Blog

শনিবার শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় কার্যসমিতির বৈঠক

শনিবার শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় কার্যসমিতির বৈঠক

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর ইতিহাসে প্রথমবার উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে অনুষ্ঠিত হল সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী কমিটির বৈঠক — কেন্দ্রীয় কার্যসমিতি (CWC)। আজ ২ আগস্ট ও আগামীকাল ৩ আগস্ট, এই দুই দিনব্যাপী বৈঠকে অংশ নিচ্ছেন দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক কার্যকর্তা ও সংগঠনের শীর্ষ নেতৃত্ব। আজ সকাল দশটায় শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে এই ঐতিহাসিক বৈঠকের সূচনা হয়। উপস্থিত ছিলেন এবিভিপির সর্বভারতীয় সভাপতি অধ্যাপক রাজশরণ শাহী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডাঃ বীরেন্দ্র সিং সোলাঙ্কি, এবং সর্বভারতীয় সংগঠন সম্পাদক শ্রী আশীষ চৌহান। শহরের বিভিন্ন অংশ ইতিমধ্যেই এবিভিপির পতাকা, দেওয়াল লিখন ও ব্যানারে সেজে উঠেছে। এবারে এবিভিপির লক্ষ্য — উত্তরবঙ্গে সংগঠনকে আরও জোরদার…
Read More
বাড়ানো হলো পুজোর অনুদান

বাড়ানো হলো পুজোর অনুদান

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার পুজো কমিটিগুলির জন্য কার্যত উপুড় হস্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একলাফে অনুদান বাড়ল ২৫ হাজার টাকা। এবারে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান পুজো কমিটিগুলিকে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই অর্থকে ‘ঘুষ’ বলে কটাক্ষ করে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজোর জন্য মুখ্যসচিব, পুলিশকে একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ৮০ শতাংশ বিদ্যুৎ খরচ মকুব হয়েছে কমিটিগুলির। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এবছর ২, ৩ এবং ৪ ঠা অক্টোবর…
Read More
সুখবর এল রাজ্যের অর্থদফতরের তরফে

সুখবর এল রাজ্যের অর্থদফতরের তরফে

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। হাতে বাকি আর মাত্র এক মাস সময়। পুজো উপলক্ষে রাজ্যে নয়া ছুটির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৩ সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করেছে রাজ্য। ৩ সেপ্টেম্বর সমস্ত সরকার ও সরকারপোষিত দপ্তর, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত ছুটি থাকবে। যেহেতু এই পুজোর ক্ষেত্রে দিন নির্দিষ্ট থাকে না তাই সরকারি ছুটির তালিকায় করম পুজোর উল্লেখ থাকে না। আগামী ৯ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি মিলবে। এবছর শনিবার পড়েছে রাখি। তবে টানা ছুটি মিলবে ১৫ অগস্টের সময়। এ বছর ১৫ অগস্ট পড়েছে শুক্রবার। সেই দিন এমনিতেই ছুটি থাকছে। এরপর…
Read More
মশাকে নিকেশ করতে জলপাইগুড়ির ১৬টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হল

মশাকে নিকেশ করতে জলপাইগুড়ির ১৬টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হল

ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে মশার বাড়বাড়ন্ত কমাতে শুক্রবার দুপুর একটা নাগাদ ধুপগুড়ি পুরসভার পক্ষ থেকে ১৬টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হল। এই গাপ্পি মাছ মশার লার্ভাকে খেয়ে শেষ করে দেয়। উল্লেখ্য বর্তমানে ধুপগুড়ি সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার ছড়িয়ে পড়ছে। এই দুটি মশা বাহিত রোগ। তাই সেই মশাকে নিকেশ করতেই এদিন গাপ্পি মাছ ছাড়া হল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, অরূপ দে সহ পৌরসভার অনান্য আধিকারিকরা।
Read More
 “হৃদয় স্পর্শ আরোগ্যকেন্দ্রের” উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব

 “হৃদয় স্পর্শ আরোগ্যকেন্দ্রের” উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ডের কাছে নবনির্মিত পশু আশ্রয়কেন্দ্র ‘হৃদয় স্পর্শ আরোগ্যকেন্দ্র”, একটি পশু চিকিৎসালয় (Veterinary Hospital) এবং এসডব্লিউএম (SWM) গাড়ি ধোয়ার জন্য নির্মিত পাম্প রুম-এর উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পাশাপাশি এমএমআইসি ও স্থানীয় কাউন্সিলররা। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। এই পশু চিকিৎসাকেন্দ্রে সমস্ত ধরনের প্রাণীর চিকিৎসা পরিষেবা মিলবে, তবে বিশেষত কুকুরদের চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে শহরের অবহেলিত ও পথপশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি, পরিচ্ছন্নতা বজায় রাখতে গাড়ি ধোয়ার জন্য পাম্প রুমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শহরের পশু…
Read More
ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান

আজ, ১ আগস্ট, ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান। শিলিগুড়ি ইস্টবেঙ্গল রোড সংলগ্ন স্টেডিয়ামের ফুডপ্লাজার সামনে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয় এই উদ্‌যাপন। এদিন সকালে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কেক কেটে ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিন পালন করেন ক্লাবের সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের সদস্য ও বিভিন্ন বয়সের ইস্টবেঙ্গল সমর্থকরা। লাল-হলুদের আবেগে ভরপুর ছিল পুরো এলাকা। ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান জানাতে দেখা যায় অনেককে লাল-হলুদ পতাকা ও টি-শার্ট পরে অংশ নিতে। এই দিনটি শুধু একটি ফুটবল ক্লাবের জন্মদিন নয়, বরং হাজারো ইস্টবেঙ্গলপ্রেমীর কাছে এটি আবেগ, গর্ব এবং আত্মপরিচয়ের…
Read More
শুক্রবার বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের বিশেষ আয়োজন

শুক্রবার বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের বিশেষ আয়োজন

শুক্রবার ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জ্যোতি প্রকাশ কানুরিয়া। এছাড়াও রাজবংশী সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাজবংশী সমাজের প্রতিনিধি ও ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার এসসি, এসটি ও ওবিসি সেলের সভাপতি সাংবাদিকদের জানান, বহুদিন ধরে তারা এই মূর্তি স্থাপনের জন্য আন্দোলন করে আসছিলেন। অবশেষে বহু চেষ্টার পর এই গুরুত্বপূর্ণ স্থান বরাদ্দ হয়েছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এদিনের এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। উপস্থিত রাজবংশী নাগরিকদের মতে, বীর…
Read More
বিএসএ মোটরসাইকেলস বিএসএ স্ক্র্যাম্বলার ৬৫০ এবং বিএসএ ব্যান্টাম ৩৫০-এর আত্মপ্রকাশের ঘোষণা করছে

বিএসএ মোটরসাইকেলস বিএসএ স্ক্র্যাম্বলার ৬৫০ এবং বিএসএ ব্যান্টাম ৩৫০-এর আত্মপ্রকাশের ঘোষণা করছে

সুপ্রসিদ্ধ ঐতিহ্যবাহী ব্রিটিশ ব্র্যান্ড বিএসএ মোটরসাইকেলস গর্বের সাথে দুটি সম্পূর্ণ নতুন মডেল – বিএসএ স্ক্র্যাম্বলার ৬৫০ এবং বিএসএ ব্যান্টাম ৩৫০-এর আত্মপ্রকাশের ঘোষণা করছে। বিএসএ-র যাত্রার এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ ব্র্যান্ডটি আধুনিক যুগের জন্য ক্লাসিক মোটরসাইক্লিংকে নতুন আঙ্গিকে তুলে ধরে চলেছে, এর মাধ্যমে তারা এমন উদ্ভাবন, পারফরম্যান্স এবং স্টাইল নিয়ে আসছে, যার শিকড় ১৮৬১ সাল থেকে চলে আসা এক দীর্ঘ ঐতিহ্যের মধ্যে নিহিত রেয়েছে। দশকের পর দশক ধরে, বিএসএ ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং, কারুশিল্প এবং মোটরসাইকেল চালানোর নির্মল আনন্দের সমার্থক হয়ে এসেছে। আসল ব্যান্টামটি যুদ্ধ-পরবর্তী ব্রিটেনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী প্রজন্মকে গতিশীল করে তুলেছিল এবং যুক্তরাজ্যের সর্বকালের সর্বাধিক…
Read More
দুর্নীতি অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে

দুর্নীতি অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই আরজিকর ঘটনায় আন্দোলনের সময় প্রতিবাদে সরব হয়ে তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। এবার বেআইনি ভাবে বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত না করা ডিগ্রি লেটারহেডে দেখানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করল রাজ্যের মেডিকেল কাউন্সিল। প্রাথমিক তথ্য সংগ্রহের পর রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্যাল কমিটির সামনে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। হাজিরা দিতে হবে তাঁকে। যদিও শান্তনু সেন প্রতিবাদ করে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে রাজ্য মেডিকেল কাউন্সিলে যুক্ত রয়েছেন। বেঙ্গল মেডিকেল অ্যাক্টে অতিরিক্ত…
Read More
বাড়ানো হতে পারে চায়ের পরিমান

বাড়ানো হতে পারে চায়ের পরিমান

ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে উত্তরবঙ্গের নাম। চিরকালই উত্তরবঙ্গের পাহাড় টানে আপামর বাঙালিকে। আর উত্তরবঙ্গ মানেই ভ্রমণ প্রেমিদের সাথে সাথে চা প্রেমিদেরও মনের জায়গা। এবার উত্তরবঙ্গ থেকে আরও বেশি সিটিসি চা কেনার আগ্রহ প্রকাশ করল ওয়েস্টার্ন ইন্ডিয়া টি ডিলার্স অ্যাসোসিয়েশন। চা প্যাকেটজাতকারীদের ওই সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এমন কথা উঠে এসেছে। আহমেদাবাদে আয়োজিত ওই সভায় গুজরাট, রাজস্থান ও মহারাষ্ট্রকেন্দ্রিক ওই সংগঠনটি ডুয়ার্স তথা উত্তরবঙ্গের চা যাতে আরও স্বাস্থ্যবান্ধব হয় তার ওপর জোর দিয়েছে। সেক্ষেত্রে বিপণনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে না বলে সংগঠনের কর্তাদের মূল্যায়ন। সভায় দেশের মাথাপিছু চা পানের পরিমাণ ৮৬৩ গ্রাম থেকে বাড়িয়ে ১…
Read More