Blog

রাজ্যের ৯ জেলায় বাড়তে পারে শৈত্য প্রবাহ, জারি সতর্কতা

রাজ্যের ৯ জেলায় বাড়তে পারে শৈত্য প্রবাহ, জারি সতর্কতা

রাজ্যের একাধিক জেলায় শীতের দাপট আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, এদিন বিকেল থেকে রাজ্যের মোট ন’টি জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। দক্ষিণবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নামতে পারে। এর ফলে দিনের বেশিরভাগ সময় জুড়েই কনকনে শীতের অনুভূতি থাকবে। এদিকে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি…
Read More
ফের বড়পর্দায় ফিরছে ‘নায়ক ২’

ফের বড়পর্দায় ফিরছে ‘নায়ক ২’

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘নায়ক: দ্য রিয়্যাল হিরো’। নায়িকা রানি মুখোপাধ্যায়। অনিল-রানি জুটি মন কেড়েছিল দর্শকদের। ২৫ বছর আগের পর্দার সেই ‘শিবাজী রাও’ চরিত্র আজও অমলিন দর্শকের স্মৃতিতে। ফের বড়পর্দায় আসতে চলেছে ‘নায়ক ২’। নতুন ছবিতে প্রধান চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। ছবির পরিচালক দীপক মুকুট বলেন, “এত তাড়াতাড়ি এই বিষয়ে কিছু বলতে চাই না। সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। কারা অভিনয় করবেন, এখনও পর্যন্ত তা চূড়ান্ত হয়নি।” তবে ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন অনিল কাপুর, এ কথা নিশ্চিত করেন পরিচালক।
Read More
কেক কাটা ও রক্তদান দিয়ে উদযাপিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন

কেক কাটা ও রক্তদান দিয়ে উদযাপিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন

আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শিলিগুড়িতে মানবিক ও অভিনব কর্মসূচির আয়োজন করল শিলিগুড়ি টাউন ১(বি) তৃণমূল যুব কংগ্রেস। প্রিয় দিদির জন্মদিনকে স্মরণীয় করে তুলতে কেক কাটার পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। আজ শিলিগুড়ির এসএফ রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং এই রক্ত সংগ্রহ করে ক্যান্সার হাসপাতালগুলিতে দেওয়া হবে। এই কর্মসূচি প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ব্রত মুক্তি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানবিক কাজের বার্তা দেন। সেই আদর্শকে সামনে রেখেই এই রক্তদান…
Read More
বড় ঘোষণা অ্যামাজনের তরফে

বড় ঘোষণা অ্যামাজনের তরফে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সাম্প্রতিক সময়ে বিশ্বের একাধিক বৃহৎ সংস্থা বিনিয়োগের ক্ষেত্রে ভারতকে বেছে নিয়েছে। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মূলত, এবার অ্যামাজন ভারতে তাদের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের জন্য আগামী ৫ বছরে ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি (ভারতীয় মুদ্রায় ৩১ লক্ষ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে, ২০১০ সাল থেকে কোম্পানিটি ইতিমধ্যেই ভারতে প্রায় ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই নতুন বিনিয়োগ মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক নেটওয়ার্ককে শক্তিশালী করতে ব্যয় করা হবে। অ্যামাজন এমন এক…
Read More
বানেশ্বরপুরে কালিপদ মন্ডলের নেতৃত্বে তৃণমূল র‍্যালি ও পথসভা

বানেশ্বরপুরে কালিপদ মন্ডলের নেতৃত্বে তৃণমূল র‍্যালি ও পথসভা

সোমবার হাওড়া শ্যামপুরের বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি উন্নয়নের পাঁচালী। এদিন বিশাল   র‍্যালি বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচটি বুথ প্রদক্ষিণ করে। উল্লেখ্য বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতটি শ্যামপুরের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কালিপদ মন্ডল এর নিজস্ব গ্রাম পঞ্চায়েত। দিন কয়েক আগেই কালিপদ মন্ডল এর নাম হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামিন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ার পর প্রথম দলীয় কর্মসূচি কি ছিল কালিপদ বাবুর কাছে একটি চ্যালেঞ্জ। এদিন পথসভা জনসভায় পরিণত হয়েছিল। উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি…
Read More
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কঙ্কালীতলায় কম্বল বিতরণ অনুষ্ঠান

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কঙ্কালীতলায় কম্বল বিতরণ অনুষ্ঠান

প্রতিবছরের ন্যায় এ বছরেও কঙ্কালীতলাতে কংকালী মায়ের পুজো দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্ত তম জন্মদিন পালিত হল। এই জন্মদিন উপলক্ষে কঙ্কালীতলা প্রাঙ্গণে কেক কাটা হয় পায়েস বিতরণ ও দুস্থ গরিব মানুষদের জন্য কম্বল বিতরণ করা হলো। প্রায় ১৮ ০০ কম্বল বিতরণ হয় বলে জানা যায়। মুখ্যমন্ত্রী জন্মদিনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, দুবরাজপুরের প্রাক্তন সাংসদ নরেশ চন্দ্র বাউরী, নানুরের বিধায় ক বিধান চন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা-নেত্রীবৃন্দ।
Read More
অর্থসংকটেও অদম্য স্বপ্ন, আন্তর্জাতিক যোগ মঞ্চে চোখ স্নেহাশীষের

