Blog

সেবক রোড হিট অ্যান্ড রান মামলায় দেবাংশু পাল চৌধুরী ফের আদালতে

সেবক রোড হিট অ্যান্ড রান মামলায় দেবাংশু পাল চৌধুরী ফের আদালতে

শিলিগুড়ির সেবক রোডের মর্মান্তিক হিট অ্যান্ড রান ঘটনায় গ্রেফতার দেবাংশু পাল চৌধুরীকে চার দিনের পুলিশ হেফাজতের পর আজ ফের আদালতে তোলা হবে। আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান মৃত যুবকের পরিবারের সদস্যরা। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। উল্লেখ্য, সম্প্রতি সেবক রোডে হিট অ্যান্ড রান ঘটনায় মৃত্যু হয় শংকর ছেত্রী নামে এক যুবকের। অভিযোগ, দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার পর তদন্তে নেমে Siliguri Police Station-এর পুলিশ শিলিগুড়ির এক পেট্রোল পাম্প মালিকের ছেলে দেবাংশু পাল চৌধুরীকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে Siliguri Court-এ তোলা হলে মৃতের পরিবারের বিক্ষোভের মুখে পড়তে হয় অভিযুক্তকে। আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ…
Read More
ফরাক্কার শিবনগর এলাকায় বোমা উদ্ধার, তদন্তে  পুলিশ

ফরাক্কার শিবনগর এলাকায় বোমা উদ্ধার, তদন্তে  পুলিশ

আসন্ন নির্বাচনের এখনও ঘোষণা হয়নি তার আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফরাক্কায় শিবনগর এলাকায়। একটি আম ও লিচু বাগান থেকে একটি ব্যাগে প্রায় ১৫টি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে ফরাক্কা থানা-র পুলিশ শিবনগর এলাকায় গাড়ি নিয়ে টহলদারি চালাছিল। সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি পালাতে শুরু করে। পুলিশ তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। রাস্তার পাশের আম ও লিচু বাগানে থেকে উদ্ধার হয় বোমা ভর্তি একটি ব্যাগ। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কি কারনে রাতে…
Read More
আল্ট্রা গ্যাস চুক্তির মাধ্যমে ব্লু এনার্জি মোটরস ফ্লিটের জন্য এলএনজি সরবরাহ নিশ্চিত করে সুপারসনিক

আল্ট্রা গ্যাস চুক্তির মাধ্যমে ব্লু এনার্জি মোটরস ফ্লিটের জন্য এলএনজি সরবরাহ নিশ্চিত করে সুপারসনিক

আজ আল্ট্রা গ্যাস অ্যান্ড এনার্জি লিমিটেডের (ইউজিইএল) সঙ্গে একটি দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহ চুক্তি স্বাক্ষর করার কথা ঘোষণা করেছে সুপারসনিক। ব্লু এনার্জি মোটরসের তৈরি এলএনজি-চালিত ভারী ট্রাকের বহরকে আরও বড় করার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। কলকাতায় স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ইউজিইএল-এর রিটেইল নেটওয়ার্ক ব্যবহার করে এলএনজি সরবরাহের একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা হয়েছে। এর ফলে প্রধান পণ্যবাহী রুটগুলোতে সুপারসনিকের দূরপাল্লার ট্রাকগুলো নিরবচ্ছিন্ন জ্বালানি পাবে। সুপারসনিক যেহেতু তাদের বহরে ব্লু এনার্জি মোটরসের এলএনজি ট্রাকের সংখ্যা বাড়াচ্ছে, তাই এই ট্রাকগুলোর সঠিক পরিচালনা এবং দক্ষতা বজায় রাখার জন্য নির্ভরযোগ্য জ্বালানি পরিকাঠামো অত্যন্ত জরুরি। ইউজিইএল-এর সঙ্গে এই অংশীদারিত্ব নিশ্চিতরূপে এলএনজি সরবরাহ বজায় রাখবে, যা…
Read More
আমাদের লক্ষ্য হচ্ছে সংবিধানের উল্লেখিত ন্যায় অধিকার প্রতিটি নাগরিককে প্রদান করাঃ রাজ্যপাল

