পশ্চিমবঙ্গ

নিম্নচাপের জেরে আবারও ভিজতে চলছে দক্ষিণবঙ্গ

নিম্নচাপের জেরে আবারও ভিজতে চলছে দক্ষিণবঙ্গ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল থেকেই শুরু হবে তাণ্ডব। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে অধিক আর্দ্রতার চাপে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের দাপিয়ে বৃষ্টি হবে। ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ঘূর্ণাবর্ত ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় ফের ভিজবে রাজ্য। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির…
Read More
আগামী মাসে দুদিনের জন্য কর্ম বিরতির ঘোষণা

আগামী মাসে দুদিনের জন্য কর্ম বিরতির ঘোষণা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে, দুই দিনের কর্ম বিরতি পালন করবেন সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে। আগামী ১০ অক্টোবর এবং ১১ অক্টোবর রাজ্যজুড়ে পালন করা হবে কর্ম বিরতি। সংগ্রামী যৌথ মঞ্চ AICPI মেনে কর্মীদের মহার্ঘ ভাতার দাবিতে এই দুইদিন রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করবেন না। সরকারি পদে স্বচ্ছতার সাথে নিয়োগ, AICPI মেনে কর্মীদের মহার্ঘ ভাতা, ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলির সিদ্ধান্ত প্রত্যাহার ও…
Read More
বৃদ্ধি পেলো জ্বালানির দাম

বৃদ্ধি পেলো জ্বালানির দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পুজোর আগে ২০টি জেলায় দাম বৃদ্ধি পেল জ্বালানির। উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, কালিম্পং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দার্জিলিং, কোচবিহারে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জ্বালানির দাম কমেছে বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দক্ষিণ ২৪ পরগনায়। ১০৬.৮২ টাকা লিটারে পেট্রোল বিক্রি হচ্ছে আলিপুরদুয়ারে, ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.৪৯ টাকা। বাঁকুড়ায় প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.২৩ ও ৯২.৯৬ টাকা। লিটার প্রতি যথাক্রমে ১০৬.৪৩ টাকা ও ৯৩.১৪ টাকায় পেট্রোল ও ডিজেল বিক্রি…
Read More
একাধিক অভিযোগের ভিত্তিতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলো সরকার

একাধিক অভিযোগের ভিত্তিতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলো সরকার

দীর্ঘদিন ধরে উঠছিলো অভিযোগ, তবে এতোদিন নেওয়া হয়নি কোনো উদ্যোগ। অভিযোগ এটাই যে রাজ্যের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা টোটো কিংবা তিন চাকার যানের দাপাদাপিতে অতিষ্ঠ। এই ধরনের অবৈধ তিন চাকার যানবাহনের ফলে রীতিমতো নাজেহাল হয়ে উঠছে সাধারণ মানুষ, সৃষ্টি হচ্ছে যানজট। এই ধরনের অভিযোগ পাওয়ার পর টোটো ও তিন চাকার যানের বিরুদ্ধে নড়েচড়ে বসছে সরকার। রাজ্য পরিবহন দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়েছে, টোটো বা ওই জাতীয় তিন চাকার যান চলাচল করতে পারবে না রাজ্য সড়ক কিংবা জাতীয় সড়কে। সরকারের পক্ষ থেকে ৬ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে। সরকার এবার তিন চাকার ডিলারদের একটি নির্দেশিকা পাঠাচ্ছে যাতে স্পষ্ট ভাবে বলা হয়েছে রেজিস্ট্রেশন ছাড়া…
Read More
ওপেন স্টেট ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুরে পনেরো জন প্রতিযোগীর সাফল্য

ওপেন স্টেট ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুরে পনেরো জন প্রতিযোগীর সাফল্য

ক্যারাটে এসোসিয়েশন অফ ইন্ডিয়া ও পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস এন্ড স্পোর্টস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে হাওড়ার উলুবেড়িয়াতে আয়োজিত হয় ওপেন স্টেট ক্যারাটে প্রতিযোগিতা। গত ২৪ সেপ্টেম্বর উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৬০০ জন প্রতিযোগী যোগ দেয়। আর তাতে পূর্ব মেদিনীপুরে পনেরো জন সাফল্য অর্জন করেছে। তাঁদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে স্বর্ণপদক প্রাপ্ত ৮ জন। ছয় জন দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্যপদক ছিনিয়ে নিয়েছে। আরেক জন তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছে। তাঁদের এই সাফল্যে গর্বিত কোচ-সহ অভিভাবকেরা। ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে সফলতম প্রতিযোগীরা।
Read More
মেখলিগঞ্জে মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হল

