Blog

উত্তর-পূর্ব ভারতে সম্প্রসারণ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের

উত্তর-পূর্ব ভারতে সম্প্রসারণ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক আগরতলার মঠ চৌমানিতে একটি খুচরা সম্পদ কেন্দ্র (RAC) খুলেছে, যা উত্তর-পূর্ব ভারতে তাদের অবস্থানকে আরও সম্প্রসারিত করেছে। এই কেন্দ্রটি ত্রিপুরার ব্যক্তি এবং ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগকে লক্ষ্য করে সাশ্রয়ী মূল্যের গৃহ ঋণ, ক্ষুদ্র বন্ধক, ব্যক্তিগত ঋণ এবং যানবাহন ঋণের মতো বিভিন্ন ঋণ সমাধান প্রদান করবে। RAC-এর লক্ষ্য হল খুচরা ঋণ পণ্যের প্রয়োগ, প্রক্রিয়াকরণ এবং ব্যবস্থাপনা উন্নত করা, যাতে দ্রুত লেনদেনের সময় এবং অঞ্চলে আরও দক্ষ গ্রাহক পরিষেবা নিশ্চিত করা যায়।উদ্বোধনের বিষয়ে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের উদীয়মান ব্যবসা প্রধান মিঃ উমেশ অরোরা বলেন, "আগরতলায় এই খুচরা সম্পদ কেন্দ্রের উদ্বোধন উত্তর-পূর্ব ভারতের গ্রাহকদের আর্থিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি প্রদর্শন…
Read More
সংস্কৃতি, কারুশিল্প এবং সমসাময়িক ভারতীয় নারীদের গল্প উদযাপন করে ২০২৫ সালের হর্নবিল উৎসবে স্টাইল পার্টনার হিসেবে যোগদান করেছে ‘মিয়া বাই তানিষ্ক’

সংস্কৃতি, কারুশিল্প এবং সমসাময়িক ভারতীয় নারীদের গল্প উদযাপন করে ২০২৫ সালের হর্নবিল উৎসবে স্টাইল পার্টনার হিসেবে যোগদান করেছে ‘মিয়া বাই তানিষ্ক’

ভারতের সেরা সমসাময়িক সূক্ষ্ম গহনা ব্র্যান্ড, 'মিয়া বাই তানিষ্ক' এবার হর্নবিল ফেস্টিভাল ২০২৫-এর অফিশিয়াল স্টাইল পার্টনার হিসেবে যোগ দিয়েছে। দেশের অন্যতম জনপ্রিয় এই সাংস্কৃতিক উৎসবে যোগদান করে মিয়া তাদের "প্রিসিয়াস, এভরি ডে" ভাবনাকে এমন একটি উৎসবে নিয়ে এসেছে, যা ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, কারুশিল্প এবং ব্যক্তিগত গল্পের সাথে ব্র্যান্ডের মূল্যবোধকে প্রতিফলিত করেছে।  এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ডের ব্যবসায়িক প্রধান শ্যামলা রামাননের সাথে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রদূত এবং মন্ত্রীবৃন্দ মূল মঞ্চে উপস্থিত ছিলেন, যেখানে তিনি এই অঞ্চলের প্রতি মিয়ার প্রতিশ্রুতি এবং নেতৃত্বের বিষয়টিকে তুলে ধরেন। কিসামা হেরিটেজ ভিলেজে আয়োজিত ১০ দিনব্যাপী এই উৎসবে মিয়া একটি ব্যস্ত পরিবেশ তৈরী করে ফেলেছে। তারা অনুষ্ঠানের তৃতীয় দিনে সংস্কৃতি,…
Read More
মঙ্গলবার সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস, পুলকার নিয়ে বৈঠক সারে শিলিগুড়ি পুলিশ আধিকারিকরা

মঙ্গলবার সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস, পুলকার নিয়ে বৈঠক সারে শিলিগুড়ি পুলিশ আধিকারিকরা

মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে শহরের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস, পুলকার নিয়ে বৈঠক সারে পুলিশ আধিকারিকরা। আর ওই বৈঠকেই স্কুল বাস ও পুল কার নিয়ে স্কুল কর্তৃপক্ষকে একাধিক বিষয়ে সতর্ক করা হয়। জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ৫৩ টি স্কুলের ৭১৮ টি স্কুল বাস পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও রয়েছে পুলকার। দিনে অন্তত চারবার ওই স্কুল বাসগুলি শহরে পড়ুয়াদের বাড়ি থেকে স্কুল ও স্কুল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার পরিষেবা দিয়ে থাকে। আর যে কারণে মাঝেমধ্যেই শহরে রাজপথ কিংবা মূল সড়কের পাশাপাশি অলিগলিতে স্কুল বাসের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে। জানা গিয়েছে,…
Read More
নবদ্বীপের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হল অসংখ্য ভোটার কার্ড

নবদ্বীপের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হল অসংখ্য ভোটার কার্ড

পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল অসংখ্য ভোটার কার্ড, যা ঘিরে এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আরও রহস্য ঘনীভূত করেছে। তাঁদের মতে, যেসব ভোটার কার্ড ওই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে—তার মধ্যে  অনেকের সাথে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়িতে  ইতিমধ্যেই তাদের ভোটার কার্ড রয়েছে। তাহলে আবার কীভাবে সেই একই কার্ড রাস্তায়? প্রশ্নের পর প্রশ্ন উড়ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি—এতে তৃণমূলের যোগসূত্র স্পষ্ট। এসআইআর হওয়ার পর থেকেই বিজেপি অভিযোগ করেছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে। আজকের ঘটনাই তার প্রমাণ বলে দাবি তাঁদের।…
Read More
নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে  আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘রোজগার মেলা’র উদ্বোধন

নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে  আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘রোজগার মেলা’র উদ্বোধন

প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগারে মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আয়োজনে প্রায় ৩০ জনের ও বেশি শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। রোজগারে মেলার স্টল গুলিতে তাদেরই হাতের তৈরি বিভিন্ন কাজ বিপণনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি। রাজ্য সরকার কিভাবে পিছিয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সে নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছে তারই ব্যাখ্যা দেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।
Read More
নেসলে মিল্কমেইড ৩০শে নভেম্বর ওয়ার্ল্ড ক্ষীর ডে ঘোষণা করেছে

নেসলে মিল্কমেইড ৩০শে নভেম্বর ওয়ার্ল্ড ক্ষীর ডে ঘোষণা করেছে

সুস্বাদু মিষ্টান্নের সমার্থক নাম, নেসলে মিল্কমেইড, ৩০শে নভেম্বর ওয়ার্ল্ড ক্ষীর ডে ঘোষণা করেছে, এই দিনটি প্রতিটি ভারতীয় বাড়িতে বেড়ে ওঠা মিষ্টির প্রতি উৎসর্গীকৃত।  ক্ষীর এমন একটি মিষ্টি যা ভারতকে সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ করে - রেসিপি এবং উপাদানে ভিন্ন হলেও, এটি যে উষ্ণতা এবং নস্টালজিয়াকে উদ্দীপিত করে, তা দ্বারা একত্রিত করে। উৎসব, স্বদেশ প্রত্যাবর্তন থেকে শুরু করে প্রতিদিনের উদযাপন পর্যন্ত, এটি দেশজুড়ে ঐক্যের প্রতীক হয়ে রয়েছে। মিল্কমেইড এই ঐতিহ্যকে এমনভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে যা সহজ, দ্রুত এবং ঠিক ততটাই সান্ত্বনাদায়ক। মানভ সাহনি, হেড, ডেইরি বিজনেস, নেস্টলে ইন্ডিয়া, বলেন, “ওয়ার্ল্ড ক্ষীর ডে হল আমাদের দেশজুড়ে প্রজন্মকে যুক্ত করা একটি ডেজার্টকে উদযাপনের…
Read More
নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর তরফে

নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর তরফে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। রাজ্যে পালাবদলের পর থেকে শিল্পের পরিবেশে ঘটেছে আমূল পরিবর্তন। গত ১৪ বছরে একের পর এক দেশি-বিদেশি সংস্থা বিনিয়োগ করেছে বাংলায়। সেই লগ্নির হাত ধরেই বেড়েছে কর্মসংস্থান, খুলেছে শিল্পের নতুন দিগন্ত। এবার সেই সাফল্যের গল্প শোনাবেন শিল্পপতিরাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আসছে এক অভিনব আয়োজন, ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’। আগামী ১৮ ডিসেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহে হবে এই কনক্লেভের উদ্বোধন।নবান্নে শিল্প সংক্রান্ত সিনার্জি বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কনক্লেভের ঘোষণা করেন রাজ্যের অর্থ দপ্তরের প্রিন্সিপ্যাল চিফ অ্যাডভাইজার ও প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, “যাঁরা বিনিয়োগ করেছেন, যাঁরা শিল্প…
Read More
চালু হতে চলেছে নতুন বাস রুট

চালু হতে চলেছে নতুন বাস রুট

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর প্রশাসনের তরফে। দীর্ঘদিন ধরেই টোটো অটো দৌলতদের জন্য যাত্রী সংখ্যা যথারীতি হ্রাস পাচ্ছিল। এছাড়াও ২০১৮ সালের পর থেকে বাস ভাড়া বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছিল বাস মালিকদের। আর সেই কারণেই একাধিক রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে এই অবস্থায় আবার নতুনভাবে উদ্যোগী হয়েছে প্রশাসন ও মালিক সংগঠন। জানা যায়, শ্রমিক সংকট পরিস্থিতিতে এই বাস চলাচল জটিল হয়ে উঠেছিল। তবুও প্রতিদিন বারাসাতের তিতুমীর বাস টার্মিনাস থেকে প্রায় ৬০০-৬৫০ টি বাস বিভিন্ন রূপে চলাচল করে। আর এই অবস্থায় নতুন করে উদ্যোগই হয়েছে প্রশাসন ও মালিক সংগঠন। জানা গিয়েছে, নতুন বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে…
Read More
ফুটপাত দখল রুখতে শিলিগুড়ির বিধান রোডে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ফুটপাত দখল রুখতে শিলিগুড়ির বিধান রোডে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে বিধান রোডে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান চালানো হয়। স্টেডিয়ামের ফোসিন গেটের সামনে থেকে শুরু হয় এই বিশেষ অভিযান। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধান রোডের ফুটপাত ও রাস্তা জুড়ে দীর্ঘদিন ধরেই অনিয়ন্ত্রিতভাবে দোকানপাট বসে আসছিল। এদিনের অভিযানে দখল করে থাকা সমস্ত মালপত্র সরিয়ে দেয় ট্রাফিক পুলিশ। একই সঙ্গে দোকানদারদের সতর্ক করে জানানো হয়, আগামীকাল থেকে ফুটপাত ও রাস্তা পরিষ্কার না থাকলে মালপত্র জব্দ করা হবে। হঠাৎ হানা দেওয়ায় অনেক ব্যবসায়ী নিজেদের মালপত্র সরিয়ে নিতে বাধ্য হন। তবে ফুটপাত, রাস্তার ওপর ও পার্কিং প্লেস দখল করে তৈরি হওয়া…
Read More
গু*রুতর অসুস্থ শিলিগুড়ির টেবিল টেনিস কোচ

গু*রুতর অসুস্থ শিলিগুড়ির টেবিল টেনিস কোচ

শরীরে ইনফেকশনের জেরে জ্বরে ভুগতে ভুগতেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের টেবিল টেনিসের ক্রীড়াগুরু অমিত দামের। গত শনিবার তীব্র জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে জ্বর কমলেও শরীরে ইনফেকশন এর মাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল বলে জানা যায়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে সোমবার গভীর রাতে হিলকার্ট রোডের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। রাজ্যের স্বনামধন্য কোচ তথা ক্রীড়াগুরু অমিত দামের তত্ত্বাবধানে অগণিত টেবিল টেনিস প্রতিভার হাতেখড়ি হয়েছে। তাঁর হাত ধরে শিলিগুড়ি আজ ‘টেবিল টেনিস নগরী’ হিসেবে পরিচিতি পেয়েছে। উত্তরবঙ্গের টেবিল টেনিস বিকাশে তাঁর অবদান অপরিসীম। বর্তমানে গুরুতর অসুস্থ এই ক্রীড়াগুরু অসীম উদ্বেগ তৈরি করেছে ক্রীড়া মহলে। তাঁর দ্রুত…
Read More