আমাদের লক্ষ্য হচ্ছে সংবিধানের উল্লেখিত ন্যায় অধিকার প্রতিটি নাগরিককে প্রদান করাঃ রাজ্যপাল

আমাদের দেশের সংবিধান কেবল একটি আইনি পাঠ্য নয়, এটি একটি পথপ্রদর্শক, যা দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য সমতা এবং স্বাধীনতা নিশ্চিত করে। আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের প্রতি কর্তব্য পালন করা। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে সমস্ত অংশের মানুষের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা- শীর্ষক সেমিনার ও কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন। রাজ্যপাল বলেন, আজকের কর্মশালার বিষয় সকল শ্রেণির জনগণের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা কেবল আলোচনার বিষয় নয়, এটি কার্যকর গণতন্ত্রের একটি ভিত্তি। আমাদের লক্ষ্য হচ্ছে সংবিধানের উল্লেখিত ন্যায় অধিকার প্রতিটি নাগরিককে প্রদান করা। তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ববোধ বলতে বোঝায় যে আপনি একটি নির্দিষ্ট…
Read More
মাসের পর মাস বিদেশে থেকে চাকরি! কোন দেশ দিচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা?

মাসের পর মাস বিদেশে থেকে চাকরি! কোন দেশ দিচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা?

‘ওয়ার্ক ফ্রম হোম’, ‘ওয়ার্ক ফ্রম মাউন্টেন’ বা ‘ওয়ার্ক ফ্রম সি’-এর পাশাপাশি কর্মক্ষেত্রে এবার নতুন সংযোজন ‘ডিজিটাল নোম্যাডস ভিসা’। এই কর্মপদ্ধতিতে ভারতীয়রা এবার বিদেশে মাসের পর মাস থেকে অফিসের কাজ করতে পারবেন। স্পেন, পর্তুগাল, সংযুক্ত আরব আমিরশাহি, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, কোস্টারিকা-সহ ৮টি দেশ ভারতীয়দের জন্য চালু করেছে এই নতুন ব্যবস্থা। এই ভিসার জোরে যেকোনও দেশের কোম্পানিতেই কাজ করা যাবে। তবে সেই কাজ করতে হবে শুধুই অনলাইনে। এছাড়াও মিলবে নির্দিষ্ট দেশের অ্যাপার্টমেন্ট বা সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকার, ভাড়া নেওয়ার ছাড়পত্র। এমনকি সেই দেশে থাকার সময়সীমাও বাড়বে অনেকটাই। মূলত যাঁরা ফ্রিল্যান্সিং করেন এবং কাজের পাশাপাশি দেশ-বিদেশ বেড়াতে  চান, তাঁদের জন্য এই ভিসা খুবই…
Read More
রাসমেলা ময়দানে নীতিন নবীনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, প্রচারে বিজেপি নেতৃত্ব

রাসমেলা ময়দানে নীতিন নবীনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, প্রচারে বিজেপি নেতৃত্ব

আগামী পয়লা মার্চ রাসমেলা ময়দান-এ আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেই কর্মসূচিকে সামনে রেখে প্রচারে ঝাঁপাল জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার ভারতীয় জনতা পার্টি-র কোচবিহার জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বাইক র‍্যালির আয়োজন করা হয়। দলীয় পতাকা হাতে নিয়ে কর্মী-সমর্থকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। র‍্যালিতে অংশ নেন জেলা নেতৃত্ব ও সাধারণ কর্মীরা। শহর জুড়ে শ্লোগান ও প্রচারের মাধ্যমে পয়লা মার্চের সভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয় সাধারণ মানুষকে। জানা গিয়েছে, পয়লা মার্চ রাসমেলা ময়দানে আয়োজিত সভায় উপস্থিত থাকবেন নীতিন নবীন। তাঁর বক্তব্য শোনার জন্য কোচবিহার সহ আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগমের আশা করছে বিজেপি নেতৃত্ব। সেই…
Read More
মার্চের প্রথম সপ্তাহেই ডিএ বৃদ্ধি? কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় সুখবরের ইঙ্গিত

মার্চের প্রথম সপ্তাহেই ডিএ বৃদ্ধি? কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় সুখবরের ইঙ্গিত

