পশ্চিমবঙ্গ

অনুব্রতর চাপ বাড়ল আরও বেশি

অনুব্রতর চাপ বাড়ল আরও বেশি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় গত বছর অগাস্ট মাসে সিবিআই এর হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকে তিহাড় জেলেই রয়েছেন তিনি। এরই মধ্যে এবার গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের চারজন ঘনিষ্ঠকে তলব করল ইডি। ইডি সূত্রে খবর, এবার গরু পাচার মামলার জিজ্ঞাসাবাদে একজন আইনজীবী, দুজন পৌরসভার কর্মী এবং একজন কাউন্সিলরকে ডেকে পাঠানো হয়েছে। ইডির খান মার্কেটের দফতরে তাদের সকলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে গরু পাচার মামলায়…
Read More
মিললো স্বস্তি, পূজায় বৃষ্টির সম্ববনা নেই

মিললো স্বস্তি, পূজায় বৃষ্টির সম্ববনা নেই

মাঝে বাকি আর মাত্র কদিন, তারপরেই শুরু বাংলার পূজাপর্ব। এরই মধ্যে বিগত কিছুদিন ধরে ক্রমাগত বদলেই চলেছে বঙ্গের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে প্রশ্ন জাগছে, এবার দুর্গাপুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এবার পঞ্চমী ১৯ তারিখ, ষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর। তারপর ২১ অক্টোবর মহাসপ্তমী। ২২ তারিখ মহাষ্টমী। মহানবমী পড়েছে ২৩ অক্টোবর। আর বিজয়া দশমী আগামী ২৪ অক্টোবর। আবহাওয়া অফিস জানাচ্ছে, অক্টোবর মাসের ১৫ থেকে ২০ তারিখ ষষ্ঠী পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে ষষ্ঠীর পরদিন থেকে বদলাবে আবহাওয়া। সপ্তমী…
Read More
প্রতারণা রুখতে অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ

প্রতারণা রুখতে অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ

দিন প্রতিদিন ক্রমাগত চারিদিকে বেড়ে চলেছে প্রতারণা। বর্তমান পরিস্তিতিতে যে জিনিস নিয়ে সবথেকে বেশি প্রতারণা হচ্ছে তা হল আধার কার্ড। এই পরিস্থিতিতে রাজ্যের অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ। আধার কার্ডের তথ্য যেন তারা আড়াল করার ব্যবস্থা করে, জানানো হয়েছে এমন আর্জি। আসলে বিভিন্ন সরকারি কাজের জন্য আধার কার্ডের তথ্য নেওয়া হয়। পরে সেগুলি নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোডও করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এই ধরনের ওয়েবসাইটে আধার নম্বর, আঙুলের ছাপ-সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য আপলোড হয়ে যায় এবং দেখা যাচ্ছে এর থেকেই প্রতারণা বাড়ছে। কলকাতা পুলিশ এ ব্যাপারেই রাজ্যের অর্থ দফতরকে সতর্ক করে জানিয়েছে, আধার সংক্রান্ত সব তথ্য আপলোড করার সময় যেন সেগুলি…
Read More
আসন্ন পূজা উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হলো কোচবিহারে

আসন্ন পূজা উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হলো কোচবিহারে

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা দুর্গা পুজোয় পর্যটকদের জন্য নিল বিশেষ উদ্যোগ। উত্তরবঙ্গের পর্যটনস্থলগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পুজোর সময় বিশেষ জয় রাইডের ব্যবস্থা করবে NBSTC। NBSTC কোচবিহারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে আসতে চলেছে বিশেষ দোতলা বাস। একটি বাসে একসাথে ৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানাচ্ছেন, পুজোর সময়টাতে বহু মানুষ উত্তরবঙ্গে ঘুরতে আসেন। তাদের কথা মাথায় রেখে আমরা পুজোর সময় বিশেষ দোতলা বাসে করে জয় রাইডের ব্যবস্থা করেছি। অন্যান্য বাসের তুলনায় প্রতি…
Read More
দিঘায় আকর্ষণ উদ্যোগ টানতে নয়া উদ্যোগ সরকারের তরফে

দিঘায় আকর্ষণ উদ্যোগ টানতে নয়া উদ্যোগ সরকারের তরফে

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা মানেই কাছাকাছির মধ্যে বাঙালিদের মনে সবার প্রথম দিকেই মনে আসে দিঘার নাম। দিঘার সমুদ্র সৈকত চিরকালই টানে আপামর বাঙালিকে। একের পর এক নয়া নির্মান হয়ে চলেছে দিঘায়। তৃণমূল সরকার এই দিঘাকে নতুনভাবে গোয়ার আদলেই গড়ে তুলতে চাইছে। দিঘায় তৈরি করা হয়েছে সম্প্রীতি নগরী, এটি এমন একটি জায়গা যেখানে দুই সম্প্রদায়ের মধুর মিলন ঘটেছে। এই সম্প্রীতি নগরী গড়ে উঠেছে দিঘার পাশেই রামনগরের ঠিকরায়। হিন্দু ও ইসলাম, এই দুই ধর্মের সহাবস্থান সম্প্রীতি নগরীতে। এই জায়গায় একই সাথে অবস্থান করে মসজিদ ও মন্দির, তাদের মধ্যে রয়েছে মাত্র ১০ ফুটের দূরত্ব। দুর্গোৎসবের সময় এখানকার মন্দিরে শুরু হয় উৎসব। তেমনভাবে…
Read More
ফুঁটো ট্রান্সফরমার লাগানোর অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ

