Blog

সোনি এনেছে এফএক্স৩ সিনেমা লাইন ক্যামেরা

সোনি এনেছে এফএক্স৩ সিনেমা লাইন ক্যামেরা

সোনি ইন্ডিয়া নিয়ে এল নতুন এফএক্স৩ (মডেল আইএলএমই-এফএক্স৩) ক্যামেরা, যাতে যুক্ত হয়েছে সোনির ইন্ডাস্ট্রি-লিডিং ডিজিটাল সিনেমা টেকনোলজি-সহ আলফা মিররলেস ক্যামেরার অ্যাডভান্সড ইমেজিং ফিচার্স, যার ফলে পাওয়া যাবে আল্টিমেট সিনেমাটিক লুক। সোনির সিনেমা লাইনে নতুন সংযোজন হিসেবে আসা এফএক্স৩ প্রদান করবে সিনেমাটিক লুক, প্রফেশনাল অপারেটিবিলিটি ও রিলায়াবিলিটি। এফএক্স৩ ক্যামেরায় রয়েছে ফার্স্ট-ক্লাস ফোকাস পারফর্ম্যান্স, অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ও হ্যান্ডহেল্ড শ্যুটিং ডিজাইন। এছাড়াও রয়েছে কম্প্যাক্ট ও লাইটওয়েট বডি, যা এযুগের কনটেন্ট ক্রিয়েটরদের খুবই পছন্দের। এস-সিনেটোন ব্যবহার করে এফএক্স৩ সিনেমা লাইন ক্যামেরা সিনেমাটিক লুক সৃষ্টি করার সুযোগ এনে দেবে ব্যবহারকারীদের কাছে। ৮ এপ্রিল থেকে নতুন এফএক্স৩ ফুল-ফ্রেম প্রফেশনাল ক্যামেরা পাওয়া যাবে নির্বাচিত সোনি সেন্টার…
Read More
সোনির নতুন ব্রাভিয়া এক্স৮০জে টিভি

সোনির নতুন ব্রাভিয়া এক্স৮০জে টিভি

আইপিএল সিজনের গোড়াতেই সোনি ইন্ডিয়া নিয়ে এল ৪কে আল্ট্রা এইচডি এলইডি ডিসপ্লে-সহ নতুন এক্স৮০জে গুগল টিভি সিরিজ। ৯ এপ্রিল থেকে কেডি-৬৫এক্স৮০জে টিভি পাওয়া যাচ্ছে সকল সোনি সেন্টার, মুখ্য ইলেক্ট্রনিক স্টোর্স ও ইকমার্স পোর্টালগুলিতে। বেস্ট বাই প্রাইস - ১৩০কে (প্রায়)। সোনির নতুন এক্স৮০জে টিভি সিরিজ পাওয়া যাচ্ছে ১৮৯সিএম (৭৫), ১৬৫সিএম (৬৫), ১৪০সিএম (৫৫), ১২৬সিএম (৫০) ও ১০৮সিএম (৪৩) সাইজে। ব্রাভিয়া এক্স৮০জে টিভিগুলি গুগল টিভির সঙ্গে অবিরাম সংযোগের ফলে দেবে ৭০০,০০০টিররও বেশি মুভি ও টিভি এপিসোড ব্রাউজিংয়ের সুবিধা। এছাড়া, দর্শকরা টিভি রিমোট ব্যবহার না করেই টিভির সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, ফলে তারা সহজেই আরও তাড়াতাড়ি টিভি শো, মুভি…
Read More
ওয়ানপ্লাস ৯আর ৫জি স্মার্টফোন

ওয়ানপ্লাস ৯আর ৫জি স্মার্টফোন

ওয়ানপ্লাস ৯ সিরিজে নতুন সংযোজন হিসেবে এল ওয়ানপ্লাস ৯আর ৫জি। কার্বন ব্ল্যাক ও লেক ব্লু – এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে ১৪ এপ্রিল, অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য অ্যামাজন-ডট-ইনে, ওয়ানপ্লাস রেড কেবল ক্লাব মেম্বারদের জন্য ওয়ানপ্লাস-ডট-ইনে ও ওয়ানপ্লাস স্টোর অ্যাপে। ওপেন সেল শুরু হবে ১৫ এপ্রিল – অ্যামাজন-ডট-ইন, ওয়ানপ্লাস-ডট-ইন, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ওয়ানপ্লাস এক্সক্লুসিভ অফলাইন স্টোরসমূহ ও পার্টনার আউটলেটগুলিতে। ওয়ানপ্লাস ৯আর ৫জি-তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ মোবাইল প্লাটফর্ম, ডুয়াল স্টিরিয়ো স্পিকার, ৩ডি সাউন্ডস্কেপ ও ডলবি আটমস অডিয়ো। এর মেইন ক্যামেরায় রয়েছে কাস্টমাইজড ৪৮এমপি সোনি আইএমএক্স৫৮৬ সেন্সর। এছাড়া রয়েছে একটি ৫এমপি ম্যাক্রো লেন্স ও একটি ডেডিকেটেড মোনোক্রোম ক্যামেরা। এই ফোনে আছে…
Read More
ক্রমশই বাড়ছে আতঙ্ক

