Blog

জরিমানা আর নিষিদ্ধতার বিরুদ্ধে হকারদের আন্দোলন, সাত দিনের আলটিমেটাম রেল দপ্তরে

জরিমানা আর নিষিদ্ধতার বিরুদ্ধে হকারদের আন্দোলন, সাত দিনের আলটিমেটাম রেল দপ্তরে

কেউ চা বিক্রি করে, কেউ ঘুঘনি, আবার কেউ রুটি - সবজি বিক্রি করে কোনওমতে সংসারের হাল ধরেছেন। সেই রুজি - রুটিতেই এবার বাধা হয়ে দাঁড়িয়েছে রেল দপ্তর - এই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন এনজেপি স্টেশনের হকাররা। রেলের ভিতরে বা স্টেশন চত্বরে ছোটখাটো ব্যবসা করলেই জরিমানা করা হচ্ছে, যার অঙ্ক হাজার টাকারও বেশি। ফলে চরম সংকটে পড়েছেন বহু হকার। অনেকেই রেলকর্মীদের চোখ এড়িয়ে ব্যবসা চালালেও, অনেকে জরিমানার ভয়ে দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে। এর ফলে পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে বহু হকারের। রেলের এই দমন - পীড়নমূলক নীতির প্রতিবাদে ব্যবসার সামগ্রী নিয়েই রেল আধিকারিকের দপ্তরের সামনে হাজির হন হকাররা। এডিআরএম অফিসের…
Read More
শিলিগুড়িতে ফ্লাইওভার থেকে যানজট কমাতে আধুনিক পরিকল্পনা

শিলিগুড়িতে ফ্লাইওভার থেকে যানজট কমাতে আধুনিক পরিকল্পনা

শহরের যানজট সমস্যা মেটাতে ও সৌন্দর্যায়নের লক্ষ্যে বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভারকে কেন্দ্র করে একাধিক বড় পরিকল্পনার কথা জানাল শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। শুক্রবার মেয়র গৌতম দেব জানান, ফ্লাইওভারের শুধু উপরের অংশ নয়, নিচের অব্যবহৃত জায়গাকেও সাধারণ মানুষের জন্য ব্যবহারোপযোগী করে তোলা হবে। মেয়রের বক্তব্য অনুযায়ী, ফ্লাইওভারের নিচে গড়ে তোলা হবে আধুনিক পার্কিং জোন, যা এলাকায় যানজট কমাতে সাহায্য করবে। পাশাপাশি শিশুদের জন্য থাকবে আলাদা প্লে-জোন। সবুজায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে সারিবদ্ধভাবে গাছ লাগানো হবে এবং ফ্লাইওভারের পিলারগুলিতে করা হবে শিল্পকর্ম ও চিত্রাঙ্কন। এছাড়াও বিবেকানন্দ রোডে যেসব দোকান পূর্বে উঠে গিয়েছিল, সেখানে ফ্লাইওভারের দু’পাশে প্রায় দেড়শ দোকান বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে। এ…
Read More
জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেল প্রকৃত মালিকেরা

জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেল প্রকৃত মালিকেরা

জলপাইগুড়ি পুলিশের চেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৬ টি ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার পার্থ সিনহা কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য আধিকারিক এবং পুলিশকর্মীরা। মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা। পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Read More
রমেশ বনসাল ও সম্পর্কিত স্থানে ইডির হানা, আর্থিক লেনদেনের খোঁজ

রমেশ বনসাল ও সম্পর্কিত স্থানে ইডির হানা, আর্থিক লেনদেনের খোঁজ

বালি ও কয়লা কাণ্ডে তদন্তের অংশ হিসেবে শুক্রবার ভোরে আসানসোলের রানিগঞ্জ ও জামুরিয়া এলাকায় একযোগে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ছ’টা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়িতে করে ইডির একটি দল জামুরিয়ায় পৌঁছয়। ইডি সূত্রে জানা গেছে, জামুরিয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় অবস্থিত ব্যবসায়ী রমেশ বনসালের বাসভবন, তাঁর দুই ছেলে সুমিত বনসাল ও অমিত বনসালের আবাস, পাশাপাশি পাঞ্জাবি মোড়ে অবস্থিত একটি হার্ডওয়্যার এবং ওই এলাকার একটি গুদামেও একযোগে তল্লাশি চালানো হয়। অন্যদিকে, জামুরিয়া হাটতলা এলাকায় অবস্থিত বনসাল হার্ডওয়্যারেও ইডির তল্লাশি অভিযান চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বালি ও কয়লা কাণ্ডের আর্থিক লেনদেন…
Read More
এবার প্রকল্পের টাকা পাবে সাধারণ মানুষ