মেখলিগঞ্জে মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হল

মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হলো মেখলিগঞ্জে।শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্রামপঞ্চায়েতের চৌরঙ্গীতে ১৬৯ ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষথেকে এই কর্মসূচি পালন করা হয়। আগামী ৯ই অগাস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মনকি বাত অনুষ্ঠানে এই কর্মসূচির কথা ঘোষণা করেন।তিনি জানান দেশের স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। সেই মতো মেখলিগঞ্জের চৌরঙ্গীতে ১৬৯ ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।এই বিষয়ে ১৬৯ ব্যাটেলিয়ন বি এস এফের ইন্সপেক্টর জোতির্ময় দাস জানান সীমান্তবর্তী প্রত্যেকটি গ্রাম থেকে এই মাটি সংগ্রহ করা হচ্ছে পরবর্তীতে সেই মাটি দিল্লিতে পাঠানো হবে।
Read More
বাড়ির অদূরে পড়ে মৃতদেহ,খুনের অভিযোগ পরিবারের

বাড়ির অদূরে পড়ে মৃতদেহ,খুনের অভিযোগ পরিবারের

সাতসকালে ৪৫ বছরের এক ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের দিনহাটা থানার বোড়ডাঙ্গা গ্রামে। মৃতের নাম আব্দুল খালেক মিয়াঁ।শুক্রবার বাড়ি থেকে কিছুটা দূর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।ওই ব্যক্তির দেহে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।ওই ব্যক্তি মাছ চাষ করে সংসার চালাতেন।পরিবার সূত্রে খবর, এদিন বাড়ির অদূরে জলাশয়ের ধারে একটি চালাঘরে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা।বৃহস্পতিবার রাতে তিনি সেখানে মাছ পাহারা দিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো…
Read More
গীতালদহে অনুষ্ঠিত হল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম

গীতালদহে অনুষ্ঠিত হল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম

গীতালদহে অনুষ্ঠিত হল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিও।শুক্রবার দুপুর একটা থেকে গীতালদহে বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে পঞ্চধজী, খারিজা হরিদাস ও গীতালদহর এই তিনটি বিওপি ক্যাম্পে সীমান্তের বাসিন্দাদের নিয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।এদিন সীমান্তবর্তী কৃষক থেকে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়ন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের সিও অরবিন্দ কুমার উপাধ্যায়, ডিসি অয়াইকে রানা, এসি মুলচান্দ সহ অন্যান্য বিএসএফ আধিকারিকেরা।
Read More
খড়্গপুর গয়নার দোকানে ডাকাতি

খড়্গপুর গয়নার দোকানে ডাকাতি

শুক্রবার খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় একটি গয়নার দোকানে হল ডাকাতির চেষ্টা।ডাকাতিতে বাধা দেওয়ায় মালিক এর ওপর চলল গুলিও। খবর শোনা মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় যেঃ গয়নার দোকানের মালিক আশিস সকালে তিনি নিজের দোকানে আসেন। দোকান খুলতেই তাকে আচমকা চার পাঁচ জন ঘিরে ধরে। বাধা দিলে এক জন আশিসকে লক্ষ্য করে তার দিকে গুলি চালান।গুলি লেগে সেখানেই তিনি লুটিয়ে পড়েন।অন্য দিকে, ডাকাতিতে বাধা দিতে যাওয়ায় আহত হয় দোকান এর এক কর্মী। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের মানুষেরা ছুটে এলে ওই চার-পাঁচ জনের দলটি চম্পট দেয়। এবং  রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দোকানের মালিককে উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল…
Read More
চলাচলের অযোগ্য ব্রিজ,সাঁকো থেকে পড়ে গিয়ে মৃত্যু এক ব্যাক্তির

চলাচলের অযোগ্য ব্রিজ,সাঁকো থেকে পড়ে গিয়ে মৃত্যু এক ব্যাক্তির

দীর্ঘ প্রায় চার বছর ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে কোচবিহার এক নং ব্লকের চান্দামারী এলাকায় ধরলা নদীর উপর তৈরি ব্রিজ।সেজন্যই প্রাণ হাতে নিয়ে ব্রিজের পাশে তৈরি অস্থায়ী বাসের সাঁকোতে করে প্রত্যেকদিন যাতায়াত করতে হয় প্রায় কয়েক হাজার মানুষকে।আর এবার সেই বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে মৃত্যু হল কোচবিহার ১ নং ব্লকের চান্দামারী এলাকার বৈরাতি গ্রামের সঞ্জীব দত্ত নামের এক ব্যবসায়ীর অভিযোগ এলাকাবাসির।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত পরশুদিন ওই ব্যবসায়ী বাজার থেকে ফেরার সময় থেকেই নিখোঁজ ছিলেন।পরবর্তীতে পরিবারের লোকেরা এবং স্থানীয়রা খোঁজ করলে ধরলা নদীর ভাঙ্গা ব্রিজ সংলগ্ন বাসের সাঁকো থেকে উদ্ধার হয় সেই ব্যবসায়ীর ব্যবহৃত সাইকেল।এইদিন ভোরবেলা সেই বাঁশের সাঁকোর…
Read More