Blog

ফুটবলার হাতি! জলদাপাড়ার পিলখানায় ফুটবল খেলছে হস্তি শাবক, ভিডিও ভাইরাল

ফুটবলার হাতি! জলদাপাড়ার পিলখানায় ফুটবল খেলছে হস্তি শাবক, ভিডিও ভাইরাল

অবিশ্বাস্য কিন্তু সত্যি! জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানায় এক হস্তি শাবকের ফুটবল খেলার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছোট্ট এই শাবককে দেখা যাচ্ছে ফুটবলটি শুঁড় দিয়ে ঠেলে, কখনও পায়ে ঠোকর মেরে খেলতে। উপস্থিত বনকর্মীরা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। বনকর্মী সূত্রে খবর, এই হস্তি শাবকটি পিলখানায় বড় হচ্ছে অভিভাবক হাতিদের সান্নিধ্যে। শাবকটির খেলাধুলার প্রতি আগ্রহ দেখে বনকর্মীরাও মাঝে মাঝে তাকে বল এনে দেন। তাদের কথায়, “মানুষের মতোই এই শাবক খেলতে ভালোবাসে, বিশেষ করে বল নিয়ে।” ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় উচ্ছ্বাস। কেউ লিখেছেন, “প্রকৃতির মিষ্টি রূপ এটাই!” আবার কেউ বলেছেন, “এই হাতি একদিন হয়তো সত্যিকারের ফুটবলার হবে!” প্রকৃতিপ্রেমীদের মতে, এমন মুহূর্ত…
Read More
প্রশাসনের উচ্ছেদ সিদ্ধান্তে আর্থিক সং*কটে ছোট ব্যবসায়ীরা, বিক্ষো*ভে শামিল

প্রশাসনের উচ্ছেদ সিদ্ধান্তে আর্থিক সং*কটে ছোট ব্যবসায়ীরা, বিক্ষো*ভে শামিল

রাসমেলায় ফুটপাত ব্যবসায়ীদের বসতে না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার কোচবিহার রাসমেলার সামনে জ্যাঙ্কিনস স্কুল মোড়ে শতাধিক ফুটপাত ব্যবসায়ী একত্রিত হয়ে বিক্ষোভে শামিল হন। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছর রাসমেলার সময় তারা নির্দিষ্ট জায়গায় দোকান বসানোর অনুমতি পেয়ে আসছেন। কিন্তু এবছর যানজটের অজুহাত দেখিয়ে প্রশাসন তাদের উচ্ছেদ করেছে। এতে চরম আর্থিক সংকটে পড়েছে বহু ছোট ব্যবসায়ী ও তাদের পরিবার। এক প্রতিবাদী ব্যবসায়ী জানান, “মেইন রোড ব্লক করতে চাই না, শুধু চাই প্রশাসন যেন রাসমেলার ফুটপাতে বসার অনুমতি দেয়। এটাই জীবিকার একমাত্র ভরসা।” ঘটনাস্থলে পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস…
Read More
নয়া কৌশল রাজ্যের বিরোধী দলের

নয়া কৌশল রাজ্যের বিরোধী দলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। সমর্থন বাড়ছে, কিন্তু কলকাতা ও লাগোয়া এলাকায় বারবার ব্যর্থতা ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে। তাই এবার বিধানসভা ভোটের আগে শুরু হচ্ছে বড় প্রস্তুতি। সল্টলেকের দফতরে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই বৈঠকে মূল আলোচ্য বিষয় হল ‘ভোট ম্যাপিং’। লক্ষ্য, কলকাতা ও লাগোয়া এলাকার ২৮টি বিধানসভা কেন্দ্রের রাজনীতির গতিপ্রকৃতি বোঝা। বিজেপি নেতৃত্বের এই বৈঠকে থাকছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও সহকারী পর্যবেক্ষক বিপ্লব দেব। সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের অন্য শীর্ষ নেতৃত্বও। মূলত উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম ও যাদবপুর, এই চারটি সাংগঠনিক জেলার ভোট বিশ্লেষণই…
Read More
নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের তরফে

নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের তরফে

দিন প্রতিদিন ক্রমাগত বেড়ে চলেছে পথদুর্ঘটনা। নিয়ম না মেনে অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালানো, দু চাকার ক্ষেত্রে হেলমেট ব্যবহার না করা থেকে কিংবা স্রেফ অসাবধানতাবশত ঘটে যেতে পারে কোনও বড়সড় দুর্ঘটনা। আর এমন ক্ষেত্রে চিকিৎসা হয়ে দাঁড়ায় বড় মাথাব্যথার বিষয়। এবার চালু হতে চলেছে ক্যাশলেস পরিষেবা। চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে আর দেরি হওয়ার কোনও সুযোগ থাকবে না। পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে করতেই দেরি হয়ে যায় অনেক সময়। অথচ চিকিৎসকরা বলেন, দুর্ঘটনার পর ‘গোল্ডেন আওয়ার’ অর্থাৎ প্রথম ১ ঘন্টায় চিকিৎসা শুরু করতে পারলে বাঁচানো সম্ভব। সেকথা মাথায় রেখেই তাই এবার বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। পথ দুর্ঘটনা…
Read More
ত্রিপুরা রাজ্যে ধ্বংস করা হলো বিকট শব্দ সৃষ্টিকারী মোটর সাইকেলের ৪১০টি সাইলেন্সার

ত্রিপুরা রাজ্যে ধ্বংস করা হলো বিকট শব্দ সৃষ্টিকারী মোটর সাইকেলের ৪১০টি সাইলেন্সার

এই প্রথমবার আদালতের নির্দেশে ত্রিপুরা রাজ্যে প্রকাশ্যে ধ্বংস করা হলো বিকট শব্দ সৃষ্টিকারী মোটর সাইকেলের ৪১০টি সাইলেন্সার। রবিবার রাজধানীর এমবিবি কলেজ মাঠ সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের উদ্যোগে। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গীর সহ অন্যান্য আধিকারিকরা। ট্রাফিক পুলিশ সুপার জানান, গত কয়েক মাস ধরে  বিভিন্ন এলাকায় বিকট শব্দ বাইকের বিরুদ্ধে  অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ নন-স্ট্যান্ডার্ড সাইলেন্সার বাজেয়াপ্ত করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সেগুলিকে রবিবার ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, “বিকট শব্দ কেবল সাধারণ মানুষের অসুবিধাই বাড়ায় না, এটি শব্দ দূষণের অন্যতম প্রধান উৎস। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মানুষের মানসিক শান্তি রক্ষার স্বার্থে এই ধরনের সাইলেন্সারের ব্যবহার বন্ধ করতে…
Read More
টানা দুই অভিযানে অ*বৈধ ম*দ তৈরির সরঞ্জাম উদ্ধার, অভিযুক্তরা পলাতক

টানা দুই অভিযানে অ*বৈধ ম*দ তৈরির সরঞ্জাম উদ্ধার, অভিযুক্তরা পলাতক

গোপন সূত্রে খবরের ভিত্তিতে টানা দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার করল বৈকুণ্ঠপুর বনবিভাগের ধুপারহাট ও রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তবে দুই অভিযুক্তই বনাঞ্চলের ভেতর ও চা বাগানের পথ ধরে পালিয়ে যায়। পুলিশ সূত্রে আরো খবর, ধুপারহাট বৈনাঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে ৮টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি, ৪টি ফানেল ও প্রায় ১২০ লিটার অবৈধ মদ, যা ৬টি প্লাস্টিকের কন্টেনারে রাখা ছিল। অভিযুক্ত ধানেশ রায়, ধূপগুড়ি শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, মদ তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ। ঘটনায় পুলিশের চোখ এড়িয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গা ঢাকা দেয় অভিযুক্ত। অভিযানে আরও প্রায় ৫৫০ লিটার ফারমেন্টেড…
Read More
শীতের শুরুতেই সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড়

শীতের শুরুতেই সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড়

বারে বারে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়ায় উচ্ছ্বসিত পর্যটকের দল। এর ফলে আতঙ্ক থাকলেও সুন্দরবনের প্রতি বাড়ছে পর্যটকদের আকর্ষণ। গত মঙ্গলবার, বারুইপুর পূর্ব বিধানসভার ধোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর থেকে মোট ২৪ জনের একটি পর্যটক দল কুলতলীর কৈখালী থেকে বনদপ্তরের বৈধ পাস নিয়ে 'এমবি মা মঙ্গলচন্ডী' নামক নৌকায় করে কলস ক্যাম্পের দিকে রওনা হয়। বাড়ি ফেরার পথে, বিশালক্ষী খালের ধারে একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখে আনন্দিত হন পর্যটকরা। কোনো রকম বিলম্ব না করে নিজেদের ক্যামেরায় সেই বিরল দৃশ্য বন্দি করে ফেলেন তারা। বাঘের পাশাপাশি কুমির দেখেও উৎফুল্ল হন পর্যটকরা। নৌকার মাঝি চন্দন নস্কর জানান, গতকাল এবং তার আগের দিনও একাধিক…
Read More
অল্পের জন্য প্রাণে বাঁচলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা মিজানুর রহমান