এবার প্রকল্পের টাকা পাবে সাধারণ মানুষ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। বিধানসভা ভোটের আগে সামাজিক প্রকল্পগুলির দিকে যে রাজ্য সরকার বাড়তি নজর দেবে তেমনটাই মনে করা হচ্ছিল। এরই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়তে চলেছে রাজ্য। ‘বাংলার বাড়ি’ বা আবাস যোজনার অধীনে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ সাহায্য পাঠানোর প্রক্রিয়া আগামীকালই শুরু হয়ে যাবে। জানা যাচ্ছে, এই দফায় মোট ২০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়…
Read More
জিও-বিপি-এর নতুন পেট্রোল ফর্মুলা ইঞ্জিন পরিষ্কার করে, মাইলেজ বাড়ায়

জিও-বিপি-এর নতুন পেট্রোল ফর্মুলা ইঞ্জিন পরিষ্কার করে, মাইলেজ বাড়ায়

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মাননীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি আজ গোয়ায় আয়োজিত 'ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬'-এ জিও-বিপি-এর (জিও-বিপি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং বিপি’র যৌথ উদ্যোগ রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড বা আরবিএমএল-এর অপারেটিং ব্র্যান্ড) উদ্যোগে এক যুগান্তকারী অ্যাকটিভ টেকনোলজি পেট্রোল লঞ্চ করেছেন। জিও-বিপি’র অ্যাকটিভ টেকনোলজি সমৃদ্ধ এই পেট্রোল ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশগুলো পরিষ্কার রাখতে ডিজাইন করা হয়েছে; এটি শক্তিশালী ক্লিন-আপ ক্ষমতা সহ আসে যা ইঞ্জিনের পারফরম্যান্স পুনরুদ্ধার ও রক্ষা করে এবং সাধারণ পেট্রোলের তুলনায় চালকদের প্রতি বছর ১০০ কিলোমিটার পর্যন্ত অতিরিক্ত পথ চলতে সাহায্য করে। আর এই সব সুবিধাই এখন থেকে পাওয়া যাবে কোনও অতিরিক্ত খরচ ছাড়া। গ্রাহকদের জন্য সুবিধাসমূহ: জিও-বিপি-র…
Read More
বক্সা টাইগার রিজার্ভে কেঁচোর সার উৎপাদনে বদলাচ্ছে গ্রামের অর্থনীতি

বক্সা টাইগার রিজার্ভে কেঁচোর সার উৎপাদনে বদলাচ্ছে গ্রামের অর্থনীতি

কেঁচোর সার উৎপাদনের মাধ্যমে স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছেন আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত পানিঝোড়া বই গ্রামের মহিলারা। এই মুহূর্তে গ্রামের প্রায় ৫০ জন মহিলা কেঁচোর সার তৈরি করে নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে হর্টিকালচার দফতরের পক্ষ থেকে গ্রামবাসী মহিলাদের জন্য দু’দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ কেঁচোও সংশ্লিষ্ট দফতর থেকেই সরবরাহ করা হয়েছে। কেঁচোর সার উৎপাদনের জন্য প্রথমে মাটি থেকে প্রায় দুই ফুট উঁচু করে ছোট ছোট বেড তৈরি করা হয়। এরপর ধাপে ধাপে বেডের একেবারে নিচে মাটি, তার উপর কলাগাছের বাকল, খড়, কচুরিপানা ও শেষে কেঁচো দেওয়া হয়।…
Read More
ভিআইপি নোটিস ছাড়াই মুর্শিদাবাদে আমির, অরিজিতকে ঘিরে জোর জল্পনা