ক্রমশই বাড়ছে আতঙ্ক

করোনার ছায়া দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত গোটা দেশ। প্রতি দিনই লাফিয়ে বাড়ছে সংক্রংমণ। টানা বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ আড়াই লাখে উপরে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা মৃত্যু হয়েছে ১,৭৬১ জন। মৃত্যুর হারের এই ঊর্ধ্বমুখী গ্রাফ অত্যন্ত ভয়াবহ, মানছেন বিশেষজ্ঞরা।
Read More
করোনা ভাইরাস থেকে মুক্তি নেই নির্বাচন কমিশনেরও

করোনা ভাইরাস থেকে মুক্তি নেই নির্বাচন কমিশনেরও

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণের সুনামি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেড়েছে উদ্বেগ। এবার ভাইরাসের থাবা পড়ল নির্বাচন কমিশনেও। করোনা আক্রান্ত ভোটের দায়িত্বে থাকা মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ভারতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বাড়িতে থেকে কাজ ও দায়িত্ব পালন করছেন মুখ্য নির্বাচন কমিশনার। রাজ্যে এখনও বাকি আরও তিন দফার নির্বাচন। শুধু তিনি একই নন, করোনা আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও।
Read More
টিকা পাবে রাজ্য

টিকা পাবে রাজ্য

বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। দেশে উর্ধ্বে সংক্রমণের গ্রাফ। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে ভাইরাসকে রুখতে আরও এক বড় পদক্ষেপ নিল মোদী সরকার। সরাসরি টিকা উৎপাদক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে রাজ্যগুলো। পাশাপাশি সরকার নির্ধারিত দামে খোলাবাজারেও ছাড়তে পারবে সেই টিকা। কত দামে সেই টিকা বিক্রি করা হবে, তা আগামী ১ মে'র আগে ঘোষণা করতে হবে। ঘোষণা করল কেন্দ্র। রেকর্ড গতিতে টিকাকরণ চালাচ্ছে ভারত।
Read More
বড় পদক্ষেপ

বড় পদক্ষেপ

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এবার সংক্রমণে লাগাম টানতে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র। এবার দেশে ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১ মে থেকে তৃতীয় দফার টিকাকরণ থেকেই সেই নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, এতদিন ৪৫ বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তাঁদেরকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। গত ১৬ জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরণ শুরুর পর প্রাথমিকভাবে করোনা যোদ্ধাদের টিকা প্রদান করা হচ্ছিল।
Read More
ষষ্ঠ দফার ভোট শান্তিপূর্ণ চায় কমিশন

ষষ্ঠ দফার ভোট শান্তিপূর্ণ চায় কমিশন

আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচন। ষষ্ঠ দফার ভোট শান্তিপূর্ণ রাখতে চায় নির্বাচন কমিশন৷ আগামী ষষ্ঠ দফায় চার জেলার ৪৩টি আসনে নির্বাচন৷ ষষ্ঠ দফার নির্বাচনে বুথ পাহারায় ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি। অন্যদিকে, আগামী ২৬ এপ্রিল সপ্তম দফার নির্বাচন৷ এখন কতটা শান্তিপূর্ণ হয় এই ভোট তাই দেখার।  
Read More
শহরে উপস্থিত হয়েও রোড শো করলেন না মিঠুন চক্রবর্তী, হতাশ হাজার হাজার ফ্যানকে

শহরে উপস্থিত হয়েও রোড শো করলেন না মিঠুন চক্রবর্তী, হতাশ হাজার হাজার ফ্যানকে

রায়গঞ্জ শহরের হাজার হাজার ফ্যানকে কার্যত হতাশ করে শহরে উপস্থিত হয়েও রোড শো করলেন না মিঠুন চক্রবর্তী। তারকা প্রার্থীকে এনে ভোটের পালে হাওয়া লাগানোর পরিবর্তে দুপুর রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত শহরবাসীর ক্ষোভ সামাল দেওয়াই বিজেপি নেতৃত্বের কাছে মুহুর্তের মধ্যে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। গোটা ঘটনাকে নিয়ে বিরোধী রাজনৈতিক শিবির মানুষকে ভাওতা দেবার ব্যাপারে বিজেপির বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে।আসন্ন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে মিঠুন চক্রবর্তীর রায়গঞ্জ শহরে রোড শো করার কথা ছিলো দুপুর ৩ টে নাগাদ। এদিন বেলা ১ টা থেকেই রায়গঞ্জ শহরের রাস্তার দুইপাশে হাজার হাজার মানুষ ভীড় করতে শুরু করে। বিকেল ৩…
Read More
মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার ওপর গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক উত্তেজনা

মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার ওপর গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক উত্তেজনা

কর্মীসভা সেড়ে মঞ্চ থেকে গাড়িতে ওঠার পথেই বিজেপি প্রার্থী কে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে । রবিবার রাত পৌনে ন'টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েত ঝন্টু মোড় এলাকায়। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে (৫২) সংকটজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তার গলায় গুলি লেগেছে । জরুরি অস্ত্রোপচার করা হলেও ২৪ ঘন্টা না কাটলে মেডিকেল কলেজের চিকিৎসকেরা এখনই কিছু বলতে পরিষ্কার করে বলতে পারছেন না। এই ঘটনার পর অচৈতন্য হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। কাজেই পুরো বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে পুলিশ ।এদিকে…
Read More