Blog

জগতের মায়া ত্যাগ করে চলে গেলেন জয় বন্দ্যোপাধ্যায়

জগতের মায়া ত্যাগ করে চলে গেলেন জয় বন্দ্যোপাধ্যায়

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের বিদায়বেলায় শেষ শ্রদ্ধা জানাতে রাজনীতি থেকে টেলি জগতের অজস্র মানুষ ঢল ৷ হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে কয়েকবার কিন্তু এভাবে হঠাৎ করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে কেউ ভাবতেই পারেন নি । উনার অভিনয় আজও প্রশংসিত। অভিনয়ের পাশাপাশি শেষের দিকে রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। সবশেষে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য জয় বন্দ্যোপাধ্যায়ের।
Read More
চল্লিশ বসন্ত পেরিয়ে: বিবাহবার্ষিকীতে অনুপম খের ও কিরণ খেরের আন্তরিক পোস্ট

চল্লিশ বসন্ত পেরিয়ে: বিবাহবার্ষিকীতে অনুপম খের ও কিরণ খেরের আন্তরিক পোস্ট

অভিনেতা অনুপম খের এবং তাঁর স্ত্রী কিরণ খের তাঁদের ৪০তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন একে অপরের প্রতি আন্তরিক বার্তা লিখে। দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই বিশেষ দিনের অনুভূতি প্রকাশ করেছেন। কিরণ খের তাঁর পোস্টে অনুপমের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ বার্ষিকী প্রিয় @anupampkher। আমার সেরা বন্ধু এবং সঙ্গী। চমৎকার সব বছরের জন্য ধন্যবাদ। আমার জীবনের সেরা সময়গুলো তোমার সাথেই কেটেছে। আমরা একসাথে পৃথিবী ঘুরেছি, হেসেছি এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ঈশ্বর সবসময় তোমার মঙ্গল করুন। অনেক ভালোবাসা এবং শুভ বার্ষিকী।” অন্যদিকে, অনুপম খের কিরণের স্বাস্থ্য সমস্যার সময়ে তাঁদের কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন। তিনি তাঁর পোস্টে স্যাম হিউগান এবং ক্যাটরিওনা…
Read More
মালদায় ইভটিজিং অভিযুক্তকে বাঁচাতে গিয়ে আক্রান্ত পুলিশ, সালিশি সভার উপর ক্ষোভ

মালদায় ইভটিজিং অভিযুক্তকে বাঁচাতে গিয়ে আক্রান্ত পুলিশ, সালিশি সভার উপর ক্ষোভ

ইভটিজিং-এর প্রতিবাদে এক সালিশি সভায় অভিযুক্তকে মারধর করার পর তাকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের হামলার শিকার হয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুরে। পুলিশি হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, সোমবার হরিশ্চন্দ্রপুরের এক তরুণী মাঠে গরু বাঁধতে গেলে এক যুবক তাকে উত্যক্ত করে। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ নেওয়ার আগেই স্থানীয়রা অভিযুক্তকে নিয়ে সালিশি সভা বসিয়ে মারধর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীদের একাংশ পুলিশের ওপর বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালায়। এমনকি পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। এই ঘটনায় দুই অফিসারসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হকের বিরুদ্ধে সালিশি সভা…
Read More
স্যাটেলাইট পরিষেবা শুরু করছে ইলন মাস্কের স্টারলিঙ্ক

স্যাটেলাইট পরিষেবা শুরু করছে ইলন মাস্কের স্টারলিঙ্ক

ভারতে ইলন মাস্কের স্টারলিঙ্ক তাদের স্যাটেলাইট পরিষেবা শুরু করতে চলেছে। এই পরিসেবা এলে আমাদের দেশের ইন্টারনেট মার্কেটে যে আমুল পরিবর্তন আসবে তা বলা যেতেই পারে। তবে এই ব্যাপারে সংস্থার কর্ণধার নির্দিষ্ট কিছু জানায় নি। গোটা পৃথিবীর প্রতি প্রান্তে পৌঁছে দেওয়া যায়নি ইন্টারনেট ব্যাবস্থা। আর সেখানেই যেতে চলেছে  স্টারলিঙ্ক। ভারতে স্টারলিঙ্কের ইন্টারনেটের স্পিডের কারণে হতে চলেছে এক ইন্টারনেট বিপ্লব। ভুটান বা বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশে ইতিমধ্যেই চালু রয়েছে মাস্কের সংস্থা স্টারলিঙ্ক।
Read More
বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক এক যুবক

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক এক যুবক

পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় দুই কেজি ব্রাউন সুগার। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ। সেখানে একটি চারচাকা গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক কেজি ৯২৬ গ্রাম ব্রাউন সুগার। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় কোটি টাকা বলে অনুমান। ধৃত যুবকের নাম রফিকুল শেখ, মালদার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মালদা থেকে গাড়ি করে মাদক শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল সে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার…
Read More
এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের হাতে গ্রেফতার এক বাংলাদেশী যুবক

এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের হাতে গ্রেফতার এক বাংলাদেশী যুবক

