Blog

সূত্রের খবর নতুন চেয়ারপার্সন আসা না পর্যন্ত ওই পদের দায়িত্ব সামলাবেন পরিদর্শক কানাইলাল দেই।

সূত্রের খবর নতুন চেয়ারপার্সন আসা না পর্যন্ত ওই পদের দায়িত্ব সামলাবেন পরিদর্শক কানাইলাল দেই।

কোচবিহার জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সনের পদ থেকে সরানো হল কল্যাণী পোদ্দারকে। কেন তাঁকে ওই পদ থেকে সরানো হল সেবিষয়ে কিছু জানা যায় নি। বর্তমানে ওই পদ সামলাবেন জেলার প্রাথমিক সংসদের পরিদর্শক কানাইলাল দে।সূত্রের খবর নতুন চেয়ারপার্সন আসা না পর্যন্ত ওই পদের দায়িত্ব সামলাবেন পরিদর্শক কানাইলাল দেই।
Read More
চতুর্থ মহানন্দা ব্রিজের নিচ থেকে কাটা পা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

চতুর্থ মহানন্দা ব্রিজের নিচ থেকে কাটা পা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

সাতসকালে মহানন্দার নদীর চড়ে ভেসে উঠল মানুষের কাটা পা । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির রামঘাটা সংলগ্ন চতুর্থ মহানন্দা সেতুর নিচে । সূত্রের খবর এলাকার স্থানীয় মানুষদের চোখে এই ঘটনাটি নজরে পড়ে । নদীর চড়ে হঠাৎ মানুষের কাটা পা দেখতে পেয়ে স্থানীয়রা মাটিগাড়া থানার পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ আসে ।কিভাবে মহানন্দার চড়ে মানুষের কাটা পা আসল তার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ওই কাটা পা টিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।
Read More
পুরোহিতের ভাতা প্রকল্পে দুর্নীতির অভিযোগ !

পুরোহিতের ভাতা প্রকল্পে দুর্নীতির অভিযোগ !

পুরোহিত ভাতার তালিকা দেখে চক্ষু চড়কগাছ হবার জোগাড় ! সেই তালিকায় নাম উঠেছে রায়, বর্মন, ঘোষ, সরকার, সেন পদবী নামের লোকেরা । এই তালিকা দেখে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা । যদিও এই তালিকা বিষয়ে সরকারি তরফে কোনো বিবৃতি পাওয়া যায় নি ।রাজ্য সরকার ইতিমধ্যে পুরোহিতদের মাসে হাজারটাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। পুজোর আগেই এই প্রক্রিয়া শেষ করে রাজ্যের পুরোহিতদের হাতে সেই অনুদানের চেকও প্রদান কাজ শুরু হয়েছে । সূত্রের খবর উত্তরবঙ্গের পুরোহিত তালিকা প্রকাশ হতেই সেই তালিকায় অব্রাহ্মণদের তালিকা দেখে দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা । এই তালিকায় কিভাবে এই সমস্ত নাম উঠল তা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি…
Read More
এবার পুজোয় মায়াদেবী ক্লাবের আকর্ষণ ৩০ ফিটের প্রতিমা

এবার পুজোয় মায়াদেবী ক্লাবের আকর্ষণ ৩০ ফিটের প্রতিমা

কোভিড আবহেও ঢাকে কাঠি পরে গিয়েছে । দেশজুড়ে কোভিড পরিস্থিতিতে এবছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গামায়ের আরাধনা । রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্যবিধি মেনে এবার রাজ্যজুড়ে দুর্গাপুজা হবে তা জানিয়ে দেয় রাজ্যসরকার । ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশকিছু ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন ভার্চুয়ালে । কোভিড স্বাস্থ্যবিধি মেনে এবার দুর্গা আরাধনায় ব্রতী হবে মায়াদেবী ক্লাব । শিলিগুড়ির বিগবাজেটের পুজোগুলির অন্যতম ক্লাব এই মায়াদেবী ক্লাব। এবার ভিড় এড়ানোর জন্য এবং দর্শনার্থীদের দূর থেকে প্রতিমা দর্শনের জন্য প্রায় ত্রিশ ফিটের দুর্গা প্রতিমা তৈরী করছে। গতকাল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালে এই ক্লাবের পুজোর উদ্বোধন করলেও প্রতিমা এবং প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। ক্লাবের এক কর্তা জানিয়েছেন…
Read More
প্লাটিনাম গিল্ড ইন্ডিয়ার উদ্যোগ

প্লাটিনাম গিল্ড ইন্ডিয়ার উদ্যোগ

‘প্লাটিনাম সিজন অফ হোপ’ উদ্যোগ চালু করার মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার লক্ষ্য নিয়ে প্লাটিনাম গিল্ড ইন্ডিয়া যুক্ত হল অক্সফ্যাম ইন্ডিয়ার সঙ্গে। যেসব রাজ্য অতিমারী ও প্রাকৃতিক বিপর্যয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে এই উদ্যোগ খুবই কার্যকর ভূমিকা নেবে, বিশেষ করে উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা। এই উদ্যোগের ফলে তিন মাসাধিককাল ধরে ৪৫০০ পরিবারের প্রায় ২২,৫০০ জন ব্যক্তি উপকৃত হবেন। ‘প্লাটিনাম সিজন অফ হোপ’-এর রিটেল অ্যাক্টিভেশন পরিচালিত হবে প্লাটিনাম গিল্ড ইন্ডিয়ার ১২০০ স্টোরের রিটেল পার্টনারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে।  আনলকের কয়েকটি পর্বের পর চতুর্থ ত্রৈমাসিকে উৎসব ও বিবাহের মরশুমে প্লাটিনামের ব্যাপারে ব্যবসা ও গ্রাহক মানসিকতা যথেষ্ট ইতিবাচক। তাই ‘সিজন অফ হোপ’ ইতিবাচক মনোভাব…
Read More
এইচসিসিবি’র ‘ওয়ার্ক ফ্রম হোম’ পলিসি

