Blog

মণিপুরে বোমা হামলায় ২ শিশুর মৃত্যু: বিক্ষোভে উত্তাল রাজ্য, কঠোর ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রীর

মণিপুরে বোমা হামলায় ২ শিশুর মৃত্যু: বিক্ষোভে উত্তাল রাজ্য, কঠোর ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রীর

মণিপুরের বিষ্ণুপুর জেলায় গত মঙ্গলবার ভোরে এক ভয়াবহ বোমা হামলায় দুই নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যুর কারণে রাজ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিষ্ণুপুরের মইরাং ট্রংলাওবি এলাকায় গভীর রাতে একটি আবাসিক বাড়িতে এই হামলা হয়, যখন পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হামলায় ৫ বছর বয়সী একটি ছেলে এবং মাত্র ৬ মাস বয়সী এক কন্যাসন্তান প্রাণ হারায়। হামলায় শিশুদের মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার খবর ছড়াতেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। রাজধানী ইম্ফলসহ উপত্যকার বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল, রাস্তা অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার অভিযোগ তুলে দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরিস্থিতির অবনতি হওয়ায় বিষ্ণুপুরসহ…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের কথা মাথায় রেখে এবার পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব পদক্ষেপ। যাত্রীদের কথা মাথায় রেখে তিরুবন্তপুরম উত্তর ও সাঁতরাগাছি মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ রেল। কারণ কিছুদিন আগে হোলির সময় বহু মানুষই বাড়িতে ফিরেছেন, এবার সকলে রঙের উৎসব বাড়িতে কাটিয়ে যে যার কর্মস্থলে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছে। যার ফলে তিল ধারণের জায়গা নেই ট্রেনে। তাই এই কারণবশত বিশেষ অতিরিক্ত ট্রেনের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে এই বিশেষ ট্রেন গুলি টিকিট বুকিং করা যাবে অনলাইন ও অফলাইন দু’রকম…
Read More
বড় সিদ্ধান্ত নিচ্ছে কমিশন

বড় সিদ্ধান্ত নিচ্ছে কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার ভোট হবে মাত্র দুই দফায়। তবে ভোট যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে কমিশন। ২০২১ সালের নির্বাচনে যেখানে আট দফায় ভোটগ্রহণ হয়েছিল, সেখানে এবার ভোট হবে মাত্র দুই দফায়। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাধারণত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের ঠিক আগে পর্যবেক্ষকরা রাজ্যে আসেন। প্রথম দফার ক্ষেত্রে…
Read More
মোদির আগমনে উত্তাল শিলিগুড়ি, কর্মী-সমর্থকের ঢল

মোদির আগমনে উত্তাল শিলিগুড়ি, কর্মী-সমর্থকের ঢল

রবিবার শিলিগুড়ির কাওয়াখালিতে নির্বাচনী প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী Narendra Modi। ওইদিন সকাল থেকেই পাহাড় সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের ঢল নামার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কাওয়াখালি মাঠে সভামঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন দার্জিলিংয়ের সাংসদ Raju Bista। তিনি জানান, প্রধানমন্ত্রীর সভায় কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে দেখতে কর্মী-সমর্থকদের মধ্যে সবসময়ই প্রবল উৎসাহ থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath এবং অসমের মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma-ও প্রচারে আসতে পারেন। এছাড়া এসআইআর-এ নাম বাদ যাওয়ার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী Mamata Banerjee ও…
Read More
দক্ষিণ দিনাজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রস্তুতি চলছে জোরকদমে

দক্ষিণ দিনাজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রস্তুতি চলছে জোরকদমে

আগামী ১১ই এপ্রিল, শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। ‘পরিবর্তন সংকল্প সভা’ নামের এই ঐতিহাসিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই মেগা র‍্যালিকে সফল করতে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে বিজেপি। আজ কুশমণ্ডিতে সভাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। তিনি দলের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের বসার জায়গা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে সুকান্ত মজুমদার জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁর মতে, এই সমাবেশ রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। জনসভায় কয়েক…
Read More
ক্লাব ও এনজিওদের সঙ্গে আলোচনা করে নির্বাচনী সমর্থন চাইলেন নীতিন নবীন

ক্লাব ও এনজিওদের সঙ্গে আলোচনা করে নির্বাচনী সমর্থন চাইলেন নীতিন নবীন

বৃহস্পতিবার একগুচ্ছ দলীয় কর্মসূচি হাতে নিয়ে মালদায় এলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি মালদায় এসেই সোজা পুরাতন মালদার সাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে গিয়ে অংশ নিলেন বিভিন্ন ক্লাব ও এনজিও-কে নিয়ে আয়োজিত ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে। এদিন বেলা একটা নাগাদ নীতিন নবীন সাহাপুরের বেসরকারি হোটেলের সামনে গাড়ি থেকে নামামাত্রই তাকে সাদর অভ্যর্থনা জানান জেলা বিজেপির নেতাকর্মীরা। অভ্যর্থনা জ্ঞাপন পর্ব শেষ হতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি সহ অন্যান্যরা। তাদের সকলকে নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন…
Read More
বিজেপির প্রচারে মেগাস্টার মিঠুন, সুকুমার রায়ের সমর্থনে জমজমাট রোড শো

