পশ্চিমবঙ্গ

বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা

বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এবার পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে আচমকাই শুভেন্দু অধিকারী ২২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনে যান। কিন্তু গেটের বাইরেই তাঁদের আটকে দেয় পুলিশ। এবার শুভেন্দু সেখানে ঢুকতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দু’পক্ষের মধ্যে। শুভেন্দুদের দাবি, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি এবং প্রস্তাব দিতে এসেছিলেন তারা। কেন এত ডেঙ্গি বাড়ছে, প্রশাসন ডেঙ্গি মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে, সেটাই জানতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ…
Read More
দায়ের হতে পারে কুণাল ঘোষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

দায়ের হতে পারে কুণাল ঘোষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে সম্প্রতি শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘ভাইপো’ মন্তব্যকে ঘিরে শুরু হয় শোরগোল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্যের পাল্টা বক্তব্য রেখে তীব্রভাবে আক্রমণ করেন বিচারপতিকে। কোভিডে মৃত এক ব্যক্তির ক্ষতিপূরণের মামলার শুনানির সময় বিচারপতি বলেন, কে এক ভাইপো আছে তার বাড়ি চারতলা। অথচ কোভিডে মৃত ব্যক্তি ক্ষতিপূরণ পান না। এত টাকা আসে কোথা থেকে? কুণাল ঘোষ বিচারপতিকে নিশানা করে লেখেন, যা ইচ্ছা বলা যাবে বিচারপতির আসনে বসে? রাজনীতি করা যাবে? ইস্তফা দিয়ে রাজনীতি…
Read More
আসন্ন দুর্গাপুজো নিয়ে এবার বিরাট প্ল্যান গেরুয়া শিবিরের

আসন্ন দুর্গাপুজো নিয়ে এবার বিরাট প্ল্যান গেরুয়া শিবিরের

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ওদিকে শারদ উৎসবকে নিয়েও রাজনৈতিক তরজা অব্যাহত। বছর ঘুরলেই আসন্ন লোকসভা ভোট, সেইদিকে নজর রেখে এবার দুর্গাপুজোতেও কেন্দ্রীয় সরকারের হয়ে রাজ্যে প্রচার চালাবে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের থেকে নির্দেশ এসছে বঙ্গ বিজেপি শিবিরে। সাম্প্রতিক চন্দ্রযানের সাফল্য থেকে শুরু করে জি-২০ সম্মেলন সবকিছুই হবে প্রচারের মূল বিষয়বস্তু। পাশাপাশি মোদী সরকারের একাধিক প্রকল্প, সম্প্রতি রান্নার গ্যাসের দাম কমা, এই সমস্ত কিছুই সাধারণ মানুষ, দর্শণার্থীদের নজরে আনতে হবে। সমস্ত বিষয়ে হোর্ডিং বানিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন জনবহুল এলাকা এবং পুজো মণ্ডপের সামনে লাগাতে হবে। প্রতিটি হোর্ডিংয়ে…
Read More
চলতি বছর থেকে নতুন করে চালু হতে চলেছে আরও এক প্রকল্প

চলতি বছর থেকে নতুন করে চালু হতে চলেছে আরও এক প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে মেয়েদের জন্য কন্যাশ্রী, ছেলেদের জন্য রূপশ্রী, মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার, চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী অন্যতম। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে প্রায় ৫০-টির কাছাকাছি প্রকল্প চালু করা হয়েছে রাজ্যে। এরই মধ্যে প্রায় ৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ফের চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। রাজ্যের লোকশিল্পীদের আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে ২০১৪ সালে এই প্রকল্প চালু হয়েছিলো। ২০২৩ এ এসে পুনরায় এই প্রকল্প চালু…
Read More
 হোয়াটসঅ্যাপে চ্যানেল খুললেন মমতা, অভিষেক! কীভাবে পাবেন খুঁজে?

 হোয়াটসঅ্যাপে চ্যানেল খুললেন মমতা, অভিষেক! কীভাবে পাবেন খুঁজে?

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছতে ডিজিটাল মাধ্যম হাতিয়ার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ক্রমশই জনপ্রিয় হচ্ছে। গত সপ্তাহেই হোয়াটসঅ্যাপে চ্যানেলে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি একটি একমুখী ব্রডকাস্টিং চ্যানেল, যার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা সম্ভব হবে। এই পদ্ধতিতে কাউকে ফলো করা অত্যন্ত সোজা। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তারপরে আপডেটস অপশনে যেতে হবে। সেখানে চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। ফাইন্ড চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে সার্চ করতে হবে। আপনি যাকে ফলো করতে চান,…
Read More
ঘরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে সোনার মেয়েকে রাজকীয় সংবর্ধনা

ঘরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে সোনার মেয়েকে রাজকীয় সংবর্ধনা

এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক রিচা ঘোষ ঘরে ফিরলেন আজ। এদিন বাগডোগরা বিমানবন্দরে ফিরতে রিচাকে সংবর্ধনা প্রদান করা হয়।বিমানবন্দরে রিচাকে স্বাগত জানাতে রিচার বাবা সহ অনেকেই বিমানবন্দরে পৌঁছান। ব্যান্ড পার্টি বাজিয়ে শহরে স্বাগত জানানো হয় তাকে। এদিন রিচা জানান, সোনা জিতে ভালো লাগছে। প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতে আরো ভালো লাগছে। ফাইনাল কঠিন ছিল। তবে আত্মবিশ্বাস রেখেই ফল হয়েছে। আগামীদিনে ঘরোয়া ক্রিকেটে নজর থাকছে। শিলিগুড়িতে ক্রিকেটের উন্নয়নে আরও কাজ করতে হবে বলে জানায় সে।
Read More
বাগানে হেঁটে বেড়াচ্ছে চিতাবাঘ! এবার দিনের বেলাতেই দর্শন দিল সে

