Blog

এবার থেকে খুব কম সময়েই পৌঁছানো যাবে বিমানবন্দর

এবার থেকে খুব কম সময়েই পৌঁছানো যাবে বিমানবন্দর

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর তিনটি নতুন রুট উদ্বোধন হতে উচ্ছ্বসিত শহরবাসীরা। সবথেকে পুরনো ব্লু লাইনের যাত্রীরাও নতুন রুটগুলির দৌলতে উপকৃত হতে চলেছেন। বিশেষ করে এবার দক্ষিণ কলকাতার বাসিন্দাদের কাছে বিমানবন্দর হয়ে গেল আরও কাছে। শহিদ ক্ষুদিরাম থেকে কেউ মেট্রোয় উঠলে এবার ট্রেন বদল না করেই পৌঁছে যেতে পারবেন সোজা বিমানবন্দরে। আগে ব্লু লাইনের যাত্রীদের মেট্রোয় উঠলে নোয়াপাড়া স্টেশনে নেমে লাইন বদলে ফের নতুন মেট্রো ধরে যেতে হত বিমানবন্দরে। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী, এবার ব্লু লাইনের কিছু মেট্রো সরাসরি নোয়াপাড়া থেকে লাইন বদলে যাবে বিমানবন্দর পর্যন্ত। বর্তমানে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। তাই ব্লু…
Read More
নয়া কৌশল আসন্ন নির্বাচন পূর্বে

নয়া কৌশল আসন্ন নির্বাচন পূর্বে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গল্মহলে সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে জেলায় গেরুয়া শিবিরকে কোণঠাসা করার কৌশল নিয়ে এদিন গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি। প্রসঙ্গত, জঙ্গলমহলে যতই ঘাঁটি শক্ত করুক তৃণমূল, সেখানে বারবার নিজের জায়গা ধরে রেখেছেন সৌমিত্র খাঁ। দুই দফায় বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছেন তিনি। শুধু নিজে নয়, তাঁর হাত ধরে সেখানকার বেশ কয়েকজন বিধায়কও ভালো ফল করেছিলেন।তন্ময় ঘোষও ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। সৌমিত্র খাঁয়ের…
Read More
স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৫ এবার ইউটিউবে

স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৫ এবার ইউটিউবে

ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ, ইউটিউবে স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৫-এর একটি সাহসী পুনর্কল্পনা ঘোষণা করেছে, যা ভারতীয় সিনেমা এবং গল্প বলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদযাপন। এটি কেবল বাকি পুরষ্কার অনুষ্ঠানের মতন আরেকটি অনুষ্ঠান নয়, বরং এটি ম্পাদকীয় বিশ্বাসযোগ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ডিজিটাল প্রসারের এক শক্তিশালী মিশ্রণ।  ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের সাংবাদিকতা -প্রথম নীতি দ্বারা সমর্থিত, পুরষ্কারগুলি সততা এবং যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয়েছে। যার পুরস্কারগুলো একটি স্বাধীন, অলাভজনক সংস্থা, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী এবং সাংস্কৃতিক কণ্ঠস্বরের প্রকৃত উৎকর্ষতার ভিত্তিতে প্রদান করা হবে। গ্রুপের নির্বাহী পরিচালক অনন্ত গোয়েঙ্কা বলেন, "এই পুরষ্কার সেই চেতনাকে সম্মান জানাবে, যারা ভারতের সবচেয়ে সাহসী এবং সবচেয়ে মৌলিক কণ্ঠস্বরকে তুলে ধরবে। আমরা…
Read More
বিশ্ব রেকর্ডে কগনিজেন্ট “ভাইব কোডিং” ইভেন্ট

