শিলিগুড়ি

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ

ট্রাফিক আইন মানতে মানুষকে ভয় নয়, ভালোবাসার বার্তা—এই ভাবনাতেই এক অভিনব উদ্যোগ নিল আশিঘর সাব ট্রাফিক গার্ড। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালকদের আটক করে জরিমানা নয়, তাদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল ও চকলেট। হঠাৎ এমন ব্যবস্থায় প্রথমে কিছুটা অবাক হলেও, ট্রাফিক পুলিশের এই মানবিক পদক্ষেপে খুশি চালকরা। পুলিশ আধিকারিকরা চালকদের বোঝান, হেলমেট শুধুমাত্র আইনের বাধ্যবাধকতা নয়, জীবনরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা। মিষ্টিমুখ করিয়ে দেওয়ার পাশাপাশি দেওয়া হয় সচেতনতামূলক বার্তাও। ট্রাফিক পুলিশের বক্তব্য, বারবার জরিমানা করেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল মেলে না। তাই এবার ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ উপায়ে মানুষকে নিয়ম মানতে উদ্বুদ্ধ করার চেষ্টা করা…
Read More
ভক্তিনগরে বিদেশি মদ পাচার চক্রে হানা, তিন কারবারি গ্রেফতার

ভক্তিনগরে বিদেশি মদ পাচার চক্রে হানা, তিন কারবারি গ্রেফতার

আবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের অভিযান। লক্ষাধিক টাকার সিকিমের বিদেশি মদ উদ্ধার। সিকিম থেকে বিদেশি মদ এনে পাচার করা হয় বিহারে। এক্ষেত্রেও এমন ছক ছিল। তবে সেই ছক বানচাল করল ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। শিলিগুড়ির সমরনগর বউবাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে এই সিকিমের বিদেশী মদ পাচারের কারবার চলছিল। গোপন সূত্রে এই খবর মিলতেই অভিযান ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর। গ্রেফতার তিন মদ কারবারি।তিনজনই বিহারের জালালপুর এবং সাড়ান এর বাসিন্দা। ধৃতরা বিহার থেকে শিলিগুড়িতে এসে ঘর ভাড়া নিয়ে এই কারবার চালাচ্ছিল। ধৃতদের নাম ওম প্রকাশ শা,অনুপশা এবং শচীন কুমার। গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম…
Read More
আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

নিজের পাড়াতেই চুরি। ২৪ ঘন্টার মধ্যেই চোরকে ধরল আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ। শিলিগুড়ি শহরে কখনো চুরির ঘটনা, কখনো বা ছিনতাইয়ের ঘটনা। এই নিয়ে সরগরম হয়ে রয়েছে আপাতত শিলিগুড়ির পরিস্থিতি। এরইমাঝে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশের বড় সাফল্য। মাঝরাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে চোরকে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ।  অভিযুক্তের নাম রঞ্জন দাস ওরফে ভুলন। বাড়ি পূর্ব চয়ন পাড়া এলাকাতেই। জানা গিয়েছে, পূর্বচয়ন পাড়ারই একটি শিবমন্দিরে গত ১৩ই ডিসেম্বর রাতে চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে মন্দিরে চূঁড়া চুরি করে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর চুরি করা সামগ্রী সমস্তটা বাড়িতেই লুকিয়ে রেখেছিল। ১৪…
Read More
স্কুটিতে চোরাই মদ, ধৃত দুই পাচারকারী

স্কুটিতে চোরাই মদ, ধৃত দুই পাচারকারী

আবারো রাতের অন্ধকারে ভিনরাজ্যের মদ শিলিগুড়ি দিয়ে পাচারের ছক। যদিও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ অভিযান চালিয়ে মাদক পাচারকারীদের চক্রান্ত বিফল করে দিল। স্কুটিতে করে জংশন হেরিটেজ এলাকা থেকে যাবার পথে পুলিশের হাতে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। দুজনেই বিহারের বাসিন্দা। একজনের নাম রোশন কুমার, আরেকজনের নাম রাজু দাস। ঘটনা সূত্রে জানা গিয়েছে, দুজনেই বন্ধু। রবিবার রাতে তারা সিকিম থেকে 3 কার্টুন অর্থাৎ প্রায় 84 পিস মদের বোতল নিয়ে আসছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রাতেরবেলা স্কুটিতে করে পাচারের ছক কষেছিল। কিন্তু তার আগেই ধরে ফেলে পুলিশ। গোপন সূত্র মারফত খবর পায় প্রধান নগর…
Read More
পরিবারিক বি*বাদের কারণে হাসপাতালে ঠাঁই বিধবা মহিলার

পরিবারিক বি*বাদের কারণে হাসপাতালে ঠাঁই বিধবা মহিলার

ফের এক হৃদয়বিদারক ও অমানবিক ঘটনার সাক্ষী থাকলো শিলিগুড়ি শহর। শীতের রাতে মাথার ওপর ছাদ থাকা সত্ত্বেও পারিবারিক বিবাদের জেরে রাস্তায় রাত কাটাতে বাধ্য হলেন এক বিধবা মহিলা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্ত নগর এলাকায়। অভিযোগকারীর নাম পূর্ণিমা রায় গুইন। তাঁর দাবি, ২০২০ সালে তিনি আইন অনুযায়ী শ্যামাপদ গুইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ও এরপর থেকেই স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। তবে কয়েক মাস আগে স্বামীর মৃত্যুর পর থেকেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। অভিযোগ, শ্যামাপদ গুইনের প্রথম পক্ষের ছেলে, তাঁর স্ত্রী ও শাশুড়ির সঙ্গে ক্রমশ অশান্তি বাড়তে থাকে। রবিবার সেই অশান্তি চরমে…
Read More
এনজেপি মোড় বাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

