পশ্চিমবঙ্গ

অবাক কান্ড, লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন এক পুরুষ

অবাক কান্ড, লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন এক পুরুষ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম একটি লক্ষীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্ৰতি মাসে ৫০০ টাকা করে পান বাংলার মহিলারা। এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। যেই প্রকল্প মহিলাদের জন্য সেই প্রকল্পের টাকা পাচ্ছেন এক পুরুষ। হ্যাঁ এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গায়। টাকা ঢুকেছে মনোরঞ্জন দে নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। যদিও মনোরঞ্জন দে জানান, “অ্যাকাউন্টে টাকা বেশি ঢুকেছে সেটা সত্যি, তবে কিসের টাকা জানি না।” তবে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে…
Read More
নিয়োগ সংক্রান্ত বড় ঘোষণা করলো রাজ্য সরকার

নিয়োগ সংক্রান্ত বড় ঘোষণা করলো রাজ্য সরকার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ভালো খবর শোনালো রাজ্য সরকার। শিক্ষা দফতরের তরফে প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য। এর দ্বারা আগামী পাঁচ বছরের মধ্যে কমবেশি ৮০ হাজার শিক্ষক নিয়োগ হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই স্পেশাল এডুকেটর নিয়োগের বিষয়ে কলকাতা এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যানদের কাছে যত শীঘ্র সম্ভব বিভিন্ন স্কুলের শূন্য পদের…
Read More
পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা

পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা

মহিলা না হয়েও পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা!দীর্ঘ দুই বছর থেকে পুরুষ হয়েও মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন।পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা মাসে মাসে অনলাইনের তুলে যাচ্ছেন মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার এক ব্যাক্তি। এই ঘটনা চাউর হতেই বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে ।এই বিষয়ে ওই ব্যক্তি বলেন দুই বছর থেকে অনলাইনে টাকা লেনদেন করি। এক সপ্তাহ হল ইচ্ছে হয়েছে ব্যাংকের পাস বই আপডেট করার। আপডেট করার সময় জানতে পারি আমার ব্যাংকে একাউন্টে মাসে মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে। তিনি বলেন এটা কি করে হলো আমি জানিনা।…
Read More
হাজরাহাট  রোডে অটো চলাচল বন্ধ করলেন অটো চালকরা

হাজরাহাট রোডে অটো চলাচল বন্ধ করলেন অটো চালকরা

মাথাভাঙ্গা শহরে অতিরিক্ত মাত্রায় টোটো চলাচল বেড়ে যাওয়ায় অটো চালকরা যাত্রী পাচ্ছে না অভিযোগ অটো চালকদের। টোটো চালকদের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এই দাবিতে মাথাভাঙ্গা শনি মন্দির থেকে হাজরাহাট রোডের অটো চালকেরা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।অটো চালকদের অভিযোগ শনি মন্দির থেকে হাজারাহাট রোড চলাচল করে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ঠিক মতন যাত্রী নিতে পারছে না । তাদের দাবি অবিলম্বে ওই টোটো চালকদের  থেকে সরাতে হবে,না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে । মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ওই রুটের অটো চলাচল বন্ধ রেখেছে অটো চালকরা।যতদিন সমস্যা সমাধান হবে না ততদিন তারা অটো চালাবেন না বলে জানিয়েছেন…
Read More
দিনহাটা হাসপাতালে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা

দিনহাটা হাসপাতালে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা

রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দিনহাটা হাসপাতালের বহির্বিভাগের সামনে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা নাটক পরিবেশিত হল। দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে একটি সচেতন মূলক নাটক পরিবেশিত হয়। প্রসঙ্গত রাজ্যের প্রত্যেকটি জেলার বিভিন্ন প্রান্তে এইডস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্দ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কখনো কবিগান, নাটক,পুতুল নাচ ও ম্যাজিক এর মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় মানুষদের সচেতন করছে। তারই অঙ্গ হিসেবে দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে এইচআইভি এইডস সম্পর্কিত সচেতন মূলক নাটক পরিবেশিত হয়। এছাড়া ঐদিন সেখানে উপস্থিত সাধারণ মানুষকে একাধিকবার অসুরক্ষিত যৌনসঙ্গমে লিপ্ত না হওয়ারও পরামর্শ দেন সাস্থ্য কর্মীরা।
Read More
গ্রাম পঞ্চায়েত দপ্তরে মহিলা সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

