লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার ডা: সৌভিক বারুই বলেন, কেবল টিকা দেওয়াই নয়, কুকুরের যারা মালিক এসেছিলেন তাদের জলাতঙ্কের বিষয়ে সচেতন করা ছাড়াও লিফলেট দেওয়া হয়েছে। পাশাপাশি কুকুর ও বিড়াল কামড়ালে উত্তেজিৎ না হয়ে কি করা উচিৎ সেই বিষয়ে সাধারন মানরাকে…
Read More