শিলিগুড়ি

বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা প্রতিযোগিতা, পাঠকদের আমন্ত্রণ

বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা প্রতিযোগিতা, পাঠকদের আমন্ত্রণ

এ বছর ১৫ তম বর্ষ, শিলিগুড়ি বাঘা যতীন পার্কে এই মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গৌতম দেব প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্পিতা সরকার।সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মেয়র গৌতম দেব জানান এ বছর বইমেলার থাকছে বিভিন্ন বইয়ের সম্ভার এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কুইজ বসে আঁকো প্রতিযোগিতা অংকের প্রতিযোগিতা সহ নানান কর্মসূচি আয়োজন করা হবে।। বইমেলায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুর একটা থেকে রাত আটটা অব্দি চলবে এই বইমেলা।
Read More
বেআইনি অস্ত্র ছয় দুস্কৃতিকে আটক করলেন এনজেপি থানার পুলিশ

বেআইনি অস্ত্র ছয় দুস্কৃতিকে আটক করলেন এনজেপি থানার পুলিশ

ছয় জনকে গ্রেফতার করে পাঠানো হল জলপাইগুড়ি আদালতে। গত বুধবার এনজেপি থানার অন্তর্গত ভুট্টাবাড়ি শ্বশান বস্তি এলাকার একটি ফাকা জায়গায় জনা দশেক দুস্কৃতি জমা হয়েছিল কোন অসৎ কাজের উদ্যশ্যে।তাদের কাছে ছিল ধারালো অস্ত্র,সহ বেশ কিছু সামগ্রী। এদিন রাত্রে গোপন সুত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ভুট্টাবাড়ি শ্বশান বস্তিতে হানা দিলে পুলিশ দেখে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ৬জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতরা হল শান্তিনগর জাবরাভিটার সুবোধ মন্ডল, মিথিলেষ মালাকার,কৃষ্ণা সিং,বিকি সিং,অমিত বিশ্বাস,ও বিপিন তান্তি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে শহর শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকায় কোন ডাকাতির ছক কষছিল।শুক্রবার ধৃত ছয়জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
প্রবীণ ও অনাথ শিশুদের মধ্যে আন্তঃপ্রজন্মীয় বন্ধন গড়ার উদ্যোগ

প্রবীণ ও অনাথ শিশুদের মধ্যে আন্তঃপ্রজন্মীয় বন্ধন গড়ার উদ্যোগ

নর্থ ইস্টার্ন বিজনেস এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (NEBEF)-এর উদ্যোগে আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে সামাজিক কর্মসূচি “Circle of Smiles”। এই কর্মসূচির মাধ্যমে প্রবীণ নাগরিক ও অনাথ আশ্রমের শিশুদের মধ্যে আন্তঃপ্রজন্মের বন্ধন গড়ে তোলাই মূল লক্ষ্য। NEBEF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে থাকবে ইন্টার‌অ্যাকটিভ বন্ডিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে সহমর্মিতা ও মূল্যবোধ গড়ে তোলা এবং প্রবীণদের মানসিক একাকীত্ব দূর করার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
Read More
সেলস রিপ্রেজেন্টেটিভদের ন্যূনতম মজুরির দাবিতে প্রতিবাদ কর্মসূচি

সেলস রিপ্রেজেন্টেটিভদের ন্যূনতম মজুরির দাবিতে প্রতিবাদ কর্মসূচি

অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন শ্রম কোড বাতিল ও ওষুধের উপর থেকে GST প্রত্যাহারের দাবিতে আগামীকাল আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকার ৪৪টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রম কোড চালু করে শ্রমিক স্বার্থ খর্ব করেছে। এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবনদায়ী ওষুধে ১৮ শতাংশ GST অমানবিক এবং অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত। পাশাপাশি সেলস কর্মীদের ন্যূনতম মজুরি আইন কার্যকর করার দাবিও জানানো হয়েছে। শ্রমিক স্বার্থে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।
Read More
আগামী ২৫ জানুয়ারি ২০২৬ শিলিগুড়ি ম্যারাথন, তিন বিভাগে দৌড় প্রতিযোগিতা

