পশ্চিমবঙ্গ

দুর্গাপূজোর প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন সৌরভ চক্রবর্তী

দুর্গাপূজোর প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন সৌরভ চক্রবর্তী

দুর্গাপূজোর আগে পূজোর প্রস্তুতি বৈঠক সেরে ফেললেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। পুজোর ঘাট তৈরির পাশাপাশি শিলিগুড়ি শহরের বড়ো বড়ো পুজো মন্ডপের সামনে নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে SJDA-এর। বৃহস্পতিবার শিলিগুড়ির PWD ইনস্পেকশন বাংলোতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড়ো বড়ো পুজো মন্ডপগুলির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর হবে। এর পাশাপাশি নদীর ঘাটগুলি নিরঞ্জন এবং ছট পূজো দুটোর জন্যই তৈরি করা হচ্ছে। এইবছর ছটঘাটের সংখ্যা বাড়ানো হবে। তর্পনের জন্যও নৌকাঘাট সহ একাধিক ঘাট তৈরি করা হচ্ছে।
Read More
নাম জড়িয়েছে একের পর এক, ইডির তলবে নথি পাঠিয়েছেন বন্দ্যোপাধ্যায় পরিবার

নাম জড়িয়েছে একের পর এক, ইডির তলবে নথি পাঠিয়েছেন বন্দ্যোপাধ্যায় পরিবার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নজরে এবার গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার। গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য তলব করেছিল ইডি। যদিও দিল্লিতে ধর্নার দরুন হাজির হননি তিনি। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ১১অক্টোবর হাজিরার জন্য তলব করেছে ইডি। জিজ্ঞাসাবাদের অভিষেক মা লতা বন্দ্যোপাধ্যায়কে ৬ অক্টোবর ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৭ অক্টোবর জন্য ডেকে পাঠানো হলেও নেতার বাবা বা মা কেউই ইডির মুখোমুখি হননি। তবে সশরীরে হাজির না হলেও…
Read More
বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে উত্তর ২৪ পরগণা জেলায়। উত্তর-দক্ষিণের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ ক্ষীণ বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর,…
Read More
এবার কড়া বার্তা শুভেন্দুর তরফে

এবার কড়া বার্তা শুভেন্দুর তরফে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতেই গত ২ ও আগামী ৩ অক্টোবর দিল্লিতে ছিল তৃণমূলের ধর্না কর্মসূচী। এই পরিস্থিতিতেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের ‘কেন্দ্রীয় বঞ্চনা’র প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু বলেন, রাজ্যের বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার ‘যোগ্য’ হলেও পাননি। শুভেন্দু জানান পুজো মিটলেই এইরকম ১ লক্ষ মানুষকে কলকাতায় নিয়ে আসবেন। শুভেন্দু বলেন, ‘‘আমি তাঁকে (সুকান্ত) বলব এটা নিয়ে ভাবতে।’’ এর পরেই তার আরোও সংযোজন, ‘‘আমি চাইব, কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন।’’ জ্যোতি তাতে…
Read More
চাপ বাড়ছে মানিকের ওপর

চাপ বাড়ছে মানিকের ওপর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গত বছর ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সম্প্রতি মানিকের বিরুদ্ধে নিয়ম না মেনে বেতন নেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় মানিকেরই কিছু ছাত্র। আর এবার তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন যোগেশচন্দ্র চৌধুরি কলেজের বর্তমান অধ্যক্ষ পঙ্কজ রায়। স্নাতকোত্তরের আগেই পিএইচডি করে ফেলেছিলেন মানিক ভট্টাচার্য। ঠিক এমনই অভিযোগে সরব কলেজের বর্তমান অধ্যক্ষ। তার অভিযোগ, মানিক যথেষ্ট প্রভাবশালী ছিলেন। তাই তার…
Read More
প্রকাশ্যে আসছে একের পর এক প্রভাবশালীর নাম

প্রকাশ্যে আসছে একের পর এক প্রভাবশালীর নাম

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বৃহস্পতিবার রাজ্যজুড়ে মোট ১২টি জায়গায় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, বরানগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিকের বাড়িও হানা দেয় ইডি। দক্ষিণ দমদম পুরসভাতেও ইডির অভিযান চলে। সেই সময়ই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে প্রায় ১৪ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। আর কড়া জেরায় সেই পাঁচুবাবুর মুখ…
Read More
বিজেপির জেলা সম্পাদকের গাড়ি ভাংচুরের অভিযোগ

