23
Feb
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার প্রমাণ দিল মণিপাল হসপিটালস মুকুন্দপুর। হাসপাতালের চিকিৎসকরা এক অত্যন্ত জটিল ও উচ্চ-ঝুঁকিপূর্ণ প্রসব সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন। ২০২৩ সালে কিডনি প্রতিস্থাপন হয় বর্ধমানের ৩৩ বছর বয়সী গৃহবধূ মাধবীলতা কুণ্ডুর। তিনি ১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে আসেন। তখন তাঁর শারীরিক পরিস্থিতি ছিল অত্যন্ত গুরুতর। দীর্ঘমেয়াদী ইমিউনোসপ্রেসিভ থেরাপি, উচ্চ রক্তচাপ এবং আগে থাকা গর্ভপাতের ইতিহাস সবটাই মা ও ভ্রূণ, উভয়ের প্রাণ সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ডঃ উপোল সেনগুপ্ত (নেফ্রোলজি) এবং ডঃ শিল্পিতা ব্যানার্জীর (গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স) নেতৃত্বে একটি মাল্টিডিসিপ্লিনারি টিম এই কঠিন লড়াইয়ের দায়িত্ব নেয়।গর্ভাবস্থার ২১ সপ্তাহে গ্রাফ্ট ডিসফাংশন, তীব্র রক্তাল্পতা এবং সংক্রমণের মতো একাধিক জটিলতা দেখা দিলেও…
