পশ্চিমবঙ্গ

মাদক পাচারের কারণে সাসপেন্ড দুজন পুলিশ কর্মী

মাদক পাচারের কারণে সাসপেন্ড দুজন পুলিশ কর্মী

খড়্গপুর রেল পুলিশ জেলার শালিমার জিআরপি থানায় কর্মরত দু’জন পুলিশকর্মীকে মাদক পাচারের অভিযোগে সাসপেন্ড করল রেল পুলিশ। সেই সঙ্গে বরখাস্ত করা হয়েছে তিন জন সিভিক ভলান্টিয়ারকে। রেল পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত হয় গত মাসে। সে দিন সাঁতরাগাছি স্টেশনের ছ’নম্বর প্ল্যাটফর্মের বাইরে শালিমার জিআরপি থানার পুলিশ ১৫৯টি মাদক-মিশ্রিত কাশির সিরাপের বোতল উদ্ধার করে একটি ক্যাব থেকে। পুলিশ সেই ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ রাজা নামে এক জনকে। অভিযোগ তিনি ক্যাবে করে ওই মাদক-মিশ্রিত কাশির সিরাপ পাচার করছিলেন বলে পুলিশ সেই গাড়িটিকে আটক করে। এবং ঘটনায় রেল পুলিশের তদন্তে নামলে জানা যায় মাদক পাচারের সঙ্গে যুক্ত আছেন এক সিভিক ভলান্টিয়ার। তাঁকে জেরা…
Read More

মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য মেখলিগঞ্জে

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের সরকারি বনাঞ্চলে।সোমবার সকালে ফরেস্টে জ্বালানি সংগ্রহ করতে এসে বিষয়টি নজরে আসে স্থানীয় মহিলাদের।ঘটনা চাউর হতেই মেখলিগঞ্জ ব্লকের জামালদহে চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়।জানা গিয়েছে, মৃত ব্যক্তি গত তিনদিন আগে জামালদহে এক আত্মীয়ের বাড়িতে আসেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। আজ সকালে জামালদহ ফরেস্টে সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
পঞ্চায়েত সদস্যার স্বামীকে গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

পঞ্চায়েত সদস্যার স্বামীকে গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে পুলিশ গ্রেফতার করার ঘটনার প্রতিবাদে দিনহাটার ভেটাগুড়ি বাজার এলাকায় কোচবিহার দিনহাটা রাজ্য সড়কে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী সমর্থকরা।বিজেপির অভিযোগ মিথ্যে মামলা দিয়ে ওই বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তৃণমূলের হয়ে পক্ষপাতিত্ব করছে পুলিশ।এই ঘটনার প্রতিবাদে আজ ভেটাগুড়ি বাজার এলাকায় পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। অবরোধ এর জেরে কোচবিহার দিনহাটা যান চলাচল বন্ধ থাকে।পরিস্থিতি সামাল দিতে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।বিজেপির দাবি যতক্ষণ পর্যন্ত ওই বিজেপি কর্মীকে ছাড়া না হবে তারা আন্দোলন চালিয়ে যাবে।
Read More
সিকিমের বন্যা কবলিত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালো শিলিগুড়ি পুরনিগম

সিকিমের বন্যা কবলিত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালো শিলিগুড়ি পুরনিগম

সিকিমের বন্যা কবলিত মানুষদের পাশে শিলিগুড়ি পুরনিগম। সিকিমে বাঁধভাঙ্গা বন্যা, আর তারই মাঝে ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। বন্যায় ঘরছাড়া মানুষদের ত্রাণ সামগ্রীর ব্যাবস্থা করলো শিলিগুড়ি পুরনিগম। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের তরফে বন্যায় আটকে থাকা পরিবারের মানুষদের জন্য খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, নুন, বেবি ফুড, তেল, চাপাতি, দুধ, ওআরএস, কম্বল ছাড়াও দরকারি ওষুধ প্রদান করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, মেয়র পারিষদ এবং বোরো চেয়ারপার্সনরা।
Read More
ধান ভাঙ্গাতে গিয়ে বচসা