বিজেপির জেলা সম্পাদকের গাড়ি ভাংচুরের অভিযোগ

কুর্শাহাটে বিজেপির জেলা সম্পাদকের গাড়ি আটকে ভাংচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।মঙ্গলবার রাত আটটা নাগাদ সংবাদমাধ্যমের প্রতিক্রিয়া দিলেন বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ।তিনি অভিযোগ করে বলেন এদিন বিকেল বেলা শুকারুরকুঠি জিপিতে দলীয় কাজে গিয়েছিলেন। সেখান থেকেই অন্য একখানে যাওয়ার সময় সন্ধ্যা বেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তার গাড়ি আটকে দেয় এবং ভাঙচুর করে। যদিও এই ভাঙচুরের ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পাশপাশি জয়দীপ ঘোষ হুশিয়ারী দিয়ে বলেন এখনো সময় আছে শুধরে যান কারণ লোকসভা নির্বাচনের পর আদৌ নিজ বাড়িতে থাকবেন কিনা সন্দেহ আছে। বিশেষ করে মন্ত্রী উদয়ন গুহের কথায় চলবেন না কারণে তিনি লোকসভা নির্বাচনের পর কলকাতা পালাবে তাই নিজেরাই সাবধান থাকুন।
Read More
বার বার বিস্ফোরণে কেঁপে উঠছে নদীপার

বার বার বিস্ফোরণে কেঁপে উঠছে নদীপার

জলপাইগুড়িতে তিস্তার পার যেন যুদ্ধক্ষেত্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে এসেছে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের বাইশটি দল। গজলডোবা থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার পারে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিস্ফোরক ফাটিয়ে নিষ্ক্রিয় করছে তারা। আর তাই মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে নদীপার, ঝলকে ওঠা আগুনে পুড়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার ধানখেত।মঙ্গলবার তিস্তাপারে অন্তত ২০টি জায়গায় শতাধিক বিস্ফোরক ফাটানো হয়েছে। এগুলি সবই হড়পা বানে সিকিম থেকে ভেসে এসেছে। পুলিশ সূত্রের দাবি, কত বিস্ফোরক ভেসে এসেছে বা কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে তার কোনও আন্দাজ সেনাবাহিনীর তরফে দেওয়া হয়নি। তিস্তায় ভেসে আসা দুটি রকেট লঞ্চার কিনে গুদামে রাখার অভিযোগে এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ। গজলডোবা লকগেটে…
Read More
অসামাজিক কার্যকলাপ রুখতে মাথাভাঙ্গায় পুলিশের সচেতনতার বার্তা

অসামাজিক কার্যকলাপ রুখতে মাথাভাঙ্গায় পুলিশের সচেতনতার বার্তা

উৎসবের প্রাক্কালে মাথাভাঙ্গা শহরে যানজট, অসামাজিক কার্যকলাপ , শহরের শান্তি শৃঙ্খলা ও চুরি রুখতে, মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে রুট মার্চ করেন। পাশাপাশি বিভিন্ন সোনার দোকানে গিয়ে সিসিটিভি রয়েছে কিনা তার খোঁজখবর নেন এবং কোন সমস্যা হলে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেন। তিনি মাথাভাঙ্গা থানা থেকে পায়ে হেঁটে মাথাভাঙ্গা শহর, বাজার, শনি মন্দির মোর সহ বেশ কিছু এলাকায় রুট মার্চ করেন। মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান, ধারাবাহিকভাবে মাথাভাঙ্গা শহর এবং মাথাভাঙা মহকুমা এলাকা জুড়ে এই অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে। পুজোর আগে মাথাভাঙ্গা শহরের রুট মার্চের ফাঁকে ফাঁকে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা…
Read More
পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির পুরোহিত প্রবীর মজুমদার

পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির পুরোহিত প্রবীর মজুমদার

ইচ্ছে থাকলেই উপায় হয়। সেটাই প্রমাণ করে দেখালেন জলপাইগুড়ির পাতকাটা কলোনীর বাসিন্দা পেশায় পুরোহিত প্রবীর মজুমদার। দীর্ঘ প্রায় দশ মাস ধরে পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ির পাহাড়পুর পাতকাটা কলোনীর পুরোহিত প্রবীর মজুমদার। পেশায় তিনি পুরোহিত, অবসর সময়ে টোটো চালান তিনি।একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে কষ্টের সংসার।বাড়িতেই মন্দির করার স্বপ্ন দেখেছিলেন তিনি। অর্থ সংকটের ফলে প্রবীর বাবু নিজেই অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে দীর্ঘ কয়েক বছরের পর মন্দির তৈরি করেছেন। এরপর তিনি নিজেই পাথরের কালী মূর্তি বানিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। প্রবীর বাবুর পিতা রবীন্দ্রনাথ মজুমদার পেশায় পুরোহিত ছিলেন। তারও জনপ্রিয়তা ছিল যথেষ্ট। রবীন্দ্রনাথ বাবুর মৃত্যুর…
Read More