বিশ্ব রেকর্ডে কগনিজেন্ট “ভাইব কোডিং” ইভেন্ট

কগনিজেন্ট (NASDAQ: CTSH) একটি অনলাইন জেনারেটিভ এআই হ্যাকাথনে সর্বাধিক অংশগ্রহণকারীদের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস™ খেতাব অর্জনের প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন করেছে। ৪০টি দেশের ৫৩,১৯৯ জন কগনিজেন্টাসোসিয়েট একটি ভাইব কোডিং ইভেন্টে অংশ নিয়েছিলেন, যা একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা উদ্ভাবনকে গণতন্ত্রীকরণ এবং স্কেলে এআই সাবলীলতা তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন অফিসিয়াল বিচারক অনলাইন জেনারেটিভ এআই হ্যাকাথনে সর্বাধিক অংশগ্রহণকারীদের বিভাগে কগনিজেন্টের কৃতিত্ব নিশ্চিত করেছেন, যা কেবল অর্জনই করেনি বরং পূর্ববর্তী রেকর্ডটিও ভেঙে দিয়েছে। এই ইভেন্টটি বিশ্ব রেকর্ড হওয়ার পাশাপাশি, এটি ৩০,৬০১ টি ধারণা এবং কার্যকরী প্রোটোটাইপও তৈরি করেছে। এই রেকর্ড-স্থাপনকারী ইভেন্টটি কোম্পানির ব্যবসায়িক ফাংশন - এইচআর, বিক্রয়, প্রকৌশল, অর্থ, আইন,…
Read More
ফের শিলিগুড়ির শিবমন্দির বাজারে সোনার দোকানে ডাকাতি, পুলিশ তদন্ত শুরু করেছে

ফের শিলিগুড়ির শিবমন্দির বাজারে সোনার দোকানে ডাকাতি, পুলিশ তদন্ত শুরু করেছে

সোমবার বেলা বারোটা নাগাদ শিবমন্দির বাজারের এই জুয়েলারিতে প্রথমে এক যুবক সোনার লকেট কিনতে ঢোকেন। বেশকয়েকটি লকেট দেখার পরেও পছন্দ না হওয়ায় সোনার চেইন দেখবেন বলে জানায়। এরপর একের পর এক সোনার মালা দোকানীর কাছ থেকে দেখতে চাইছিলেন ওই যুবক। কিছুক্ষণ বাদেই আরেক যুবক ওই জুয়েলারিতে আসে। সোনার মালা গুলির ওজন এবং দাম নিয়ে দোকানদারের সাথে এক যুবক কথা বলছিলেন। ঠিক সেই সময় অপর যুবক ওই দোকানের কাউন্টারে রাখা ১০ টি সোনার চেইন নিয়ে নিমেষেই চম্পট দেয়। পাশাপাশি প্রথমে যে যুবক সোনার মালা দেখতে ঢুকেছিল, সেও পছন্দ হচ্ছে না বলে কয়েক মিনিটের মধ্যেই দোকান থেকে দৌড়ে বেরিয়ে আসে। এবং রাস্তার…
Read More
শিল্পীদের জন্য কর্মসংস্থানের নতুন মঞ্চ “সৃজন মেলা” শুরু হল জলপাইগুড়িতে

শিল্পীদের জন্য কর্মসংস্থানের নতুন মঞ্চ “সৃজন মেলা” শুরু হল জলপাইগুড়িতে

এই মেলার উদ্বোধন করেছেন জলপাইগুড়ি সদর ব্লকের মাননীয় বিডিও, মিহীর কর্মকার মহাশয়। সদর বিডিও মিহীর কর্মকার জানালেন, “উইংস আর্টিস্ট গ্রুপ”-এর মতো একটি সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সংস্থার এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি মনে করেন, এই ধরনের মেলা তরুণ-তরুণীদের হস্তশিল্পের প্রতি আগ্রহী ও উৎসাহিত করবে। তারা ভবিষ্যতের কর্মসংস্থানের পথ পাবে। তিনি বিভিন্ন সরকারি প্রকল্পে যোগদানের জন্য এই শিল্পীদের আহ্বান জানান। এই মেলায় মোট ২৫টি স্টল রয়েছে। অংশগ্রহণকারী শুধু জলপাইগুড়ি নয়, বরং ইসলামপুর, শিলিগুড়ি এবং মালবাজারের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা তাদের হাতে গড়া শিল্পকর্ম নিয়ে এসেছেন। ক্রেতারা সরাসরি শিল্পীর কাছ থেকে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন, ফলে মধ্যস্বত্তাভোগী দের এড়িয়ে তারা তুলনামূলকভাবে কম…
Read More
নির্মাণ হতে চলেছে দীর্ঘতম সেতু