ভিআইপি নোটিস ছাড়াই মুর্শিদাবাদে আমির, অরিজিতকে ঘিরে জোর জল্পনা

এক হাতে লাটাই, অন্য হাতে ঘুড়ির সুতো। মুক্ত আকাশে উড়ছে হলুদ পেটকাটি ঘুড়ি। দৃশ্যটা যেন ঠিক ‘১৯৪৭ আর্থ’ ছবির পর্দা ছেড়ে বাস্তবে নেমে এসেছে। তবে এ বার বড়পর্দা নয় বাস্তবেই ঘুড়ি ওড়াচ্ছেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। স্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ির ছাদ। দুপুরবেলা কোনও রকম ভিআইপি মুভমেন্টের আগাম খবর ছাড়াই আচমকা জিয়াগঞ্জে হাজির হন আমির খান। জেলা পুলিশ বা স্থানীয় থানার কাছেও আগে থেকে কোনও তথ্য ছিল না। বম্বার জ্যাকেট ও হালকা জলপাই রঙের ট্রাউজারে অরিজিতের বাড়ির গলিপথ ধরে হেঁটে যেতে দেখা যায় তাঁকে। প্রথমে চোখে বিশ্বাস না হলেও, মুহূর্তের মধ্যেই বুঝে যান স্থানীয় বাসিন্দারা ইনিই তো…
Read More
শিক্ষামূলক ভ্রমণে প্রকৃতির পাঠ নিল শিলিগুড়ির খুদে ছাত্রীরা

শিক্ষামূলক ভ্রমণে প্রকৃতির পাঠ নিল শিলিগুড়ির খুদে ছাত্রীরা

শিক্ষা যে শুধুই শ্রেণিকক্ষ আর পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়  সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিল শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুল। পড়ুয়াদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর লক্ষ্যে মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস ফাইভের প্রায় ১৫০ জন ছাত্রীকে নিয়ে আয়োজন করা হয় শিক্ষামূলক ভ্রমণ। গন্তব্য ছিল বেঙ্গল সাফারি পার্ক। প্রকৃতি ও বন্যপ্রাণের সঙ্গে সরাসরি পরিচয়ের মাধ্যমে পড়ুয়াদের শেখার পরিধি বাড়ানোই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। সবুজ পরিবেশে পশু-পাখির জীবনযাপন, খাদ্যাভ্যাস ও জীবনচক্র সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পায় ছাত্রীরা। এই শিক্ষামূলক ভ্রমণে উপস্থিত থেকে ছাত্রীদের শুভেচ্ছা ও উৎসাহ জানান ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি শীল সিনহা। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন অভিজ্ঞতা শিশুদের…
Read More
সিবিএসই ২০২৬-এর আগে বিনামূল্যে পরীক্ষার সহায়তা সহ দেশব্যাপী দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিজিক্সওয়াল্লাহ তার দরজা খুলে দিয়েছে

সিবিএসই ২০২৬-এর আগে বিনামূল্যে পরীক্ষার সহায়তা সহ দেশব্যাপী দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিজিক্সওয়াল্লাহ তার দরজা খুলে দিয়েছে

এডুকেশন কোম্পানি ফিজিক্সওয়ালাহ্‌ (PW) ২০২৬ সালের ক্লাস ১০, সিবিএসই বোর্ড পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্টুডেন্ট সাপোর্ট উদ্যোগ ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের ক্লাস ১০-এর যেকোনো ছাত্রছাত্রী বিনামূল্যে নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে এবং বিশেষজ্ঞদের গাইডেন্স পাবে। এটি শুধু PW-এর নিজস্ব স্টুডেন্টদের জন্য নয়, দেশের যেকোনো ক্লাস ১০-এর ছাত্রছাত্রী এতে অংশ নিতে পারবে। উদ্যোগটির লক্ষ্য পরীক্ষার সময় ছাত্রদের পড়াশুনোর চাপ কমানো এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি।   PW বোর্ড পরীক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য সারা দেশে অফলাইন প্রি-বোর্ড পরীক্ষা আয়োজন করবে বিজ্ঞান এবং গণিত বিষয়ে, যা PW-এর নিজস্ব ফিজিক্যাল সেন্টারগুলিতে অনুষ্ঠিত হবে যেমন বিদ্যাপীঠ, পাঠশালা এবং টিউশন সেন্টার। এর ফলে…
Read More