এনজেপি মোড় বাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শনিবার দুপুরে এনজেপির মোড় বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃতের নাম মোহাম্মদ আনোয়ার। সে শিলিগুড়ির ঝংকার মোড় গোয়ালা বস্তির বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আনোয়ার কে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে এই আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কি কারণে নিয়ে মোড় বাজার এলাকায় ঘুরছিল।
Read More
অবসরপ্রাপ্ত ও অসুস্থ কুম্ভকারদের জন্য ন্যূনতম ৫০০০ টাকা ভাতার দাবি, ওবিসি সার্টিফিকেট দ্রুত দেওয়ার আহ্বান

অবসরপ্রাপ্ত ও অসুস্থ কুম্ভকারদের জন্য ন্যূনতম ৫০০০ টাকা ভাতার দাবি, ওবিসি সার্টিফিকেট দ্রুত দেওয়ার আহ্বান

সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে আগামী ১৫ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন দেবেন তারা। মূলত কুম্ভকার সমিতির বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এই ডেপুটেশন জেলা শাসকের হাতে দেবেন। মূল দাবি হলো কুম্ভকারদের জন্য উন্নয়ন বোর্ড গঠন করতে হবে নিশ্চিন্তিদের জন্য মাটির ব্যবস্থা করতে হবে অসুস্থ অবসরপ্রাপ্ত কুম্ভকারদের মাসিক ভাতা ন্যূনতম 5000 টাকা প্রদান করতে হবে। পাশাপাশি ওবিসি এ সার্টিফিকেটের সরলীকরণ ও দ্রুততার সাথে প্রদান করতে হবে। আজ এই কথা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
Read More
অবৈধ বালি বোঝাই ট্রাকসহ দু’জনকে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ

অবৈধ বালি বোঝাই ট্রাকসহ দু’জনকে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ

সন্ধ্যা নামলেই শহরে বেরে চলে অবৈধ ভাবে বালি পাচার। ছোট,বড় গাড়ি ব্যাবহার করে বালি মাফিয়ারা দেদার বালি পাচার করে চলে। মাঝে মধ্য পুলিশী অভিযানে এমন কর্মকান্ড আটকানো সম্ভব হলেও থামানো যায়নি বালি চুরি কারবার।রাত নামলেই  নদী থেকে বালি,পাথর চুরি করে পুলিশের চোখে ধুলো দিয়ে দেদার এমন কারবার করে চলছে এই বালি কারবারিরা। গত বৃহস্পতিবার রাত্রে ফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানে সরব হল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।গভীর রাত্রে নৌকাঘাটে পুলিশ পেট্রোলিং এর সময় একটি বালি বোঝাই WB76-2337 নাম্বারের শক্তিমান ট্রাক আটক করে। কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ট্রাকে থাকা দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল মাটিগাড়ার সুমিত…
Read More
বৃহস্পতিবার গভীর রাতে ৩ দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

বৃহস্পতিবার গভীর রাতে ৩ দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মিলনপল্লী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে প্রায় আটজন দুষ্কৃতী ডাকাতির ছক কষছিল বলে খবর। হঠাৎ পুলিশের জিপ ঢুকে পড়তেই পালিয়ে যায় পাঁচজন। তবে খপাত করে তিন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। গ্রেফতার হওয়া তিনজন হল— পলাশ মন্ডল (শান্তিনগর), সুজিত লামা (ভাষা এলাকা), অজয় বর্মন (কয়লা ডিপো এলাকা)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুষ্পা চাকু, লোহার রডসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া বাকি পাঁচ দুষ্কৃতীর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্ত তিনজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করেছে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং।
Read More
রাজ্যজুড়ে শীতের আমেজ, উত্তরে হাওয়ায় বাড়ল ঠান্ডার দাপট

রাজ্যজুড়ে শীতের আমেজ, উত্তরে হাওয়ায় বাড়ল ঠান্ডার দাপট

রাজ্যে শীতের আমেজ ক্রমেই বাড়ছে। উত্তুরে হাওয়া জোরালো থাকায় ভোর ও রাত্রিকালীন ঠান্ডা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন পারদের বড় ধরনের পতন না-হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের বিভিন্ন স্থানে আজ সকালেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় রাস্তাঘাট। কোথাও দৃশ্যমানতা নেমে আসে। শীতের তেজ বাড়তেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এসেছে পরিবর্তন। শিলিগুড়ি হিলকার রোডে দেখা গেল, ভোরবেলা পথচারীদের আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চিত্র। ঠান্ডার কামড় এড়াতে স্থানীয়রা দল বেঁধে দাঁড়িয়ে আগুনে হাত সেঁকছে।…
Read More