Blog

ভরতপুরের সভামঞ্চে নজর রাজ্য রাজনীতির, ১৩৫ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা

ভরতপুরের সভামঞ্চে নজর রাজ্য রাজনীতির, ১৩৫ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা

ভরতপুরের সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দলের উদ্বোধন আজ। সোমবার সকাল থেকে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অজস্ৰ লোকজন ইতিমধ্যে সভাস্থলে আসতে শুরু করেছে। হুমায়ুন কবীর ইতিমধ্যেই ঘোষণা করেছেন যারা সভাস্থলে আসবেন তাদের কোন সমস্যা হলে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্প লাইন নাম্বার এর ব্যবস্থা করা হয়েছে। এই হেল্পলাইনে ফোন করলে অস্থায়ী ভলেন্টিয়াররা সেই সমস্ত ব্যক্তিদের গাইড করে সভাস্থলে নিয়ে আসবে। আজ বেলা ১২ টার সময় আনুষ্ঠানিকভাবে নতুন দলের উদ্বোধন করবেন হুমায়ুন কবীর। একাধিক প্ররচনার কথা তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। অন্যদিকে যদি শাসক দলের হয়ে পুলিশ কোন বাধা দেয় তাহলে আমার দলের কর্মীরা সেই থানা ঘেরাও…
Read More
বালুরঘাট টাউন ক্লাব ময়দানে শুরু সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন প্রায় ৬০০ প্রতিযোগী

বালুরঘাট টাউন ক্লাব ময়দানে শুরু সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন প্রায় ৬০০ প্রতিযোগী

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আজ ২২শে ডিসেম্বর এবং আগামীকাল তেইশে ডিসেম্বর দুদিন ব্যাপী সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো বালুরঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বিজেপির প্রতিটি সাংসদ সারাদেশব্যাপী তাদের সংসদীয় ক্ষেত্রে  এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। সেই কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আজ থেকে শুরু হলো এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা। বালুরঘাট টাউন ক্লাব ময়দানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। যেখানে দাবা ব্যাডমিন্টন ফুটবল সহ পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে। সুকান্ত মজুমদার জানিয়েছেন তার লোকসভা জুড়ে প্রায় ৬০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। সাংসদ জানিয়েছেন আজ খো খো, ব্যাডমিন্টন এবং দাবা, এই তিনটি…
Read More
মেদলা ওয়াচ টাওয়ার থেকে মিনিটখানেক চিতাবাঘ দর্শনে উচ্ছ্বসিত পর্যটকরা

মেদলা ওয়াচ টাওয়ার থেকে মিনিটখানেক চিতাবাঘ দর্শনে উচ্ছ্বসিত পর্যটকরা

জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে একেবারে খোশমেজাজে মূর্তি নদীর পাড় ধরে হেঁটে যেতে দেখা যায় চিতাবাঘকে। মেদলা ওয়াচ টাওয়ার থেকে প্রায় মিনিট খানেক ধরে চিতাবাঘ চাক্ষুস করতে পেরেছেন পর্যটকরা। এতে তাঁরা খুশি। কার সাফারিতে সচরাচর চিতাবাঘ দেখা যায় না। কিন্তু রবিবার বিকেলে খুব ভালোভাবে পর্যটকরা চিতাবাঘের দর্শন পেয়েছেন। কলকাতা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গার অন্তত জনা ত্রিশ পর্যটক ছিলেন ওয়াচ টাওয়ারে। মূর্তি নদীর ধার ধরে চিতাবাঘের হেঁটে যাওয়ার দৃশ্য তাঁরা মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেছেন।’ বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত যে সাফারি হয়ে থাকে, তাতেই মেদলায় চিতাবাঘের দর্শন মেলে। গাইডরা বলেন, ‘বিকেলের সাফারিতে গোরুমারা থেকে পর্যটকদের নিয়ে পাঁচটি গাড়ি মেদলায় গিয়েছিল।…
Read More
ডেঙ্গুয়াঝার ও ভান্ডিগুড়ি চা বাগানে শিশু ও মায়েদের জন্য সচেতনতা ও সহায়তা কর্মসূচি

ডেঙ্গুয়াঝার ও ভান্ডিগুড়ি চা বাগানে শিশু ও মায়েদের জন্য সচেতনতা ও সহায়তা কর্মসূচি

