Blog

বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ সহ আটক ৩ পাচারকারী

বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ সহ আটক ৩ পাচারকারী

রবিবার গভীর রাতে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল মালদহের গাজল থানার পুলিশ। রবিবার রাত্রে গাজোল টোল প্লাজা পার করে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে পার্কিংয়ে এসে দাঁড়ায় দুটি লড়ি। গাজোল থানার আধিকারিকদের একটি টিম টল প্লাজার কাছে পেট্রোলিং ডিউটি করাকালীন গাড়ি দুটি দেখে তাদের সন্দেহ হয়। গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদ এর পর তল্লাশি চালানো হলে  গাড়ি দুটি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। খবর পেয়ে ছুটে আসেন গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির জন্য গাজোল বিডিও বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থলে আসেন তারই উপস্থিতিতে সমস্ত নিষিদ্ধ কাপ সিরাপ সিজ করে পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।…
Read More
বিধানসভা লড়াইয়ে শিলিগুড়ি মেয়রের জনসংযোগ তুঙ্গে

বিধানসভা লড়াইয়ে শিলিগুড়ি মেয়রের জনসংযোগ তুঙ্গে

শিলিগুড়ির মেয়র তথা সম্ভাব্য শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব সোমবার সকালে শিলিগুড়ি লক্ষ্মীনারায়ণ মন্দির এবং আনন্দময়ী কালী মন্দিরে পুজো দিলেন। এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি তার আগেই প্রচারের অঙ্গ হিসেবে একদিকে যেমন দেওয়াল লিখন শুরু হয়েছে। তার পাশাপাশি জনসংযোগ শুরু করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এর আগেই তিনি ঘোষণা করেছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে তিনি আর লড়াই করছেন না সেই কেন্দ্রে ইতিমধ্যে ক্রিয়াবিদ স্বপ্না বর্মনের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। ঠিক তার পাশাপাশি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে দল চাইলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেই কারণে দিনক্ষণ ঘোষণার আগেই জনসংযোগে জোর দিয়েছেন তিনি।
Read More
‘সর্বোত্তম সেবা’র মাধ্যমে গবাদি পশুর কল্যাণে উদ্যোগ এসএমএফজি ইন্ডিয়া-র

‘সর্বোত্তম সেবা’র মাধ্যমে গবাদি পশুর কল্যাণে উদ্যোগ এসএমএফজি ইন্ডিয়া-র

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় এনবিএফসি প্রতিষ্ঠান এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট ১৪ ফেব্রুয়ারি ২০২৬-এ তাদের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘পশু বিকাশ দিবস’-এর অষ্টম সংস্করণ আয়োজন করে। ‘সর্বোত্তম সেবা: পশু, পরিবার আর প্রগতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে গবাদি পশুর সুস্বাস্থ্য রক্ষা, পারিবারিক সমৃদ্ধি এবং গ্রামীণ ভারতের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়। ২০১৪ সালে শুরু হওয়া এই উদ্যোগটি বর্তমানে দেশের অন্যতম বৃহত্তম একদিনের গবাদি পশু কল্যাণ কর্মসূচিতে পরিণত হয়েছে। এই বছর দেশের ১৬টি রাজ্যের ৫১০টি ‘এসএমএফজি গ্রামশক্তি’ শাখার মাধ্যমে ১.৫৫ লক্ষেরও বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে এই সংস্থা। এর আওতায় প্রায় ১.৪ লক্ষ গবাদি পশুর চিকিৎসা হয়েছে এবং ১৪,০০০-এর বেশি মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান…
Read More
বাংলার কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কীটপতঙ্গের ক্ষতি মোকাবেলায় গোদরেজ অ্যাগ্রোভেট TAKAI উন্মোচন করেছে

বাংলার কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কীটপতঙ্গের ক্ষতি মোকাবেলায় গোদরেজ অ্যাগ্রোভেট TAKAI উন্মোচন করেছে

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় কৃষিজ-ব্যবসায়িক প্রতিষ্ঠান গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, জাপানের আইএসকে-এর সহযোগিতায় তৈরি ‘Cyclapryn™’ প্রযুক্তি সমৃদ্ধ একটি নতুন ভার্সেটাইল কীটনাশক 'TAKAI' বাজারে আনার কথা ঘোষণা করেছে। এই অত্যাধুনিক কীটনাশকটি শুঁয়োপোকা জাতীয় লেপিডোপ্টেরান কীটপতঙ্গ দ্রুত নিয়ন্ত্রণে আনতে এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদানে অত্যন্ত কার্যকর। কোম্পানিটি ইতিমধ্যে ধান, ভুট্টা, ছোলা এবং সয়াবিনের জন্য লেবেলের অনুমোদন পেয়েছে এবং বাঁধাকপি ও লঙ্কার জন্য অনুমোদনের অপেক্ষায় রয়েছে।ভারতের ‘ধানের ভাণ্ডার’ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গে লেপিডোপ্টেরান কীটপতঙ্গ কৃষি উৎপাদনশীলতার ক্ষেত্রে বড় ঝুঁকির কারণ। ধানের হলুদ মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার আক্রমণে ফলন ২০-৪০% পর্যন্ত কমতে পারে। একইভাবে ভুট্টায় ‘ফল আর্মিওয়ার্ম’ এবং সয়াবিনে ‘স্পোডোপ্টেরা লিটুরা’র আক্রমণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন…
Read More
বাংলাদেশি সন্দেহে ট্রেন থেকে গ্রে*প্তার তিন মহিলা