গ্রাম পঞ্চায়েত দপ্তরে মহিলা সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের বারকোদালী -২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে উদ্ধার এক অস্থায়ী মহিলা কর্মীর ঝুলন্ত দেহ ।এদিন পঞ্চায়েত কার্যালয়ের দরজা খুলতে গিয়ে ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। মৃতের নাম মাধবী বর্মন বয়স ৪৭ বছর বলে জানা গিয়েছে। ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পনেরো বছর আগে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাধবীদেবীর স্বামীর। পরে সেই থেকেই বারকোদালী -২ গ্রাম পঞ্চায়েত দপ্তরে সাফাইয়ের কাজ করে আসছেন মাধবী। প্রতিদিনের মতো এদিনও কর্মচারীরা…
Read More
দেওয়ানহাট মহাবিদ্যালয়ের উদ্যোগে  রাজ্যস্তরের দাবা প্রতিযোগিতার আয়োজন

দেওয়ানহাট মহাবিদ্যালয়ের উদ্যোগে রাজ্যস্তরের দাবা প্রতিযোগিতার আয়োজন

দেওয়ানহাট কলেজের উদ্যোগে ও কোচবিহার দাবা সংস্হার তত্ত্বাবধানে এক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্যোক্তা অধ্যাপক শঙ্খপ্রদীপ ঘোষ ও অখিল ঘোষ জানান এই প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ৪৯ জন অংশ নেন।পাঁচ রাউন্ডের প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১০ বিভাগে দয়িতা ঘোষ, অনুর্ধ্ব ১২ বিভাগে প্রাঞ্জল বিশ্বাস, অনুর্ধ্ব ১৫ বিভাগে নিলয় দে এবং সর্ব সাধারণ বিভাগে অঙ্কিত দাস চ্যাম্পিয়ন হন।
Read More
রেল লাইন থেকে উদ্ধার হাত পা বাঁধা মহিলা

রেল লাইন থেকে উদ্ধার হাত পা বাঁধা মহিলা

কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন রেল লাইনে হাত-পা বাঁধা অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক মহিলাকে উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর সকালে তাঁকে মালগাড়ির লাইনের উপর দেখতে পান লোকজন। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান। পুলিশ সুত্রে খবর, ওই মহিলার শ্বশুরবাড়ি কোতোয়ালি থানা এলাকায়। দুটো সন্তান আছে তার। বছর দু’য়েক আগে অশান্তির জেরে তিনি বাপের বাড়ি চলে আসেন। তার বাপের বাড়ি  কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। মহিলার মা জানান মেয়ে মানসিক ভাবে অসুস্থ। সে কিভাবে রেল লাইনে এল, কেনই বা তার  হাত পা বাঁধা সেসব তাঁরা কিছুই জানেন না তাঁরা।  তবে পুলিশ অনুমান করেন যে, তাঁকে হয়তো কেউ মাদক বা ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য অবস্থায়…
Read More
সাত জেলার বন‍্যার পরিস্থিতি নিয়ে চিন্তায় নবান্ন

সাত জেলার বন‍্যার পরিস্থিতি নিয়ে চিন্তায় নবান্ন

নিম্নচাপের জেরে বিগত বেশ কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। আজও রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি-বজ্রপাত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত ২-৩ দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই।আইএমডি-এর খবর অনুসারে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল জেলাগুলিতে ৪ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার, নবান্নের পক্ষ থেকে ৭ জেলা প্রশাসনের জন্য বন‍্যা সতর্কতা জারি করে হয়েছে। গতকাল, ছুটির দিনে জেলা প্রশাসকদের নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি।আজ, মঙ্গলবার সকালে ডিভিসি ১,০০,০০০ কিউসেক জল ছাড়ে। ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন। সাত জেলাকে…
Read More
বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষাপেল মাথাভাঙ্গার একটি শপিং মল

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষাপেল মাথাভাঙ্গার একটি শপিং মল

মাথাভাঙ্গা শহরের একটি মলে এইদিন সকালে অগ্নিকাণ্ড ঘটে।জানা গেছে সকালবেলায় সকাল শপিং মলেরই দুইজন কর্মীর মধ্যে একজন টেকনিশিয়ান শপিংমলের ভেতরে ইলেকট্রিকের কাজ করছিল হঠাৎ শট সার্কিট থেকেই এই দুর্ঘটনাটি ঘটে।এর ফলে দুইজন কর্মী গুরুতর আহত হয়।আহত দুই কর্মীকে মাথাভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। শপিংমলের মলের ভেতর ধোয়ায় ভরে যায় চারিদিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। দ্রুত ফায়ার ব্রিগেডে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো এই শপিং মল।
Read More