ধান ভাঙ্গাতে গিয়ে বচসা

মিলে ধান ভাঙ্গাতে নিয়ে যাওয়ার সময় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে গন্ডগোলের জেরে একজনকে আটক করলো দিনহাটা থানার পুলিশ।ধৃত ওই বিজেপি কর্মীর নাম গৌতম সেন। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে দিনহাটায় ১ নম্বর ব্লকের ভেটাগুড়ির ব্রহ্মাণীর চৌকি এলাকায়।ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ির ব্রহ্মাণীরচৌকি এলাকার তৃণমূল কর্মী কোকিলা বিবি তার ভাইয়ের ছেলে মিজানুর হককে দিয়ে মিলে ধান ভাঙ্গাতে পাঠায়।মিজানুর যখন মিলের দিকে যায় সেই সময় কতিপয় বিজেপি কর্মী তার পথ আগলে ধরে বলে অভিযোগ।এছাড়াও অভিযোগ উঠেছে, তার কাছ থেকে ধান ছিনতাই করা হয়।বিষয়টি নিয়ে বেশ গন্ডগোলের সৃষ্টি হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।পুলিশ গৌতম সেন নামে এক…
Read More
সেনাবাহিনীর হেলিকপ্টারে লাচেন থেকে সরিয়ে নেওয়া হল পর্যটকদের

সেনাবাহিনীর হেলিকপ্টারে লাচেন থেকে সরিয়ে নেওয়া হল পর্যটকদের

সিকিমে বিপর্যয়ের ৫ দিন পর অবশেষে পর্যটকদের আজ এয়ার লিফট করে উদ্ধার শুরু হল। লাচেন সহ বেশকিছু জায়গায় পর্যটকেরা আটকে ছিলেন। তিস্তার গ্রাসে লাচেন, চুংথাম বিচ্ছিন্ন হয়ে যায়। লাচেনে আটকে পড়েন বহু পর্যটক। সেই পর্যটকদের উদ্ধারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল হেলিকপ্টার। কিন্তু আবহাওয়া বাধা হয়ে দাড়িয়েছিল এই কয়েকদিন। অবশেষে সোমবার উত্তর সিকিমের আবহাওয়া কিছুটা পরিষ্কার হতেই হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে পর্যটকদের। সোমবার সকালেই সিকিমের পাকিয়ং থেকে লাচেন যায় হেলিকপ্টার। এছাড়াও লাচুং, চুংথামেও হেলিকপ্টারে পরিস্থিতি দেখার পাশাপাশি ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজ শুরু হয়ে গিয়েছে। লাচেন থেকে এদিন বহু পর্যটককে উদ্ধার করা হয়। লাচেন থেকে সেনা হেলিকপ্টার পর্যটকদের নিয়ে রিংঘিম হেলিপ্যাডে নামে।…
Read More
ভুয়ো নিয়োগপত্র নিয়ে শোরগোল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

ভুয়ো নিয়োগপত্র নিয়ে শোরগোল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

ভুয়ো নিয়োগপত্র নিয়ে শোরগোল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলেন বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার। চাকরির নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখন ভুয়ো নিয়োগপত্র নিয়ে শোরগোল পড়ে গেলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের লেটার হেডে রেজিস্ট্রার দুর্লভ সরকারের সিল স্বাক্ষর ব্যবহার করে গত ২৭শে সেপ্টেম্বর একটি নিয়োগপত্র বের হয়। যেখানে দেখা যাচ্ছে রায়গঞ্জের বাসিন্দা পবন মহলদার নামে এক ব্যক্তির নামে চিঠি করা হয়েছে। ওই ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি পদে নিয়োগের কথা লেখা রয়েছে ওই লেটারে। সামাজিক মাধ্যমে এই লেটারটি ভাইরাল হওয়ায় রবিবার এই লেটারটি চোখে পড়ে বিশ্ব বিদ্যালয়ের। তারপরই রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারকে ই-মেল…
Read More
দিনহাটা থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে লিখিত অভিযোগ দায়ের

