Blog

মালদার নতুন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রীতি গোয়েল

মালদার নতুন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রীতি গোয়েল

এদিন নতুন জেলাশাসককে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেন আগের জেলাশাসক নীতিন সিংহানিয়া। এদিন দুপুরে মালদার কালেক্টরেট ভবনে দুই জেলাশাসক নিজস্ব অফিস রুমে ফুলের তোড়া দিয়ে একে অপরকে শুভেচ্ছা বার্তা জানান। তবে এদিন আগের জেলাশাসক নীতিল সিংহানিয়া বদলি হাওয়া যাওয়া নিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি কর্মচারীর সংগঠনের কর্মকর্তারা ভারাক্রান্ত মন নিয়ে বিল্ডিংয়ের সামনে এসে জমায়েত হন। এদিন সংশ্লিষ্ট সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও নতুন এবং পুরনো জেলাশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, ২০২২ সাল থেকে মালদার জেলাশাসক হিসেবে দায়িত্ব সামলেছেন নীতিন সিংহানিয়া। তাঁকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের জেলাশাসক হিসাবে। নতুন জেলাশাসক প্রীতি গোয়েল এসেছেন দার্জিলিং থেকে।
Read More
নদীয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে ভক্তদের সমাগম

নদীয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে ভক্তদের সমাগম

কয়েক কেজি সোনার অলংকারে সজ্জিত দেবী মূর্তি। ভক্তদের দেওয়া দানে অলংকারে সুসজ্জিত হয়ে ওঠে দেবী। সংসারের মঙ্গল কামনা এবং বিভিন্ন কারণ নিয়ে দেবীর শরণাপন্ন হন ভক্তবৃন্দরা। নদীয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী দেবী বুড়িমার নাম ছড়িয়ে রয়েছে জগৎ জুড়ে। দেবী অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত প্রত্যেকের কাছে। প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনায় ছুটে আসে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা, যা এ বছরও নজর করা ভিড় ভক্তদের। ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, এছাড়াও সুব্যবস্থাও করা হয়েছে ভক্তদের জন্য। বৃহস্পতিবার সকাল থেকে দেবীর কাছে পুজো অর্পণ করার জন্য লম্বা লাইন পড়ে যায় ভক্তদের। জানা গেছে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়…
Read More
জনশৌচাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে সাধারণ মানুষ

জনশৌচাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে সাধারণ মানুষ

ইংলিশবাজার পুরসভার নিজস্ব জনশৌচাগারের বিদ্যুৎ সংযোগ হঠাৎই বিচ্ছিন্ন করে দিল রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানি। বৃহস্পতিবার মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় অবস্থিত ওই শৌচাগারে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়ে স্থানীয় মানুষজন ও পথচারীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, “এই জনশৌচাগারের বিদ্যুৎ বিল কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকার পরিশোধ করে। তবুও কোনো রকম পূর্বনোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ঠিক হয়নি।” চেয়ারম্যানের দাবি, সংযোগ বিচ্ছিন্ন করার আগে বিদ্যুৎ দপ্তরের উচিত ছিল পুরসভাকে লিখিতভাবে জানানো। তবে সেই প্রক্রিয়া মানা হয়নি। কৃষ্ণেন্দু বাবু আরও বলেন, “ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। দ্রুত ওই জনশৌচাগারের বিদ্যুৎ…
Read More
অবশেষে রাজ্যেও শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ

অবশেষে রাজ্যেও শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। তার আগেই তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এসআইআরের চূড়ান্ত তালিকা ধরেই রাজ্যে বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা, যেমন বিহারে চলছে। ভোটার তালিকা সংশোধনের শুরুর তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই ভোটারদের মধ্যে প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গের এসআইআরে কী কী নথি প্রয়োজন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এবং কারা অবৈধ ভোটার। বিহারের এসআইআর এবং পশ্চিমবঙ্গের এসআইআরের পার্থক্য কী? এইসব প্রশ্নের উত্তর দিয়েছে জাতীয়…
Read More
পুরসভার তরফে নেওয়া হলো সিদ্ধান্ত

পুরসভার তরফে নেওয়া হলো সিদ্ধান্ত

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। চাপ বাড়ছে ধাপার উপরে। তাই আবর্জনা ফেলার নতুন জায়গা খুঁজতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। ধাপার পাশাপাশি নতুন একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে এবার প্রায় ৭৩ হেক্টর কৃষিজমি অধিগ্রহণ করল কলকাতা পুরসভা। ধাপার পাশেই গড়ে উঠতে চলেছে এই নতুন ডাম্পিং গ্রাউন্ড। মূলত ধাপার উপর থেকে চাপ কমাতে এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পরিকাঠামো গড়ে তুলতেই এই নতুন জায়গার ব্যবস্থা করা হয়েছে। নতুন ল্যান্ডফিল সাইট থেকে ধাপার সম্প্রসারণের কাজে ব্যবহৃত হবে এই নতুন জমি। কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ বর্তমানে দিন প্রতি ১৫০০ টন বর্জ্য থেকে সার, প্লাস্টিকজাত…
Read More
জেনে নিন ব্যস্ত সকালে সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট আইডিয়া

জেনে নিন ব্যস্ত সকালে সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট আইডিয়া