বাগানে হেঁটে বেড়াচ্ছে চিতাবাঘ! এবার দিনের বেলাতেই দর্শন দিল সে

এবার দিনের বেলাতেই তাঁর দর্শন! মালবাজার মহকুমার মেটেলি ব্লকের  কিলকোট চা-বাগানের ৫ নম্বর লাইনে দিনের বেলাতেই মিলল লেপার্ডের দর্শন! স্থানীয় মানুষ হঠাৎই চিতাবাঘটিকে চা-বাগানের মধ্যে দেখতে পান। খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষেজন।  এদিন এই বাগানের মধ্যেই লেপার্ডটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এতদিন রাতের অন্ধকারে চা-বাগান থেকে লেপার্ড চলে আসত জনবসতিপূর্ণ এলাকায়। রাতের অন্ধকারে ধরে নিয়ে যেত ছাগল-মুরগি। অনেক সময় ক্ষতি করত মানুষেরও। চিতাবাঘের আচমকা আক্রমণে জখম হতেন সাধারণ মানুষ। এর আগে কিলকোট চা-বাগানে কাজ করার সময়ে লেপার্ডের আক্রমণে জখম হয়েছেন বহু শ্রমিক। বন দফতরের পাতা খাঁচায় বন্দিও হয়েছে লেপার্ড। কিন্তু এবার সম্পূর্ণ আলাদা ব্যাপার! এবার দিনের বেলাতেই…
Read More
বিশ্ব পর্যটন দিবসে জলদাপাড়ায় পর্যটকদের করা হল সংবর্ধনা প্রদান

বিশ্ব পর্যটন দিবসে জলদাপাড়ায় পর্যটকদের করা হল সংবর্ধনা প্রদান

আজ বিশ্ব পর্যটন দিবস আর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার সকালে জলদাপাড়াতে আগত পর্যটকদের সম্বর্ধনা প্রদান করল ডুয়ার্স টুরিজম ওয়েলফেয়ার সোসাইটি।এদিন সকালে জলদাপাড়া জাতীয় উদ‍্যানের প্রধান গেটের সামনে জলদাপাড়াতে সাফারি ও হাতি সাফারি করতে যাওয়া সমস্ত পর্যটকদের সম্বর্ধনা প্রদান করেন পর্যটন ব‍্যবসায়ীরা। ডুয়ার্স টুরিজম ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস জানান, পর্যটক ও পর্যটন ব‍্যবসায়ীদের মধ‍্যে সম্পর্ক আরো সুমধুর করার উদ্দেশ্যে এই উদ‍্যোগ।
Read More
উত্তরবঙ্গ ভ্রমণের পরিবহন ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক অভিযোগ

উত্তরবঙ্গ ভ্রমণের পরিবহন ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক অভিযোগ

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে উত্তরবঙ্গ। চিরকালই উত্তরবঙ্গদ টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। মালবাজার ডুয়ার্সের ছোট্ট একটি চা বাগান ঘেরা অঞ্চল। মালবাজার এলাকাটি আয়তনে ছোট হলেও পর্যটনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। তবে এই মালবাজার পুর এলাকাটি নানাভাবে শিলিগুড়ি ও জেলা সদর শহর জলপাইগুড়ির উপর নির্ভরশীল। শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য কাজে প্রায় প্রত্যেক দিনই মালবাজার এলাকার বাসিন্দাদের যেতে হয় শিলিগুড়ি অথবা জলপাইগুড়ি। এই মহকুমা শহরটি বেশ খানিকটা পিছিয়ে পরিকাঠামোগত দিক থেকে। নিত্যযাত্রীদের অভিযোগ, সন্ধ্যা ছটার পর থেকেই মালবাজারের সাথে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জলপাইগুড়ি ও শিলিগুড়ির। মালবাজার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপো…
Read More
নয়া পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে

নয়া পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে

উঠতে থাকা একাধিক অভিযোগের সমাধান করতে বড় এক পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সিলেবাস বহির্ভূত ও বিতর্কিত প্রশ্ন রুখতে মধ্যশিক্ষা পর্ষদ নতুন পদক্ষেপ গ্রহণ করল। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন পাঁচটি পাঠ্যবই আনছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের এই বইগুলিতে উক্ত সমস্যার সমাধান করতে পারবেন পড়ুয়ারা। মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে, নবম-দশম শ্রেণীর পড়ুয়ারা ২০২৪ সালেই হাতে পাবে বইগুলি। সেই বইগুলি পড়ে পড়ুয়ারা মাধ্যমিক দেবে ২০২৫ সালে। তবে পরিবর্তন হবে না সিলেবাসের। পরীক্ষায় অনেক সময় দেখা যায় এমন কিছু প্রশ্ন এসেছে যা সিলেবাস বহির্ভূত। আবার অনেক সময় এসে থাকে বিতর্কিত প্রশ্ন। পরে অনুসন্ধান করে দেখা যায় এইসব প্রশ্নের উত্তর রয়েছে কোনও বেসরকারি সংস্থার…
Read More