দিনহাটা থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে লিখিত অভিযোগ দায়ের

দিনহাটা থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে লিখিত অভিযোগ দায়ের যুব তৃণমূল কর্মীদের।উল্লেখ্য বিরোধী দলের দুই নেতৃত্বের ফোন নম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে দেওয়ার পরেই অনেকেই তাদের কাছে ফোন করেন ১০০ দিনের টাকার দাবি করে।টাকার দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে দিনহাটার অনেকেই ফোন এবং মেসেজ করেন।পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে বেশ কিছু নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন।যে ফোনগুলি থেকে ফোন এসেছে সেগুলি তোলামূলী ভাইপো বাহিনীর নম্বর বলে শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে তুলে ধরেন। এরই প্রতিবাদে দিনহাটা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালো যুব তৃণমূল কর্মী সমর্থকরা।রবিবার দুপুরে যুব…
Read More
‘ক্যাপটেনহীন’ ‘স্কাডা’ DVC-র জলে বানভাসি নিম্ন দামোদর এলাকা

‘ক্যাপটেনহীন’ ‘স্কাডা’ DVC-র জলে বানভাসি নিম্ন দামোদর এলাকা

‘স্কাডা’ কী? দুর্গাপুর ব্যারেজের সুপারভাইজার কন্ট্রোল এবং ডেটা নথিভুক্তিকরণ কেন্দ্রটিই হলো স্কাডা। উপগ্রহ নির্ভর স্বয়ংক্রিয় অপারেশন সিস্টেম চলে একটি বিশেষ সফটওয়্যার মারফত।পুরো সিস্টেমটাই একজন বিশেষজ্ঞ অপারেটরের অভাবে বন্যা পরিস্থিতির সময় কার্যত বেকার থাকে।সেই কারণে কোটি টাকা খরচ করে ‘স্কাডা’ প্রযুক্তি বসিয়েও সুফল মিলছে না বলে আক্ষেপ কর্মীদের। এই কেন্দ্রটি কেন্দ্রের জলসম্পদ মন্ত্রকের ‘ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টে’র অধীনে একটি অত্যাধুনিক উদ্যোগ। রাজ্যের সেচ ও জলপথ বিভাগ অবশ্য এই কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে। ডিভিসির বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া নিয়ে রাজ্য ও ডিভিসি বাকবিতণ্ডা বহু দিনের। সেই কারণেই সেচ দপ্তরের বর্ধমান ডিভিশন দুর্গাপুর ব্যারেজে ২০১৯-এর ১৪ এপ্রিল বসে ‘স্কাডা’ প্রযুক্তি বসায়। ২০২২ সাল…
Read More
মশা নিধনে দক্ষিণ দমদমে উড়ল ড্রোন

মশা নিধনে দক্ষিণ দমদমে উড়ল ড্রোন

কলকাতা পুর এলাকার যে সব জায়গায় মশা মারার তেল বা ওষুধ দেওয়া সম্ভব নয়, সেই সব জায়গা ইতিমধ্যেই ড্রোনের সাহায্যে চিহ্নিত করেছেন পুর কর্তৃপক্ষ। দেওয়া হয়েছে রাসায়নিক। এ বার দক্ষিণ দমদমের ড্রোনের ১৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় পুর প্রতিনিধি সুকান্ত সেনশর্মার উদ্যোগে মশা মারার ওষুধ ছড়ানো হল সেখানে।সুকান্ত জানাচ্ছেন, তাঁর ওয়ার্ডে একাধিক ডোবা, জলাশয়, পরিত্যক্ত কারখানা রয়েছে যেখানে যন্ত্র নিয়ে গিয়ে মশা মারার ওষুধ দিতে পারছেন না পুরকর্মীরা। সেই সব জায়গা ড্রোন উড়িয়ে চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন বহুতলের ছাদেও এ ভাবে মশা মারার ওষুধ ছড়ানো হবে।তিনি জানান, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে এই কাজ হয়েছে।  এই ব্যবস্থাকে সমর্থন করেছেন…
Read More