বিজেপির প্রচারে মেগাস্টার মিঠুন, সুকুমার রায়ের সমর্থনে জমজমাট রোড শো

বিধানসভা নির্বাচনের আবহে কোচবিহার উত্তর কেন্দ্রে বিজেপির প্রচারে নতুন মাত্রা যোগ করলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থী সুকুমার রায়ের সমর্থনে বৃহস্পতিবার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিশাল রোড শো করেন তিনি। ইতিমধ্যেই কোচবিহারের ন’টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। কয়েকদিন আগে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে এসেছিলেন দীপক অধিকারী। এবার উত্তর কেন্দ্রে বিজেপির হয়ে প্রচারে নেমে জনসমাগমে বাড়তি উন্মাদনা আনলেন মিঠুন। বৃহস্পতিবার দুপুরে খাকরাবাড়ি চৌপথি থেকে রাজারহাট পর্যন্ত দীর্ঘ রোড শো করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায় ও কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন। রোড শো ঘিরে রাস্তার দু’ধারে উপচে…
Read More
পশ্চিমবঙ্গ ভোটের আগে প্রচারে জোরকদমে নেমে এলাকার উন্নয়ন তুলে ধরলেন প্রার্থী আনন্দময় বর্মন

পশ্চিমবঙ্গ ভোটের আগে প্রচারে জোরকদমে নেমে এলাকার উন্নয়ন তুলে ধরলেন প্রার্থী আনন্দময় বর্মন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। আজ মাটিগাড়া-নক্সালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন আপার বাগডোগরা মণ্ডলের সেন্ট্রাল বস্তি এলাকায় এক নিবিড় জন সংযোগ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকাল থেকেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সেন্ট্রাল বস্তি এলাকায় ঘোরেন আনন্দময় বর্মন। তিনি প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন। স্থানীয় বাসিন্দাদের আশীর্বাদ চেয়ে তিনি আগামী নির্বাচনে বিজেপিকে জয়ী করার আবেদন জানান। জন সংযোগ চলাকালীন বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজ এবং স্থানীয় বিধায়ক হিসেবে গত কয়েক বছরে এলাকার উন্নতির খতিয়ান তুলে ধরেন আনন্দময় বর্মন। তাঁর…
Read More
প্রবল তুষারপাতে বি*পর্যস্ত পাহাড়

প্রবল তুষারপাতে বি*পর্যস্ত পাহাড়

উচ্চ পার্বত্য সিকিম থেকে দার্জিলিং জেলার সান্দাকফু সমগ্র হিমালয় অঞ্চল এখন তুষারের শুভ্র আবরণে মোড়া। টানা কয়েকদিনের তুষারপাতে উত্তর সিকিমের লাচেন, লাচুং, পূর্ব সিকিমের শেরাথাং, কুপুপ, গ্নাথাং সহ ছাঙ্গু লেক এলাকায় নেমে এসেছে তীব্র শৈত্যপ্রবাহ। পাহাড়ি রাস্তা, ঘরবাড়ির ছাদ, গাছপালা সবই ঢেকে গেছে সাদা চাদরে, সৃষ্টি হয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। অন্যদিকে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৩৬ মিটার উচ্চতায় অবস্থিত সান্দাকফু যেন পরিণত হয়েছে স্বপ্নরাজ্যে। বুধবার দুপুর থেকে শুরু হওয়া তুষারপাত এদিন সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এখান থেকে একসঙ্গে বিশ্বের চারটি উচ্চতম শৃঙ্গ এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোতসে ও মাকালু দেখার বিরল অভিজ্ঞতা পর্যটকদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ। তবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের আড়ালে…
Read More
নৌকায় ভোট প্রচারে বিজেপি প্রার্থী

নৌকায় ভোট প্রচারে বিজেপি প্রার্থী

মালদা জেলার অন্যতম প্রধান সমস্যা নদীভাঙন। সেই সমস্যাকেই নির্বাচনী প্রচারের মূল ইস্যু করে অভিনব প্রচারে নামলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সেনাকর্মী রতন দাস। নদীপথে নৌকা চালিয়ে ভাঙন কবলিত এলাকায় পৌঁছে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করে নজর কাড়লেন তিনি। বৃহস্পতিবার দৌলতনগর অঞ্চলের গোবরাঘাট এলাকা থেকে নিজেই নৌকা চালিয়ে কর্মীদের নিয়ে ইসলামপুর অঞ্চলের ভাঙনপ্রবণ ভাজান্না, কাউয়াটোল, রশিদপুর ও ভাকুরিয়া এলাকায় যান রতন দাস। সেখানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি জানান, বিজেপি সরকার গঠিত হলে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক…
Read More