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা মিজানুর রহমান

সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মিজানুর রহমান আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে একটি দলীয় বৈঠক সেরে ফেরার পথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন জলপাইগুড়ি জেলার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মিজানুর রহমান। শুক্রবার গভীর রাতে বীরপাড়া চৌপতি মোড়ে ঘটে এই মারাত্মক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিজানুর রহমানের গাড়িটি ধীরগতিতে চৌপতিতে পৌঁছনোর সময় পিছন দিক থেকে দুটি লরি একের পর এক ধাক্কা মারে। তীব্র ধাক্কায় মিজানুরের গাড়িটি সামনের দিকে ছিটকে গিয়ে আরেকটি গাড়িকে আঘাত করে। মুহূর্তের মধ্যে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও, অলৌকিকভাবে অক্ষত থাকেন মিজানুর রহমান ও তাঁর গাড়িতে থাকা কর্মী-সমর্থকরা। ঘটনার পর মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরপাড়া চৌপতিতে। উপস্থিত মানুষজন ছুটে…
Read More
দুই বাংলার নব্বইয়ের দশকের কবিতা নিয়ে শিলিগুড়ি কলেজে বিশেষ আলোচনা সভা

দুই বাংলার নব্বইয়ের দশকের কবিতা নিয়ে শিলিগুড়ি কলেজে বিশেষ আলোচনা সভা

নব্বইয়ের দশকের দুই বাংলার কবিতা পাঠ, সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল ভাবনার আদান প্রদানকে কেন্দ্র করে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় শিলিগুড়ি কলেজে।অনুষ্ঠানের মূল বিষয় ছিল — “দুই বাংলার নব্বইয়ের দশকের কবিতা পাঠ ও পর্যবেক্ষণ।” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাঙামাটি সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ও কবি ড. মাসুদুল হক। তিনি নব্বইয়ের দশকের কবিদের কাব্যধারা, ভাষার পরিবর্তন ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে কবিতার সম্পর্ক নিয়ে বিশদ আলোচনা করেন। শিলিগুড়ি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. সুজিত কুমার বিশ্বাস জানান, এই আলোচনায় দুই বাংলার নব্বইয়ের দশকের কবি, লেখক ও সাহিত্যিকদের সাহিত্যচর্চা, কাব্য ভাষার বিবর্তন ও তাঁদের ভাবধারা নিয়ে বিশদ বিশ্লেষণ করা…
Read More
১৫ ও ১৬ নভেম্বর, ২০২৫-এ অনুষ্ঠিত হতে চলেছে ‘রোজগার মেলা ২.০’

১৫ ও ১৬ নভেম্বর, ২০২৫-এ অনুষ্ঠিত হতে চলেছে ‘রোজগার মেলা ২.০’

দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার উদ্যোগে শিলিগুড়ির স্যালেসিয়ান কলেজে আগামী ১৫ ও ১৬ নভেম্বর, ২০২৫-এ অনুষ্ঠিত হতে চলেছে 'রোজগার মেলা ২.০'। ২০২৩ সালের রোজগার মেলা ১.০-এর ব্যাপক সাফল্যের পর এটি আরও বড় পরিসরে ফিরতে চলেছে। ৬০টিরও বেশি দেশি-বিদেশি কোম্পানি ১০,০০০-এরও বেশি চাকরির সুযোগ নিয়ে আসছে। ব্যাংকিং, আইটি, রিটেইল, হেলথকেয়ার, ও হসপিটালিটির মতো বড় বড় সেক্টরের শীর্ষ রিক্রুটার হাজির হবেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল ইন্ডিগো এয়ারলাইনস, টাটা গ্রুপ, উইপ্রো, হিরো মোটোকর্প, এইচডিএফসি ব্যাংক, এবং রিলায়েন্স রিটেইল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী শোভা করন্দলাজে অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী সি.…
Read More