সকালে অফিস হোক কিংবা বাচ্চাদের স্কুলে যাওয়া, নানা কারণেই ব্রেকফাস্টের সময় প্রায় সব বাড়িতেই থাকে তাড়াহুড়ো। এই তাড়াহুড়োর জন্যই অনেকসময় সকালে আর খাওয়া হয়ে ওঠে না। এই তাড়াহুড়োর সময়ে বেছে নিতে পারেন এক স্বাস্থ্যকর খাবার - ছাতু। প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম ছাতু। পেশি শক্তিও বাড়ায়। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও উপকারী ছাতু। কীভাবে খাবেন? ছাতু মাখা : ছাতুতে সামান্য সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, লঙ্কা মিশিয়ে তাতে অল্প জল ও স্বাদমতো নুন দিয়ে আলু ভর্তার মতো মেখে খাওয়া যেতে পারে। শুকনো ছাতু টিফিনেও নিতে পারেন। তবে শুকনো ছাতু খেতে অসুবিধা হলে জলের পরিমাণ বাড়িয়ে কাদার মতোও গুলে নিতে পারেন। অনেকে মুড়ির সঙ্গেও…
Read More
টাটা ট্রাস্টের বোর্ডে নতুন মোড়: ৩ ট্রাস্টির পক্ষ নেওয়ায় সরে যেতে হলো মেহলি মিস্ত্রিকে

টাটা ট্রাস্টের বোর্ডে নতুন মোড়: ৩ ট্রাস্টির পক্ষ নেওয়ায় সরে যেতে হলো মেহলি মিস্ত্রিকে

টাটা সন্সের মূল নিয়ন্ত্রক সংস্থা টাটা ট্রাস্টে গভীর প্রশাসনিক বিভাজন সৃষ্টি হয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা, ভেনু শ্রীনিবাসন এবং বিজয় সিং-এর আপত্তিতে রতন টাটার ঘনিষ্ঠ মেহলি মিস্ত্রির আজীবন ট্রাস্টি হিসেবে পুনর্নিয়োগ বাতিল হয়েছে, যার ফলে তিনি বোর্ড থেকে সরে যাচ্ছেন। মিস্ত্রির পুনর্নিয়োগের পক্ষে অন্য তিন ট্রাস্টি ভোট দিলেও, ট্রাস্টের ঐকমত্যের ধারা ভঙ্গ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিরোধের সূত্রপাত হয়েছিল সেপ্টেম্বরে বিজয় সিং-এর পুনর্নিয়োগ নিয়ে। এখন মেহলি মিস্ত্রি আইনি পথে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেন বলে জানা যাচ্ছে।
Read More
খায়রুলের SIR আতঙ্ক: আত্মহত্যার চেষ্টার পর সুস্থতা কামনা তৃণমূল নেতা অভিষেকের

খায়রুলের SIR আতঙ্ক: আত্মহত্যার চেষ্টার পর সুস্থতা কামনা তৃণমূল নেতা অভিষেকের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) সংক্রান্ত আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন কোচবিহারের দিনহাটার এক বৃদ্ধ। তাঁর নাম খায়রুল শেখ (৬৫), বাড়ি বুড়িহাট ২ পঞ্চায়েতের জিতপুর এলাকায়। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করায় তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে খায়রুল শেখ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত দিনহাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, খায়রুল শেখের ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নামের বানানে ভুল ছিল (খায়রুলের…
Read More
গোপাষ্টমী উৎসব‌কে ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়েছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালায়

গোপাষ্টমী উৎসব‌কে ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়েছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালায়

শতাব্দী প্রাচীন গোপাষ্টমী উৎসব‌কে ঘিরে জমজমাট অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ি‌র বৈকুন্ঠপুর পিঞ্জরাপোল প্রাঙ্গণে। এবছর ১১৪ তম উৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে গোশালায়। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালায় আয়োজিত প্রাচীন এই উৎসবকে ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়। প্রতিবছর অংশগ্রহণ করেন হাজারও মানুষ। প্রায় সারারাত ধরে চলে এই মেলা। অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে প্রতি বছরই বেশ জমজমাট হয়ে ওঠে গোপাষ্টমী‌ উৎসব ও মেলা। মাড়োয়াড়ি সম্প্রদায় পরিচালিত জলপাইগুড়ির গোশালায় বর্তমানে প্রায় আড়াইশো গরু রয়েছে। উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়েগরুগুলির পুজো শুরু হয়েছে। প্রতি বছরের‌ মত‌ এবারও মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান বসেছে। জেলার বাইরে থেকেও অসংখ্য মানুষের আগমন ঘটে এই মেলায়। সকাল থেকে…
Read More
কলকাতার ঢাকুরিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ভয়াভহ অগ্নিকাণ্ড

কলকাতার ঢাকুরিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ভয়াভহ অগ্নিকাণ্ড

দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। সকাল সাড়ে পাঁচটা-পৌনে ছ’টা নাগাদ ঢাকুরিয়ার ওই ব্যাঙ্কে আগুন দেখা যায়। সকালে ওই ব্যাঙ্ক বন্ধই ছিল। ব্যাঙ্কের ভিতর কোনও কর্মী, নিরাপত্তারক্ষীও ছিলেন না বলে খবর। স্থানীয়রা ব্যাঙ্কের ভিতর থেকে ধোয়া বার হতে দেখেন। দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায় ও দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় দমকলকর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু কী থেকে ওই আগুন লাগল? দমকম কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে ওই আগুন লাগতে পারে।
Read More