ফুঁটো ট্রান্সফরমার লাগানোর অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ

রাতের অন্ধকারে ফুঁটো ট্রান্সফরমার লাগিয়ে চলে যাওয়ার অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙি গ্রামে।গ্রামবাসীদের অভিযোগ,প্রায় ১৫ দিন আগে ঝড়ে গ্রামের একমাত্র ট্রান্সফরমারটি পুড়ে যায়।এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম।অপরদিকে গ্রামে বিদ্যুৎ না থাকার কারণে প্রায় ১২ টি টোটো চার্জের অভাবে বন্ধ রয়েছে।এতে পরিবারগুলিতে দেখা দিয়েছে অর্থ সংকট ও খাদ্য সংকট।বিদ্যুৎ দপ্তরে বারবার আবেদন নিবেদন করার পর রবিবার সন্ধ্যায় ঠিকাদার ফুঁটো ট্রান্সফরমারটি লাগিয়ে চলে যায় বলে অভিযোগ।সকালে দেখেন ট্রান্সফরমার তলা থেকে তেল চুয়ে পড়ছে। সকালে ঠিকাদার ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমায় বিদ্যুৎ…
Read More
জাতির  জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম জন্ম জয়ন্তী পালন

জাতির  জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম জন্ম জয়ন্তী পালন

স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এইদিন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম  জন্ম জয়ন্তীতেজনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম  জন্ম জয়ন্তীতে শিশুদের নিয়ে জন্মদিন পালন হয় ।জন্মদিন উপলক্ষে সকলে মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান  করে শ্রদ্ধা নিবেদন করেন সকলে ।ত ছোট ছোট শিশুদের হাতে খাতা কলম চকলেট ও কেক তুলে দেওয়া হয়।
Read More
চলন্ত সরকারি বাসে আচমকাই আগুন,চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা

চলন্ত সরকারি বাসে আচমকাই আগুন,চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা

হলদিবাড়ি শহরে চলন্ত সরকারি বাসে আচমকাই আগুন , ঘটনায় চাঞ্চল্য এলাকায় । চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা । এদিন দুপুর  ১২ টা নাগাদ হলদিবাড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কের উত্তরপাড়া কলেজ সংলগ্ন এলাকায়  একটি এনবিএসটিসির  বাসে আচমকা আগুন ধরে যায়।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসযাত্রীদের মধ্যে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । জানা গিয়েছে জলপাইগুড়ি থেকে আসার পথে হলদিবাড়ি কলেজ সংলগ্ন উত্তর পাড়া এলাকায় আচমকাই গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে । চালক বিপদের আশঙ্কা দেখে যাত্রীদের নেমে যেতে বলে । এলাকার মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।
Read More
বিজেপির তরফ থেকে উদযাপন করা হল মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী

বিজেপির তরফ থেকে উদযাপন করা হল মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী

মহাত্মা গান্ধীর ১৫৫তম জন জয়ন্তী পালন করলো ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। সোমবার শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্য দান করে দিনটি পালন করা হয়। একই সাথে গান্ধীজীর জন্মজয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী স্বচ্ছতা অভিযান পালন করেন বিজেপি নেতা কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুন মন্ডল, শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্যরা।
Read More
উৎসবের মরসুমে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল

উৎসবের মরসুমে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে। উৎসবের মরসুমে আগের চেয়ে বেশি টাকা খরচ করে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে হবে। সূত্রের খবর, আগের চেয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা বৃদ্ধি পেয়েছে।এর আগে তেল কোম্পানিগুলি সেপ্টেম্বর মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল। ১৫৭ টাকা কমানো হয়েছিল দাম। উৎসবের মুখে এক মাসের মধ্যে দাম আবার বৃদ্ধি পেল। নতুন দাম অনুযায়ী, রাজধানী দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার মিলবে ১৭৩১.৫০ টাকায়। ১ অক্টোবর থেকে নতুন দাম প্রযোজ্য হবে। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম এত দিন ছিল ১৬৩৬ টাকা। মূল্যবৃদ্ধির পর তা হবে ১৮৩৯.৫০ টাকা। মুম্বইতে এই সিলিন্ডার মিলছিল ১৪৮২ টাকায়। এখন…
Read More