শিলিগুড়ি

উলের সামগ্রী গড়ে ঘরে বসেই স্বপ্ন পূরণের পথে  পপি

উলের সামগ্রী গড়ে ঘরে বসেই স্বপ্ন পূরণের পথে পপি

যতই সময় এগিয়ে যাক না কেন, শীত এলেই মনে পড়ে ছোটবেলার সেই উষ্ণ দিনগুলোর কথা উলের তৈরি জামাকাপড়, মায়ের হাতে বোনা সোয়েটার আর মাফলার। আধুনিকতার ছোঁয়ায় আজ সেই উলের পোশাক যেন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তবুও সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আঁকড়ে ধরে নতুনভাবে তুলে ধরছে ইস্টান বাইপাসের সংলগ্ন ক্ষুদিরাম পল্লী এলাকার কলেজপাস পড়ুয়া পপি রায়। সবে কলেজ পাশ করলেও নিজের উপর অটুট বিশ্বাস রেখে একের পর এক নতুন ডিজাইনের উলের সামগ্রী তৈরি করছে পপি। তার হাতে তৈরি হচ্ছে সোয়েটার, জ্যাকেট, মাফলার, মোবাইল ফোনের কভার, বালিশ, এমনকি রঙিন ফুলের তোড়াও। খুবই স্বল্প মূল্যে এই সব সামগ্রী বিক্রি করে নিজের স্বপ্নের…
Read More
কনকনে ঠান্ডার মধ্যেও বড়দিনের আনন্দে মুখর শিলিগুড়ি

কনকনে ঠান্ডার মধ্যেও বড়দিনের আনন্দে মুখর শিলিগুড়ি

বড়দিনের সকালে জাঁকিয়ে শীত ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে শিলিগুড়ি শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চল। ভোররাত থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা এলাকা, যার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। শীতের দাপটে স্বাভাবিক জনজীবনও কিছুটা ব্যাহত হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কয়েক ডিগ্রি কম ছিল। হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার প্রভাব থাকায় সকালবেলায় রাস্তায় যান চলাচল ধীরগতিতে চলে। বিশেষ করে জাতীয় সড়ক ও বাইপাস এলাকায় কুয়াশার কারণে চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। ঘন কুয়াশার জেরে কিছু দূরপাল্লার বাস ও ট্রেন পরিষেবাও প্রভাবিত হওয়ার খবর মিলেছে। অনেকেই গরম…
Read More
বাংলাদেশি ট্রাকে উঠে প্রতিবাদ বিজেপি কর্মীদের

বাংলাদেশি ট্রাকে উঠে প্রতিবাদ বিজেপি কর্মীদের

শিলিগুড়ি সংলগ্ন ইন্দো–বাংলা সীমান্তের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টে বিক্ষোভ, বাংলাদেশের ট্রাকের উপর উঠে প্রতিবাদ কর্মীদের। হুঁশিয়ারি—হিন্দুদের উপর হামলা বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার অভিযোগে বুধবার ইন্দো–বাংলা সীমান্তের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টের কাছে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী। বিক্ষোভ চলাকালীন কয়েকজন বিজেপি কর্মী বাংলাদেশ থেকে আগত একটি ট্রাকের উপর উঠে প্রতিবাদ জানান, ঘিরে ধরে স্লোগান দেন। বিজেপি কর্মীদের হুঁশিয়ারি, প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা বন্ধ না হলে আগামী দিনে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভস্থলে কর্মীরা কয়েক ঘণ্টা ধরে অবস্থান করেন। বাংলাদেশে হিন্দুদের উপর ‘টার্গেট…
Read More
সুমন মুখোপাধ্যায়ের উদ্বোধনে শিলিগুড়ি নাট্যমেলা

