Blog

স্মাইল ট্রেন শিলিগুড়িতে

স্মাইল ট্রেন শিলিগুড়িতে

সাম্প্রতিক অতিমারির কারণে স্বাস্থ্যক্ষেত্রে বন্ধ হয়ে থাকা সার্জারি পরিষেবা আবার চালু হচ্ছে। যথাযথভাবে কোভিড-১৯ সেফটি প্রোটোকল মেনে পশ্চিমবঙ্গের স্মাইল ট্রেনের পার্টনার হাসপাতালগুলিতে জন্মগত ক্লেফট লিপ ও প্যালেটের রোগীদের জন্য বিনামূল্যে ক্লেফট সার্জারি ফের শুরু হয়েছে। বিনামূল্যে ক্লেফট চিকিৎসার জন্য টোল ফ্রি ক্লেফট হেল্পলাইন নম্বর: ১৮০০ ১০৩ ৮৩০১। বিগত ২১ বছরে স্মাইল ট্রেন ভারতে ছোটোদের জন্য ৬,২৫,০০০টিরও বেশি ক্লেফট সার্জারির সহায়তা দিয়েছে।ক্লেফট লিপ ও প্যালেটমুখের জন্মগত সমস্যা। এই সমস্যা সম্পূর্ণ দূর করা যায়, তবে সঠিক বয়সে চিকিৎসা না করা হলে অন্য নানারকম সমস্যা সৃষ্টিহতে পারে। এজন্য সার্জারি ও সংশ্লিষ্ট সবরকম পরিচর্যা প্রয়োজন। চিকিৎসা দেরিতে শুরু করলে তা শ্রুতিজনিত সমস্যা এবং রোগীর…
Read More
ভোটের দিন রহস্যমৃত্যু নন্দীগ্রামে

ভোটের দিন রহস্যমৃত্যু নন্দীগ্রামে

এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবথেকে হাইপ্রোফাইল আসন হয়ে উঠেছে নন্দীগ্রাম। এবার ভোটের আগেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে চাঞ্চল্য ছড়াল। হিংসা রুখে সুষ্ঠু ও অবাধ ভোট করা এবার কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, তৃণমূলের কর্মীরাই তার আত্মহত্যার জন্য দায়ী।
Read More
এবার প্রাণিদেহেও করোনার টিকা

এবার প্রাণিদেহেও করোনার টিকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিশ্বজুড়ে চলছে অতিমারি করোনার টিকাকরণ৷ মানবদেহের করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পাশাপাশি এবার প্রথম প্রাণিদেহে ব্যবহারের জন্য করোনার টিকা নিয়ে এল রাশিয়া। নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের যোগ্যতা অর্জন করেছে ওই টিকা। টিকাটির নাম ‘কারনিভ্যাক-কোভ’৷ এপ্রিল মাসের গোড়া থেকেই কারনিভ্যাক-কোভ টিকার বাণিজ্যিক উৎপাদন শুরু করবে রাশিয়া। এটি প্রাণিদেহে  অ্যান্টিবডি তৈরি করতে একশো ভাগ সক্ষম।
Read More
বাড়ছে সংক্রমণ

বাড়ছে সংক্রমণ

চিন্তা বাড়াচ্ছে নতুন করোনা সংক্রমণ। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। মঙ্গলবারের সরকারি স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। গত একদিনে রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২ জনের। স্বস্তি দিয়েছে মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী হয়েছেন ৫০৮ জন। 
Read More
বর্ধিত করা হল প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা

বর্ধিত করা হল প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা

বর্ধিত করা হল প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযাযী, আগামী ৩০ জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে৷ এর আগের সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, আজ, অর্থাৎ ৩১ মার্চের মধ্যে প্যান এবং আধারের সংযুক্তিকরণ করে ফেলতে হবে৷ এর আগেও একাধিকবার এই সময়সীমা বাড়িয়েছে সরকার৷ আয়কর দফতরের তরফে জানানো হয়েছিল, প্যান এবং আধার সংযুক্তিকরণ না করলে ১০০০০ টাকা জরিমানা দিতে হবে৷ এর পাশাপাশি প্যানও অকেজো হয়ে যাবে৷ http://incometaxindiaefiling.gov.in/ -আয়কর দফতরের এই ওয়েবসাইটে গিয়েই PAN Aadhaar Link করা যাবে৷ এর পাশাপাশি utiitsl.com অথবা https://www.egov-nsdl.co.in/ -এ গিয়েও প্যান আধার সংযুক্তিকরণ করা সম্ভব হবে৷
Read More
প্রায় কোটি টাকার কাছাকাছি ঋণের বোঝা নিয়ে নির্বাচনে লড়ছেন তৃণমূলের তারকা প্রার্থী

