Blog

প্রতি বছরের মতো এ বছরেও যুবশক্তি ক্লাবে বাৎসরিক গণেশ পূজার আয়োজন

প্রতি বছরের মতো এ বছরেও যুবশক্তি ক্লাবে বাৎসরিক গণেশ পূজার আয়োজন

রবিবার দুপুরে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় অনুষ্ঠিত হলো যুবশক্তি ক্লাবের বাৎসরিক গণেশ পূজার খুঁটি পুজো। পান্ডাপাড়া পেট্রোল পাম্পের পাশেই প্রতি বছরের মতো এই পূজার আয়োজন করা হচ্ছে। এদিন খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পূজা কমিটির তরফে জানানো হয়েছে, এবারে বিশেষ আকর্ষণ হিসেবে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে ১০০ কেজি ওজনের একটি বিশাল লাড্ডু দিয়ে। পূজা কমিটির সদস্যদের বক্তব্য, প্রতিবছরই কিছু নতুনত্ব আনার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় এবার গণেশ ভক্তদের জন্য এই বিশেষ লাড্ডু নিবেদন করা হবে। আগামী ২৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় পূজার্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় ভক্তদের…
Read More
খারিজ হলো আবেদন

খারিজ হলো আবেদন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। মানিকের পর দুর্নীতি লর দায়ে তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যকেও গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এরপর গত বছর তিন জনাই জামিনে মুক্তি পান। মানিককেও গত সেপ্টেম্বর মাসে শর্তসাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে ফের একবার হাইকোর্টের দ্বারস্থ মানিক ও তার পরিবার। ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাথমিক শিক্ষা…
Read More
বড় পদক্ষেপ রাজ্যের শাসকদলের

বড় পদক্ষেপ রাজ্যের শাসকদলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ পর্ব অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন। এই প্রক্রিয়ায় যেন কোনও প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, তা নিশ্চিত করতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিক ও সাধারণ মানুষের উপর অত্যাচার নিয়েও তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল। এই দুটি বিষয় নিয়ে সংগঠনের পরবর্তী রণকৌশল ঠিক করতে আগামী ৮ অগস্ট একটি বড় ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটেয় শুরু…
Read More
অঙ্গদানের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় মানবসেবা আর কিছুই হতে পারেনা: মুখ্যমন্ত্রী

অঙ্গদানের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় মানবসেবা আর কিছুই হতে পারেনা: মুখ্যমন্ত্রী

অঙ্গদান একটি মহৎ উদ্যোগ, যা অন্যের জীবন বাঁচাতে পারে। একজন মানুষের অঙ্গদানের মাধ্যমে ৮ থেকে ৯টি মানুষের জীবন বাঁচতে পারে। তাই অঙ্গদানের মতো মহৎ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। আজ ১৫তম জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে পতাকা নেড়ে ওয়াকথনের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, অঙ্গদানের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় মানবসেবা আর কিছুই হতে পারেনা। অঙ্গদানের মাধ্যমে মানুষের সেই সেবা প্রদানের সুযোগ রয়েছে। একজন মানুষ মৃত্যুর পরেও তার কিডনি, লিভার, ফুসফুস, হার্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গদান করে অন্য মানুষের জীবন বাঁচাতে পারে।  মুখ্যমন্ত্রী…
Read More
পকোড়া-তেলেভাজার স্বাদে টান আনবে এই রান্নার কৌশলগুলি!

পকোড়া-তেলেভাজার স্বাদে টান আনবে এই রান্নার কৌশলগুলি!

বর্ষাকাল মানেই মুচমুচে খাবারের আলাদা টান। তবে অনেক সময় চেষ্টার পরও চপ, পেঁয়াজি, পকোড়ার মতো তেলেভাজা খাবার ঠিকমতো মুচমুচে হয় না। কিন্তু একজন দক্ষ রাঁধুনি জানেন, রান্নায় স্বাদ ও মুচমুচে ভাব আনতে শুধু অভিজ্ঞতাই নয়, কিছু নির্দিষ্ট কৌশলই যথেষ্ট। যাঁরা নিয়মিত রান্না করেন, তাঁরা প্রতিদিনই একইভাবে সুস্বাদু ও মুচমুচে তেলেভাজা পরিবেশন করতে পারেন। এর জন্য তাঁদের নির্ভর করতে হয় কয়েকটি নির্ভরযোগ্য কৌশলের ওপর। চাইলে আপনিও সেগুলি রপ্ত করে নিতে পারেন। দরকার শুধু কয়েকটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা। ১। পকোড়া বা তেলেভাজা তৈরির জন্য যে মিশ্রণে ডুবিয়ে ভাজা হয়, তা তৈরি করার সময় সাধারণ জল না দিয়ে বরফ ঠান্ডা…
Read More
মালদা পৌরসভায় রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি

মালদা পৌরসভায় রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি

উল্লেখ্য গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী পাড়ার ছোট ছোট কাজগুলোর উপরে বিশেষ নজর দেওয়া শুরু করেছেন তাড়ি অঙ্গরুপে আমার পাড়া সমাধান অনুসারে এক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। শনিবার পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ অটো স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচির মধ্যে দিয়ে দুটি বুথের সকল নাগরিকদের নিয়ে পাড়ার যে সমাধান সমস্যা সেগুলো তুলে ধরা হয়, পাড়ার সমাধানের মধ্যে মোট ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দশ লক্ষ টাকার মধ্যে বিভিন্ন ধরনের ছোট কাজ গুলোকে সমাধান করার ব্যবস্থা করার ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের।  তাই এদিন কাজের সূচনা মধ্যে দিয়ে…
Read More
শুক্রবার ডাঙ্গীপাড়ার ভুয়ো শ্যাম্পু তৈরির কারখানায় হানা দিলেন শিলিগুড়ি থানার পুলিশ

শুক্রবার ডাঙ্গীপাড়ার ভুয়ো শ্যাম্পু তৈরির কারখানায় হানা দিলেন শিলিগুড়ি থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে শিলিগুড়ি পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গীপাড়ার একটি ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে বিভিন্ন নামিদামি কোম্পানির ভুয়ো শ্যাম্পু তৈরি ও প্যাকেটিংয়ের চক্র ফাঁস হয়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি থেকেই নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মূলত উত্তর প্রদেশ ও বিহারের বাসিন্দা। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন : ওসমান (২৮), চাঁদ বাবু (১৮), সাহেল খান (২০), রোহিত (২১), সাহাজন (২০), সামির (২২), বিকি খান (২৬),  সাহিল (১৮), টিটু (২৫)। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা পাটনা থেকে প্রথমে শিলিগুড়িতে আসে এবং বাড়ি ভাড়া নিয়ে এখানে দীর্ঘদিন ধরে নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পুর নকল প্রস্তুত ও বাজারজাত…
Read More
ভারত নেপাল সীমান্ত থেকে দুইজন নারী পাচারকারীকে গ্রেফতার করলেন এস এস বি

ভারত নেপাল সীমান্ত থেকে দুইজন নারী পাচারকারীকে গ্রেফতার করলেন এস এস বি

নেপাল থেকে ৬ তরুণী এবং এক নাবালিকাকে পাচার করা হচ্ছিল হংকংয়ে। শুক্রবার সন্ধ্যায় এসএসবি ছয় তরুণী এক নাবালিকা এবং দুই নারী পাচারকারীকে আটক করে। একটি গোপন সূত্রের নির্দিষ্ট তথ্য পেয়ে, ভারত নেপাল সীমান্তে মোতায়ন ৪১তম ব্যাটালিয়নের ‘সি’ কোয় পানিট্যাঙ্কির QRT ২ জন নারী পাচারকারীকে আটক করে এবং ৭ জন নেপালি মেয়েকে উদ্ধার করে। উদ্ধার হওয়া মেয়েদের মধ্যে ৬ জন তরুনী একজন নাবালিকা। তারা প্রত্যেকেই নেপালের বাসিন্দা। এই ঘটনায় ধৃতদের নাম দীপেশ গুরুং, তার বাড়ি নেপানিয়া, তোরিবাড়ি, বেলগাছি, দার্জিলিং এ। অপর ধৃতের নাম জাপান গুরুং, বাড়ি শঙ্খুয়াসভা, নেপাল। জাপান মূলত নারী পাচারের কারবার চালায় বলেই জানিয়েছে এসএসবি। ধৃত নেপালের বাসিন্দা জাপান…
Read More
শনিবার শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় কার্যসমিতির বৈঠক

শনিবার শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় কার্যসমিতির বৈঠক

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর ইতিহাসে প্রথমবার উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে অনুষ্ঠিত হল সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী কমিটির বৈঠক — কেন্দ্রীয় কার্যসমিতি (CWC)। আজ ২ আগস্ট ও আগামীকাল ৩ আগস্ট, এই দুই দিনব্যাপী বৈঠকে অংশ নিচ্ছেন দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক কার্যকর্তা ও সংগঠনের শীর্ষ নেতৃত্ব। আজ সকাল দশটায় শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে এই ঐতিহাসিক বৈঠকের সূচনা হয়। উপস্থিত ছিলেন এবিভিপির সর্বভারতীয় সভাপতি অধ্যাপক রাজশরণ শাহী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডাঃ বীরেন্দ্র সিং সোলাঙ্কি, এবং সর্বভারতীয় সংগঠন সম্পাদক শ্রী আশীষ চৌহান। শহরের বিভিন্ন অংশ ইতিমধ্যেই এবিভিপির পতাকা, দেওয়াল লিখন ও ব্যানারে সেজে উঠেছে। এবারে এবিভিপির লক্ষ্য — উত্তরবঙ্গে সংগঠনকে আরও জোরদার…
Read More
বাড়ানো হলো পুজোর অনুদান

বাড়ানো হলো পুজোর অনুদান

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার পুজো কমিটিগুলির জন্য কার্যত উপুড় হস্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একলাফে অনুদান বাড়ল ২৫ হাজার টাকা। এবারে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান পুজো কমিটিগুলিকে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই অর্থকে ‘ঘুষ’ বলে কটাক্ষ করে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজোর জন্য মুখ্যসচিব, পুলিশকে একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ৮০ শতাংশ বিদ্যুৎ খরচ মকুব হয়েছে কমিটিগুলির। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এবছর ২, ৩ এবং ৪ ঠা অক্টোবর…
Read More