অর্থসংকটেও অদম্য স্বপ্ন, আন্তর্জাতিক যোগ মঞ্চে চোখ স্নেহাশীষের

তিন প্রজন্মের যোগ অভ্যাসকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে লড়াই চালাচ্ছে হাওড়ার বাগনান দুই ব্লক এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্র স্নেহাশীষ।এখন সে জেলা,রাজ্য, জাতীয় স্তর টপকে মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্তরের যোগ ব্যায়াম প্রতিযোগিতার প্রশিক্ষক সুভাষ বেরার কাছে কঠোর অনুশীলন করছে। ঘরের ছেলের সাফল্য ও স্বপ্নকে সফল করতে দিন রাত এক করে অর্থ উপার্জন করছেন দাদু ,বাবা সকলেই।তবু সংশয়-শেষ পর্যন্ত মালয়েশিয়া যাওয়া হবে তো? কারন অনেকটাই টাকার প্রয়োজন। কিন্তু হাল ছাড়তে নারাজ বাগনান দুই ব্লকের বীরকুল গ্রামের মান্না পরিবার।
Read More
পিকনিকের মাঝে হাতির দেখা, প্রকৃতির চমকে মুগ্ধ পর্যটকরা

পিকনিকের মাঝে হাতির দেখা, প্রকৃতির চমকে মুগ্ধ পর্যটকরা

পিকনিকের আনন্দে মেতে থাকা পর্যটকদের সামনে আচমকাই হাজির গজরাজ। লাটাগুড়ি জঙ্গলের বুক চিরে যাওয়া জাতীয় সড়কে নির্ভয়ে হেঁটে যেতে দেখা যায় হাতিটিকে। হঠাৎ এই দৃশ্য দেখে রাস্তায় চলাচলরত গাড়িগুলি থমকে যায়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ে বহু মানুষ। কেউ বিস্ময়ে, কেউ আনন্দে মোবাইল ক্যামেরায় ধরে রাখেন সেই মুহূর্ত। ডামডিম এলাকার যুবক পঙ্কজ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। নতুন বছরের শুরুতে এমন প্রাকৃতিক দৃশ্য যেন পর্যটকদের আনন্দে যোগ করল এক অন্য মাত্রা।
Read More
সুখবর, আসছে পাঁচটি নতুন ট্রেন

সুখবর, আসছে পাঁচটি নতুন ট্রেন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। নিত্যযাত্রীদের জন্য এবার সুখবর। কারণ বছর শেষে আরো পাঁচটি নতুন এসি লোকাল চালু হতে চলেছে। যদিও সর্বপ্রথম শিয়ালদহ রানাঘাট রুটে এই এসি লোকাল চালিয়েছে পূর্ব রেল। তারপর একে একে কৃষ্ণনগর, বনগাঁ ও সর্বশেষে কল্যাণী রুটে চালু হয় এই ট্রেন। আরো নতুন পাঁচটি লোকাল আসতে চলেছে এমনটাই জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। জানা গিয়েছে, এবার এসি লোকাল চলবে হাওড়া ডিভিশনে। হাওড়া থেকে ব্যান্ডেল রুটে এই ট্রেনগুলো চালানোর ভাবনা করা হচ্ছে। পাশাপাশি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ জানিয়েছেন হাওড়া থেকে ব্যান্ডেল এর মধ্যে…
Read More
নলেন গুড়–পিঠের স্বাদে মেতেছে ঝাড়গ্রাম, পর্যটনে নতুন রঙ

নলেন গুড়–পিঠের স্বাদে মেতেছে ঝাড়গ্রাম, পর্যটনে নতুন রঙ

শীত এলেই বাঙালির জীবনে উৎসবের আমেজ, আর বাঙালির শীতকাল মানেই নলেন গুড় আর পিঠে-পুলির স্বাদ। সেই স্বাদকে পর্যটক ও স্থানীয়দের পাতে পৌঁছে দিতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র পার্কে শুরু হলো পিঠে-পুলি উৎসব। শীতের মরশুমে ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় মানুষ—সবার ভিড়েই মুখর হয়ে উঠেছে এই মেলা। এক ছাতার নীচে মিলছে জিভে জল আনা নানা ধরনের টাটকা পিঠে–পুলি। ভাপা, পাটিসাপটা, দুধ পুলি থেকে শুরু করে নানান নতুন স্বাদের পিঠে—সবই পাওয়া যাচ্ছে এখানে। জানা গিয়েছে, এবছর এই পিঠে–পুলি মেলায় মোট ২৩টি স্টল বসেছে, যার বিশেষত্ব হল—সমস্ত স্টলই মহিলাদের দ্বারা পরিচালিত। গত শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে মকর সংক্রান্তি পর্যন্ত।…
Read More