প্রায় কোটি টাকার কাছাকাছি ঋণের বোঝা নিয়ে নির্বাচনে লড়ছেন তৃণমূলের তারকা প্রার্থী

একুশের বিধানসভা নির্বাচনে (election) কৃষ্ণনগর থেকে তৃণমূলের (tmc) প্রার্থী হয়েছেন অভিনেত্রী কৌশানি মুখার্জি (koushani mukherjee)। রাজনীতিতে নবাগতা হয়েও ভোটে লড়ার টিকিট পেয়ে গিয়েছেন তিনি। ইতিমধ‍্যেই মনোনয়ন পত্রও জমা দিয়েছেন কৌশানি। আর তাতেই হলফনামায় দাখিল করা অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত তথ‍্য দেখে হতবাক অনেকেই। কৌশানির জমা দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছে মোট ৬৩ লক্ষ ২১ হাজার ১১৩ টাকার মালকিন তিনি। তিনটি ব‍্যাঙ্কে রয়েছে তাঁর অ্যাকাউন্ট। এর মধ‍্যে রয়েছে এইচডিএফসি ও বন্ধন ব‍্যাঙ্ক। ৬ লক্ষ ৫০ হাজার টাকার একটি ফিক্সড ডিপোজিট রয়েছে কৌশানির নামে। মোট ৫৬ গ্রাম সোনা রয়েছে অভিনেত্রীর যার আনুমানিক বাজার মূল‍্য ২ লক্ষ ৫২ হাজার টাকা। এছাড়া ৩৬ লক্ষ টাকার…
Read More
একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা

একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা

স্বাস্থ্যদপ্তরের বুধবার সন্ধের  রিপোর্ট বলছে, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা সাম্প্রতিক কালে রেকর্ড। ফলে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৮৬ হাজার ৯১৫ জন। চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দুই জেলা। ভোটের মুখে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। এদিনও সর্বাধিক সংক্রমণের সাক্ষি হয়ে রইল কলকাতা। একদিনে আক্রান্ত ৩৮০ জন। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা। যেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ২১২ জন। আর কোনও জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেনি। স্বস্তি দিয়ে উত্তরের কালিম্পংয়ে নতুন আক্রান্তের হদিশ মেলেনি।  এদিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫…
Read More
মনোনয়ন জমা দিতে পারলেন না মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র।

মনোনয়ন জমা দিতে পারলেন না মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র।

মালদা- মিছিল করে মনোনয়ন জমা দিতে এসেও মনোনয়ন জমা দিতে পারলেন না মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। কয়েক ঘন্টা গাড়িতে বসে থেকেই ফিরে গেলেন তিনি। প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় মনোনয়ন জমা জমা দিতে পারলেন না সাবিত্রী মিত্র। আজ সকাল থেকেই তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে মালদায় তৃণমূলের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মালদা প্রশাসনিক ভবনে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা মিছিল করে সাবিত্রী মিত্রকে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে হাজির হন। কিন্তু পরে দেখা যায় জমা দেওয়ার জন্যে তাঁর প্রয়োজনীয় নথিতে বিস্তর গরমিল। অনেক নথি আবার নেই। এই পরিস্থিতিতে ফাইল গুছিয়ে উঠতেই পারেন নি তিনি। বেলা…
Read More
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবগঞ্জে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী ।

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবগঞ্জে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী ।

কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবগঞ্জে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী । দিনহাটা বিধানসভার বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী । তিনি মঞ্চ এ উঠে জনসাধারণের উদ্দেশ্য প্রতিশ্রুতি দিয়ে বলেন , বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের বাসে কোনো ভাড়া দিতে হবেনা । আমার ভাই বোনেরা যতদূর ইচ্ছে পড়াশুনা করবে , তার জন্য কোন টাকা পয়সা দিতে হবে না । সমস্ত হাসপাতালে জেনারেল বেড গুলোকে শীততাপ নিয়ন্ত্রিত করা হবে । তিনি আরো বলেন , যারা এতদিন ধরে খেয়েছেন , তারা ঢেঁকুর তুলে বেরিয়ে যাবেন । সেটা হবে না । প্রয়োজন হলে তাদের চাঁদ থেকে ধরে আনবো । বিজেপি…
Read More
গোসাইপুরে  তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি

গোসাইপুরে তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুরে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটলো মঙ্গলবার রাতে। লোয়ার বাগডোগরার গোসাইপুরের একটি মোবাইলের দোকান, একটি সাউন্ড সিস্টেমের দোকান এবং একটি ইলেকট্রনিক্স মেকানিক্যাল দোকানে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝেমধ্যেই এলাকাতে ঘটছে চুরির ঘটনা, তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা জানিয়েছেন দোকানের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা এবং দোকান থেকে দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয়, বাগডোগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে,
Read More