এস এস বি সূত্রে জানা গিয়েছে সোমবার রাত্রি আটটা নাগাদ ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকিতে অরুণ কান্তি রায় নামে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে এস এস বির সীমান্তে টহলরত জাওয়ান রা। ধৃত অরুণ কান্তি রায়ের বাড়ি বাংলাদেশের লালমনিরহাট এলাকায়। ধৃতে কাছে ভারতীয় নকল আধার কার্ড উদ্ধার করেছে ssb। ওই আধার কার্ডে ধৃতের নাম অর্ঘ্য বর্মন রয়েছে। পাশাপাশি ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১৪ টি মোবাইল ফোন এবং সিম কার্ড। এস এস বি সূত্রে জানা গিয়েছে ধৃত বিগত ২ বছর যাবৎ ভারতেই বসবাস করছে বলে দাবি করেছে। ভবেশ বর্মন নামে এক ব্যক্তি তাকে ভারতে আশ্রয় দিয়েছিল বলেই জিজ্ঞাসাবাদে জানায় ধৃত। ধৃতের…
Read More
শিলিগুড়ির জটিল রোগে আক্রান্ত সাত বছরের শ্রেষ্ঠা রায়ের চিকিৎসায় জনগণের কাছে সাহায্য প্রয়োজন

শিলিগুড়ির জটিল রোগে আক্রান্ত সাত বছরের শ্রেষ্ঠা রায়ের চিকিৎসায় জনগণের কাছে সাহায্য প্রয়োজন

বাবা রবি রায় সামান্য টোটো চালক। কয়েক বছর থেকে শিলিগুড়িতে চিকিৎসা চলছে শ্রেষ্ঠার। কিন্তু বর্তমানে সমস্যা জটিল আকার নিয়েছে। অস্বাভাবিক খিচুনি সঙ্গে, যখন তখন অতিউত্তেজিত, চঞ্চল হয়ে ওঠে। আঁচড়ে, কামড়ে দিতে থাকে মেয়েটি।প্রয়োজন সুচিকিৎসা। সেজন্য নিয়ে যেতে হবে ভিনরাজ্যে। প্রয়োজন অনেক টাকার। সাহায্যের জন্য এগিয়ে এসেছেন প্রতিবন্ধী (অন্ধ) মৃন্ময় সিংহ। মৃন্ময় আজ শ্রেষ্ঠার পরিবারকে শিলিগুড়িতে নিয়ে আসেন। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে জনগণের কাছে সাহায্যের আবেদন করে পরিবারটি।সেজন্য দেওয়া হয়েছে রবির 9851449673 মোবাইল নম্বর। এই নম্বরে সাহায্য পাঠিয়ে পরিবারটিকে সাহায্য করা যাবে। আপনার সাধ্যমতো সাহায্য করে শিশুটির প্রাণ বাঁচাতে সাহায্য করুন। এছাড়াও শেয়ার করে অন্যের কাছে অসহায় পরিবারটির আবেদন…
Read More
চুরি যাওয়া সোনার অলংকার সহ দুই যুবককে গ্রেফতার করল এন জে পি থানার পুলিশ

চুরি যাওয়া সোনার অলংকার সহ দুই যুবককে গ্রেফতার করল এন জে পি থানার পুলিশ

সম্প্রীতি কিছুদিন আগে এন জে পি রেল কোয়ার্টারে চুরি চুরি যাওয়া সোনা ও রুপোর অলংকার উদ্ধারের পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করল এন জে পি থানার পুলিশ। এই ঘটনায় দুই অভিযুক্ত বর্তমানে পুলিশের জালে। গত ১৩ই জুলাই ভোর রাত্রে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাবের সামনে চাঞ্চল্যকর একটি চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকের অভিযোগ সেই রাতে বাড়ির সকল সদস্যদের উপর নেশার ওষুধ স্প্রে করে সকলকে অচেতন করে চুরির ঘটনা ঘটায় চোরের দল। ঘরের আলমারির লকার ভেঙে  সোনার গয়না সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর। খবর পাওয়া মাত্রই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তের…
Read More
ঘূর্ণাবর্তের জেরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জেরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়তে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিস্থিতি বদলে গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ – মূলত পরিষ্কার আকাশ থাকলেও কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। বুধবার উত্তরবঙ্গের – জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ – ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে…
Read More
শিলিগুড়িকে পরিবেশবান্ধব শহর গড়ার পথে বড় পদক্ষেপ পুরনিগমের

শিলিগুড়িকে পরিবেশবান্ধব শহর গড়ার পথে বড় পদক্ষেপ পুরনিগমের

শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরনিগম। সোমবার শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে শিলিগুড়ি পুরনিগম ও স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সি (সুডা)-র যৌথ উদ্যোগে ৪৭.১৫ কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। এই প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ সদস্য মানিক দে, শোভা সুবা সহ একাধিক অতিথি। মেয়র গৌতম দেব জানান, নতুন এই প্রকল্পের মাধ্যমে শহরের বর্জ্য ব্যবস্থাপনা অনেকটাই আধুনিক ও সুসংগঠিত হবে। পাশাপাশি শিলিগুড়িকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। মেয়র আরো জানান, এই প্রকল্প চালু হলে শহরে বর্জ্য প্রক্রিয়াকরণ ও…
Read More