এইচসিসিবি’র ‘ওয়ার্ক ফ্রম হোম’ পলিসি

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি এইচসিসিবি কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ পলিসি প্রকাশ করল। অতিমারী-উত্তর সময়ে কোম্পানির এই নীতি অনুসারে কর্মীরা ইচ্ছানুসারে স্থায়ীভাবে ‘বাড়ি থেকে কাজ’ করতে পারবেন, যদি তাদের কর্মস্থলে (ফ্যাক্টরি, সেলস ইত্যাদি) শারীরিক উপস্থিতির প্রয়োজন না হয়। প্রথম পর্যায়ে কোম্পানির তরফে বেঙ্গালুরুর সদর দফতরের অফিস থেকে কর্মীদের যোগ্যতা ও অনুরোধ অনুযায়ী বাড়িতে নেওয়ার জন্য বিশেষ চেয়ার দেওয়া শুরু হয়েছে। অন্যান্য শহরে তারা কাজের চেয়ার কিনে নিতে পারবেন। অবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের জন্য এইচসিসিবি কর্মীদের আর্থিক সহায়তা দেবে যাতে তারা পাওয়ার ব্যাক-আপের জন্য ইউপিএস ও ওয়াই-ফাই রাখতে পারেন। এছাড়াও আর্থিক সাহায্য দেওয়া হবে যাতে তারা টেবল, হেডফোন, ল্যাম্প, ওয়েবক্যাম, এক্সটার্নাল…
Read More
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ছেলের রহস্যমৃত্যু,  অভিযোগের তীর ঠিকাদারের দিকে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ছেলের রহস্যমৃত্যু, অভিযোগের তীর ঠিকাদারের দিকে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ছেলের রহস্যমৃত্যু ।হরিশচন্দ্র পুরের মালিওর গ্রামে ছেলের মৃত্যুর খবর আসতেই শোকস্তব্ধ পরিবার এবং আত্মীয় স্বজনরা। এদিকে পরিবারের অভিযোগের তীর ঠিকাদারের দিকে। তাদের অভিযোগ , যে ঠিকাদারের অধীনে কাজ করতো সেই ঠিকাদারই খুন করেছে তাকে। সুবিচারের জন্য প্রশাসনকে জানায় তারা। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো হস্তক্ষেপ করেনি। এদিকে রোজগেরে ছেলের মৃত্যুর পর প্রচণ্ড দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটছে পরিবারের । মেলেনি কোন সরকারি সাহায্য বা স্থানীয় কোন জনপ্রতিনিধিও পাশে এসে দাঁড়ায়নি। একে ছেলে হারানোর শোক তারপর আবার দারিদ্রতা। সরকারি সাহায্যের আশায় বসে আছে অসহায় বাবা মা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মালিওর গ্রাম পঞ্চায়েতের শামুখা গ্রামের যুবক…
Read More
কিশোর-কিশোরীদের জন্য ডেটলের কর্মসূচি

কিশোর-কিশোরীদের জন্য ডেটলের কর্মসূচি

‘বার্ডস অ্যান্ড বীজ টক’ নামে এক অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু হল। আরবি’র ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডেটল ‘বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’র আওতাধীনে ও প্রাইমাস পার্টনার্সের সহযোগিতায় ছোটোদের জন্য এই অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করা হল। এই শিক্ষামূলক কর্মসূচির আওতায় আনা হবে সিকিমের ১০ থেকে ১৯ বছর বয়স্ক ছেলেমেয়েদের। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, শিক্ষা মন্ত্রী কুঙ্গা নিমা লেপচা, স্বাস্থ্য মন্ত্রী ড. মণিকুমার শর্মা, শিক্ষা সচিব অনিল রাজ রাই, সামাজিক ন্যায় ও কল্যাণ সচিব শেরিং গিয়াছো, অতিরিক্ত মুখ্য সচিব জি পি উপাধ্যায় ও স্বাস্থ্য পিএস কারেতি শ্রীনিবাসুলু। এই উপলক্ষে একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হয়।  বার্ডস…
Read More
করোনা থেকে মুক্তি পেলেও এখনো হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনা থেকে মুক্তি পেলেও এখনো হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনা থেকে স্বস্তি পেলেও এখনও সঙ্কট কাটেনি সৌমিত্র বাবুর। বুধবার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তবে হাসপাতালেই থাকতে হবে আরও বেশ কিছুদিন। তার শারীরিক অবস্থা একটু হলেও স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন চিকিৎসকরা। তবে পুরোপুরি সঙ্কটমুক্ত নন বছর পঁচাশির বর্ষীয়ান অভিনেতা। একাধিক শারীরিক সমস্যায় এখনো চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফুসফুসের সংক্রমণ আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। এরই সঙ্গে লক্ষ্যণীয় ভাবে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত যে আশা নিরাশার দোলাচলে ছিলেন চিকিৎসকরা, তারাও চ্যালেঞ্জ নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে সুস্থ করে তোলার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রক্তে পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মাত্রা স্বাভাবিক, তবে…
Read More
প্রয়াত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মাতা

প্রয়াত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মাতা

প্রয়াত হলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মাতা। জানা গিয়েছে করোনায় আক্রান্ত বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্ত্রীর মা রানিবালা ঘোষ। নেশা কিছু দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ৯০ বছর বয়সি মন্ত্রীর মায়ের প্রয়াণে শোকস্তব্ধ ঘোষ পরিবার সহ আত্মীয়পরিজনেরা।
Read More