CPI-IW সূচকের ভিত্তিতে ২ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনাকেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আসতে পারে বড় সুখবর। অষ্টম বেতন কমিশনের অপেক্ষার মধ্যেই সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ার সম্ভাবনা জোরালো হয়েছে।প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ ও ডিআর বৃদ্ধি কার্যকর হয়। সেই নিয়ম অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধির ঘোষণা মার্চের প্রথম সপ্তাহে হতে পারে বলে জল্পনা চলছে। হোলির আগেই অর্থাৎ ৩ বা ৪ মার্চ সরকার আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে।বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ ডিএ পাচ্ছেন। ২ শতাংশ বৃদ্ধি পেলে তা বেড়ে ৬০ শতাংশ হতে পারে। ডিসেম্বর ২০২৫-এর AICPI (CPI-IW) সূচক…
Read More
​শুক্রবার দুপুরে আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত

​শুক্রবার দুপুরে আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত

প্রায় বেশ কয়েক সেকেন্ড ধরে চলা এই কম্পনে জেলাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দুপুরের এই কম্পনে ঘরবাড়ির আসবাবপত্র, টেবিল-চেয়ার, এমনকি সিলিং ফ্যান ও টিভি পর্যন্ত দুলতে শুরু করে। আজ দুপুর আনুমানিক ১টা ২০ মিনিট নাগাদ হঠাৎই কম্পন অনুভূত হয়। কলকাতা সহ জেলার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার ও সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে কম্পনের মাত্রা ছিল চোখে পড়ার মতো। অনেক বাড়িতে গামলায় রাখা জল ছলকে উঠতে দেখা যায়, যা কম্পনের তীব্রতা প্রমাণ করে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন আবালবৃদ্ধবনিতা। ছোট ছোট শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়, ফলে এলাকায় এক চরম অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। এখনও পর্যন্ত জেলার কোথাও…
Read More
AIUTUC-এর নেতৃত্বে থানা মোড় থেকে মিছিল, বিভিন্ন দাবিতে কর্মসূচি

AIUTUC-এর নেতৃত্বে থানা মোড় থেকে মিছিল, বিভিন্ন দাবিতে কর্মসূচি

জল জীবন যোজনার সুপারভাইজারদের পক্ষ থেকে আজ একটি গুরুত্বপূর্ণ ডেপুটেশন দেওয়া হয়। দুপুর ১টায় জ্যোৎস্নাময়ী স্কুলের পাশের পি এইচ ই দপ্তরে এই ডেপুটেশন জমা দেওয়া হয় বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে। তার আগে বেলা সাড়ে ১২টা নাগাদ থানা মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে সুপারভাইজাররা পি এইচ ই দপ্তরের উদ্দেশ্যে রওনা দেবেন। বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতেই এই ডেপুটেশন কর্মসূচি বলে জানানো হয়েছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে শ্রমিক সংগঠন AIUTUC। সংগঠনের পক্ষ থেকে সকল সুপারভাইজারদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
Read More
সুইগি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ভুবন বাম-কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে

সুইগি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ভুবন বাম-কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে

ভারতের শীর্ষস্থানীয় অন-ডিমান্ড কনভেনিয়েন্স প্ল্যাটফর্ম ‘সুইগি’ তাদের অত্যন্ত জনপ্রিয় ‘গ্রেট ইন্ডিয়ান রেস্তোরাঁ ফেস্টিভ্যাল’ ২০২৬-এর সূচনা করেছে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ভুবন বাম-কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। ভুবন বামের আইকনিক ‘বিবি কি ভাইনস’-এর চরিত্রগুলোকে সঙ্গে নিয়ে এবারের প্রচারের মূল থিম রাখা হয়েছে ‘বিল হাফ, পার্টি ফুল’। আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া দুই মাসব্যাপী এই উৎসবে গ্রাহকরা ক্যাফে, পাব, বার এবং লাক্সারি ডাইনিং সহ বিভিন্ন ক্যাটাগরিতে দারুণ সব অফার উপভোগ করতে পারবেন। এবারের উৎসবে ভারতের ৬০টিরও বেশি শহরের ৪০,০০০-এরও বেশি টপ রেস্তোরাঁয় ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। খাবারের বিলের ওপর এই বিশাল ছাড়ের পাশাপাশি…
Read More