নির্মাণ হতে চলেছে দীর্ঘতম সেতু

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। একের পর এক মাইলফলক স্থাপন করছে রেল। ইতিমধ্যেই বিশ্বের সবথেকে উঁচু আর্চ ব্রিজ, দীর্ঘতম সুড়ঙ্গ তৈরি করেছে ভারতীয় রেল। এবার দীর্ঘতম সেতুর প্রকল্পও সম্পূর্ণ করে ফেলল ভারতীয় রেল। নিউ কাটনি জংশনে তৈরি হয়েছে এই গ্রেড সেপারেটর ব্রিজটি। সম্পূর্ণ সেপারেটরটি ১৫.৮৫ কিমি দীর্ঘ এক ট্র্যাক পিলারের উপরে নির্মাণ করা হয়েছে। এই গ্রেড সেপারেটরের মাধ্যমে ট্রেনগুলি সম্পূর্ণ শহর বাইপাস করতে পারবে। প্রধানমন্ত্রী গতি শক্তির অধীনে নির্মিত হয়েছে এই ব্রিজটি। প্রকল্পটির প্রধান জানান, এই ব্রিজের ক্ষেত্রে উপরে এবং নীচে দুটি এলিভেটেড গ্রেড সেপারেটর তৈরি করা হয়েছে।…
Read More
বাড়তে চলেছে GST

বাড়তে চলেছে GST

ইঙ্গিত মিলেছিল প্রথমেই, তবে কি এবার সত্যি হতে চলেছে আশঙ্কা। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই GST সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পথে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতিতে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে GST সংস্কারের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। GST তে চার স্ল্যাবের জটিলতা কাটিয়ে এবার থেকে থাকবে মাত্র দু’টি হার, যথা- ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। তবে, ক্ষতিকর ও বিলাসবহুল পণ্যের জন্য রাখা হচ্ছে সর্বাধিক ৪০ শতাংশ করের বিশেষ ব্যবস্থা। বৈঠকে কেন্দ্র জানায়, নতুন সংস্কারের GST থেকে ১২ এবং ২৮ শতাংশ হার তুলে দেওয়া হবে। ফলে দুটি নতুন হার মিলিয়ে সহজ কাঠামোয় GST কার্যকর করা হবে। তবে ক্ষতিকর…
Read More
আবারও কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২

আবারও কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২

আবারও বড় সাফল্য পেল মালদা পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ রবিবার রাতে ছারকাটোলা এলাকায় হানা দিয়ে প্রায় ১ কেজি ৭২০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। অভিযানে ওয়াহেদুর রহমান ও এনজামুল হক নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি টোটোও বাজেয়াপ্ত করা হয়েছে। টোটোটি তল্লাশি চালিয়ে ১৮টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার হয়, যেখানে বিপুল পরিমাণ বেআইনি ব্রাউন সুগার মজুত ছিল। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে আরও কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনায় তল্লাশি ও…
Read More
ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ইডির জালে বিধায়ক

ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ইডির জালে বিধায়ক

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন শাসক দলের আরও এক বিধায়ক। প্রায় ছ’ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কংগ্রেসের বড়ঞা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করল প্রয়োগকারি সংস্থা ইডি (ED)। সূত্রের খবর, সকালে ইডি আধিকারিকরা জীবনকৃষ্ণ সাহার বাসভবনে হাজির হন। অভিযোগ তদন্তের মুখোমুখি হওয়ার সময় তিনি নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরে আধিকারিকরা সেই ফোনগুলি উদ্ধার করেন। এরপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। প্রায় ছ’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপরই তাঁকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, ২০২৩ সালে জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই গ্রেপ্তার করেছিল। প্রায় দেড় বছর তিনি জামিনে মুক্ত ছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি…
Read More