হিউম্যান ট্রাফিকিং এবং চাইল্ড সেফটি আ্যাওয়ারনেস ক্যাম্প জলপাইগুড়ি। ডেঙ্গুয়াঝার চা বাগান এবং ভান্ডিগুড়ি  চা বাগানে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম স্বেচ্ছাসেবী সংস্থা এবং পূর্ব বর্ধমান জেলার পরশপাথর স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে জলপাইগুড়ি দুটি চা বাগানের প্রায় ৩০০ জন শ্রমিক পরিবারের শিশু ও মায়েদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হলো, এবং শিশুদের হাতে ড্রইং বুক পেনসিল, ইত্যাদি তুলে দেওয়া হলো। পাশাপাশি হিউম্যান ট্রাফিকিং এবং চাইল্ড সেভটি নিয়ে সচেতনতা মুলক ক্যাম্পের আয়োজন করা হয়। ট্রাফিকিং এর উপর একটি ছোট্ট অভিনয় করে দেখায় শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম এর সম্পাদক মধুমিতা দাস। কিভাবে ট্রাফিকিং আটকানো যায় সে নিয়েও আলোচনা করা…
Read More
বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে কলকাতায় আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে কলকাতায় আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বড়দিন ও নিউ ইয়ার উদ্‌যাপন ঘিরে কলকাতা শহরেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, উৎসবের সময় শহরজুড়ে প্রায় ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন নিরাপত্তার দায়িত্বে। গোটা কলকাতা শহরেই পুলিশের বিশেষ নজরদারি চলবে। তবে প্রতি বছরের মতো এবারও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পার্ক স্ট্রিট এলাকায়, যেখানে উৎসবের ভিড় সবচেয়ে বেশি হয়। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ থেকে ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। পাশাপাশি প্রায় ২০ - ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ২৭ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সহ প্রায় ২৫০ জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ…
Read More
ফ্লিপকার্টের ফেস্টিভ সাপ্লাই চেইন এট হার্ট অফ ভারত

ফ্লিপকার্টের ফেস্টিভ সাপ্লাই চেইন এট হার্ট অফ ভারত

ভারতের নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট আজ তাদের ২০২৫ সালের ফেস্টিভ সিজন এবং ‘বিগ বিলিয়ন ডেস’-এর উল্লেখযোগ্য সাফল্যের খতিয়ান প্রকাশ করেছে। এ বছর স্কেল, গতি এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে কোম্পানিটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। এবারের উৎসবে ফ্লিপকার্টের লজিস্টিক নেটওয়ার্ক প্রতি মিনিটে ৫,০০০-এর বেশি শিপমেন্ট সম্পন্ন করেছে। গত বছরের তুলনায় সেম-ডে এবং নেক্সট-ডে ডেলিভারি বেড়েছে ৪৪%। একটি বিশেষ নজির হিসেবে, মাত্র ১৫ মিনিটে বড় অ্যাপ্লায়েন্স ডেলিভারি এবং ৩৬ মিনিটে টিভি ইনস্টলেশন সম্পন্ন করে কোম্পানিটি গ্রাহক সেবায় নতুন নজির গড়েছে। এই বিশাল কর্মযজ্ঞের পেছনে ছিল এআই চালিত ফোরকাস্টিং, রোবোটিক আর্মস এবং স্বয়ংক্রিয় ইনভেন্টরি ম্যানেজমেন্টের মতো উন্নত প্রযুক্তি। এবারের উৎসবের মূল চালিকাশক্তি ছিল টায়ার…
Read More
আগরতলার শত শত স্ট্রিট ফুড বিক্রেতাদের খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ দেবে আইটিসি সানরাইজ

আগরতলার শত শত স্ট্রিট ফুড বিক্রেতাদের খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ দেবে আইটিসি সানরাইজ

সানরাইজ স্বাস্থ্য প্রদেশ ২০২৫ সালের পেটুক সমাবেশ শুরুর আগে তাদের সিএসআর উদ্যোগ উমাঙ্গ-এর অধীনে আজ আগরতলার ১০০ জনেরও বেশি স্ট্রীট ফুড বিক্রেতার জন্য সফলভাবে একটি ফোস্ট্যাক (খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ ও সার্টিফিকেশন) কর্মসূচি পরিচালনা করেছে। এই কর্মসূচিটি ব্র্যান্ডের বর্তমান সিএসআর বা কর্পোরেট সামাজিক দায়িত্বের একটি অংশ, যার লক্ষ্য হল স্ট্রীট ফুড বিক্রেতাদের নিরাপদ ও নিয়মমাফিক খাদ্য-পরিচালনার পদ্ধতি গ্রহণে সাহায্য করার মাধ্যমে একদম নিম্ন স্তরে পৌঁছে খাদ্য সম্পর্কিত স্বাস্থ্যবিধি অনুশীলনে উদ্যোগী করে তোলা। একদিনের এই প্রশিক্ষণ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পৌর কর্পোরেশনের মেয়র শ্রী দীপক মজুমদার। ত্রিপুরায় জনপ্রিয় খাদ্য ও সাংস্কৃতিক…
Read More
পাহাড়ি ঐতিহ্যকে সামনে রেখে ‘ডোকো ট্রেল রান ২০২৫’

