07
Apr
আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর দলীয় পতাকা লাগানো ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার দক্ষিণ সরাইয়ে। সেখানকার পৃথিবা পঞ্চায়েতে একটি চার রাস্তার মোড়ে মঙ্গলবার রাতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। সে সময় তৃণমূলের বেশ কিছু কর্মী এসে হাজির হন সেখানে। তারা আইএসএফ কর্মীদের পতাকা লাগাতে বাধা দেন বলে অভিযোগ। তৃণমূলের ওই কর্মীরা বলেন, ‘‘তোরা অন্য বুথের লোক। তোদের নিজেদের বুথে গিয়ে পতাকা লাগা।’’ এর পরই দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। যা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে রূপান্তরিত হয়। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আইএসএফ কর্মীদের অভিযোগ, হাতাহাতি শুরু হতেই শাসকদলের কর্মীরা বোমাবাজি শুরু করেন। সেই বোমার আঘাতে তিন-চার জন…
