শিলিগুড়ি

মাটির তলায় পুঁতে রাখা চুরি হওয়া সোনার-রূপার গহনা উদ্ধার, দুষ্কৃতী গ্রেপ্তার

মাটির তলায় পুঁতে রাখা চুরি হওয়া সোনার-রূপার গহনা উদ্ধার, দুষ্কৃতী গ্রেপ্তার

চুরি করে সোনার অলংকার এবং রুপার অলংকার পুঁতে রাখা হয়েছিল মাটির তলায়। মাটি খুঁড়ে সেই গহনা উদ্ধার করল পুলিশ। অভিযুক্তকে পাকড়াও করে সেই জায়গায় নিয়ে গিয়ে মাটি খুঁড়ে সমস্ত গহনা উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ। চুরির অভিযোগ পাওয়ার ৬ ঘন্টার মধ্যেই মাটির নিচে পুঁতে রাখা চুরি করা  ৭০ গ্রাম সোনার অলংকার ও ৩৬৫ গ্রাম রুপোর অলংকার সহ গ্রেপ্তার দুষ্কৃতী। রবিবার দুপুরে শিবমন্দির শান্তিপুর হালের মাথার বাসিন্দা অমিত ঝাঁয়ের বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটায় এক দুষ্কৃতি । বিকেলে বাড়ি ফিরতেই ঘটনা বুঝতে  পেরে মাথায় হাত পড়ে গৃহকর্তার। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই…
Read More
নাগরিক সেবার জন্য আধুনিক প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

নাগরিক সেবার জন্য আধুনিক প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত ‘প্লাটিনাম জুবিলী ভবন’ ও ‘অধিবেশন কক্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে।  বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে শিলিগুড়ি পৌর নিগম প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান পুতুল চক্রবর্তী সহ পৌর নিগমের বিভিন্ন মেয়র পারিষদ, কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব বলেন, আধুনিক পরিকাঠামো ও নাগরিক-বান্ধব পরিষেবার লক্ষ্যে এই নতুন প্রশাসনিক ভবন শিলিগুড়ি পৌর নিগমের কাজকর্মকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে। পাশাপাশি…
Read More
ঘন কুয়াশা ও ঝিরঝিরে বৃষ্টিতে শিলিগুড়িতে বছরের শীতলতম দিন

ঘন কুয়াশা ও ঝিরঝিরে বৃষ্টিতে শিলিগুড়িতে বছরের শীতলতম দিন

মঙ্গলবার শিলিগুড়িতে চলতি বছরের শীতলতম দিন। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা শহর। তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি পরিস্থিতিকে আরও শীতল করে তোলে। ঠান্ডার দাপটে সকালবেলা রাস্তাঘাটে লোকজনের চলাচল ছিল তুলনামূলকভাবে কম। কুয়াশা ও হালকা বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলেও কিছুটা প্রভাব পড়ে। শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ গরম পোশাক ও শীতবস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ঠান্ডার দাপট বজায় থাকতে পারে, সঙ্গে মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
Read More
রাতের অন্ধকারে শাটার ভেঙে চুরি, সিসিটিভি দেখে তদন্তে পুলিশ

রাতের অন্ধকারে শাটার ভেঙে চুরি, সিসিটিভি দেখে তদন্তে পুলিশ

শিলিগুড়ি শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল গভীর রাতে দোকানের শাটার ভেঙে প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার নামী-দামি ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোর। অভিযোগ পাশাপাশি ক্যাশ বাক্সে থাকা নগদ টাকাও চুরি হয়েছে বলেই জানা গেছে। আজ সকালে ঘটনাটি সবার প্রথমে নজরে আসে দোকানের কর্মী বিজয় দাসের। সকালে দোকান খুলতে এসে তিনি ভাঙা শাটার ও দোকানের ভেতরের সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি দোকানের মালিক অভিষেক মোদককে জানান। খবর পেয়ে দোকানের মালিক দোকানে এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। ফুটেজ দেখে অভিষেক মোদক জানান, চুরির ঘটনায় মাত্র একজন…
Read More
উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত, কুয়াশার চাদরে ঢাকলো জনজীবন

উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত, কুয়াশার চাদরে ঢাকলো জনজীবন

বছরের শেষের দিকে শিলিগুড়িতে কনকনে শীতের দাপট আরও বাড়তে শুরু করেছে। সোমবারের পর মঙ্গলবার ভোর ও গভীর রাতে ঠান্ডার প্রকোপে জাকিয়ে শীত অনুভূত হচ্ছে শহর ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে। যদিও এদিন কুয়াশার দাপট তেমন চোখে পড়েনি, তবুও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা স্পষ্ট। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১.০৬ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ ১৮.০৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আবহাওয়ার প্রভাবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়তে শুরু করেছে। ভোরের দিকে রাস্তায় মানুষের আনাগোনা তুলনামূলকভাবে কম দেখা যায়। প্রয়োজন ছাড়া খুব কম মানুষই বাড়ির বাইরে বের হচ্ছেন, আর যারা বের হচ্ছেন তারা গরম পোশাকে নিজেদের ঢেকে রাখছেন। আবহাওয়া দপ্তরের…
Read More
সরকারি ব*ঞ্চনার অভিযোগে রাস্তায় নামলেন সাফাই কর্মীরা