পাহাড়ি ঐতিহ্যকে সামনে রেখে ‘ডোকো ট্রেল রান ২০২৫’

খেলাধুলার সঙ্গে সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করল দার্জিলিং পাহাড়ের সোনাদা এলাকার রাজাহাট্টা গ্রামে অনুষ্ঠিত ‘ডোকো ট্রেল রান ২০২৫’। পাহাড়ি জীবনের প্রতীক 'ডোকো’-কে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ ট্রেল রান যেন পাহাড়ের আত্মপরিচয় ও সংগ্রামী জীবনের কথাই নতুনভাবে তুলে ধরল। এই ট্রেল রানে মোট ৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সেরা হন ইয়াকুব তামাং, দ্বিতীয় স্থান অধিকার করেন সুবর্ণা সুব্বা ও তৃতীয় হন লাকপা ছিরিং ভুটিয়া। পাহাড়ের আঁকাবাঁকা পথ, জঙ্গলের ট্র্যাক, খাড়া ঢাল ও ঝিরিপথ পেরিয়ে প্রতিযোগীরা যে দৌড় সম্পন্ন করেন, তা ছিল একদিকে শারীরিক সক্ষমতার পরীক্ষা, অন্যদিকে মানসিক দৃঢ়তারও প্রমাণ। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন…
Read More
মানবিকতার নজির গড়ল ‘ইউথ ফাউন্ডেশন’

মানবিকতার নজির গড়ল ‘ইউথ ফাউন্ডেশন’

শিলিগুড়িতে ফের একবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবী শুভ দাস। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত দিপা রায় বর্মণের চিকিৎসার দায়িত্ব নিয়ে তাঁর পাশে দাঁড়ালেন শুভ দাস ও তাঁর সংগঠন ‘ইউথ ফাউন্ডেশন’। জানা গিয়েছে, পেশায় গাড়ি চালক দিপা রায় বর্মণের স্বামী স্ত্রীর চিকিৎসার জন্য জীবনের প্রায় সমস্ত সঞ্চয় ব্যয় করে ফেলেছেন। পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠছিল। এলাকার কয়েকজন যুবকের উদ্যোগে তাঁকে মুম্বাইয়ে চিকিৎসার জন্য পাঠানো হলেও সেখানে আশানুরূপ চিকিৎসা না পাওয়ায় পরিবার চরম হতাশায় ভুগছিল। এই পরিস্থিতির কথা জানতে পেরে সমাজসেবী শুভ দাস এগিয়ে আসেন। রবিবার ‘ইউথ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ভক্তিনগর এলাকায় ওই পরিবারের ভাড়া বাড়িতে গিয়ে…
Read More
চিকেনে অরুচি? স্বাদ ফিরিয়ে দেবে কর্ণাটকের জনপ্রিয় এই ডিশ

চিকেনে অরুচি? স্বাদ ফিরিয়ে দেবে কর্ণাটকের জনপ্রিয় এই ডিশ

আলু দিয়ে পাতলা ঝোল, পেঁপে, গাজর দিয়ে স্ট্যু কিংবা কষানো মাংস – এই রকমভাবে চিকেন খেতে খেতে মুখে অরুচি ধরে গিয়েছে? আপনার চিকেন-প্রীতি ফিরিয়ে আনতে পারে এই নতুন রান্না - ‘মুরগির ঘি রোস্ট’। কর্ণাটকের ধাঁচে তৈরি এই সুস্বাদু পদ আপনার রসাস্বাদনকে বাড়িয়ে তুলবে অনেকখানি। চলুন রেসিপি জেনে নেওয়া যাক। কী কী লাগবে? মুরগির মাংস ৫০০ গ্রামব্যাড়গি শুকনো লঙ্কা ৮-১০টিগোটা ধনে ২ টেবিল চামচগোটা জিরে ১ চা চামচগোলমরিচ ১ চা চামচমেথি দানা আধ চা চামচটক দই আধ কাপঘি ৪ টেবিল চামচগুড় ১ টেবিল চামচকারি পাতানুন স্বাদমতো কীভাবে বানাবেন প্রথমে ব্যাড়গি শুকনো লঙ্কাগুলি (কর্নাটকের জনপ্রিয় এক প্রকার লঙ্কা) ১৫ মিনিট মতো হালকা…
Read More