সুমন মুখোপাধ্যায়ের উদ্বোধনে শিলিগুড়ি নাট্যমেলা

শিলিগুড়ি নাট্যমেলা ২০২৬ আগামী 2 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। এভাবে তাদের ২৩ তম নাট্য মেলার আয়োজন করতে চলছে। এই নাট্যমেলা উপলক্ষে আগামী 1 জানুয়ারি ২০২৬ শিলিগুড়ির সকল নাট্য দল ও নাট্যমদী মানুষদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এবং দুই জানুয়ারি সন্ধ্যা ছয়টার সময় এই নাট্যমেলা শুভ উদ্বোধন হবে। উদ্ভোধক হিসেবে থাকছেন সুমন মুখোপাধ্যায় নাট্যকার নির্দেশক ও অভিনেতা সহ শিলিগুড়ি শহরের একাধিক নাট্য ব্যক্তিত্বরা।
Read More
রাস্তা দখল করে দেয়াল, কাউন্সিলরের অভিযোগে শিলিগুড়ি পুরনিগমের নজর

রাস্তা দখল করে দেয়াল, কাউন্সিলরের অভিযোগে শিলিগুড়ি পুরনিগমের নজর

প্রশাসনের চোখে ধুলো দিয়ে শেঠ শ্রীলাল মার্কেটে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল। ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মঞ্জুশ্রী পাল অভিযোগ করেন, পুর নিগমের রাস্তা দখল করে দেয়াল তুলে অবৈধ নির্মাণ করেচ্ছে স্থানীয় এক ব্যবসায়ী। এই নির্মাণের ফলে এলাকায় চলাচলে সমস্যা তৈরি হয়েছে। কাউন্সিলর মঞ্জুশ্রী পালের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার শিলিগুড়ি পুরনিগমকে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও পুরনিগমের পক্ষ থেকে দু’দফায় সময়সীমা ধার্য করা হয়েছে, তাতেও অবৈধ নির্মাণ ভাঙা হয়নি বলে অভিযোগ। পুরনিগম দ্রুত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের স্বার্থে কঠোর অবস্থান নিতে হবে বলে জানান কাউন্সিলর মঞ্জুশ্রী পাল। এই বিষয়ে মেয়র গৌতম…
Read More
গুয়াহাটি-শিলিগুড়ি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে ধাক্কা

গুয়াহাটি-শিলিগুড়ি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে ধাক্কা

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ। বাসটি গুয়াহাটি - শিলিগুড়ি রুটের বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বর্ধমান রোডে আচমকাই নিয়ন্ত্রণ হারায় যাত্রীবোঝাই বাসটি। প্রথমে একটি মোটরসাইকেলে ধাক্কা মারার পর সেটি উঠে যায় নির্মীয়মান ফ্লাইওভারের ওপর। চালক দ্রুত ব্রেক কষায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও বাসের সামনের অংশ ফ্লাইওভারের নির্মাণাধীন একটি কালভার্টের মধ্যে ঢুকে যায় দুর্ঘটনার পর দেখা যায়, বাসের সামনের দুটি চাকা কালভার্টের ভিতরে ঢুকে বসে রয়েছে। সেই সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলো। আচমকা বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভিতরে। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে, খবর…
Read More
অবৈধ নির্মাণে নো-টলারেন্স, বর্ধমান রোডের বাণিজ্যিক কমপ্লেক্সে পুরনিগমের বুলডোজার

অবৈধ নির্মাণে নো-টলারেন্স, বর্ধমান রোডের বাণিজ্যিক কমপ্লেক্সে পুরনিগমের বুলডোজার

শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে ফের বড়সড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরনিগম। মঙ্গলবার বর্ধমান রোডে অবস্থিত একটি বাণিজ্যিক কমপ্লেক্সের সাততলায় গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল পুরনিগমের কর্মীরা। পুরনিগম সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট কমপ্লেক্সে অনুমোদন ছাড়াই অতিরিক্ত নির্মাণ করা হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে আগেই মালিকপক্ষকে অবগত করেছিল পুর নিগম। সাত দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও কোনও পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পুরনিগম। মঙ্গলবার স্থানীয় পুলিশের উপস্থিতিতে পুরনিগমের দল অভিযান চালায় ও কমপ্লেক্সের সাততলায় থাকা অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। শহরের সৌন্দর্য ও নিরাপত্তা বজায় রাখতে অবৈধ…
Read More
উচ্ছেদ বন্ধ ও ক্ষতিপূরণ চেয়ে বস্তি উন্নয়ন সমিতির পথসভা