বাংলাদেশি সন্দেহে ট্রেন থেকে গ্রে*প্তার তিন মহিলা

গুয়াহাটি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে ট্রেন থেকে তিন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা গোহাটি থেকে বেঙ্গালুরু SMVT Express-এ করে যাত্রা করছিলো। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আরো জানা যায়, ধৃতদের বাড়ি বাংলাদেশের। বৈধ নথিপত্র ছাড়াই তারা ভারতে প্রবেশ করেছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্পষ্ট কোনও তথ্য না মেলায় তদন্ত আরও গভীর করা হচ্ছে। রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে তারা এ দেশে প্রবেশ করেছে ও তাঁদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে।
Read More
ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূলে যোগদান ৬১ পরিবারের

ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূলে যোগদান ৬১ পরিবারের

ডাবগ্রাম - ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পোড়া ঝাড় এলাকায় প্রায় ৬১টি পরিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগদান। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কো-অর্ডিনেটর কৃষ্ণ দাস। যোগদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ দাস বলেন, আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে। তিনি দাবি করেন, “আমরা ভালোবাসা দিয়ে মানুষকে দলে স্বাগত জানাই, কাউকে ধমক-চমক দিয়ে নয়।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষকে যদি কেউ ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি আরও জানান, ২০২৪ সালের নির্বাচনে এই এলাকায় দল অনেক ভোটে পিছিয়ে ছিল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের…
Read More
বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে প্রা*ণহানি পাঁচজনের! ক্ষতিপূরণের ঘোষণা মন্ত্রীর

বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে প্রা*ণহানি পাঁচজনের! ক্ষতিপূরণের ঘোষণা মন্ত্রীর

দিনহাটার ভিলেজ টু গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মাণকাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। রবিবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিল রাজ্য সরকার। রবিবার রাতেই দিনহাটা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন উত্তরবঙ্গ উন্নয়ন  মন্ত্রী উদয়ন গুহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেক নিহত শ্রমিকের নিকট আত্মীয়দের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। পাশাপাশি, প্রতিটি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার বিষয়েও সরকার সর্বতোভাবে চেষ্টা করবে বলে তিনি আশ্বাস দেন। মন্ত্রী বলেন, “ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত খবর পৌঁছেছে। তাঁর নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা…
Read More
নিউজউইকের বিচারে মেদান্তা ভারতের সেরা হাসপাতাল

নিউজউইকের বিচারে মেদান্তা ভারতের সেরা হাসপাতাল

গ্লোবাল হেলথ লিমিটেড দ্বারা পরিচালিত গুরুগ্রামের 'মেদান্তা – দ্য মেডিাসিটি', স্ট্যাটিস্তা ইনকর্পোরেটেডের সহযোগিতায় পরিচালিত নিউজউইকের মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ডস বেস্ট হসপিটালস ২০২৬’ র্যা ঙ্কিংয়ে ভারতের এক নম্বর হাসপাতাল হিসেবে নির্বাচিত হয়েছে। এই নিয়ে টানা সপ্তম বছর মেদান্তা বিশ্বের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর তালিকায় স্থান করে নিয়েছে, যা স্বাস্থ্যসেবায় তাদের শ্রেষ্ঠত্ব ও নেতৃত্বের অবস্থানকে পুনরায় নিশ্চিত করে। ২০২৬ সালের এই র্যানঙ্কিংয়ে ভারতসহ অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ৩২টি দেশের ২,৫০০টিরও বেশি হাসপাতালকে মূল্যায়ন করা হয়েছে। এই মূল্যায়ন প্রক্রিয়াটি হাজার হাজার চিকিৎসা বিশেষজ্ঞের সুপারিশ, রোগীর অভিজ্ঞতার তথ্য, হাসপাতালের গুণমানের মাপকাঠি এবং পেশেন্ট-রিপোর্টেড আউটকাম মেজারস (PROMs) ইমপ্লিমেন্টেশন সার্ভের ওপর ভিত্তি করে তৈরি…
Read More
বাগডোগরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ

বাগডোগরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ

নেশার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বাগডোগরা থানার সাদাপোশাকের পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর যৌথ অভিযানে ২৯৪ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুট্টাবাড়ি এলাকার মুনি চা বাগানের কাছে এনএইচ–৩১ সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতে ছিল পুলিশ। তল্লাশি চালিয়ে এক যুবকের কাছ থেকে ২৯৪ গ্রাম ব্রাউন সুগার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃতের নাম বিপুল সিংহ (২৬)। তিনি মালদার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে অনুমান, বাগডোগরায় মাদক পাচারের উদ্দেশ্যেই সে এসেছিল। তবে তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় অভিযুক্ত। পুলিশের…
Read More
সেবক রোড হিট অ্যান্ড রান মামলায় দেবাংশু পাল চৌধুরী ফের আদালতে

সেবক রোড হিট অ্যান্ড রান মামলায় দেবাংশু পাল চৌধুরী ফের আদালতে

শিলিগুড়ির সেবক রোডের মর্মান্তিক হিট অ্যান্ড রান ঘটনায় গ্রেফতার দেবাংশু পাল চৌধুরীকে চার দিনের পুলিশ হেফাজতের পর আজ ফের আদালতে তোলা হবে। আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান মৃত যুবকের পরিবারের সদস্যরা। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। উল্লেখ্য, সম্প্রতি সেবক রোডে হিট অ্যান্ড রান ঘটনায় মৃত্যু হয় শংকর ছেত্রী নামে এক যুবকের। অভিযোগ, দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার পর তদন্তে নেমে Siliguri Police Station-এর পুলিশ শিলিগুড়ির এক পেট্রোল পাম্প মালিকের ছেলে দেবাংশু পাল চৌধুরীকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে Siliguri Court-এ তোলা হলে মৃতের পরিবারের বিক্ষোভের মুখে পড়তে হয় অভিযুক্তকে। আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ…
Read More