আগামী ২৫ জানুয়ারি ২০২৬ শিলিগুড়ি ম্যারাথন, তিন বিভাগে দৌড় প্রতিযোগিতা

শিলিগুড়ি কলেজ ও শিলিগুড়ি ম্যারাথন কমিটির উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার শিলিগুড়ি কলেজে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষের প্রতিনিধিরা এবং শিলিগুড়ি ম্যারাথন কমিটির সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবছর এই ম্যারাথন দৌড় তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে—হাফ ম্যারাথন, ড্রিম রান এবং স্পেশাল চাইল্ড রান। হাফ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি রাখা হয়েছে ২০০ টাকা। এই দৌড়ে মোট ২১.১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে শুধুমাত্র পুরুষ প্রতিযোগীরাই এই বিভাগে…
Read More
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক মোর্চার আহ্বানে মহানন্দা নিরঞ্জন ঘাটে বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক মোর্চার আহ্বানে মহানন্দা নিরঞ্জন ঘাটে বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহ ও সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৫ মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। দুপুর প্রায় ২টা নাগাদ শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পিএফ অফিসের সামনে পৌঁছয়, যেখানে ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা শ্রমিক স্বার্থ রক্ষা, পিএফ সংক্রান্ত বিভিন্ন দাবি এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন। মিছিল চলাকালীন গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে প্রতিবাদী আওয়াজে। পিএফ অফিসের সামনে ঘেরাও কর্মসূচি চলাকালীন সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়, শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দ্রুত…
Read More
বাঘাযতীন পার্ক থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত বিশাল র‍্যালির ঘোষণা খুচরো ব্যবসায়ীদের

বাঘাযতীন পার্ক থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত বিশাল র‍্যালির ঘোষণা খুচরো ব্যবসায়ীদের

বিভিন্ন ব্যবসায়িক সমস্যার প্রতিবাদে এবং দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীদের তরফে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হল। আজ নি‌ভেদিতা মার্কেটে অবস্থিত বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি পরিমল মিত্র জানান, আগামীকাল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এক বিশাল র‍্যালি বের হবে। এই র‍্যালিতে শিলিগুড়ি শহর ও আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ২০০০-এরও বেশি খুচরো ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সদস্যরা অংশ নেবেন। র‍্যালিটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ার ভিউ মোড় পর্যন্ত যাবে। তিনি আরও জানান, বর্তমানে খুচরো ব্যবসায়ীরা একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রশাসনিক জটিলতা, বাজার ব্যবস্থাপনায় অসঙ্গতি, অনিয়ন্ত্রিত হকার…
Read More
খড়িবাড়িতে ফুড ডেলিভারি বয় গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার

খড়িবাড়িতে ফুড ডেলিভারি বয় গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ঘোষপুকুর- খড়িবাড়ি রাজ্যে সড়কের ডুমরিয়া এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে এক ফুড ডেলিভারি বয় আটক করে। এরপরেই ওই ডেলিভারি বয় কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম ধৃতের নাম সুজিত হাজদা। সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা। ফুড ডেলিভারির বাক্স থেকে প্রায় ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মুল্য প্রায় কয়েক লক্ষ টাকা।
Read More
শিলিগুড়িতে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প প্রচারে ‘উন্নয়নের পাঁচালী’

শিলিগুড়িতে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প প্রচারে ‘উন্নয়নের পাঁচালী’

রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে আরও সহজ ও স্পষ্টভাবে তুলে ধরতে শিলিগুড়িতে শুরু হল ‘উন্নয়নের পাঁচালী’ নামক বিশেষ টেবলো প্রচার। বুধবার এই টেবলোর সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র, পুরনিগমের একাধিক কাউন্সিলর ও আধিকারিকরা। অনুষ্ঠানে মেয়র গৌতম দেব জানান, রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী-সহ একাধিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উনার কথায়, উন্নয়নের কাজের পাশাপাশি সেই উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, ‘উন্নয়নের পাঁচালী’ টেবলোটি শিলিগুড়ি পুরনিগম এলাকার বিভিন্ন…
Read More
লকার থেকে সোনার অলংকার চুরি করে পালানো রঙ মিস্ত্রির বাড়ি থেকেই উদ্ধার গয়না

লকার থেকে সোনার অলংকার চুরি করে পালানো রঙ মিস্ত্রির বাড়ি থেকেই উদ্ধার গয়না

রংয়ের কাজ করতে এসে বাড়িতেই চুরি করে পালানোর অভিযোগে এক রঙ মিস্ত্রিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের অন্তর্গত দক্ষিণ শান্তিনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা নিপেন্দ্র বর্মনের বাড়িতে রংয়ের কাজের বরাত পেয়ে যায় অভিযুক্ত শৈবাল দে সরকার। কাজের ফাঁকে সুযোগ বুঝে সে ওই বাড়ির লকার থেকে বেশ কয়েকটি সোনার অলংকার চুরি করে পালিয়ে যায়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, কিছুদিন পর লকার খুলে অলংকার খোয়া যাওয়ার বিষয়টি নজরে আসে বাড়ির মালিকের। এরপরই আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলের…
Read More