11
Dec
প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ ২ লক্ষ টাকা মূল্যের তিন দশক আগের চুরি যাওয়া একটি বাবা লোকনাথের রৌপ্য মূর্তি উদ্ধার করল। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিজয় মাহাতো। সে শিলিগুড়ির প্রকাশ নগরের বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ঐ রৌপ্য মূর্তিটি উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে। এর আগেও সে একই ধরনের অপরাধে গ্রেপ্তার হয়েছিল। গত ৬ তারিখে ভোরবেলা বাবা লোকনাথের এই রুপোর মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত। ঘুম থেকে উঠে মন্দির থেকে বাবার মূর্তি উধাও হয়ে…