উচ্ছেদ বন্ধ ও ক্ষতিপূরণ চেয়ে বস্তি উন্নয়ন সমিতির পথসভা

বাসস্থান, জীবিকা ও উন্নয়নের দাবিতে মঙ্গলবার এনজেপি - ফুলবাড়ী অঞ্চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। এনজেপি - ফুলবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এনজেপি এডিআরএম অফিসের সামনে। বিক্ষোভের পাশাপাশি একটি পথসভাও অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনকারীরা রেলের অব্যবহৃত জমিতে বসবাসকারী বস্তিবাসীদের উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ বন্ধের দাবি জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বসবাসকারী বস্তিবাসী ও ব্যবসায়ীদের জন্য পাট্টা ও লিজের ব্যবস্থা করা ও শিলিগুড়ি পুর নিগমের আওতাধীন বস্তি এলাকায় বসবাসকারী বাসিন্দা ও ব্যবসায়ীদের হোল্ডিং নম্বর দেওয়ার দাবিতেও সোচ্চার হন তাঁরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির জেলা প্রেসিডেন্ট দিলীপ সিং। তিনি তাঁর বক্তব্যে অভিযোগ…
Read More
মানবিকতার নজির গড়ল ‘ইউথ ফাউন্ডেশন’

মানবিকতার নজির গড়ল ‘ইউথ ফাউন্ডেশন’

শিলিগুড়িতে ফের একবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবী শুভ দাস। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত দিপা রায় বর্মণের চিকিৎসার দায়িত্ব নিয়ে তাঁর পাশে দাঁড়ালেন শুভ দাস ও তাঁর সংগঠন ‘ইউথ ফাউন্ডেশন’। জানা গিয়েছে, পেশায় গাড়ি চালক দিপা রায় বর্মণের স্বামী স্ত্রীর চিকিৎসার জন্য জীবনের প্রায় সমস্ত সঞ্চয় ব্যয় করে ফেলেছেন। পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠছিল। এলাকার কয়েকজন যুবকের উদ্যোগে তাঁকে মুম্বাইয়ে চিকিৎসার জন্য পাঠানো হলেও সেখানে আশানুরূপ চিকিৎসা না পাওয়ায় পরিবার চরম হতাশায় ভুগছিল। এই পরিস্থিতির কথা জানতে পেরে সমাজসেবী শুভ দাস এগিয়ে আসেন। রবিবার ‘ইউথ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ভক্তিনগর এলাকায় ওই পরিবারের ভাড়া বাড়িতে গিয়ে…
Read More
শিলিগুড়িতে প্রবুদ্ধ নাগরিক সম্মেলনে ভাষণ RSS প্রধান মোহন ভাগবত

শিলিগুড়িতে প্রবুদ্ধ নাগরিক সম্মেলনে ভাষণ RSS প্রধান মোহন ভাগবত

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার শিলিগুড়ির সেবক রোডের একটি ভবনে এক প্রবুদ্ধ নাগরিক সম্মেলনে অংশ নেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত। সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, এদিন প্রবুদ্ধ নাগরিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সমাজগঠন, নাগরিক দায়িত্ব ও সংঘের শতবর্ষ উপলক্ষে গৃহীত কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন মোহন ভাগবত। উত্তরবঙ্গ প্রান্তের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলো। সম্মেলনের পর সঙ্ঘের উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও বুদ্ধিজীবীদের সঙ্গে একটি অভ্যন্তরীণ বৈঠকে বসার কথা রয়েছে RSS প্রধানের।এই বৈঠকের মাধ্যমে সঙ্ঘের আগামী দিনের পথ চলার রূপরেখা গৃহীত হবে বলে সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে। শুক্রবার শিলিগুড়ির কর্মসূচি শেষ করে…
Read More