সরকারি ব*ঞ্চনার অভিযোগে রাস্তায় নামলেন সাফাই কর্মীরা

সাফাই কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে উত্তরবঙ্গের ৮ জেলা জুড়ে অনশন কর্মসূচি শুরু করল উত্তরবঙ্গ বাসফর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। “স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা" এক নজর সাফাই কর্মীদের পরিবারের প্রতি, সাফাই কর্মীদের অর্থনৈতিক উন্নয়নই সামাজিক পরিবর্তনের পথ।“ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি সংলগ্ন তিনবাতি মোড়ে অনশনে বসেন সংগঠনের সদস্যরা। অভিযোগ, সরকারি দপ্তর থেকে বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনও সমাধান না হওয়ায় শেষ পথ হিসেবে হাঙ্গার স্ট্রাইকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। অনশন মঞ্চে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদা এই ৮ জেলার প্রতিনিধিরা উপস্থিত। সকাল থেকেই পোস্টার, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে তিনবাতি…
Read More
শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হলো এসআইআরের হিয়ারিং পরিষেবা

শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হলো এসআইআরের হিয়ারিং পরিষেবা

শনিবার শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হলো এসআইআরের হিয়ারিং পরিষেবা, এসডিও অফিসের বাইরে বিভিন্ন দলের পক্ষ থেকে রাখা হয়েছে হেল্প ডেস্ক ক্যাম্প।যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় এবং সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়ে পড়ে। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল সভানেত্রী পাপিয়া ঘোষ, অপরদিকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। শংকর ঘোষ জানালেন যে এসআইআর নিয়ে কোন আতঙ্ক ছিল না মানুষের মনে। আজকে যাদের  হিয়ারিং রয়েছে তাদেরও সামান্য কিছু ভুলভ্রান্তির জন্য  হিয়ারিংয়ে আসতে হচ্ছে। অপরদিকে এ বিষয়ে পাপিয়া ঘোষ জানালেন যে, এসআইআর দু থেকে আড়াই বছরের প্রক্রিয়া সেটা এক থেকে দেড় মাসের মধ্যে সম্পূর্ণ করতে গিয়ে সাধারণ…
Read More
দুর্ঘটনার পর আশিঘর মোড়ে ট্রাফিক পুলিশের পরিদর্শন ও হেলমেট সচেতনতা বার্তা  

দুর্ঘটনার পর আশিঘর মোড়ে ট্রাফিক পুলিশের পরিদর্শন ও হেলমেট সচেতনতা বার্তা  

শুক্রবার রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান দুই যুবক। তিনজন একটি স্কুটিতে করে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের, গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শনিবার সকালে আশিঘর মোড় পরিদর্শনে যান ট্রাফিক এসিপি, আশিঘর ট্রাফিক পুলিশ ও পিডাবলুডি ইঞ্জিনিয়াররা। ইস্টার্ন বাইপাসে কীভাবে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায় এবং কোথায় বাম্পার বসানো যেতে পারে তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি এদিন আশিঘর মোড়ে প্ল্যাকার্ড হাতে হেলমেট সচেতনতার বার্তা দিতে দেখা যায় শিলিগুড়ির বাসিন্দা রঞ্জন কুমার শাহকে, যিনি গাড়ি চালকদের মধ্যে সচেতনতা…
Read More
বিশ্ব সংকটের প্রেক্ষিতে শিলিগুড়িতে দুই দিনের আন্তর্জাতিক আলোচনা সভা

বিশ্ব সংকটের প্রেক্ষিতে শিলিগুড়িতে দুই দিনের আন্তর্জাতিক আলোচনা সভা

আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধের ভয়াবহতা, শরণার্থী সংকট ও মানবাধিকারের মতো জ্বলন্ত ইস্যুতে বিশ্বজুড়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময়েই শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রমী আন্তর্জাতিক সম্মেলন। শিলিগুড়ি কলেজ অব কমার্সের উদ্যোগে আগামী ৬ ও ৭ জানুয়ারি, ২০২৫, শহরের দিনবন্ধু মঞ্চে আয়োজিত হচ্ছে এই দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোচনা সভা। এই সম্মেলনকে কেন্দ্র করে শনিবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে শিলিগুড়ি কলেজ অব কমার্সের অধ্যক্ষ ডঃ রঞ্জন সরকার জানান, বর্তমান বিশ্বে যুদ্ধ, গণ-উচ্ছেদ, শরণার্থী সমস্যা ও মানবাধিকারের অবনতি মানব সভ্যতার নৈতিক ভিত্তিকে গভীর সংকটে ফেলেছে। সেই প্রেক্ষাপটেই এই আন্তর্জাতিক মঞ্চ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ডঃ সরকার…
Read More
সাড়ে চার বিঘা জমি নিয়ে প্রতারণার অভিযোগ

সাড়ে চার বিঘা জমি নিয়ে প্রতারণার অভিযোগ

ঠাকুরনগরের সাড়ে চার বিঘা জমি বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি, অভিযোগকারী বাবলু সাহা জানান, প্রায় এক বছর আগে কালিপদ রায়ের কাছ থেকে সাড়ে চার বিঘা জমি কেনেন তিনি। সম্পূর্ণ টাকা দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে জমির রেজিস্ট্রি করে দিচ্ছিলেন না অভিযুক্ত কালিপদ রায়। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনও সুরাহা না হওয়ায় প্রায় দু’মাস আগে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবলু সাহা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দীর্ঘদিন ধরে অভিযুক্তের খোঁজ চালায়। অবশেষে গতকাল ঠাকুরনগরের বাড়ি থেকে কালিপদ রায়কে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
Read More